সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৬ হাজার

ভুমি উন্নয়ন কর খাজনা দেওয়া।

আমি ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস, আমার একটা খতিয়ান, ৬ শতাংশ জমির খাজনা দিতে যাই, আমার খাজনা পরিমান ছিলো = ৬০/- টাকা, ভুমি সহকারী কর্মকত্তা, আমার কাছে দাবি করেন- ২৬০০/- টাকা তার আমি বলি আমার খাজনা মাত্র ৬০ টাকা আপনি এত টাকা চান কেনা, তার পর ওনি আমার আইডি লক করে দেন, পরে আমি, আর খাজনা যেনো না দিতে পারি,, আমি বাহিরে দেকানে টাকা পরিশোধ করতে যাই, দেখি আমার আইডি লক। আমি আবার আসি ভুমি অফিসে, ওনি আমাকে চার ঘন্টা বসাই রখেন, পরে বলে আমার অফিস নেট না আপনি আগামীকাল কাল আসেন।

লক্ষ্মীপুর সদর,, ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTZFZE4E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খারিজ ও খাজনা

২০০০০ টাকা না হলে কাজ অসম্পূর্ণ থাকবে এমন কি অন্য কেউ কাজ শেষ করতে পারবে না ঐ ব্যাক্তি ব্যাতীত

গেন্ডা, সাভার, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4EEKRQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারি করতে গিয়েছিলাম।যাকে দিয়ে দলিল করিয়েছি সে চাইলো ১৬০০০-১৭০০০ টাকা। ভূমি অফিসে গেলে ১৫০০০ টাকা দাবি করে এবং ১ সপ্তাহে কাজ করে দেওয়ার কথা দেয়।আর টাকা না দিলে যে কতদিন লাগবে তা ওরাও জানেনা। পরে আমার এক পরিচিত ভাই,সেও দালাল। তাকে দিয়েই ৯৫০০ টাকায় কাজ সম্পূর্ণ করি।নারায়নগঞ্জের কাচপুর ভূমি অফিস।

নারায়নগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4VEGXA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি খারিজ করতে গিয়ে,

টাকা না দিলে খারিজ করে দিবে না এমনি এসিল্টেন অফিসেও দিতে হইছে টাকা, ইটনা থানা এসিল্টেন অফিস সবচেয়ে বেশি টাকা খায় মুক্তা নামি এক নাইট গাড এসিল্টেন, রায়টুটী ভুমি অফিসে এবং এসিল্টেন অফিস তাদের একটা কথা বলে টাকা দিলে কাজ হবে না দিলে হবে না, এটা আমি সবার পক্ষ থেকে বলছি প্রতিটা মানুষেকে বিপদে পড়তে হয় টাকা না দিলে, আর টাকা দিলে সব কিছু করে দেয়।

কিশোরগঞ্জ জেলা ইটনা থানা রায়টুটী ইউনিয়ন ভুমি অফিস, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVKUJQL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

২০২৪ সালে একটি জমির নামজারী করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে তারা ৮০০০ টাকা দাবি করে কিন্তু আমরা জানতাম ১১০০ টাকা লাগে। তাই বাইরে থেকে আবেদন করি আর আবেদনের কপি জমা দেই। ১ মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও আবেদনটি তারা একমাসের অনেক বেশি সময় রাখে এবং শুনানির সময় আবার ৭০০০ টাকা চায়, টাকা না দেওয়ায় তারা আবেদন টি বাতিল করে দেয়।

নান্দাইল, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYJU78EC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী

আবেদন করি এসিল্যান্ড বাতিল করে দেয়।পরবর্তীতে এসিল্যান্ড এর সাথে দেখা করি কিন্তু উনি তহসিলদারকে দেখিয়ে দেন।বাতিল হওয়ার ভয় দেখায় তফসিল অফিস থেকে তাই দেই।

পার্বতীপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNFUVFEH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

