সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

ফ্লাটের নামজারী

ডেভেলপারারের কাছ থেকে ফ্লাট কেনা হয়েছিল। রেজিষ্ট্রেশন করা হয়েছিল। নামজারী করার সময় নির্ধারিত ১১৭০ টাকা পরিশোধ করে অনলাইনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুইবার প্রত্যাখ্যান করা হয় এটি নাকি খাস খতিয়ানভুক্ত। তারপর সেই ভূমি অফিসের কর্মচারীর মাধ্যমে ৪০০০০ টাকা নগদে কাজটি সমাধা হয়। ৪০০০০ টাকা হাতে পেলে সেটি আর খাস খতিয়ানভুক্ত থাকে না। ফ্লাট কেনার আগে আমি ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম, এটি খাস খতিয়ানভুক্ত নয়। ঘটনাটি ২০২৪ সালের প্রথম দিকের। হয়রানি এড়াতে বাধ্য হয়ে ৪০০০০ টাকা ঘুষ দিই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKKYU4JF
মন্তব্য
ভূমি অফিস

নামজারী/খারিজ

হযরতপুর-৩ মৌজার- নামজারী করতে গেলে বলে দুই পর্চার নামজারী/খারিজ বন্ধ আছে কিন্তু মোটা অংকের টাকা দাবি করে যেমন এক লক্ষ থেকে আর বেশি টাকা দিলে নামজারী/খারিজ করে দেয় আর টাকা না দিলে নামজারীর আবেদন না মুঞ্জর করে দেয়

ঘুষ দিইনি
কলাতিয়া ভূমি অফিস ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKSKLKEG
মন্তব্য
ভূমি অফিস

মিসকেইস

মিসকেইস সংশোধন এর জন্য ১ লাখ দাবি করেন আমি ১০,০০০ দিয়েছি । এখন ট্রান্সফার জানি না আবার বিরম্বনার সম্মুখীন হবো কি না।

ঘুষ দিয়েছি
মুন্সীগঞ্জ ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKS4MK9S
মন্তব্য
ভূমি অফিস

অপর জারি 1/2006 এর নতি ফেরত চাওয়ার সময় 12000 টাকা ঘুষ চাচ্ছেন anonymous নামের একজন কেরানি

একটি অপর জারি মামলার নতি ফেরত চেয়ে আবেদন করি এক বছর আগে জজ সাহেব মঞ্জুর করেন কিন্তু ফেষ্কার রুম থেকে ফেরত দিচ্ছে না বলে 12000 টাকা দেন একমাস হলো আমার উকিল মেডাম বলছে আর একটা তারিখ নেন সবাই চোর চট্টগ্রামের পটিয়া কোর্টে

ঘুষ দিইনি
পটিয়া চট্টগ্রাম আদালত ৳১২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTW8GTT5
মন্তব্য
ভূমি অফিস

ভুমি সাম বাটোয়ারা করা প্রক্রিয়ায় ।

ভূমি অফিসে গিয়েছিলাম আমাদের পৈতৃক সম্পত্তি সাম বাটোয়ারা করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম । ভূমি বাটোয়ারা করার স্বার্থে অফিসের সামনে যে মুহুরী থাকে সেই মুহুরী দ্বারা সাব রেজিস্টার চল্লিশ হাজার টাকা দাবি করে । বিশেষ দ্রষ্টব্য : স্থানীয় প্রভাব খাটিয়ে এই একজন মুহুরী ব্যতীত অন্য কোন মুহুরী কাজ করতে পারে না রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ।

ঘুষ দিইনি
সিরাজগঞ্জ ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJF88F4C
মন্তব্য
ভূমি অফিস

