All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

চাদা

আমি ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করি। প্রতিমাসে বিভিন্ন প্রোগ্রামের নাম করে একেকমাসে একেক পরিমান চাঁদা দিতে বাধ্য করে। কোনো কোনো মাসে ৫০০০ থেকে তা ২০০০০ হাজার পর্যন্ত হয়। আমি জানি ভূমি অফিসের অনেক দূর্নাম। কিন্তু সবাই দূর্নীতিগ্রস্থ না। কিন্তু এই ধরনের অনিয়মের কারনে অনেকেই বাধ্য হয়ে ভূল পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

নামজারি করার জন্য সরকার নির্ধারিত ফি ১১৭০/-। সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক প্রতিবেদন পাঠাচ্ছিলো না। অথচ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। ২৩ দিন হয়ে গেলেও প্রতিবেদন পাঠাচ্ছিলো না! পরে বাধ্য হয়ে দাবিকৃত অর্থ দিয়েছি।

গ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳500.0K

নামজারি

সাবেক দাগে খারিজ খতিয়ান থাকা সত্তেও মালিকানা ও দখল সব ঠিক থাকা সত্তেও বিএস এ ভিপি খ তফসিলে আছে অজুহাতে নামজারি করে দিচ্ছে না। অথচ আইনগতভাবে করতে পারে। তহসিলদারের পক্ষে এক ভূমি অফিসের ডেইলি বেসিস স্টাফ এ টাকা চেয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.0K

অনলাইনে খাজনা পরিশোধ

খতিয়ান ভূমি সেবা পোর্টালে এ্যাড করার জন্য আবেদন করলে আবেদন বারবার বাতিল করে দিচ্ছিলো। এদিকে জমি রেজিস্ট্রির জন্য অনলাইন ভূমি উন্নয়ন করের রশিদ লাগবে তাই দাবিকৃত অর্থ দিতে বাধ্য হয়েছি। অথচ ইউনিয়ন ভূমি অফিসকে সরকার নির্দেশনা দিয়েছে ৭২ ঘন্টার মধ্যে আবেদন নিষ্পত্তি করার জন্য। যেহেতু ৭২ ঘন্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে কিন্তু প্রথমে দাবিকৃত অর্থ দিচ্ছিলাম না তাই বারবার বাতিল করে দিচ্ছিলো। দাবিকৃত অর্থ দেয়ার পর খতিয়ান অনলাইন করে দেয়।

গ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

আদালতের আদেশ জায়গা দখল তদন্ত রিপোর্ট দেওয়া

জায়গা দখল তদন্ত রিপোর্ট দেওয়ার চট্টগ্রাম আদালত থেকে পটিয়া ভূমি অফিসে আদেশ করেন। পটিয়া ভূমি অফিস তা বুধপুরা ভূৃৃমি অফিসে রেপার করে।ভূমি অফিসের এক জন কমকর্তা আমার কাছে রিপোর্ট দিয়ার জন্য ২০০০০ টাকা দাবি করে।দাবি না মানাই আমার সাথে খারাপ ব্যবহার করে। ২ বছর পার হলে ও তদন্ত রিপোর্ট এখন ও দে নাই

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

জমি খারিজ

ভূমি খারিজ আাবেদনে সরকারি ফিস -১১৭০ টাকা হলেও ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসের বিভিন্ন ডেস্কে নির্ধারিত হারে ঘুষ প্রদান করা না হলে খারিজ আবেদন বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকলেও সর্বশেষ অজুহাত হিসেবে জমির লোকেশন খুঁজে পাওয়া যায়নি অজুহাতে বাতিল করা হয়। আবার সরাসরি ঘুষ তারা নেয়না। দালালের মাধ্যমে নেয় এবং দালালের অংশসহ ফেনী জেলা সদরের খারিজের জন্য প্রতি আবেদনে মোট ৮০০০/- টাকা পরিশোধ করতে হয়েছে এবং একই কাজে নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় ১৫০০০/- করে পরিশোধ করতে হয়েছে। নারায়ণগঞ্জের বন্ূর থানাধীন ধামগড় মৌজায় খারিজের জন্য ০৩ বার প্রত্যাখাত হয়েছি এবং এসিল্যান্ড অফিস ও ভূমিসেবা হট লাইনে যোগাযোগ যোগাযোগ করেও লাভ হয়নি।

