All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳3.0K

নাম পত্তন

আমি নাম পত্তন করতে গেলে সে আমাকে বলে যে আপনি নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার সময় লাগবে অনেক আর যদি কিছু টাকা পয়সা খরচ করেন তাহলে খুব দ্রুত আপনি পেয়ে যাবেন

Magura, Khulna 1 September 2026 3 views KHZ37Y5H
0 Comments
Paid Land Office ৳128.0K

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন এর জমি অধিগ্রহণ প্রকল্প তে জমি মালিকদের কাছ থেকে ৩.৫-৪% হরে ঘুষ নেয়া

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্প এর জমি অধিগ্রহণ প্রকল্প তে জমির মালিক দের থেকে প্রতি লাখ এ ৩.৫%--৪% করে সিরাজগঞ্জ শহরের ভুমি অফিস এর কর্মকর্তা রা ঘুষ নিচ্ছে। নাহলে তারা চেক দিচ্ছে না। কাগজ-পত্র থেকে শুরু করে সব কিছু ঠিক করা বাবদ এবং চেক হস্তান্তর করার আগ পর্যন্ত উক্ত টাকা তারা নিচ্ছে। এ টাকা সব কর্মকর্তাদের মাঝে ভাগ হয়। আমার মোট জমির টাকার পরিমান প্রায় ৩২ লাখ টাকা। সে হিসাবে ৪% করে আমার থেকে ১,২৮,০০০ টাকা দাবি করেছে। উক্ত টাকা না দিলে আমার কাগজ পত্র নিয়ে তারা কাজ করবে না। এবং চেক ও দিবে না বলেছে। এ টাকা এখন আমাকে দিতে হয়েছে।

সিরাজগঞ্জ, Rajshahi 1 September 2026 2 views RJD3SE6C
0 Comments
Refused Land Office ৳150.0K

ভূমি সার্ভে রির্পোট

আদালত ভূমি অফিসকে সরজমিন তদন্তের জন্য রির্পোট জমা দিতে বললে সকল কাগজপত্র থাকা স্বত্বেও ভূমি অফিসের একজন সংশ্লিষ্ট পদধারী প্রথমে ৫০ হাজার টাকা দাবি করে না হলে রায় পক্ষে যাবে না এভাবে বুঝায়।এরপর এসি ল্যান্ডের সামনে দুপক্ষের সুনানির আগে বলা এসি ল্যান্ড স্যারকে খুশি করতে কত দিবেন?তারা ৬০ হাজার দাবি করে।রায়ের দিন আবার জানানো হয় এসি ল্যান্ড স্বাক্ষর করবে না।কারণ হিসেবে বলে অন্যপক্ষ আরো বেশি টাকা অফার করছে।এখন ১ লাখের নিচে স্যার স্বাক্ষর করবে না।

টুংগীপাড়া,গোপালগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKWS2YTG
0 Comments
Refused Land Office ৳50.0K

দলিলে নকল বের করা

আমি আমার নানার নামে থাকা জমির পূর্বের রেকর্ড/জমির ইতিহাস জানার জন্য ভূমি অফিসে যাই। সেখানে ভূমি অফিসের একজন দালাল আমার সঙ্গে যোগাযোগ করে জমির ইতিহাস/রেকর্ড বের করে দেওয়ার কথা বলে। এ কাজের জন্য সে আমার কাছে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করে।

রংপুর, Rangpur 1 September 2026 3 views RN3D8GZ7
0 Comments
Paid Land Office ৳5.0K

জমির নাম খারিজ

ভুমির নাম জারি টাকা না দিলে আবেদন বাতিল হয় তাই ঝামেলা্েএড়াতে দালালের মাধ্যমে টাকা দেই। দুরে থাকি বার বার অফিসে আসা সম্ভব হয়না তাই বাধ্যহয়ে টাকা দেই। অন্য একটা কাজের জন্য আমাকে ৫মাস ঘুরিয়ে কাজ করে দেয়নি।

গ্রাম, Mymensingh 1 September 2026 3 views MYXCPUZH
0 Comments
Refused Land Office ৳2.0K

ভূমি সংক্রান্ত বিষয়

দাগ নম্বর দিয়ে জমি কতো টুকু আছে তা জানতে চেয়েছিলাম,৭ দিন পর জেতে বলেছে বলিওম খাতা নাকি দেখতে এতো সময় লাগবো, পরে তার প্রতিনিধির মাধ্যমে ২০০০ টাকা চেয়েছে।আমি না করেছি ঘুষ দিয়ে কাজ করতে পারবো না, সরকারি ফি থাকলে জানান দিয়ে দিবো।পরে আর সেই কাজ হয়নি

জামালপুর, সরিষাবাড়ি, সানাকইর, Mymensingh 1 September 2026 3 views MYUP5WCV
0 Comments
Paid Land Office ৳10.0K

২০ বছরের খাজনা আদায়

আমাদের দাদার জমি অনেক বছর ধরে খাজনা দেয়া হয়নি । অনেক বছরের খাজনা দেয়ার জন্য ঘুষ নিয়েছে । ১০০০০ টাকা সামনে আরও দিতে হবে কারন জমি অনেক তাই ।

দৌলতপুর, Dhaka 1 September 2026 3 views DKD9NCUS
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি

বটিয়াঘাটা সহকারী কমিশনার ( Ac land) ভুমি অপিসে নামজারির আবেদন করে ২ বার না মন্জুর হয়েছে। ৩ য় বার ২০০০০ টাকা ঘুস দাবে করে। টাকা পরিশোধ করলে নামজারি হয়েছে। টাকা নিয়েছে থানার মসজিদের সামনে দাড়িয়ে সার্ভেয়ার

গ্রাম, Khulna 1 September 2026 2 views KHFN26N2
0 Comments
Only demanded Land Office ৳10.00M

জমির রেকর্ড সার্ভে

মদনপুর, সরাইল এলাকায় জমির সার্ভে করতে এসে ওরা সব জমির মালিক থেকে দশ হাজার টাকা করে দাবী করেন ।এটা কুড়িপাড়া ভূমি আফিসের আওতাধীন ।

নারায়নগন্জ, Dhaka 1 September 2026 3 views DK2QKTDL
0 Comments
Paid Land Office ৳110.0K

নামজারি এবং নামজারি মিস মামলা

ভূমি অফিস থেকে প্রতিবেদনের জন্য ৩ হাজার, সার্ভেয়ার এবং কানুনগর প্রতিবেদনের জন্য ৩ হাজার, ফাইনালি ফাইল অনুমোদনের জন্য চার থেকে দশ হাজার টাকা দাবী করা হয় এবং না দিলে কোনো মিউটেশন মামলা ফাইনালি অনুমোদন হয় না।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 2 views CTQPWQ9G
0 Comments