All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

জমি খারিজ করা

“আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে 1600 টাকা হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে 1 খারিজের জন্য 20000 টাকা নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে 20000 টাকা দিতে বাধ্য হয়েছি”

Singair, Manikgonj, Dhaka 27 August 2026 2 views DKW8E9DP
0 Comments
Paid Land Office ৳10.0K

জমি খারিজ করা

আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে ১৬০০ টাকা আর কম্পিউটার খরচ বাবদ আর মুড়িকে 500 সব মিলে ৩০০০ হাজার টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে প্রতিটা খারিজের জন্য 10000 টাকা করে নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে ১০০০০ টাকাদিতে বাধ্য হয়েছি

Gomastapur Chapai Nawabganj, Rajshahi 27 August 2026 3 views RJ64AWQH
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারি

আমি নামজারি করার জন্যে গিয়েছিলাম। বাবার থেকে পাওয়া জমি সেখানে তারা নানা অজুহাত দেখায় আর বলে ৩০০০ টাকা দিলে কাজ হবে।

জেলা নওগাঁ । থানা পন্তীতলা। পাটিচরা ইউনিয়ন ভুমি অফিস, Rajshahi 27 August 2026 3 views RJTYQ4KW
0 Comments
Refused Land Office ৳20.0K

জমি ক্রয়ের পরে খারিজ করার জন্য এবং নতুন সরকারি বি আর এস বিআরএস

জমি রেজিস্ট্রি করার পরে নামজারি বা খারিজ করার জন্য টাকা দাবি করে ১৪ হাজার টাকা এবং নতুন সরকারি জরিপ বি আর এস জমি রেকর্ড মুক্ত করানোর জন্য ৬০০০ টাকা দাবি করেন।

গজারিয়া মুন্সিগঞ্জ, Dhaka 27 August 2026 3 views DKTX9435
0 Comments
Refused Land Office ৳20.0K

বাগমারা উপজেলা ভূমি অফিস সকল কর্মকর্তা ঘোষের সাথে জড়িত তারা টাকা ছাড়া কিছু বোঝেনা সাধারণ মানুষদের

নাম: — মোবাইল নাম্বার: — পদবী: মিউটেশন ভূমি সহকারী উপজেলা ভূমি অফিস বাগমারা রাজশাহী, সে নামজারি করতে গেলে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে এবং ঘুষ নিয়ে কাজ করে ঘুষের টাকা ছাড়া সাধারণ মানুষ কাজ করতে পারে না।

বাগমারা, উপজেলা, Rajshahi 27 August 2026 3 views RJP57F6F
0 Comments
Paid Land Office ৳10.0K

৪ ডেসিমেল একটি জমির নাম জারি করার জন্য

৪ ডেসিমেল একটি জমির নাম জারি করার জন্য আমার কাছ থেকে নিয়েছিল ১০ হাজার টাকা যেখানে সরকারি খরচ 1200 টাকা এই হলো ভূমি অফিসের অনিয়ম গরিব মানুষ কোথায় যাবে আমি মেনে নিয়ে তাকে দিয়েছি কেননা আমার বাবার ছোটবেলায় মারা গেছে আমার চাচারা আমার বাবা সম্পর্কে তারা দখল করে নিয়েছে এবং আমার বাবার করে দিয়েছে সেই ঘরের জায়গাটি আমি আমার ভাই বোন আমাদের নামে করার জন্য এইটা ঘুষ দিয়েছি এখন আপনারা বলুন ভূমি অফিসের দুর্নীতি এই টাকাটা নিয়েছে অফিসার

Ripur, Chattogram 27 August 2026 3 views CTCZ23ZV
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারি

