All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Land Office

সেটেলমেন্ট জরিপে ভূমি রেকর্ড

আমার মালিকানাধীন ভূমি রেকর্ড এর জন্য সেটেলমেন্ট অফিসের অস্থায়ী কার্যালয় যাই। সেখানে আমার জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় রেকর্ড পত্র দাখিল করি। আমার যাবতীয় রেকর্ড পত্র ক্লিন থাকার পরও জরিপের দায়িত্বে থাকা ব্যক্তি নানাভাবে আমার জমিতে সমস্যা রয়েছে বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করে। ভূমি সম্পর্কে আমার অভিজ্ঞতা থাকায় আমি তাদের যাবতীয় আপত্তি খন্ডন করি। পরবর্তীতে দায়িত্বে থাকা ব্যক্তির সহকারি আমাকে বাইরে ডেকে নিয়ে তার মোবাইলের ক্যালকুলেটরে ৮,০০,০০০/- টাকা লিখে আমাকে প্রদর্শন করেন। আমার উপস্থিতিতে জরিপের দায়িত্বরত ব্যক্তি অন্য একজন সেবা গ্রহীতাকে তার সহকারীর সাথে বাইরে গিয়ে কোন একটি কথা শেষ করে আসতে বলছিলেন। আমার ধারণা খেটে খাওয়া হতদরিদ্র ওই সেবা গ্রহীতার নিকট থেকে ঘুষ নেয়া হয়েছে।

Refused
Dhamrai, Dhaka ৳800.0K
24 August 2026 1
0 Comments
Land Office

নাম জরি

আমার শশুর মারা গেছে দাদা শশুর ও মারা গেছে ভুমিকা অফিসে নিয়ে যায়।নাম জারী করবার জন্য কিন্তু অফিসের স্যার পিওনের কাছে যেতে বলে সবাই কাজ পিওন করে দিবে ১৩০০০ টাকা নিলো। দুঃখের বিষয় কাজটা করে দেই নাই বিভিন্ন সমস্যা দেখায় টাকা পয়সা খেয়ে নিয়েছে এখনো পর্যন্ত নামজারি হয় নাই

Paid
যশোর ৳13.0K
24 August 2026 1
0 Comments
Land Office

নামজারি

অনলাইনে আবেদন করলাম ২৫ দিন পরে রিজেক্ট করলো, অফিসে গেলে আমার থেকে অতিরিক্ত টাকা চায় সমস্যা শুনতে চাইলে বলেনা, পরে উপায় না পেয়ে সমঝোতা করে ৬ হাজার নিল কমপ্লেইন করেছি কোনো লাভ হয়না, এতো সময় ছিল না হাতে

Paid
কাহালু, বগুড়া ৳6.0K
24 August 2026 1
0 Comments
Land Office

নামজারি খতিয়ান নিবেদন

নামজারি খতিয়ান রেজিস্ট্রেশন অনলাইন আবেদন করার পর কোনো রকম অগ্রগতি হয়নি, ডেডলাইন শেষ হয়ে 2 মাস অতিক্রম হওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি। ১০ নং ভাটরা ইউনিয়নের ভূমি অফিসের তোশিলদারের সাথে যোগাযোগ করার পর উনি জমির পরিমাণ অনুসারে ঘুষ দাবি করে এবং বলে যে, ওই ঘুষ রামগঞ্জ ভূমি অফিস এবং ভাটরা ভূমি অফিসের কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি হবে, এবং এটাও দাবি করেন যে ঘুষের কিছু অংশ মন্ত্রণালয় পর্যন্ত যাবে। ঘুষের টাকা জমা নেয় রামগঞ্জ ভূমি অফিসের কোনো এক অফিস সহযোগী। ওনারা এটাও বলেন যে যেসকল ফাইলের জন্য ঘুষ দেয়া হয়, শুধুমাত্র সেসকল ফাইল প্রসেস করা হয়। নতুবা চেয়ারের নীচে ফাইল ফেলে রাখা হয়।

Paid
ভাটরা, রামগঞ্জ ৳50.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জমির খাজনা

গামে ভুমি অফিস তহশিলদার কাগজ দেখিয়ে চায় বেশি, ঘুষ দিয়ে কম টাকায় কাজ হয়ে যায় এবং অসি্ননট কিভাবে মেনে নেয়। সরকারি কাগজে জমির খাজনা ৪০,০০০ টাকা তহশিলদারকে ৩০,০০০ টাকা দেন। সে অাপনাকে ৷ ৫,০০০ টাকার খাজনার রশিদ ধরিয়ে দিবে। কিভাবে সম্ভব???? তহশিল অফিসে কি হয়???????? মএী সাহেবকে বলেন, খবর নিতে। খুঁজে বের করেন। এটা বন্ধ করেন।সব বনধ হয়ে যাবে। ধন্যবাদ।

Only demanded
গামে ভুমি অফিস তহশিলদার কাগজ দেখিয়ে চায় বেশি, ঘুষ দিয়ে কম ৳50.0K
24 August 2026 1
0 Comments
Land Office

