All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Refused Land Office ৳10.0K

নাম জারি করা

২০২২ সালে আবার বাবার জায়জা নাম জারি করতে হাটহাজারী ভুমি অফিসে আমার কাছে সবমিলিয়ে প্রায় ১০ হাজার টাকা দাবি করে কর্মকর্তারা। তারা বলে এটাতে অনেক কাজ আছে, এখান হতে সেখানে যেতে হবে, তাই খরচ আছে। অথচ সরকারি ১১৭০ টাকা ব্যতিত আর খরচ থাকার কথা নয়। পরে টাকা না দেওয়ায়, আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও আবেদন খারিজ করে দেয়।

হাটহাজারী ভুমি অফিস, চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CT46MQSQ
0 Comments
Refused Land Office ৳50.0K

ভূমি অফিসের যে কোন সেবা নিতে গেলে ঘুষ ছাড়া হয়না যেমন, নামজারি, খাজনা, রিপোট , ইত্যাদি

ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার অনেক ইউনিয়ন ভূমি অফিস তার মধ্য গাজিটেক ইউনিয়ন অফিসে ঘুষের ছড়াছড়ি একটু বেশি যে কোন কাজ করতে গেলে টাকা ছাড়া হয় না, ঔ অফিসে একজন মাষ্টার রোল এ ড্রাইভার আছে যে গাড়ি চালানো বাদ দিয়ে গাজিরটেক ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটারের কাজ করে, কেউ কোন কাজ নিয়ে অফিসে গেলে তিনি ঘূষ দাবি করেন, এই অফিসের যিনি ভূমি সহকারি আছেন তিনি প্রবিন হওয়ায় কম্পিউটার চালাতে পারে না সেই সুযোগ কাজে লাগিয়ে একজন মাষ্টার রোল ড্রাইভার মাসে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে। আমরা চাই এর একটি প্রতিকার হোক

ফরিদপুর, Dhaka 31 August 2026 3 views DKXK3YHP
0 Comments
Refused Land Office ৳1.0K

জমির পর্চা উত্তলন

আমি অনলাইনে সরকারী ফি দেয়ার পরেও পর্চা উত্তোলনের সময় , প্রথমে কাগজ আসেনি বলে জানিয়ে দেয় । কিছু সময় পরে সেখানের লোক আমাদের কাছে প্রতি ডকুমেন্ট ১০০০ টাকা দাবি করে । আমি প্রত্যাখ্যান করি ।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 2 views DK59JZ7G
0 Comments
Paid Land Office ৳150.0K

নামজারী

একটা নামজারী আবেদন। কোম্পানীর নামে জমি ছিলো, সেটা আমি কিনে নিজের নামে নামজারী করাইতে পারছিলাম না। অবশেষে সার্ভেয়ার এবং অন্যান্য কর্মচারীদেরকে দেড় লক্ষ টাকা ঘুষ দিয়ে নামজারীর কাজ করাইতে রাজী করিয়েছি।

রাজেন্দ্রপুর ভূমি অফিস, Dhaka 31 August 2026 2 views DKQFS8GZ
0 Comments
Only demanded Land Office ৳35.0K

প্লট এর রেকর্ড স্টোর করা

আমি আমাদের কেনা জমির রেকর্ড স্টোর করতে গিয়েছিলাম। সব ঠিক ছিল, তবুও ৩০-৩৫ হাজার টাকা দাবী করেছে। আমরা ৫-৮ হাজার দিব বলেছি, তারা আর কিছু বলে নি। এখনো হোল্ডে আছে।

Boardbazar, Dhaka 31 August 2026 4 views DKHSN2TS
0 Comments
Refused Land Office ৳8.0K

নামজারি

জমি খারিজ করতে গেলে নায়েবসহ স্টাফ বিপুল পরিমান টাকা চায়। টাকা না দিলে কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও প্রস্তাব প্রেরন করে না এতে খারিজ বাতিল হয়ে যায়। বর্তমানে মানুষ বাধ্য হয়ে টাকা দিচ্ছে। এমনকি টাকার বিনিময়ে সমস্যা জনিত জমি খারিজ হয়ে যায়।

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়ন ভুমি অফিস।, Rajshahi 31 August 2026 3 views RJ2WLACT
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারী খতিয়ানের জন্য আবেদন।

গত ২৭-০৩-২০২৪ ইং তারিখে আমি একটি নামজারীর আবেদন করি আমার সব কিছু ঠিক থাকার পরে ও আমার আবেদন বাতিল করে দেয় কারণ হিসেবে উল্লেখ করে কর প্রদান করেন নাহ অথচ খারিজ করার পরে কর পরিশোধ করার সিস্টেম। একই ফাইল আবার অফিস সহকারীকে দিয়ে করানো হয়েছে টাকা নিয়েছে ৮ হাজার। অফিস সহকারী বাতিল হওয়া আবদেন থেকে আমাী নাম্বার নিয়ে কল করে।

উপজেলা ভূমি অফিস চান্দিনা , কুমিল্লা, Chattogram 31 August 2026 3 views CTBWCJRG
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

আমি একটি জমির অংশসহ ফ্ল্যাট ক্রয় করি। আমি অনলাইনে নামজারির আবেদন করি। কাগজপত্রের ফটোকপি নিয়ে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার অফিসে এবং সহকারী কমিশনার (ভূমি)-র অফিসে গেলে কাগজপত্র এই অফিসে না ঐ অফিসে জমা দিতে হবে, এসব বলে ঘুরায়। পরে আমি ৩ ঘন্টা অফিস থেকে অফিসে ঘুরে শেষে জমা দিয়ে আসি। কিছুদিন পর দলিলে ভুল আছে বলে খারিজ নামঞ্জুর করে দেয়। অথচ একই দলিল শুধু নাম ঠিকানা পালটে প্রায় ২০ জনে আলাদা আলাদা ফ্ল্যাট কিনে এবং অনেকেই নামজারি করে নিয়েছে। পরে আমি শুনলাম টাকা ছাড়া আবেদন করলে আ কার এ কার ভুল হয়েছে দেখিয়ে নামঞ্জুর করে দেয়। পরবর্তীতে এক দালালের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে নামজারি করাই। কাগজপত্র সব একই কিন্তু এবার নামজারি হয়ে গিয়েছে। এসি ল্যান্ড থেকে পিয়ন পর্যন্ত কেউ ঘুষ ছাড়া কাজ করে না এখানে।

চাঁদপুর সদর, Chattogram 31 August 2026 2 views CTCEZW7J
0 Comments
Only demanded Land Office ৳50.0K

ভুমি কর অনলাইনে তুলার জন্য আবেদন

আমাদের জায়গার ভুমি কর ৪৯ বছর বকেয়া দেখাচ্ছে, অথচ আমরা ২০২৫ সাল পর্যন্ত প্রদান করা আছে, সেই তথ্যটা অনলাইনে আপ্লোড করছে না, সেখানকার তহসিলদার। বিভিন্নভাবে হয়রানিমুলক কথা বলছে

উপজেলা, Sylhet 31 August 2026 2 views SY9G6GPP
0 Comments