সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

গ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য সাইট পরিদর্শন সম্মানী

ঢাকা জেলা প্রশাসক অফিস থেকে নোটিশ জারি করা হয় সাইট পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার জন্য 7 দিনের মধ্যে। ভূমি অফিসে গিয়ে জানতে পারলাম সহকারী কমিশনার কে যাতায়াত বাবদ সম্মানী না দিলে প্রতিবেদন দাখিল হবে না। সম্মানী বাবদ 30000 হাজার টাকা দাবি করে আর সেটি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবেদনে সাক্ষর করেনি।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKTJXJU9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারির আবেদন

আসসালামু আলাইকুম,আমি একজন স্টুডেন্ট ত ঘটনা ঘটে আমার আব্বুর সাথে মদনপুর ইউনিয়ন এর নন্দীপুর মৌজায় আমাদের জমি।সেই জমিগুলো আব্বু নামজারি করাতে গেলে আব্বুর কাছে প্রতি জমির নামজারি দলিলের জন্য ১০০০০ টাকা করে চায় কিন্তু আমি দেখলাম নামজারি করতে মাত্র ১১০০ টাকার প্রয়োজন হয়।ত পরের দিন আমি আব্বুর সাথে গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম ওখানে পিয়ন কে যে এত টাকা কেন, পিয়ন উত্তরে বললেন যে তুমার যদি বাহির থেকে অনলাইন এ আবেদন করতে পারো করো নায়েভ এ এপ্রোভ করবে না।মানে সকল কিছু নায়েব এই করাই কিন্তু সরাসরি কথা বলে না কারণ কেউ যেনো উনার দোষ না দিতে পারে।কিন্তু আমার আব্বুর কাছে সরাসরি এই টাকা চাওয়া হয়। নায়েব হুমকি দেয়।আমার কাছে সব রেকরড আছে টাকা দেওয়ার ভিডিও এবং সম্পূর্ণ অডিও।আব্বু ৫০ হাজার টাকা

Netrokona, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে MYGN6ZFX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খাজনা

ফেনী জেলার, ফেনী সদর উপজেলায় অবস্থিত,৮ নং ধলিয়া ইউনিয়ন ভুমি অফিস, খাজনা দিতে গেলে আমার থেকে ৭০০০/- টাকা দাবি করে,কিন্তু আমার খাজনা আসছিল ৬০০০/- টাকা, বাধ্য করে ঘুষ আদায় করে আমার থেকে।এভাবে সবার অতিরিক্ত অর্থ আদায় করে।কেউ কোন কাজ নিয়ে আসলে ঘুষ ছাড়া কোন কাজ করে না।

ফেনী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTVUZLPR
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

আনোয়ারা উপজেলা ভূমি অফিসে একটি নামজারি জন্য ২০০০০০টাকা দাবি করছেন AC LAND মহোদয় । অফিস থেকে বের হওয়ার পর সব লোক বলে নতুন AC land বিশাল খাদক।

আনোয়ারা ,,চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTP8LC22
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.৫ হাজার

খারিজ বাতিলের আবেদন তদন্ত এবং পরিচালনা

আমাদের একটা জমি অন্য আরেকজন খারিজ করে নিয়েছে শুধু নামের মিল থাকায়,, যার কারণে আমরা উপজেলা সহকারী ভূমি অফিসে একটি খারিজ বাতিলের আবেদন করি। যার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ( ভূমি ) উক্ত ঘটনা তদন্তের জন্য ইউপি ভুমি অফিসে নায়েবের নিকট প্রেরণ করেন। পরে আমরা তদন্তের জন্য উক্ত নায়েবের কাছে যাওয়ার পর তিনি তদন্তে আসেন এবং পরে তার কাছে রিপোর্ট চাইতে গেলে তার সহকারী কে দিয়ে ৫০০০ টাকা চাওয়ান যা পরে আমরা ৩০০০ দেয় এবং রিপোর্ট নেওয়ার পর আমরা উপজেলা সহকারী ভূমি অফিসে যায় এবং কেস নাম্বার দেওয়ার জন্য বলি তখন সেই অফিসের সহকারী আমাদের কাছে সর্বনিম্ন ১০০০০ টাকা দাবি করেন যা পরে ৬৫০০ টাকা দেয় এবং উক্ত মিসকেস এখন পর্যন্ত চলমান

মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে MYGGMH9N
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

Land Mutation

ওয়ারিশ সূত্রের জমি খারিজ করা। সব তথ্য ও কাগজ সহ ঠিকঠাক দিয়ে অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট করে দেয়া হয়। তারপর জানা যায় যে টাকা ছাড়া পাশ হয় না। তারপর টাকা দেয়া হলে ঠিকই করে দেয়া হয় কয়েকদিনের মধ্যে।

Cumilla, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১৯ বার দেখা হয়েছে CT3FGHAC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

ভূমি নামজারি করার জন্য এই টাকা টা দিতে হয়েছে। পুরো খতিয়ানে অবস্থিত ভূমির খাজনা পরিশোধ করতে হয়েছে- যেখানে আমাদের নিজস্ব মালিকানায় খুব বেশি জমি ছিলো না। অথচ খাজনা কাটার চ্যাকে খুবই সামান্য পরিমাণ টাকা দেখানো হয়েছিল। ঘটনা টা ২০২৪ সালের "জুলাই গণঅভ্যুত্থান" পরবর্তী সময়ে! সরাসরি ঘোষ দাবি করে নাই কিন্তু নামজারি করার ক্ষেত্রে পুরো খতিয়ানে অবস্থিত জমির খাজনা পরিশোধ করতে হবে কেন? সরকার নাকি এই বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিল, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই বলেছিল। যদিও অনেকগুলো দাগ এর খাজনা পরিশোধের চ্যাক দিয়েছিল কিন্তু অফিসিয়াল খাজনা এত বেশি দেখায়নি। প্রথমে ভেবেছি এত একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরও এভাবে কেউ প্যাচ ধরে কাজ করে দিতে চায় না। যদি খুব প্রয়োজন না হতো তাহলে এই ভাবে টাকা দিয়ে কাজ টা করাতাম না।

মোহনগঞ্জ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে MY6DQ7Q4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

জমির নামজারি

ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করার জন্য যাই সেখানে নামজারি করার জন্য আমার কাছে ১১ হাজার টাকা চাওয়া হয় এবং ১১ হাজার টাকা দেওয়ার পরও এখনো আমার কাজ হচ্ছে না

মাদারীপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DK67KC9J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৮ হাজার

দলিল এর নকল উঠানো

একটি দলিল চেক করার জন্য সেটার নকল উঠানোর প্রয়োজন পরে। তখন 1800 টাকা দাবি করে।

তেজগাঁও, ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKA5CSRN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামজারি বাবদ ১২০০০ না দিলে কাজ করবেনা বাধ্য হয়ে দিয়ে শেষ করলাম। চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা বলিয়া ভুমি অপিস।

হাজিগঞ্জ, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTJ2EATK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

নামজারী

নামজারী। গুলশান। একাধিক সোর্সে কথা বলেছি ১২০০০০-১৫০০০০ টাকা দাবী। প্রতিটি পর্যায়ে তাদের রেট করা। টাকা না হলে গণপূর্ত মন্ত্রণালয়ের এনওসি আনতে হবে অথচ রাজউকের প্লট। সব আপডেট কাগজ আছে। কিন্তু সিটি ৯নং খতিয়ান যেখানে গণপূর্ত মন্ত্রণালয় অধীন নগর উন্নয়ন বিভাগ নামে সিটি রেকর্ড।

মহানগর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKNVY3VE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ কোটি

নামজারি

এটি একটি সামষ্টিক অভিযোগ। সীতাকুন্ডের এসি ল্যন্ড —ের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে বিভিন্ন দলিল নামজারি করার অভিযোগ উঠেছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTA7TLJY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

দাখিলা

জমির দাখিলা দায়ের জন্য ৫০০০০ টাকা খাজনা নিয়েছেন। কিন্তু যখন দাখিলার অনলাইন হাতে পাই তখন সেখানে আদায়কৃত খাজনা পরিমাণ ছিল মোট টাকার ১০%

কুতুবদিয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTZB3UJA
০ মন্তব্য