All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

973 reports found
Report a bribe
Paid Education Office ৳8.0K

অবসর বেতন

বাবার মারা গেছে তার পেনশন এর টাকা মায়ের নামে করার জন্য শিক্ষা অফিসের একাউন্ট বিভাগে ৮০০০ টাকা চেয়েছে, আমি দিয়েও দিয়েছি কিন্তু কাজ হয় নাই। আমাকে একাউন্ট অফিসের এক কর্মকর্তা এসে বলছে সবাইকে কিছু করে টাকা দিতে হবে প্রথম ৫ হাজার চেয়েছিলো পরে বলে আর ৩ হাজার লাগবে নাহলে হবে না। সর্বমোট ৮ হাজার নিছে কাজ করে দেয় নাই।

চিতলমারী, বাগেরহাট, Khulna 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳1

বদলী আবেদন করার পর শুধু আশ্বাস

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব বরাবর বদলীর আবেদন করা হয়। কিন্তু কোন সিরিয়াল মেইনটেইন না করে প্রভাব খাটিয়ে সচিব বা তার অধীনস্থ ব্যাক্তির মাধ্যমে বদলী হচ্চে। এতে যাদের প্রয়োজন অথচ শক্তিশালী তদবীর নাই তাদের বদলী হচ্ছে না। তারা পরিবার পরিজন হতে দূরে থেকে কষ্ট ভোগ করছে। মন্ত্রী, সচিব, মহাপরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবিক আচরণ করা উচিত। প্রভাব খাটিয়ে বদলী হলে প্রকৃত প্রয়োজন যাদের তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ময়মনসিংহ, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳3.0K

বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য নথি জমা দেওয়ার সময়।

বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য নথি জমা দেওয়ার সময় শিক্ষা অফিসের কর্মকর্তারা চেয়েছিলো। আমি দেইনি কিন্ত আমার বাবা দিয়েছেন।

Dhaka, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳1.00M

চাকরির জন্য

রিটেনে টি গেছিলাম কিন্তু ভাইবা দিতে গিয়ে অবাক হয়ে যায় তারা আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছে এই টাকা দিলে চাকরি হবে তা না হলে হবে না

নকলা, শেরপুর, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳1.0K

বিদ্যুৎ অফিস

অতিবৃষ্টি বা লোড শেডিং এর জন্যে প্রায় কারেন্ট যায় আসে কোন এলাকায় ফাইবার বা অন্য কোন কিছু নষ্ট হয়ে গেলে তারা সহজে আসেনা তাদের অনেক কাজ আছে বলে জানায় আবার অন্যজায়গায় কাজে আছে বলে জানায় শেষ হলে আসবে কিন্তু যখন গাড়ি নিয়ে তারা আসে তখন কাজ শেষ হলে টাকা চায় না দিলে লেইট করে কাজ করেনা না টেম্পোরারি করে দেয় আবার নষ্ট হয়। কিন্তু টাকা দিলে সব শেষ হাসিমুখে করে দিয়ে যায়।

সিলেট সিটি, Sylhet 2 September 2026 1 views
0 Comments
Only demanded Education Office ৳2.4K

মাস্টার্স সার্টিফিকেট তুলতে ২৪০০ টাকা ঘুষ চায়।

আমি মাস্টার্স পরিক্ষা দিয়ে ১ সাবজেক্ট ফেল আসে। তারপর রিচেক করার পর পাস আসে। সার্টিফিকেট তোলার জন্য ডিপার্টমেন্ট এ যাই, সেখানে অন্য একটি ডেস্কে রিচেক করা সার্টিফিকেট তোলার জন্য পাঠায়। সেখানে গেলে দায়িত্বরত কর্মকর্তা বলেন, এই রিচেক করা সার্টিফিকেট নাকি কলেজে আসে না। এতে ২৪০০ টাকা লাগবে তবেই আমি সার্টিফিকেট পাবো নয়তো পাবো না। আমি ঘুষ দেইনি এবং এখনো সার্টিফিকেট তুলতে পারিনি৷

রংপুর, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳500

মাধ্যমিক পরিক্ষার পর প্রশংসা পএ নিতে টাকা দাবি

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা কয়েকজন বন্ধুবান্ধব গিয়েছিলাম প্রশংসা পত্র বা প্রত্যয়ন পত্র আনতে, তবে তারা আমাদের কাছে ৫০০ টাকা চেয়েছে আমরা কিছু বলি নাই সোজাসুজি চলে আসছি, অথচ অন্যান্য স্কুলে এটি ফ্রি তে প্রধান করে থাকে

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 0 views
0 Comments
Paid Education Office ৳1.0K

