সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৭৫৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

ভূমি উন্নয়ন কর

জমির ট্যাক্স ছিলো ৩১০০০ টাকা, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আমার থেকে ২০০০০ টাকা নিয়ে ট্যাক্স দিয়েছে ৭০০০ টাকা। বাকী টাকা সে পকেটে ঢুকাই ফেলছে। কিন্তু আমার কথা হলো সে কিভাবে ৩১০০০ টাকার ট্যাক্স ৭০০০ টাকায় করে ফেললো? ট্যাক্স রশিদে বর্তমান অর্থবছর পর্যন্ত ই পরিশোধিত হয়েছে। আমি ৩১০০০ টাকা ই দিতাম, উনি বললো আমাকে ২০০০০ টাকা দেন, করে দিচ্ছি। ব্যাপারটা ধোঁয়াশে।

খলিফারহাট, সদর, নোয়াখালী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারির আবেদন কারন দুই বাতিল করা হয়েছে। দালালের মাধ্যমে চাওয়া হয়েছিল

পিপরুল নলডাাঙা নাটোর।, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৬ হাজার

নাম জারি

আমি জামালপুর শহরে এক খন্ড জমি কিনি। পরবর্তীতে নাম জারি করতে গেলে আমার নিকট ৫৮০০ টাকা দাবি করা হয়।যেখানে সরকারি ফি ১১৭০ টাকা এবং আমি সেটা পরিশোধ করি

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারি করতে 1100 টাকা চাইছিল

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খাজনার দাখিলা

দালাল ছাড়া খাজনা দেওয়া যায় না।দালালকে 6000টাকা দেওয়ার পর 500 টাকার রিসিপ খাজনার দাখিলা দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

Namjari/kharij

Union land office er pion dari ala beda bole 6000 tk dan tahole r kisu problem hbena AC land office a o jaite hbena 30 din por aisa papers nia jaben.....opai na pia tk dite badho holam

Bogura, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজাৱী

আমি ভূমি অফিসে যাই নামজাৱী কৱতে এৱ পৱ যেয়ে আবেদন ফি 500 টাকা প্ৰতিবেদন ফি 500টাকা তাৱ পৱ সব কাজ অফিসাৱ কৱে দিবে 3000 টাকা দিতে হবে তা না হলে আমি নিজে কৱতে গেলে নানান সমস্যা দেখাচ্ছে অফিসাৱ

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আলমডাঙ্গা থানা জেহালা চুয়াডাঙ্গ, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

Khajnar online off koree rakhe icchkrito vhabe, abar 2000 taka gush dilee ora kisukkhoner jonno open

Vhumi office e 2000 taka dilee Ora kisukkhoner jonno online open koree & oder maddhome Khajna korate hoy. Taholee online koree lav ki holo? Jodi nijer jomir khajna nijei deoa na jai.

Gopaldi Bazar, Araihazar, Narayagonj., ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

Mitishion

Tk sara mitishion korbe na

Gram, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি

নামজারি করতে গেছি নাম অস্পষ্ট তাই ১০০০০০ টাকা চাইছে বলছে নতুন দলিল করতে ২০০০০০লাগবে আমারে এই টাকা দেন আমি দুই দিনে করে দিব আমি প্রত্যয়ন, বা অন্য প্রমান দিতে চাইলে কোন কিছু দিয়ে হবে না, হয় টাকা নয় দলিল করেন

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

দাখিলা

জমির দাখিলা কাটার জন্য গিয়েছিলাম।সেখানের কর্মচারি কিছু টাকা দিতে বলছিল স্যারের কথা বলে।মানে নায়েবের কথা বলছিল।যদিও মনে হয়নি নায়েব এমনটা করছে।মুলত অফিস সহায়কই এমন কাজ করে থাকে যানতে পারছি।

ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

ভূমি সীতাকুণ্ড ভূমি অফিস।

আমি জমি নাম জারি করতে গিয়ে ১১৭০ টাকা খরচের পরিবর্তে আমাকে ১৪০০০ হাজার টাকা দিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। সরকার যতই ১১৭০ টাকা বলুক ভূমি অফিসে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ঠিকই আমার কাছ থেকে ১৪০০০ টাকা নিয়েছে এই হচ্ছে বাস্তবতা।

মোঃসাইফুদ্দিন, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০০ লাখ

Etc

Acland office a miss cause nabobs taka dite hoyeche

Moulvibazar, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

মোট পাঁচটি নামজারি ছিলো। টাকা না দিলে নামজরির ফাইল পেন্ডিং হয়ে থাকতো। সার্ভেয়ার রিপোর্ট দিতো না। পরে, যোগাযোগ করলে আলাদা স্থানে দেখা করতে বলে এবং টাকা দাবী করে।

রংপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

মা ও বোনের নিকট থেকে ০.৫৬ শতাংশ পরিমাণ জায়গা হেবাসূত্রে পেয়ে অনলাইনে নামজারি আবেদন করেছিলাম। আর, এস পর্চায় সমস্যা আছে বলে নামজারি থেকেও নামজারি দিলো না, ওদের দালাল দিয়ে টাকা নিয়ে ঠিকই করে দিয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি কর আদায়

মৃত পিতার ভূমি কর দিতে গিয়ে অন লাইনে নামের ভুল সংশোধন করতে উক্ত টাকা দাবি করেছিল।

ফুলবাড়িয়া উপজেলা, দেওখলা ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমি নিজের তিনটি নামজারির আবেদন নিজে করি। হার্ডকপি ভূমি অফিসে জমা দিতে গেলে বলে রিপোর্ট প্রদান করতে ২০০০ টাকা করে ৬০০০ টাকা লাগবে। নতুবা আবেদন বাতিল হয়ে যাবে। টাকা না দিলে ফাইলগুলো তারা রাখতে চায় না তাই টাকাগুলো দিতে বাধ্য হলাম

গ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির খাজনা

জমির অনেক আগের কাজ না পরিশোধ করতে গিয়ে ৮৫০০ হাজার টাকার কাজ না তফশিলদার লেখা মাত্র 3500 টাকা আর টাকা বাদ বাকি তার পকেটে

মোড়েলগঞ্জ, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি জমি ক্রয় করি নাম জারি করতে যাই আমার কাছে দশ হাজার টাকা দাবি করে না হলে নামজারি করবে না আমি ১০ হাজার টাকা পরিশোধ করি

অভয়নগর থানা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

আংশিক খারিজ মামলা সংক্রান্ত

আসসালামু আলাইকুম আমার জমি আংশিক আমার পাশের জমি ওয়ালা খারিজ করে নিয়ে যায় এটা সংশোধন করতে কেস করি এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জনকে ২০ হাজার টাকা দিয়েছে আজ প্রায় এক বছর ছয় মাস এর উপরে হয়েছে এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি এটা হচ্ছে নোয়াখালী থানার হাতিয়া এসিলান্ড অফিসে

হাতিয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে