All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Refused Land Office ৳5.0K

নামজারি আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব, হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ

আমি আমার মালিকানাধীন/প্রাপ্য ভূমির মালিকানা পরিবর্তন/নামজারি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে ইতোমধ্যে দুইবার আবেদন করেছি। নামজারি/ভূমির মালিকানা সংশোধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়নি। নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রদান করে আবেদন করার পরও আমাকে বারবার অফিসে যেতে হচ্ছে এবং বিভিন্ন কারণে আবেদনটি দীর্ঘসূত্রতার মধ্যে রাখা হচ্ছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। এছাড়া, নামজারি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ঘুষ/অবৈধ অর্থ প্রদানের জন্য চাপ বা দাবি করা হয়েছে/হয়রানির সম্মুখীন হতে হয়েছে। সরকারি সেবা গ্রহণের জন্য এখন আমাকে ৫০০০ টাকা দিতে হবে । AC Land Sir ফোনে টাকা চেয়েছে , তিনি বলেন ৫ হাজার টাকা দিলে কাজ হয়ে

ভাঙ্গা, Dhaka 27 August 2026 3 views DKC6LLQ4
0 Comments
Paid Land Office ৳186.0K

তিনটি জমির রেজিস্ট্রেশন এবং নামজারি

তিনটি প্লট(৪ কাঠা ২ টা এবং ৫ কাঠা ১টা) রেজিস্ট্রেশন বাবদ মোট ১৭ লাখ খরচ হয়েছে। তার মধ্যে আমার মনে হচ্ছে ১,২৬,০০০/- টাকা বেশি দিয়েছি এবং নামজারি বাবদ ৬০ হাজার টাকা দিয়েছি।

রূপগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 2 views DKLDE9QR
0 Comments
Paid Land Office ৳45.0K

নামজারি

আমার জমির বিআরএস খতিয়ান সংশোধনের জন্য আমি ল্যান্ডসার্ভে ট্রাইবুনাল মামলা করি দীর্ঘ ৩ বছর পর আদালত আমার পক্ষে আদেশ দেন। ডিগ্রির আদেশ পাওয়া জন্য পেসকার কে ডিগ্রির আদেশের জন্য ১৫০০০/= টাকা ঘুস দিয়ে আদেশ পাই। অতপর নামজারি জন্য আবেদন করি তসিলদার, কানোনগো, এসিল্যান্ড সবাই মিলে আমার কাছ থেকে ৩০,০০০/= টাকা ঘুস নেয়। হায়রে বাংলাদেশ এমন কোনো জায়গা নাই যেখানে ঘুস লেনদন হয় না।

ভোলা, Barishal 27 August 2026 2 views BRA3DU4E
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি

টাকা না দিলে নামজারি অনুমোদন হয় না। উপ সহকারী ভূমি কর্মকর্তাকে ৩০০০ টাকা দেওয়ার শর্তে অনুমোদন হয়। সম্পর্কে আত্নীয় ও ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হলেও দিতে হয়েছে। তাছাড়া ওই ভূমি অফিসে — ও — নামে দুইজন সক্রিয় দালাল রয়েছে। ওদের মাধ্যমে ডিল করতে হয়। না হলে কাজ হয় না।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউপি ভূমি অফি, Rangpur 27 August 2026 2 views RNAVZZPD
0 Comments
Paid Land Office ৳70.0K

নামজারির জন্য

সহকারি কমিশনার ভূমি অফিসে (কোতোয়ালি)গিয়েছিলাম নামজারির জন্য তারা লক্ষ টাকা চাইছে নামজারি করলে এখানে কন্টাক করতে হবে এখানে এভাবেই হয় আপনি যদি চান করতে পারেন, না হলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন সর্বশেষ ১৬০ হাজার টাকায় সম্মতি দিলাম এবং এটা পরিশোধ করেছি।

ঢাকা, Dhaka 27 August 2026 2 views DKRY3VEQ
0 Comments
Only demanded Land Office ৳100.0K

