All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,074 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

মিসকেজ

সেবা না দিয়ে শুধু বারবার ঘুরাচ্ছিল। এক পর্যায়ে টাকা দাবি করে। প্রথমে অস্বীকৃতি জানাই কিন্তু কোন কাজ করে দিচ্ছিল না। পরে টাকা পরিশোধ করি। টাকা পেয়ে একটা নোটিশ করে। আবারও ঘুষ নেওয়ার জন্য নোটিশ না দিয়ে গড়িমসি করতেছে। এখনো আমার কাজ সম্পন্ন করে নাই। তিন মাসের বেশি সময় লাগবে না। কিন্তু এক বছর অতিবাহিত হলেও আমার কাজের কিছুই হয়নি।

মানিকগঞ্জে, ঘিওর উপজেলা , ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিস, Dhaka 26 August 2026 2 views DKW7L8S4
0 Comments
Paid Land Office ৳25.0K

অনলাইন মিটিসোন

নামজারির জন্য এসিল্যান্ড অফিসে যাই তারপরে নামজারির জন্য সার্ভেয়ার এর সাথে আলোচনা করি এবং কাগজপত্র দাখিল করি।কাগজপত্র দেখার পর সে বলে করা যাবে। নামজারির জন্য যে কাগজপত্র প্রয়োজন ছিল সেগুলো দেওয়ার জন্য বলল,পরে দিলাম তখন টাকার কথা বলল,জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে সে বলল ৪০হাজার টাকা করে করি,আপনি ৩৫হাজার টাকা দিবেন।আমি বললাম এত টাকা দিতে পারব না, ২০হাজার টাকা দিব।তাতে সে অস্বীকৃতি জানান এবং ২৫ হাজার টাকার কথা বলেন

গলাচিপা, Barishal 26 August 2026 2 views BRZ74Z83
0 Comments
Refused Land Office ৳1

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, Khulna 26 August 2026 4 views KHYZRKXA
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির ট্যাক্স প্রদান

আমি জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসের পিয়ন দ্বারা ভূমি কর্মকর্তা ঘুষ দাবী করে। নায়েব জোর করেই ৫০০০/- টাকা নিয়ে নেয়। ঘুষ না দিলে তারা খাজনা নিবে না। তাদের না খরচ হয়, উপজেলা ভূমি অফিসে দিতে হয়।

সাতক্ষীরা, Khulna 26 August 2026 2 views KH83V8HY
0 Comments
Paid Land Office ৳20.0K

খাজনা পরিশোধ

আমার খাজনা দাদার আমল থেকে অপরিশোধিত। বিভিন্ন সময় যখন জমি কেনাবেচা হয়েছে তখন‌ও শুধু ঘুষ দিয়ে তা সম্পন্ন হয়েছে কিন্তু খাজনার মূল বহিতে তা উঠেনি। গত মে তে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা নিজেরাই অনলাইন আবেদন করে এবং আমাদের বলে যে প্রায় ৩০০০০ টাকা বাকি আছে। আমরা হতাশ হই এবং ফিরে আসার মূহুর্তে তারা অফার দেয় যে আমরা চাইলে তা অর্ধেকে নামবে কিন্তু কিভাবে জানতে চাইলে তারা বলে তা জেনে লাভ নাই বাকি শূন্য দেখালেই তো হলো এবং পরবর্তীতে শুধু হাল পরিশোধ করতে হবে। এই বলে তাঁরা ২০০০০ টাকা নেয় কিন্তু আমাদেরকে দেওয়া রশিদে মাত্র ২০০০ টাকাতেই সব বাকি পরিশোধ দেখায়। এই হলো দেশ ও পরিচালন ব্যবস্থা। প্রশ্ন হলো, দিলাম কেন? লাভ নেই, প্রতিবাদ করলে তো লোকে আমাকেই চোর বলবে।

ছাতড়া, নিয়ামতপুর , নওগাঁ, Rajshahi 26 August 2026 2 views RJ4HXQQ2
0 Comments
Refused Land Office ৳9.0K

নাম জারি

উল্লিখিত ভূমি অফিসে সরকার নির্ধারীত পোস্ট ২টি কিন্তু সেখানে চেয়ারে বসে কাজ করে ৪ জন অতিরিক্ত কোন নিয়মে কত বেতনে কাজ করে জানা নেই। তাছাড়া চেয়ার ছাড়াও একজন কাজ করে, তারই বা আয়ের উতস কি? বেশ কয়েকবার তাকে উক্ত ভূমি অফিস থেকে তাড়ানো হলেও পুনরায় বহাল তবিয়তে অবৈধভাবে সাধারণ মানুষকে ধোকা দিয়ে দিনের পর দিন, ,মাসের পর মাস, বছরের পর বছর অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করে যাচ্ছে। দেখার কেঊ নাই।

ভবানীপুর তহশীল অফিস,শেরপুর,বগুড়া, Rajshahi 26 August 2026 2 views RJGTMDW3
0 Comments
Paid Land Office ৳22.0K

নামজারী

নায়েব সাহেব নিজে এবং ভুমি অফিসের সকলে লিস্ট করে টাকা খায়। একটা নামজারীর পিছনে টাকা না দিলে নামজারী করেন না পূর্বের যে নায়েব ছিল (—) তিনি। শুধু আমি না, অনেকের জমির কাগজ জালিয়াতির পিছনে এই নায়েব দায়ী।

বড়চাপা ইউনিয়ন, Dhaka 26 August 2026 3 views DK5BYKEF
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারি

আমার কাছে সত্য রেজিস্ট্রেশন করা ভূমির নাম জারি করতে গেলে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। এবং অরশি জমি নাম জারি করতে গেলে ১০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু আমি সত্য রেজিস্ট্রেশন করা জমিটি নাম জারি করি সেখানেও আমাকে এক হাজার টাকা পরিশোধ করতে হয়। এখানে অনেক টাকার ঘুষ লেনদেন হয়। আপনার জমি সম্পর্কে যদি একটু কম বোঝেন তাহলে বিভিন্ন দালাল চক্র সাথে জড়িত সেখানকার কর্মকর্তারা আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে। এবং নাম জারি মানেই সর্বনিম্ন ৫০০০ টাকা ঘুষ।

শাহজাদপুর উপজেলা খুকনি ইউনিয়ন ভূমি অফিস, Rajshahi 26 August 2026 3 views RJBCNUC7
0 Comments