ওয়ারিশ সম্পত্তি নামজারি খারিজ

আমাদের ওয়ারিশ সম্পত্তি নামজারি করার জন্য চন্দনবাড়ি মোউজার নামজারি করার জন্য এই টকা ঘুস হিসাবে প্রদান করেছি। ২০২৫ সালে/ ঘুষ না দিলে কাজ হতো না। অথচ এখানে সরকারি ফি মাত্র ৪৪০০ টাকা।

Paid
মনোহরদী ৳48.0K
24 August 2026 1
0 Comments
Land Office

তদন্ত প্রতিবেদন

আমার একটি তদন্ত প্রতিবেদনের জন্য, রাজস্ব শাখা- নরসিংদী থেকে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়, কিন্তু ২ মাস পর হয়ে গেলেও তাদের দাবিকৃত ঘুষের টাকা পরিশোধ না করায় তারা তদন্তেরে কোন অগ্রগতি করেনি। পরবর্তিতে বাধ্য হয়ে ৫০০০টাকা ঘুষ প্রদান করলে তারা তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে আমার কাগজ পত্র পাঠায় এবং ইউনিয়ন ভূমি অফিসে নায়েবকে আরো ৫০০০ টাকা ঘুষ দিলে তিনি তদন্ত প্রতিবেদন নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে পূণঃরায় পাঠান, কিন্তু নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আরো ৩০০০০ টাকা ঘুষ তাদের প্রদান না করলে তারা অমার তদন্ত প্রতিবেদন রাজস্ব শাখা- নরসিংদী পাঠাবে না, এদিকে আমার প্রায় ৪মাস + সময় হয়ে গেল, ঘুরতে ঘুরতে জীবন শেষ

Refused
নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস ৳30.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জমি খারিজ

জমি খারিজ করতে সকল কাগজপত্র সঠিক থাকলেও তারা অতিরিক্ত ঘুষ দাবি করেন ঘুষ ছাড়া এখানে কোন কাজ হয় না তারা বিভিন্ন ধরনের কাগজপত্রের সমস্যা দেখান অনেক আইন নিয়মকানুন দেখান কিন্তু তাদের কাঙ্খিত অর্থ প্রদান করলে কাগজপত্র সব অটোমেটিক ঠিক হয়ে যায় আইনের সহজ হয়ে যায় তাই টাকা দিতে বাধ্য হয়। আমরা ছয় মাস ঘুরে ঘুরে পরে ৪০ হাজার টাকা বিনিময়ে কাজ করিয়ে নেই। এবং এই টাকাটা নিয়েছেন পাবনা সদর তফসিল অফিস এর পিয়ন লিয়াকত

Paid
পাবনা ৳40.0K
24 August 2026 1
0 Comments
Land Office

নামজারির আবেদন

সহকারী কমিশনার (ভূমি)-এর অধীনস্থ একজন কর্মচারী নামজারি অনুমোদনের জন্য ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে সহকারী কমিশনার (ভূমি) নামমাত্র কিছু ত্রুটি দেখিয়ে আমার নামজারি আবেদনটি বাতিল করে দেন। পরবর্তীতে পুনরায় আবেদন করলে ঘুষের টাকা পরিশোধ করা হলে নামজারি আবেদনটি অনুমোদন করে দেওয়া হবে বলে তার সহকারী জানান।”

Refused
রাউজান,চট্টগ্রাম ৳10.0K
24 August 2026 1
0 Comments
Land Office

জমির খাজনা

জমিটিতে যৌথভাবে নামজারি ছিল বিধায় এককভাবে খাজনা নিতে অপারগতা প্রকাশ করে। ইমারজেন্সি বিক্রি করার জন্য বাধ্য হয়ে অতিরিক্ত টাকা পরিষোধ করতে হয়েছে।

Paid
মানিকগঞ্জ ৳30.0K
24 August 2026 1
0 Comments
Land Office

ইউনিয়ন অফিস

জন্মের ৪৫ দিনের মধ্যে বাচ্চার জন্মসনদ ফ্রি থাকা সত্ত্বেও আমি ১০ দিনের মাথায় আমার বাচ্চার জন্মসনদ করতে গেলে তারা ১৫০ টাকা চায়। বাইরের টাঙানো ফ্রি এর কথা বললেও তারা শুনেনাই। আমার খুব জরুরি দরকার থাকার কারণে এই ১৫০ টাকা দিয়ে করিয়ে নিতে হয়েছে। এছাড়াও যেকোনো জন্মসনদ বা প্রত্যয়ন পত্র করতে তারা ৩০০ এর নিচে কাজে হাত দেয়না। কোরাম বানিয়ে নিয়ম করে ফেলেছে। র‍্যান্ডম কেউ ইন্সপেকশনে গেলে র‍্যান্ডম সার্ভিস চেয়ে দেখবেন, টাকা ছাড়া ১ টা কলমও তারা নাড়াবেনা।

Paid
তারানগর ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকা ৳300
24 August 2026 1
0 Comments