সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি আবেদন

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায় নিয়ে একটি নামজারি সম্পাদনের জন্য সহকারী ভূমি কর্মকর্তা এর নিকট গেলে তিনি আমার কাছে ১৫০০০/- টাকা দাবি করেন, এবং তিনি এটাও বলেন যে টাকা না‌ দিয়ে অনলাইনে আবেদন করলে তিনি আবেদন অসম্পূর্ণ হিসেবে রিপোর্ট করে খারিজ করে দেবেন।

ঘুষ দিইনি
নেহালপুর মৌজার, মনিরামপুর, যশোর। ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি নাম জারি

আমি ২০১৪ ২০ এবং ২৫ সালে জমি খারিজ করেছি নামজারি করেছি আর কি তো তুলনামূলক প্রায় 20 কোন টাকা বেশি দিন উনারা করতে চাবে না তোমাদেরকে টাকা না দিলে বা অনেক লেট করবে

ঘুষ দিয়েছি
নরসিংদী রায়পুর রাধানগর ইউনিয় ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

ভূতাপেক্ষ অনুমোদন

কোম্পানির নামে জমি কিনে জেলা প্রশাসক , টাঙ্গাইল এর নিকট ভূতাপেক্ষ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে জুলাই ২০২৫ মাসে। সেখান থেকে সহকারী কমিশনার ভূমি, মির্জাপুর এর প্রতিবেদন চাওয়া হয় এবং তিনি যথারীতি প্রতিবেদন প্রেরণ করেন। এর পর প্রতি শতকে ১ হাজার টাকা মানে ৫.২১ একরের জন্য ৫ লক্ষ ২১ হাজার চাওয়া হয় ।

শুধু দাবি করেছে
টাঙ্গাইল ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

একটি নামজারি জন্য ইউনিয়ন নায়েব কে দিতে হয় 3000 হাজার থেকে 5000 টাকা পর্যন্ত। এই অর্থ না দিলে বিভিন্ন অজুহাতে নামজারি বাতিল করে দেওয়া হয়।

ঘুষ দিইনি
নারায়ন পুর ইউনিয়ন ভূমি অফিস বেলাব নরসিংদী। ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

জমি খারিজ এর জন্য খাজনা পরিশোধ করতে গেলে ইউনিয়ন ভুমি উপ সহকারী খাজনা বাবদ ২৩০০ টাকার বিপরীতে ২০০০০ টাকা দাবি করে। বলে " অনেক খরচ, এ সি ল্যান্ড স্যারকে দিতে হবে, না হলে খারিজ করা যাবে না" আমি প্রত্যাখ্যান করেছি, এখনও খাজনা দিতে পারি নি বলে, জমি খারিজ করা হয় নি।

ঘুষ দিইনি
গাইবান্ধা, উপজেলা : সদর, ইউনিয়ন : বল্লমঝাড় ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারীর জন্য ভূমি অফিসের এক কর্মকর্তা — নাম সম্ভবত, ওনি ১৮০০০ টাকা চেয়েছেন। তাছাড়া প্রায়শই খাজনা পরিশোধ করতে গেলে ১০০০০ টাকা খাজনার যায়গায় ২০০০-৩০০০ টাকায় হালনাগাদ করে দেওয়ার কথা বলে এর জন্য অতিরিক্ত ২-৩ হাজার টাকা চায়। ১০০০০ টাকার যায়গায় ৫০০০ দিতে পারলেও পাবকিক ও খুশি কিন্তু ক্ষতি তো সরকারের। আমরা শহরে থাকি বলে ২-১ দিনের জন্য মফস্বলে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করানো ছাড়া উপায় থাকেনা। আমরা জিম্মি

ঘুষ দিয়েছি
চরফ্যাশন ৳১৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রিরেশন/ নাম জারি

কৈখালী বাজার ভূমি অফিসে, জমির নাম জারি করাতে সব মুল কাগজ পত্র থাকা সত্য,, 9 মাস গুরাচ্ছে, এবং 30 হাজার টাকা দাবি করে 2 টা দলিলে, জমি মাত্র 35 কাঠা, কমাতে কমাতে 18000 গ্রামের ভিতরে,, সবচেয়ে খারাপ লাগলো 5 তারিখের প্রায় এক মাস পর আমাকে ফোন দিয়ে টাকা চাইলো বললো আপনার কাগজ রেডি টাকা নিয়ে আসেন.... আমি কিছু টাকা কম নেওয়াার কারনে বলে পেপার উপজেলা অফিসে, কাল সকাল 8 টায় ওখানে গিয়ে নিয়ে আসবে, আমাকে অহেতুক সেখানে নিয়ে অফিসে নিয়ে বসিয়ে রাখছে,, পরে বার বার ফোন দেওয়ার পরে আবার কৈখালী অফিসে ডাকছে আমি টাকা কম ছিলো তারপর বিকাশে টাকা দার এনে তাকে দিই তার পর কাগজ দেয়,,

ঘুষ দিয়েছি
কাঠালিয়া ৳১৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি বিরুদ্ধে আপত্তি

আমার একটা জায়গা অন্য জনের নামে নামজারী হয়ে গেছে, আমি সেই টা বাতিল করার জন্য ভূমি অফিসে মিস মামলা করি,আমার সব ঠিক আছে, মানি আমার দলিল আগে ওনার পরে, এখন সেই টার শুনানির জন্য কোন তারিখ দিচ্ছে না,টাকা দিলে আদেশ করে দিবে,,,,

ঘুষ দিইনি
চট্টগ্রাম পটিয়া ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

খাজনা দেওয়া

আমরা গ্রামের মানুষ, আমার বাবা নাই, মা জমির খাজনা পরিশোধ করার জন্য জয়পুরহাট জেলার, আক্কেলপুর থানার অধিনে তিলকপুর ইউনিয়ন এর ভুমি অফিসে গেলে, ওই অফিসের কর্মচারীরা কাগজ দেখে প্রথমেই বলেন যে ২০০০ টাকা লাগবে অথচ সরকারি ফি ৬০/১১০ টাকা। পরে বিষয়টি নিয়ে বলা হইলে বলে আপনি আক্কেলপুর ভুমি অফিসে জান এখানে হবেনা।এই হয়রানি বাঁচতে ১৫০০ টাকায় দফারফা করে কাজটি সম্পন্ন করা হয়।কোন রিসিট তারা প্রদান করেনা

ঘুষ দিয়েছি
জয়পুরহাট, আক্কেলপুর, তিলকপুর ইউনিয়ন ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড সংশোধন।

রেকর্ড সংশোধনের জন্য গিয়েছিলাম জরিফ অফিস একটা প্রতিবেদন যোনালল অফিসে পাঠাবে কিন্তু সেই প্রতিবেদন বাব টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ভোলা ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বিডি এস খতিয়ান

আমার সব ডকুমেন্টস টিক থাকার পর ও সার্ভেয়র আমার কাছে টাকা দাবি করছে না হয় খতিয়ান দিবে না , তাই পরবর্তী জামেলা এড়াতে টাকা দিতে বাদ্য হলাম , কিন্তু আমি ল্যান্ড মিনিস্টার তে ইমেল করে কমপ্লেন করেছি কোনও রেসপন্স পাইনাই, আমার কাছ থেকে একা টাকা নেয় নো পুরো থেকে কম পক্ষে ২০-৩০ লক্ষ টাকা নিয়া গেছে ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য