সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

BDS Survey

There is a BDS survey running on Aminbazar. I have a land there. I had to file a case to get the name transfer process from the previous owner. To write the verdict, I had to pay 9000 to them. Paid To: — Designation: Clerk (not sure) Room No: 5 Land Settlement Office, Alamnagar, Hemayetpur

Dhaka - Aminbazar, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKPUY7Y3
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

মিউটেশনের জন্য ১০ হাজার টাকা দাবি করে ভূমি অফিসের লোক। আমি প্রত্যাখ্যান করায় ২ বার রিজেক্ট করে দেয়। ৩য় বারে বাদ্য হয়ে দেয়া লাগছে

কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK6DKB3W
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করার জন্য। সকল বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি খারিজের জন্য ৭০০০ টাকা চেয়েছে কিন্তু এটার সরকারি ফি ১১৭০ টাকা।

মোহনগঞ্জ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে MYKWP9SY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৫.০ হাজার

মিউটেশন

আমার জমির একটি রায় ডিক্রি ছিল এই রায় ডিক্রির কারণে আমাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়েছে।

খুলনা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে KHC6PZY9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

সরাসরি একটা ভুয়া বিল তৈরী করে আামকে ফাঁদে ফেলা হয়েছে। পরবর্তীতে ১০,০০০/- টাকা দিয়ে দাখিলা নিতে হয়েছে। দাখিলাতে শুধু ১৩০০ টাকা দেখিয়েছে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরদ্দি ভূমি অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTJVF7AV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি নামজারি

এটি ২০২৩ সালের একটি ঘটনা আমি নতুন জমি কেনার পর নামজারি করতে গেলে আমার জমির কাগজ সবকিছু ঠিক থাকার পরও মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা আমার থেকে নামজারি বাবদ ৩০০০ টাকা দাবি করে আমি দিতে অস্বীকৃতি জানালে সে বলে নামজারী হবে না আমার, এটা তার রেট এটার কমে সে ফাইল রিলিজ করবেনা, পরবর্তীতে তাকে আমি টাকা পরিশোধ করি এবং সে আমার ফাইলটি ওকে করে দেয়।

মুরাপাড়া, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKB8AH46
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

দাগ নম্বর দেখতেও টাকা লাগে, পর্চা নম্বর দেখতেও টাকা লাগে।

টাকা ছাড়া দেখানো যাবে না, যে দলিল কবে হয়েছে।

গোবিন্দগঞ্জ,গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RNFEEUKX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.৫ হাজার

জরিপ এ খতিয়ান খোলা।

জমি রেকর্ড এ খতিয়ান খোলার জন্য আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করে। না দেওয়ায় আমাকে খতিয়ান খুলে দিচ্ছিলো না। এরপর রিকোয়েস্ট করে ৭০৫০০ টাকা দেওয়ার পর ২২ টা খতিয়ান খুলে দিছে। এখনও বাকী গুলো দেয়না। এ টাকা সম্পূর্ণ অফিসার ঘুষ হিসেবে নিয়েছে!

বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিস।, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে BRCRBMBP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

ভুমি রেজিস্ট্রেশন / খতিয়ান নবায়ন

৩য় ব্যক্তি দ্বারা নিয়েছে। আর নিজে সরাসরি করতে গেলে বলে অনেক ভুল আছে এটা করা যাবে না এখন। ওগুলো ঠিক করে আনেন, জিডি করেন। ভোটার সংশোধন করেন, নানান বাহানা।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে RJQ5LSN6
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি করার জন্য

নামজারি করার জন্য অতিরিক্ত টাকা চেয়েছিল আমার কাছে। অতিরিক্ত টাকা না দেওয়ার কারণে তারা আমাকে প্রায় এক বছর ঘুরাইয়েছে।

নড়াইল শেখাহাটি বাজার ভূমি অফিস, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KH7BVBEV
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬০.০ হাজার

চলমান বিডিএস জরিপে দাবি

আমাদের নাম একটি জমির সিএস, এসএ, আরএস, সিটি , নামজারী পর্চা ও আপডেট খাজনা এবং সরোজমিনে দখল থাকা স্বত্বেও দেখাচ্ছে সর্বশেষ জরিপের কাগজের দাগের সাথে ম্যাপের দাগের মিল নাই এমন পরিস্থিতিতে বিডিএস পর্চা নিতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে না হলে তারা পর্চা দিবেন।

পূর্বাচল নতুন শহর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK4MG47Z
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমি খারিজ

