সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারির জন্য

সহকারি কমিশনার ভূমি অফিসে (কোতোয়ালি)গিয়েছিলাম নামজারির জন্য তারা লক্ষ টাকা চাইছে নামজারি করলে এখানে কন্টাক করতে হবে এখানে এভাবেই হয় আপনি যদি চান করতে পারেন, না হলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন সর্বশেষ ১৬০ হাজার টাকায় সম্মতি দিলাম এবং এটা পরিশোধ করেছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRY3VEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৮৬ লাখ

তিনটি জমির রেজিস্ট্রেশন এবং নামজারি

তিনটি প্লট(৪ কাঠা ২ টা এবং ৫ কাঠা ১টা) রেজিস্ট্রেশন বাবদ মোট ১৭ লাখ খরচ হয়েছে। তার মধ্যে আমার মনে হচ্ছে ১,২৬,০০০/- টাকা বেশি দিয়েছি এবং নামজারি বাবদ ৬০ হাজার টাকা দিয়েছি।

রূপগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLDE9QR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

ভুমি রেজিস্টার বাবদ

মুকসুদপুর থানায় ভুমি অফিসে ৭৫ শতক ভুমি ক্রয় বাবদ রেজিস্টার করতে গেলে লেখক সাবরেজিস্টারের খরচ বাবদ. ৫ ℅ চুক্তি করে নগদ নিয়ে নিলো এবং বল্ল মুকসুদপুর ভুমি অফিসে আগে সাবরেজিস্টার ১% নিত এখন আমাদের. ৫% ছার দিয়েছে। বাধ্য হয়েই ৪৫০০০ টাকা ঘুস দিতে বাধ্য হলাম

থানা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPZXYMU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নাম পরিবর্তন

নাম পরিবর্তন এর জন্য গেলে বলে দলিল ভুল৷ ৮০০০ টাকা দিলে ঠিক করে দেবে তহসিলদার। ১০ বছর আগের দলিল, টাকা ও দি নি, বিবর্তন ও করাইনি।

ফুকরা, কাশিয়ানী,গোপালগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2Z55KT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

টাকা না দিলে নামজারি অনুমোদন হয় না। উপ সহকারী ভূমি কর্মকর্তাকে ৩০০০ টাকা দেওয়ার শর্তে অনুমোদন হয়। সম্পর্কে আত্নীয় ও ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হলেও দিতে হয়েছে। তাছাড়া ওই ভূমি অফিসে — ও — নামে দুইজন সক্রিয় দালাল রয়েছে। ওদের মাধ্যমে ডিল করতে হয়। না হলে কাজ হয় না।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউপি ভূমি অফি, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNAVZZPD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব, হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ

আমি আমার মালিকানাধীন/প্রাপ্য ভূমির মালিকানা পরিবর্তন/নামজারি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে ইতোমধ্যে দুইবার আবেদন করেছি। নামজারি/ভূমির মালিকানা সংশোধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়নি। নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রদান করে আবেদন করার পরও আমাকে বারবার অফিসে যেতে হচ্ছে এবং বিভিন্ন কারণে আবেদনটি দীর্ঘসূত্রতার মধ্যে রাখা হচ্ছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। এছাড়া, নামজারি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ঘুষ/অবৈধ অর্থ প্রদানের জন্য চাপ বা দাবি করা হয়েছে/হয়রানির সম্মুখীন হতে হয়েছে। সরকারি সেবা গ্রহণের জন্য এখন আমাকে ৫০০০ টাকা দিতে হবে । AC Land Sir ফোনে টাকা চেয়েছে , তিনি বলেন ৫ হাজার টাকা দিলে কাজ হয়ে

ভাঙ্গা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC6LLQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

মৌজা নকশা উত্তোলন

বগুড়া ডিসি অফিসে মৌজা নকশা উত্তোলন করতে সরকারি চালান ৫০০ ও কোট ফি ৪৫ টা নিজে পরিশোধ করেছি । ১৫ দিন পর মৌজা নকশা উত্তোলন করতে গিয়ে সব ঠিক থাকার পর ও চা খাবার জন্য ২০০ টাকা নিয়েছে তারপর স্টোর রুম থেকে নকশা এনে দিয়েছে।

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJM6CDA3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না বড় বাবু anonymous

ফুলবাড়ী উপজেলার কুড়িগ্রাম ভূমি অফিসের বড়বাবু — একজন ছিলেন কুড়িগ্রামের ডিসি অফিসের হোটেল ব্যবসায়ী সেখান থেকে তিনি ভূমি অফিসে চাকরি নেন এই ব্যক্তি এমন একজন খারাপ লোক তার টেবিলে টাকা ছাড়া সে কোন কিছু বোঝেনা এক টেবিল থেকে আরেক টেবিল ফাইল গেলেই উনাকে টাকা দিতে হয় তিনি প্রচন্ড লেভেলের একজন ঘুষখোর মানুষ

ফুলবাড়ী, কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNEASET4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০ হাজার

খতিয়ান নবায়ন

আমি সরকারকে ভূমি কর দেওয়ার জন্য ভূমি অফিসে গেলে ঐখানের কর্তব্যরত অফিসার ঘুষ ছাড়া কাজটি করে দিচ্ছিলো না, অনেকবার আবেদন করার পরও সে আমার আবেদনটি অনুমোদন করেনি।

বাঁশখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT77L9RG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বিডিএস রেকর্ড

আমাদের নিকট জরিপ অফিসার ৩লক্ষটাকা দাবি করেন, দেরলক্ষ টাকার বিনিময়ে করতে বাধ্য হই, কারণ হিসেবে আমাদের আরএস রেকর্ড মিসিং ছিল, বাকি সমস্ত দলিলাদি ঠিক আছে।

কেরানীগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPZB9GT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী করার জন্য ঘুষ নিয়েছে

ওই মৌজায় খাস জমি আছে, ১৫০০০ টাকা না দিলে নামজারী হবে না. ১৫০০০ টাকা নিয়ে নামজারি করে দেয়

নবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNZ3RRKE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৮ হাজার

জমির খারিজ করা

জমির খারিজ করতে গিয়েছলাম, সরকারি ফি ১১৫০টাকা কিন্তু আমাকে দিতে হয়েছিল ৪০০০টাকা প্রায়। তাছাড়া রেজিষ্ট্রেশন খবেনা। তাই বাধ্য হয়ে করতে হয়েছে ২০২১ সালের শেষের দিকে।

রামখানা,নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNRQC2WP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির মিডিসন

আমার জমির মিডিসন করার জন্য এ টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে মিডিসন করে দিতো না তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

জাজিরা, শরিয়তপুর, জয়নগর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKU9HXXH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.৮ হাজার

জমি নামজারি

জমি নামজারী করার জন্য কাইতলা ভূমি অফিসে গেলে উনি ৭,০০০/- দাবী করে যার সরকারী ফি ১১৭০/- আমি তা প্রত্যাখান করেছি কিন্ত উক্ত ইউনিয়নের সবাই এই দামেই নামজারী করছে বাধ্য হয়ে

কাইতলা ভূমি অফিস, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3G2DJ8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৬.০ হাজার

জমি খারিজ

ঢাকা জেলার ধামরাই থানার ভূমি অফিসে আমি আমার এক তিক্ত অভিজ্ঞতার শিকার হই। যেখানে একটি খারিজ করতে ১১৭০টাকা সরকারি ফি। সেখানে সেখানে এই টাকা বাদ দিয়ে ও আরো অতিরিক্ত ৮০০০ টাকা করে নেওয়া হয়। এতে আমার ৭টা খারিজ এর জন্য অতিরিক্ত মোট ৫৬০০০টাকা খরচ হয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMFWUD5
মন্তব্য