All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Refused Land Office ৳150

হোল্ডিং বই এ এন্ট্রি

আমি অনলাইনে জমে খারিজ করতে দেওয়ার পরে ভূমি অফিসে গেলাম হোল্ডিং খাতাতে ইনসি করার জন্য কিন্তু তখন সেখানে আমার থেকে দেড়শ টাকা চাই রশিদ দিতে রাজি হয় না পরবর্তীতে আমি সেটাকে না দিয়ে যে চলে আসি

Bheramara, Khulna 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

নাম জারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই আমার কাগজপত্র সব ঠিক আছে কোন সমস্যা নেই। নাইবের সাথে কথা বলি উনি বলেন অফিস সহকারীর সাথে কথা বলতে অফিস সহকারী ৭০০০ টাকা দাবি করে । আমি বললাম যে কি বলেন ১১৭০ টাকা লাগার কথা সেই জায়গায় ৭০০০ টাকা কেন দাবি করছেন ? উনি বললেন বিভিন্ন টেবিলে টেবিলে টাকা দিতে হয় নয়তো স্যাররা সাইন করে না ।। আমার নামজারি করা বিশেষ প্রয়োজন অনেক চেষ্টা করার পরেও ৭০০০ টাকার কমে নামজারি করাতে পারিনি।

নান্দাইল ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

ভূমি উন্নয়ন কর

২০২৪ সালে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য যাই, আগে খাজনা দেওয়ার পুরাতন ফাইল দেখতে চাই, তারা ফাইল খুঁজে বলে ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে কর বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে, আমি নিরুপায় হয়ে ১০০০০ টাকা ঘুষ দিয়ে ৮৫০০০ টাকায় মিটমাট করি।

নীলফামারী, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳21.0K

নামজারি

নামজারি করার জন্য বলতেছেন এখানে কিছু খরচ পাতি দিতে হবে তাহলে হয়ে যাবে না হয় অনেক ঘুরাঘুরি করতে হবে পাশাপাশি দেরি হবে এই হলো অবস্থা সবচেয়ে বেশি ভূমি অফিসে ঘুষের বানিজ্য হয় আমি চাই এই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি জমি জমার ও তার বেতনের টাকা এর হিসাব নেওয়া বাংলাদেশ টা ঘুষের মাধ্যমে ছড়িয়ে গেছে এর থেকে আমরা রেহাই চাই।

গ্রাম, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳45

৮ শতন জায়গা খারিজ

শেরপুর শহরের ভিতর ৮ শতক জায়গা খাজনা খারিজের এর জন্য শেরপুর ভূমি অফিসের একজন কর্মকর্তা ৪৫ হাজার টাকা দাবি করে। শেষমেষ ৩৫ হাজারে কন্টাক হয়। ২৫ হাজার দেওয়া হয়েছে বাকি ১০ হাজার বাকি আছে সেই ১০ হাজার দেওয়া হচ্ছে না বলে খাদিজের কাজ মাঝপথেই আটকে দিয়ে বাকি ১০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে কাজ আর এগোবে না বলে জানিয়েছে।

বগুড়া শেরপুর, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳110.0K

মাঠ পর্চা সংশোধনের জন্য ঘুরাতে থাকে, বিভিন্ন সময়ে টাকা নেয় হবে বলে এ

এরপর বলে ১ লাখ হলে সাথে সাথে সংশোধন হয়ে যাবে পরে ৭০ হাজার ঠিক করা হয়, এরপর বলে বড় স্যারকে না দিলে হবে না পরে আরও ১০ হাজার দেয়া হয়, হয়রানি আর হয় রানি

রংপুর (অন্যান্য), Rangpur 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳54.0K

