সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

BDS record copy collection

I applied for a recent BDS survey record for my land in Board Bazar but they didn't provide me the copy on time and claimed BDT 30,000. I met a number of officials bit it didn't work. Everyone indicated money. Finally I paid BDT 10,000 after two weeks to collect the record copy to avoid any further delays and harassment.

ঘুষ দিয়েছি
Board bajar, Gazipur ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKH9LUT6
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে ১৬০০ টাকা আর কম্পিউটার খরচ বাবদ আর মুড়িকে 500 সব মিলে ৩০০০ হাজার টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে প্রতিটা খারিজের জন্য 10000 টাকা করে নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে ১০০০০ টাকাদিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
Gomastapur Chapai Nawabganj ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJ64AWQH
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

“আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে 1600 টাকা হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে 1 খারিজের জন্য 20000 টাকা নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে 20000 টাকা দিতে বাধ্য হয়েছি”

ঘুষ দিয়েছি
Singair, Manikgonj ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKW8E9DP
মন্তব্য
ভূমি অফিস

খাজনা প্রদান

কয়েক যুগের নাকি খাজনা বাকি, আদৌ বাকি কিনা সঠিক জানিনা, কারণ খাজনা প্রদানের কাগজ যার কাছে ছিল তিনি মারা গেছেন, কাগজ কোথায় রেখে গেছেন, আমাদের কাছে নেই। দাবি ১০ হাজার। দশ হাজারের মধ্যেও ৭০০-৮০০ টাকা সরকারি খাতায় জমা দিলেও বাকি সাড়ে ১০ হাজার টাকা তহসিল অফিসারের নিজের পকেটে! আর সরকারি খাতায় যে টাকা গেছে সেটা অবশ্যই আমার নিজের পকেট থেকেই বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা। ১০ হাজার ঘুষ সেটা আলাদা ক্যাশ প্রদান করা। অফিসার চাইলে পুরো দশ হাজার টাকায় সরকারি খাতায় জমা করতে পারত কিন্তু তিনি ১০০০ টাকা ও জমা করেননি। গ্রাহকের কাছে থেকে যুগ যুগ ধরে খাজনা বাকি বলে টাকা ১০-১১ হাজার থেকেই নিয়েছেন কিন্তু সরকারকে দিয়েছেন এক হাজার এরকম বাকি টাকা সরকারি খাতায় নাম তুলে নিজের পকেটে।

ঘুষ দিয়েছি
বগুড়া সদর ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJPLZ674
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি করতে গিয়ে

আমাদের ১০ শতাংশ জমির নাম জারি করাতে গিয়ে ভুমি অফিসের কর্মকর্তা আমাদের কাছ থেকে ১০০০০ টাকা দাবি করে।এবং দাবিকৃত অর্থ তার বাড়িতে গিয়ে আমার ছোট ভাই দিয়ে আসে। টাকা দেওয়ার পরে আমাদের কে একমাসের সময় দেয়।হইত এইপ্তাহে আমাদের নাম জারির কাজ শেষ হবে।জকসিন বাজার ভুমিকা অফিসের ঘটনা।

ঘুষ দিয়েছি
লক্ষিপুর ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTVCH59D
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন, জায়গার দলিল সঠিক থাকা সত্তেও আমাকে ১৫০০০ টাকা ঘুষ দিয়ে হয়েছিল

ঘুষ দিয়েছি
চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTX9PRA5
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা পরিশোধ

খাজনা দিতে গেলে ঘুষ দাবি করে । পুরো এলাকা জিম্মি হয়ে আছে । আমরা প্রতিকার চাই।

ঘুষ দিয়েছি
বগুড়া কাহালু থানা কালাই ইউনিয়ন ৳৪৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJHW6NMS
মন্তব্য
ভূমি অফিস

বাগমারা উপজেলা ভূমি অফিস সকল কর্মকর্তা ঘোষের সাথে জড়িত তারা টাকা ছাড়া কিছু বোঝেনা সাধারণ মানুষদের

নাম: — মোবাইল নাম্বার: — পদবী: মিউটেশন ভূমি সহকারী উপজেলা ভূমি অফিস বাগমারা রাজশাহী, সে নামজারি করতে গেলে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে এবং ঘুষ নিয়ে কাজ করে ঘুষের টাকা ছাড়া সাধারণ মানুষ কাজ করতে পারে না।

ঘুষ দিইনি
বাগমারা, উপজেলা ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJP57F6F
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারি করার জন্যে গিয়েছিলাম। বাবার থেকে পাওয়া জমি সেখানে তারা নানা অজুহাত দেখায় আর বলে ৩০০০ টাকা দিলে কাজ হবে।

ঘুষ দিইনি
জেলা নওগাঁ । থানা পন্তীতলা। পাটিচরা ইউনিয়ন ভুমি অফিস ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJTYQ4KW
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারীর আসল ফি এর পরিমান 1170.00 কিন্তু ভুমি অফিসের দাবী 70,000.00 টাকা না দিলে নামজারী করতে পারবে না।এখনো এই বিষয়ে আমি সুরাহা করতে পারি নাই।

ঘুষ দিইনি
ভালুকা ভুমি অফিস ৳৭০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKGR4PD4
মন্তব্য