ভুমি সাম বাটোয়ারা করা প্রক্রিয়ায় ।

আমার পাঁচ ভাইয়ের পৈতৃক সম্পত্তি সাম বাটোয়ারা করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম , বাটোয়ারা কাজ করে দেবে এই স্বার্থে ভূমি অফিসের সামনে মোহরির দ্বারা সাব রেজিস্টার চল্লিশ হাজার টাকা দাবি করে । জমির পরিমাণ ২০ শতাংশ বিশেষ দ্রষ্টব্য : রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে এই এক মহরি ছাড়া অন্য কোন মহরি কাজ করতে পারে না। স্থানীয় প্রভাব এর কারণে ।

ঘুষ দিইনি
রায়গঞ্জ,সিরাজগঞ্জ ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJV7885A
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান সংশোধন

জমির খতিয়ানে নাম সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবত হয়রানি করার পর ঘুষ নিয়ে তারপর তারা নাম সংশোধন করে যেখানে সরকারি ফি ১১-১২০০ টাকার মত। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে

ঘুষ দিয়েছি
বেগমগঞ্জ নোয়াখালী ৳৩০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTL3CJZY
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভুমি অফিস, নামজারি সেবা , জমির পরিমাণ একটু বেশি (১০৬ শতাংশ)ছিল তাই খরচ হবে। কুমারগাতা ভূমি অফিস। পৌরসভা ভূমি অফিস।

ঘুষ দিয়েছি
মুক্তাগাছা ৳১৬.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYPGQW4N
মন্তব্য
ভূমি অফিস

নামজারির কাগজ সংক্রান্ত

নামজারি বাতিল সংক্রান্ত কাগজপত্র ফটোকপি জন‍্য । চারটি কাগজে ফটোকপি জন্য 12000 টাকা দাবি করে পরে আমি ২০০০ টাকা দিই। সে বলে আরোও 4000 টাকা দিতে হবে

ঘুষ দিয়েছি
মাদারীপুরে সদর ৳৬.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKREUY44
মন্তব্য
ভূমি অফিস

খারিজ করার ফি টোটালি জাবে ১২০০, থেকে ১৪০০।সেই জায়গায় ভুমি অফিসে দিতে হচ্ছে ৫০০০,থেকে ৪০,০০০ পর্যনত।

খারিজ করার ফি টোটালি জাবে ১২০০, থেকে ১৪০০।সেই জায়গায় ভুমি অফিসে দিতে হচ্ছে ৫০০০,থেকে ৪০,০০০ পর্যনত।

ঘুষ দিয়েছি
কুমিল্লার,উত্তর দুর্গাপুর ইউনিয়ন ভুমি অফিসে। ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTKPRJ6G
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করার জন্য ঘুস

ঢাকার উত্তরখান থানার কাচকুড়া বাজারে যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে ঘুস ছাড়া কোন কাজ হয় না। আমার কাছে একটা নামজারি আবেদন ছাড় করার জন্য 10,000/- টাকা ঘুস নিয়েছে একজন কর্মকর্তা। তারপর খাজনা পরিশোধ করার জন্য নিছে 1000/-

ঘুষ দিয়েছি
কাচকুড়া বাজার ভূমি অফিস ৳১১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKQCTMS6
মন্তব্য
ভূমি অফিস

১৪৪/১৪৫ দ্বারা মামলা রিপোর্ট

৫ আগস্ট ২০২৬—জমি সংক্রান্ত মামলার তদন্তে তহশিলদার সরেজমিনে এসে আমাদের কাগজপত্র, খতিয়ান ও দখল সঠিক পান। বাদীপক্ষের ৭ শতাংশ জমি থাকলেও ৯ শতাংশ দাবি করে মামলা করে; অতিরিক্ত দাবির পক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি। এরপর তদন্ত রিপোর্টের জন্য আমাদের কাছে ১০,০০০ টাকা দাবি করে বলা হয়, “কাগজ যতই সঠিক থাকুক, আমরা যে রিপোর্ট দেব সেটাই মূল।” বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ঘুষ দিয়েছি
ভোলা সদর ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRAFBMM5
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