ভুমি কর ও নামজারি

আমাদের দুইটা খতিয়ানের জমির কর এবং নামজারি বাবদ ৫৪ হাজার টাকা নিয়েছে কিন্তু শুধুমাত্র নামজারীর ১১০০ টাকার রশিদ দিয়েছে আর কোন কিছু দেয় নাই, আমাদের তিন অংশীদারির নামে নাম জারি করে দিয়েছে । টাকা নিয়ে কর দেওয়ার কোন রশিদ অথবা টোকেন দেয় নাই, এখন অনলাইনে দেখতে পাচ্ছি কর পরিষদ করা হয়নি।

সাঁথিয়া, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

সব কাজের জন্য ঘুষ নেয় , ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর 10000 টাকা ছিল সেখানে আমার কাছে 30000দাবি করা হয় , সেখানে আমি 20000টাকা পরিশোধ করি, আমাকে 10000 টাকার চেক প্রদান করেছে এবং10000 ঘুষ হিসাবে নিয়েছে।

Chapainawabgonj, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳30.0K

ভূমি উন্নয়ন কর

নোয়াখালীর চৌমুহনী ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যথারীতি অনলাইন আবেদন করি। অনলাইন আবেদনটি অনুমোদন এর জন্য চৌমুহনী পৌর ভূমি অফিস এ গেলে সেখানের কর্মকর্তা ও সহযোগীরা নানা রকমভাবে বলতে লাগলো এখানে অনুমোদন দিলে প্রায় ৪০০০০ টাকা আসবে। নানারকম ভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝালো অন্যভাবে আসেন! অগত্যা তৃতীয় ব্যক্তি সেটা ৩০০০০ নিয়ে অনুমোদন দিলো, দেখা গেল খাজনা রশিদ ১২০০০+ দিয়েছে। এই হলো এদেশের সরকারি সেবাখাতগুলোর সেবাদানের নমুনা। সরকারি যত সেবা কার্যালয়ে আমাদের যেতে সর্বত্রই কতগুলো ঘুষখোর চোর ছ্যাঁচড় বসে আছে।

Chowmuhani, Noakhali, Chattogram 2 September 2026 0 views
0 Comments
Refused Land Office ৳10.0K

খতিয়ান সংশোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর এসিল্যান্ড অফিসের অফিস সহকারি উনি টাকা ছাড়া মানুষকে প্রচন্ড রকমের ভোগান্তিতে ফেলেন এবং ঘুরাতে থাকেন। উনি আমার কাছে ১০০০০ টাকা চেয়েছিলেন কিন্তুু এসিল্যান্ড স্যার আমার জানামতে ভালো মানুষ যখন আমি উনাকে স্যারের ভয় দেখালাম যে স্যারের সাথে এ ব্যাপারে কথা বলব, তখন অফিস সহকারী আমাকে সংশোধিত খতিয়ানের কপিটা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳8.0K

জামি নাবায়ন

আমার বাবা ভূমি অফিস অফিসের কাগজ সমাধান করতে গেছিলো এবং তারা জমির সঠিক কাগজপত্র দাবি করে এক সপ্তাহ পর আমরা তাকে কাগজপত্র দেখাতে সক্ষম হয় তারপর ভূমি অফিসার আট হাজার টাকা চায় খরচের সাথে কিন্তু সরকারি কোন খরচ নেই ওই কাজের জন্য তিনারা বলে এই জমির কাগজ ডিস্ট্রিকে পাঠানোর কিছু টাকা দিতে হবে আমরা তাদের কথা মত টাকা দেয়ই

বীরগঞ্জ, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

নামজারি শুনানি

আমি একা ৩ টা নামজারি মামলার শুনানি করতে গেছি। আমার ৩ জন ভিন্ন ভিন্ন মক্কেল এর। কানুনগো অফিসার বলল আপনি অন্য কার ও প্রতিনিধি হয়ে শুনানি করতে পারবেন না। মক্কেল নিয়া আসেন। ফেরত এসে বাহিরে অন্য এক লোকের কাছে আলোচনা করতেই সে বলল আমার কাছে ৬০০০ টাকা দেন করে দেই। তাতপর ঠিক আমার কাজ হয়ে গেল

মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 1 views
0 Comments