ওয়ারিশে ভুল নামে ভুল অনেক ধরনের সমস্যা আছে তাই বলে বেশি টাকা নেয়া হইছে। এসিল্যান্ড কে বেশি টাকা না দিলে সেটা সাইন করেন না আর সরকারি কাজ নাকি টাকা ছাড়া হয় না ভূমি অফিসের লোকজন তারা অনেক বড় সিন্ডিকেট তারা কাউকে জবাবদিহিতা করে না। সরকারের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন নাইলে একটি দেশ ধ্বংস হয়ে যাবে।

ঢাকা, Dhaka 27 August 2026 3 views DKTNU3MH
0 Comments
Paid Land Office ৳173.0K

Vumi Record আর.এস/বি.আর.এস জরিপের মাঠ পর্চা দেওয়ার নামে সরকারি অর্থ (মাঠ পর্চার টাকা) আত্মসাৎ

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া মৌজায় চলমান আর.এস/বি.আর.এস ভূমি জরিপ কার্যক্রমে নিয়োজিত ৫ জন কর্মকর্তা ও সার্ভেয়ার সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মাঠ পর্চা দেওয়ার নামে মোট ১,৭৩,০০০ (এক লক্ষ তিয়াত্তর হাজার) টাকা ঘুষ বা অবৈধ অর্থ হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর কোনো নোটিশ বা কারণ ছাড়াই তারা জরিপের কাজ বন্ধ করে আকস্মিক এলাকা থেকে পালিয়ে যান।

Prosadpara, Jharbari, Birganj, Rangpur 27 August 2026 3 views RNDUJLG9
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারী

নামজারী করার জন্য টাকা চেয়েছিল ২৫০০০।পরে ২১০০০ এ কাজ করতে হয়েছে। বার বার বলেছি সরকারী চার্জ তো ১১৫০ টাকা বা তার কিহু বেশী। বলেছে সরকারী ভাবে করুন কাজ

ঢাকা, Dhaka 27 August 2026 2 views DKC5E6DL
0 Comments
Only demanded Land Office ৳20.0K

Mutation

জমির নামজারি করতে সরকারি ফি ১১৭০ টাকা কিন্তু সব রেজিস্ট্রি অফিসে ২০,০০০ টাকা ফিক্সড এবং কোন খাতে, কাকে কত টাকা দিতে হয় সব ফিক্সড করা আছে। এর নিচে কোনো নামজারি হয় না।

Keraniganj, Dhaka 27 August 2026 3 views DKAMU97Z
0 Comments
Paid Land Office ৳15.0K

মামলার রায়/ডিগ্রী পাবার পর কেনো অহেতুক মিস কেস করা লাগে ?

অর্পিত সম্পত্তি "ক" তফসিল মামলায় ১১ বছর পর ডিগ্রী পাবার পর আবার DC Land অফিসে ১ থেকে ২ মাস মাসের জন্য মিস কেস করা হয়েছে তবুও ছাড়পত্র দিতে জমির ভেলুর উপর ভিত্তি করে হাজার টাকা অর্থ দাবি করেন। অর্থ না দেবার জন্য প্রথমে ১/২ মাস অপেক্ষা করি, পর বাধ্য হই অর্থ দিয়ে কাজ করাতে। এখনও বহু কাজ রয়েছে জানি না আরও কত টাকা এবং কত মাস/বছর সময় লাগবে। বুঝি না একজন জজ তো জমির/সম্পত্তি ব্যক্তির সকল (খতিয়ান/খাজনা/টেক্স) তথ্য যাচাই বাছাই করে মামলার রায় দেন। তবুও কেনো একই পুরাতন তথ্য, পুনরায় যাচাই করার জন্য মিসকেস/সার্ভেয়ার রিপোর্ট তৈরীর, AC Land এর যাচাই, পুনরায় to DC Office থেকে কমিশনার অফিস থেকে আবার DC Office এতো অতিরিক্ত সময় নষ্ট এবং অর্থ ইনকামের জন্য কেনো এই সকল অনিয়ম ব্যবস্থা চালু করে রেখেছেন।

Dhaka, Dhaka 27 August 2026 2 views DKDA8HHU
0 Comments