ফেনী, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳4.0K

নামজারী

আমি জমির নামজারী করতে গেছিলাম ইউনিয়ন ভুমি অফিসে তারপর ওখানে যে অফিসার ছিলো তাকে আমি ফাইল দিছিলাম আমার জমির নামজারী করার জন্য।আমার ফাইল ফেলে রাখছিলো ১৫/২০ দিনের মতো তারপর আমি তাদের জিজ্ঞেস করলাম কেন আমার ফাইলটা বা জমি যাচাই করা হচ্ছেনা বলতেছে সময় পাচ্ছেনা এটা ওটা অনেক কিছু শুনাচ্ছে। তারপর একজনের কাছে শুনলাম ওদের টাকা না দিলে ওরা কোন কাজ করেনা। তারপর ওখানের মহিলা অফিসারের সাথে একজন এসিস্ট্যান্ট থাকে তাকে নিয়ে গেলাম জমি দেখাতে তখন সে বল্লো খরচ টা দিতে মানে ঘুষ চাইলো আর কি পরবর্তী আরো ৩ বার নামজরী করছি সবগুলো এভাবেই করে নিতে হয়েছে। আমি এদেরকে ঘুষ না দিয়ে কাজ করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি। আমার ফাইল ফেলে রাখে এসিলেন্ট অফিসে পাঠায়না টাকা দিলে পাঠায়। ৪ বারে ৪ হাজার টাকা লাগছে।

পঞ্চগড়, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.0K

খারিজের হালনাগাদ

খতিয়ান এর খাজনা হালনাগাদ ও নতুন হোল্ডিং খোলার জন্য মাস্টাররোলে চাকরি করেন এমন পিয়নকে ১০০০ প্রদান করতে হয়েছে। অবাক করার বিষয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার সামনেই পিয়ন ১০০০ টাকার নিচে কাজ হবে না, দাবী করেন। কোন ক্রমেই ঘুষের পরিমান কম হবে না এই মন্তব্য ও করেছেন।

Dhaka, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

খতিয়ানের মিস মামলা

আমাদের খতিয়ানের জায়গা, আমার দাদি মসজিদের নামে জায়গা দান করে মৃত্যু বরণ করেন।কিন্তু আমার ফুফুত ভাই এরা মসজিদে দান কবলা গোপন রেখে জায়গা বিক্রি করে।যারা জায়গা নিয়ে তারা এই জায়গা নামজারি খতিয়ান করে নেন।এই নামজারির বিরোধে আমি মিস মামলা করি।এসি ল্যান্ড এক তরফা শুনানি করেন।কিন্তু অফিস আদেশ করার জন্য নাজির কমপক্ষে ১৫-২০ হাজার টাকা খোজতেছে।টাকা না দেওয়া কারণে এখনও অফিস আদেশ করে নি। এই অফিসে ঘুস ছাড়া কোন কাজ করে না।

পেকুয়া ভুমি অফিস, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳40.0K

এসিল্যান্ড অফিস, ডিসি অফিস

সরকারের অধিক্রিত জমির টাকা পাওয়ার জন্য ঘুষ দেওয়া লাগছে, যদিও আমাকে অনেকবার যাইতে হয়, তারপরও টাকা পাই নাই। আমার সকল কাগজ ঠিক ছিল। তারপর তারা ৪০০০০/- দাবি করে।

নোয়াখালী, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳70.0K

বিডিএস জরিপ কর্মকর্তা

বিডিএস জরিপ কর্মকর্তা, ঢাকা, ধামরাই “আমাদের এলাকা নারায়নগঞ্জ এর জালকুড়িতে।বর্তমানে আমাদের এখানে ভুমি জরিপ বিডিএস চলছে।সাধারন মানুষদের কে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তারা ঘুষ চাচ্ছে।টাকা না দিলে সাধারন মানুষের কাগজ দিচ্ছে না বা অনেক দিন ঘুরিয়ে দিচ্ছে।আমাকে ও কাগজ দিচ্ছে না যদি কাগজের কথা বলি তাহলে তারা বন্ধের দিন তাদের অফিসে গিয়ে কথা বলতে বলছে।তারা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার কাগজ ঠিক নাই হেনতেন। জরিপ কর্মকর্তা আছে আর উনার ৪- ৫ জন সহযোগী আছে।এরা সবাই মিলে ঘুষের সাথে যুক্ত আছে।আমার কাছে ৭০ হাজার টাকা চাইছে আমি দেইনি বলে আমার কাগজ এখনো দিচ্ছেনা।”

ধামরাই, Dhaka 24 August 2026 0 views
0 Comments
Paid Land Office ৳1.5K

সার্ভে খতিয়ানের সার্টিফাইড কপি

সার্ভে খতিয়ানের সার্টিফাইড কপি ১২০*২ =২৪০ টাকার বদলে ১৫০০ টাকা নেই, জেলা রেকর্ড রুমের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

ঠাকুরগাঁও সদর, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳50.0K

খাজনা দেওয়া

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন ভূমি অফিস এর তসিলদারকে মোটা অংকের ঘুষ না দিলে লাখ টাকা খাজনার রসিদ ধরাই দেয়। আর মোটা অংকের ঘুষ দিলে সেটা মাত্র কয়েকশ টাকায় নেমে আসে। আমি এর ভুক্তভোগী।

খানসামা, দিনাজপুর, Rangpur 24 August 2026 1 views
0 Comments