শ্রেনীর নাম উত্তোলন

জমির শ্রেনীর নাম উত্তোলনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করার পর তা ইউনিয়ন ভূমি অফিসে আসে নায়েব এর রিপোর্ট এর জন্য। এক মাস সেখানে পড়ে থাকে আবেদন।তারপর আমরা গেলে, তখন সেখানে তারা ৩০০০ টাকা দাবি করে এবং আমরা ২০০০ টাকা পরিশোধ করি। পরবর্তীতে উপজেলা সার্ভেয়ার এর অফিসে যায় রিপোর্টএর জন্য সেখানে প্রায় ১.৫ বছর আবেদন টা আটকে রাখে এবং অনেকবার টাকা খায়। কখনো ৫০০ কখনো ১০০০ এভাবে টাকা নিত কিন্তু কাজ করে দেয়নি। বহুবার এসিল্যান্ড এর সাথে কথা বলেছি উনারা বলতেন হয়ে যাবে। শেষ পর্যন্ত একজন মেম্বার কে সাথে নিয়ে কয়েক মাস লাগিয়ে আবেদন টা আবার জেলা প্রশাসক অফিসে পাটাতে সমর্থ হয়।

নান্দাইল, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYS9WLBU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

খাজনা

জমির অনলাইন খাজনা ছিল 57 টাকা তফশিলদা ৯৭ টাকা পরিশোধ করার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছে তার কারন একটা জমির মালিক আমার বাবা তুমি মারা গেছে, তাদের কথা মারা গেলেও নাকি হবে না তার আসতে হবে

বগুড়া জেলা, কাহালু উপজেলা, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTJSV6R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির খাজনা হালনাগ করা

আমার বাবা একটি জমি কেনার পর সেই জমির খাজনা পরিশোধ করেন বলে তিনি জানান কিন্তু কোন কারন বসোত সেই কাগজ পত্র গুলো কোনভাবে খুজে পাওয়া জাচ্ছিল না এবং জমির খাজনাও হালনাগাদ করা জাচ্ছিল না. এভাবে একটি বড় গ্যাপ তৈরি হয়ে জাচ্ছিল. এর দরুন বাসায় বিদ্যুতের লোড বৃদ্ধির জন্য খাজনার হালনাগাদ কাগজের প্রয়োজন পরে. আমি জখন ভূমি অফিসে আমার এই সমস্যার কথা জানাই তখন সেখানকার কর্মকর্তা জানান আমার নাকি এক লক্ষ টাকার মতো খাজনা বকে পরে গেছে. আমি তখন এর বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যবস্ততার কারন দেখিয়ে আমাকে ফেরত দিয়ে দেন. এভাবে কিছুদিন ঘোরা ঘরি করার পর সেই অফিসের এক কর্মচারির কাছে আমার সমস্যাটি খুলে বলি এবং তিনি তখন একটি সমাধান দেন. তিনি তখন কাজটি করে দিবেন বলে কর্মকর্তার বরাত দিয়ে আমার কাছে ত্রিশ হাজার টাকা চান.

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCDTVKV
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভুমি খাস করন প্রতিরোধ আবেদন

বর্তমানে ভুমি খাস করন ঠেকাতে উপজেলা ভুমি অফিসে যেতে বলেছে আমাদের এখানে গাছে গাছে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে , কিন্তু ফোন করে তাদের থেকে পরামর্শ চাইলে তারা , প্রতি বিঘার জন্য ৫০০০০ হাজার করে দাবি করছে , আমাদের ৪৯ শতক খাস করন ঠেকাতে তাহলে কত দেওয়া লাগবে আপনারা হিসাব করেন। বাংলাদেশে প্রতি টা সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোন কথা নেই । পাইকগাছা ভুমি অফিস, খুলনা

পাইকগাছা , খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHXRU3A4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি মেটিসিন

বিগত এক বৎসর আমি নামজারি করার জন্য ভূমি অফিসে অপেক্ষা করি এই এক বছরের মধ্যে আমি চাইরবার কাগজ জমা দিয়েছি প্রত্যেকবার এই ফোন না কোন অজুহাত দেখা যায় এগুলা ক্যান্সেল করা হয় প্রত্যেকবারই চা নাস্তার খরচ খেয়েছে আমি ভাবছিলাম হয়তো এখন নির্বাচিত সরকার নাই কোষ ছাড়াই কাজ হবে কিন্তু কাজ হলো না এক বছর অপেক্ষা করার পরে লাস্টে টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হলাম

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5V2NR6
মন্তব্য