Uttara High School And Collage

আমার SSC রেজিস্ট্রেশনে আমার নামের বানান সামান্য ভুল রয়েছে। উক্ত নামের ভুল সংশোধন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যোগাযোগ করলে তিনি/তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা (ঘুষ) দাবি করেন। টাকা না দিলে নাম সংশোধনের কাজ করে দেওয়া হবে না বলে জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি চাই সরকারি নিয়ম অনুযায়ী কোনো অতিরিক্ত অর্থ প্রদান ছাড়া আমার নামের ভুল সংশোধনের ব্যবস্থা করা হোক।

Uttara, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳300

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে

আমি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসার একজন সাবেক ছাত্র। আজকে প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা থেকে বিশেষ প্রয়োজনে সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। কিন্তু তারা সার্টিফিকেট দিতে ৩০০ টাকা দাবি করে। এর আগে প্রশংসা পত্র নেওয়া জন্য ৫০০ টাকা এবং মার্কশিট আনার জন্য ৩০০ টাকা প্রদান করা লাগছিলো। যদি শুধু মাত্র কয়েকটা কাগজের জন্য ১০০০-১৫০০ টাকা প্রদান করা লাগে, তাহলে এটা ঘুষের পর্যায় পরে কিনা? শিক্ষার্থীদের যেখানে হাফ ভাড়া নেওয়া হয় সেখানে যদি শিক্ষার্থীরাই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এভাবে আর্থিক ভাবে প্রতারিত হয়, সেখান থেকে কীভাবে ভাবে সভ্য জাতি তৈরি হবে?

বরগুনা, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳2.0K

পৈল আউশ পাড়া প্রাথমিক বিদ্যালয়

আমার মেয়েকে অন্য স্কুলে ট্রান্সফার করার জন্য ট্রান্সফার সার্টিফিকেট চেয়েছিলাম, ৩০০০ টাকা প্রধান শিক্ষক চেয়েছিল, পরে দুই হাজার টাকা দিতে বাধ্য হই , এই স্কুলের অনেক কিছুতে দূর্নীতি হয় সবাই নিরব, কারন প্রধান শিক্ষক খুবই প্রভাবশালী, অনেক নেতাদের চাঁদা দেয় ।

Habiganj, Sylhet 2 September 2026 1 views
0 Comments
Only demanded Education Office ৳500

প্রশংসা পত্র বা প্রত্যয়ন পত্র

তারাকান্দা উপজেলার তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমরা ২০২৬ সালে পরিক্ষা দিয়ে পাশ করেছি। আমরা কয়েকজন বন্ধুবান্ধব গিয়েছিলাম প্রশংসা পত্র বা প্রত্যয়ন পত্র আনতে কলেজে ভর্তির জন্য তারা আমাদের কাছে ৫০০ টাকা চেয়েছে। আমরা কিছু বলি নাই সোজাসুজি চলে আসছি।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳5.0K

পিএসসি পরীক্ষার রেজিঃ

২০১৫ সালে একটি নতুন কিন্ডারগার্টেন স্কুল এর ৯ জন ছাত্র-ছাত্রী পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য চুয়াডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের টিইও মহোদয়ের নিকট তালিকা জমা দেয়া হলে তিনি উক্ত তালিকা ঢাকা অফিসে যেয়ে অনলাইন করতে হবে মর্মে ৫০০০/- টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকার করি। পরবর্তিতে ইউএনও মহোদয়কে বিষয়টি জানালে তিনি ঐ অফিসারকে ফোন করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার অংশগ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা, Khulna 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳300

এসএসসির সার্টিফিকেট আনতে গিয়ে অতিরিক্ত টাকা চাওয়া।

এসএসসির সার্টিফিকেট আনতে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, আমার সকল বন্ধুদের ও আমার কাছ থেকে। এর আগেও যখন মার্কসিট আনতে গিয়েছে তখনও। কারো কাছ থেকে আর বেশীও নেওয়া হয়েছে

বরগুনা, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳50.0K

শিক্ষক বদলি

শিক্ষক বদলি থেকে শুরু করে বার্ষিক ইনক্রিমেন্ট বা অন্য যে কোন পাওনা পাওয়ার ক্ষেত্রে কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসে ঘুষ দিয়ে কাজ করতে হয়। তবে বর্তমানে নিযুক্ত থানা শিক্ষা অফিসার সৎ এবং ভালো মানুষ। নিচের দিকের কর্মচারীরা এবং ঘুষখোর।

কামারখন্দ থানা, সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳5.0K

বেতন বিল পাশ করার জন্য

কলেজের প্রভাসক বেতন পাশ করার জন্য। আমি ফাইনাল অনলাইনে আবেদন করি। প্রোগ্রাম অফিস থেকে কল আসে। ফাইনালে সমস্যা।কি করিবো মিষ্টি খেতে টাকা দিন।তার পর টাকা পাঠিয়েছি

খুলনা, Khulna 2 September 2026 1 views
0 Comments