আমি ক্রয়কৃত জমি খারিজ করার জন্য গেলে সর্বোচ্চ ৩০০০/- টাকা খরচের বিপরীতে দুটি আবেদন বাবদ ১৫০০০/- টাকা চাওয়া হয়। জমিটি পূর্বের মালিকের নামে খারিজকৃত। সিএস হতে চলতি সকল প্রকার আসল ডকুমেন্টস থাকার পরও দাবীকৃত টাকার বিপরীতে দরদাম করে ১২০০০/- টাকা প্রদান করি। এর জন্য কিছুই করতে হবেনা আমাকে। খারিজ অনুমোদন হলে ঐ ব্যক্তির ফোনে জানালে ঐ ব্যক্তির অফিসে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে মূল দলিল, খাজনা পরিশোধের রশিদ, ডিসিআর ফি জমার রশিদ এবং ক্ষতিয়ানের মূলকপি নিয়ে আসতে হবে। কি মজা, তাইনা। অথচ, জমির সকল কাগজপত্র ঠিক আছে।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে RJW9FZ5L
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

বন্টক নামা দলিল

পারিবারিক সম্পত্তি আমরা সবাই পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্টক নামা দলিল করব। এখন ভেন্ডর আমার বন্ধু সেহেতু প্রত্যাশা ছিল সরকারী খরচ এবং ভেন্ডর খরচ আইন অনুযায়ী হবে। এখন দেখি অফিসারের ডিমান্ডের উপর নির্ভর করবে। এখানে অফিসার দেখছে কত টাকার সম্পদ হতে পারে সে অনুযায়ী তার একটা ডিমান্ড থাকে। এখন সেটা ১০-২০ গুন বেশি। এখন অপেক্ষা করছি ডিমান্ড যদি সাধ্যের মধ্যে হয়। বন্টক নামা দলিল করব।

লাকসাম,কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CT8L6239
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

mutation

পোস্ট বদরতলা, থানা আশাশুনি,জেলা সাতক্ষীরা...... বদরতলা ভুমি অফিসে আমাদের পরিবারের নামজারি করতে ২০০০০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়,, আমি নিজের নামজারি নিজে করতে গেলে এসি ল্যান্ড অফিস থেকে ফেরত পাঠানো হয় বলা হয় ভুমি অফিসের মাদ্ধমে করাতে,, ভুমি অফিসে তাদের ২০০০০ হাজার টাকা ঘুষ দিলে আমার নামজারি সম্পন্ন হয়

Badartola, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে KH68RKJZ
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

গাজীপুর ২ নং ওয়ার্ডে বিডিএস জরিপ চলছে। এখানে জরিপের নামে ভুমি মালিকদের থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। জরিপে ইচ্ছেকৃত ভুল করে টাকা দাবি করা হচ্ছে। প্রতিটি দলিলের বিপরীতে ১০ / ২০ থেকে শুরু করে জমির পরিমান অনুযায়ী ঘুষ দাবি করা হচ্ছে। না দিলে রেকোর্ডে ভুল তথ্য দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। অতিরিক্ত টাকা চাওয়ার কারন জানতে চাইলে তারা বলেছে আমরা একা খাইনা। আমাদের উপরের স্যার। স্থানীয় সরকার দলিও লোক পুলিশ এবং সাংবাদিক সবাই মিলেই খাইস আমি নিজ চোখে বিজয় টিভির সাংবাদিক, দৈনিক সরজমিন পত্রিকার সাংবাদিকদের অস্থায়ী ক্যাম্পে আসা যাওয়া করতে দেখেছি।

গাজীপুর সদর উপজেলা। সারাব মৌজা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKSYWZG9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

namjari

নামজারি করার জন্য সব ডকুমেন্ট থাকার পরও বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ হবে না বলায় হ্যারেসমেন্ট থেকে এবং সময় বাঁচাতে ঘুষের টাকা পরিশোধ করি।

magura, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KHC9QPAH
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬৫.০ হাজার

নাম পত্তন

নাম: —, গ্রাম: হরিশপুর, ইউনিয়ন: জোড়াদাহ, থানা: হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জোড়াদাহ ভুমি অফিস থেকে ঘুষ নিয়েই নাম পত্তন করান বর্তমানে সবাই। আমাদের ইউনিয়ন ভুমি অফিসে প্রচুর অর্থ লেনদেন হয় গোপনে।

গ্রাম:হরিশপুর, ভুমি অফিস: জোড়াদাহ, ঝিনাইদহ।, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে KH46V4JH
০ মন্তব্য