নামজারি

আমি একটি ফ্ল্যাটের নামজারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে বলা হয়, আপনার জমি এবং আপনি যে এলাকায় বসবাস করছেন, সেটি নিয়ে সরকারি অফিসের সঙ্গে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটি ১৯৮০ সাল এর। তারা বলেছে, আমি যদি ১ লাখ টাকা দিই, তাহলে তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করবে, তবে এর কোনো নিশ্চয়তা দিতে পারবে না। আমার আপত্তি হলো, সরকারি অব্যবস্থাপনার কারণে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে, আর এই ধরনের মানুষজন সেই সমস্যার সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে।

ঢাকা, Dhaka 27 August 2026 2 views DK6CTY63
0 Comments
Paid Land Office ৳200

মৌজা নকশা উত্তোলন

বগুড়া ডিসি অফিসে মৌজা নকশা উত্তোলন করতে সরকারি চালান ৫০০ ও কোট ফি ৪৫ টা নিজে পরিশোধ করেছি । ১৫ দিন পর মৌজা নকশা উত্তোলন করতে গিয়ে সব ঠিক থাকার পর ও চা খাবার জন্য ২০০ টাকা নিয়েছে তারপর স্টোর রুম থেকে নকশা এনে দিয়েছে।

বগুড়া, Rajshahi 27 August 2026 2 views RJM6CDA3
0 Comments
Paid Land Office ৳1.5K

খাজনা দিতে গিয়ে হয়রানি ও ঘুস আদায়

একটি খতিয়ানের খাজনা/ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইনে আবেদন করি। আবেদনটি ইউনিয়ন ভূমি অফিস থেকে করনিক ভূল দেখিয়ে বাতিল করা হয়। পরবর্তীতে আমি পুনরাই আবেদন করে অফিসের যোগাযোগ করলে 1500 টাকার বিনিময়ে তারা আবেদনটি সমন্বয় করে দেয়।

কেশরহাট ইউনিয়ন ভূমি অফিস, মোহনপুর থানা, রাজশাহী জেলা, Rajshahi 27 August 2026 3 views RJ2G9NCP
0 Comments
Refused Land Office ৳5.8K

জমি নামজারি

জমি নামজারী করার জন্য কাইতলা ভূমি অফিসে গেলে উনি ৭,০০০/- দাবী করে যার সরকারী ফি ১১৭০/- আমি তা প্রত্যাখান করেছি কিন্ত উক্ত ইউনিয়নের সবাই এই দামেই নামজারী করছে বাধ্য হয়ে

কাইতলা ভূমি অফিস, Chattogram 27 August 2026 3 views CT3G2DJ8
0 Comments
Paid Land Office ৳3.8K

জমির খারিজ করা

জমির খারিজ করতে গিয়েছলাম, সরকারি ফি ১১৫০টাকা কিন্তু আমাকে দিতে হয়েছিল ৪০০০টাকা প্রায়। তাছাড়া রেজিষ্ট্রেশন খবেনা। তাই বাধ্য হয়ে করতে হয়েছে ২০২১ সালের শেষের দিকে।

রামখানা,নাগেশ্বরী, কুড়িগ্রাম, Rangpur 27 August 2026 2 views RNRQC2WP
0 Comments
Paid Land Office ৳300.0K

বিডিএস রেকর্ড

আমাদের নিকট জরিপ অফিসার ৩লক্ষটাকা দাবি করেন, দেরলক্ষ টাকার বিনিময়ে করতে বাধ্য হই, কারণ হিসেবে আমাদের আরএস রেকর্ড মিসিং ছিল, বাকি সমস্ত দলিলাদি ঠিক আছে।

কেরানীগঞ্জ, Dhaka 27 August 2026 2 views DKPZB9GT
0 Comments
Paid Land Office ৳56.0K

জমি খারিজ

ঢাকা জেলার ধামরাই থানার ভূমি অফিসে আমি আমার এক তিক্ত অভিজ্ঞতার শিকার হই। যেখানে একটি খারিজ করতে ১১৭০টাকা সরকারি ফি। সেখানে সেখানে এই টাকা বাদ দিয়ে ও আরো অতিরিক্ত ৮০০০ টাকা করে নেওয়া হয়। এতে আমার ৭টা খারিজ এর জন্য অতিরিক্ত মোট ৫৬০০০টাকা খরচ হয়

ঢাকা, Dhaka 27 August 2026 2 views DKMFWUD5
0 Comments