আমার আব্বু খতিয়ান করার জন্য এপ্লাই করছে। কিন্তু ওনারা প্রথমবার অনুপস্থিত দেখিয়েছে, তারপর দ্বিতীয়বার কাগজপত্র পাই নাই এপ্লাইতে এইরকম দেখিয়ে বাদ দিয়ে দিয়েছে এরপর তৃতীয়বার তফসিল যিনি ওনি দাবি করেছে ১৫০০০ টাকা এবং ওইদিনের মধ্যেই জমা দিতে হবে সেজন্য আব্বু ওই তফসিলকে টাকাটা দিয়ে ও দিয়েছে এরপর ও আবেদনটা করে দেই নাই কি একটা কাগজ নেই বলে নাখচ করে দিয়েছে এখন চতুর্থবার চলতেছে এইবার ও শুনানির দিন যাওয়ার পর বলতেছে জমি খতিয়ানের একটা দাগে.(পয়েন্ট) পরিমাণ জায়গা বেশি উল্লেখ করছে যার জন্য আবার এপ্লাই করতে বলছে কিন্তু মিউটেশনে এখনো কোনো রেসাল্ট দেয় নাই।রেজাল্ট দিলে রিএপ্লাই করতে হবে আবার।।। জানিনা এইটার কোনো সুরাহ হবে কিনা

ঘুষ দিয়েছি
বসুরহাট,কোম্পানিগঞ্জ, নোয়াখালী ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTPXDUYM
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন করতে মিউট মামলা পরার পরে আমার থানার যে ফাইলিং করে তাকে টাকা না দেওয়ার কারনে ফাইল মাসের পরে মাসে ধরে রেখে ১ বছর পর ফাইলে ত্রুটি আছে বলে ফেরত দেয়। আর সার্ভের যে তিনি টাকা না দিলে দিনের পরে দিন ঘুরায়, এবং প্রতিবেদন দেয় না।

শুধু দাবি করেছে
রাঙ্গামাটি ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTE3YK4Z
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভূমি নামজারি সরকারি খরচ ১১৭০ টাকা আমার কাছে চেয়েছে ৮০০০ টাকা যা আমি পরিশোধ করেছি। ৮০০টাকা ছাড়া আমার কাজ বন্ধ ছিল।

ঘুষ দিয়েছি
আশুলিয়া ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKBMUA5A
মন্তব্য
ভূমি অফিস

ভূমি খাজনা

আমাদের সম্পত্তি ভুলবশত অর্পিত সম্পত্তির খ-তফসিলে পড়েছিল। সরকার গেজেটের মাধ্যমে এটি বাতিল করে ২০১৯ সালের জুন পর্যন্ত খাজনা দেওয়ার সুযোগ দেয়। শেষ মুহূর্তে জানতে পেরে ভূমি অফিসে যাই। কর্মকর্তা কাগজপত্র দেখে জমি বিক্রেতাদের ওয়ারিশান সার্টিফিকেট চান। আইনজীবীকে ফোন করলে তিনি জানান, এ কাগজ প্রয়োজন নেই। খাজনা দেওয়ার সময় শেষ হওয়ায় কর্মকর্তা অফিসের পাশে নিয়ে বলেন, “স্যারকে ম্যানেজ করতে ৩০,০০০/- টাকা লাগবে।” পরে ২০,০০০/- টাকা দিলে কাজ হবে বলেন। আব্বা অসুস্থ ও চিকিৎসায় অনেক খরচ হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে ২০,০০০/- টাকা জোগাড় করে তাকে দিই। টাকা নেওয়ার পর তিনি জানান, ১৫ বছরের খাজনা ৪,৩৮৫/- টাকা। আমরা খাজনার টাকা দিলে তিনি রসিদ দেন। খাজনা প্রদানের তারিখ: ২০ জুন ২০১৯।

ঘুষ দিয়েছি
দনিয়া, যাত্রাবাড়ী ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKFJX966
মন্তব্য