সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

খতিয়ান নাম্বার সংশোধন

আমাদের একটা জমির দাগ নাম্বার খতিয়ানে ভুল আসায় সেইটা সংশোধন করার জন্য মিশকেস করার প্রয়োজন পরে, আমি চাকরি করার কারনে আৃার বয়স্ক বাবায় সমস্ত কাজ করার চেষ্টা আমি সপ্তাহে মাসে ২/১ বার যাইতাম আমার অফিস থেকে ছুটি নিয়ে, আমাদের দাগ নাম্বার ভুল এটা একটা সরকারি করনিক ভুল ছিল যা উনাদের দায়িত্ব ছিল সংশোধন করে দেওয়া কিন্তু করেনি উল্টো ২ বছর সময় লাগে নানান তালবাহানার পরে, আমাদের জারিয়া ইউনিয়ন ভূমি অফিসের নাজির থেকে টাকা খাওয়া শুরু হইছে, সে অনেক বার ঘুরানোর পরে, পূর্বধলা উপজেলা ভূমি অফিসের, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার, পিওন থেকে শুরু করে সবাইকেই টাকা দেওয়া লাগতো প্রকাশ্যে, প্রতিবার আবেদনের খুঁজে গেলেই ১/২ হাজার তাদের দেওয়া লাগতোই আর কত ভোগান্তি যে করাইছে, আমি কয়েকদিন বিরক্ত হয়ে ঘুরে চলে আসি

ঘুষ দিয়েছি
পূর্বধলা, সদর ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

Jomi namjari kora

জয়পুরহাট ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ রয়েছে। শুনানির পর কিছু আবেদনকারীর কাছ থেকে পিয়নের মাধ্যমে ২,০০০ টাকা নেওয়া হচ্ছে এবং যারা টাকা দেন না বা বিষয়টি জানেন না, তাদের নামজারি না করে দেওয়া হচ্ছে। আবার টাকা দিলে দ্রুত নামজারি করে দেওয়া হচ্ছে।

ঘুষ দিয়েছি
Joypurhat ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারী করাতে গেলে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্ককর্তার অতিরিক্ত টাকা দাবি।

চাঁদপুর জেলার, মতলব উওর উপজেলার,বাগানবাড়ি ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাগানবাড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা — আমার জমির কাগজপত্র সব ঠিক থাকা সত্বে ও আমার কাছে অতিরিক্ত টাকা চায়,অর্থাৎ নামজারি করতে লাগে ১,১৭০ টাকা কিন্তু আমার কাছে চেয়েছে ৭,০০০ টাকা আমার ইমার্জেন্সি কাজ থাকায় দিতে বাধ্য হই,আমার জানামতে এমন কোনো লোক নেই যে নামজারি করতে পেরেছে।

ঘুষ দিয়েছি
চাঁদপুর জেলার,মতলব উওর উপজেলার, বাগানবাড়ি ইউনিয়ন ৳৭.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা প্রদান

জমির খাজনা প্রদানের সময় নির্লজ্জভাবে ঘুষ দাবি করা হয়েছে। ঘুষ না দিলে খাজনা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন।

ঘুষ দিয়েছি
মঠবাড়িয়া থানা, পিরোজপুর জেলা ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

সনদ

ইউনিয়ন প‌রিষ‌দের প্রশাসক হিসা‌বে এসিল‌্যান্ড প‌রিষ‌দের সনদ জা‌লিয়া‌তি ক‌রে‌ছে। প‌রে সমাধা‌নের না‌মে ভিক‌টিম থে‌তে ২ থে‌কে ৩লক্ষটাকা দাবী ক‌রে‌ছে। এসিল‌্যান্ড আল আ‌মিন

ঘুষ দিইনি
চট্টগ্রাম,কর্ণফুলী ৳২.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

গাংনীর ধলার মাঠের জমি খারিজ করতে গেছিলাম, একটা কাগজ হারিয়ে গেছিলো যেটা ভুমি অফিসেই থাকে। ফ্রিতে তুলতে পারা যায়। সেটা তোলার জন্য সাহারবাটি ইউনিয়ন ভুমি অফিসের প্রধান পনেরো শ টাকা নিয়েছে এবং তিনি বলে এই জমি খারিজ করতে হলে অনেক খরচ হবে এই বলে ১৫০০০ হাজার টাকা নিয়েছে যেখানে জমি খারিজের খরচ সম্ববত ২ থেকে ৩ হাজার টাকা

ঘুষ দিয়েছি
গাংনী, মেহেরপুর ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

একটি প্রতিষ্ঠানে জনসাধারণের দানকৃত জমি প্রতিষ্ঠানের নামে নামজারি করণ

যেহেতু,স্থানীয় লোকজন প্রতিষ্ঠানে স্বপ্রনোদিত হয়ে জমি দান করেন তাই অনেকে মুখে প্রচলিত নামেই জমি রেজিষ্ট্রেশন করে দেন।কিন্তু কাগজ-পত্রে প্রতিষ্ঠানের নামে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে নামজারি আবেদন নামঞ্জুর করেন প্রথব বার এবং সরকারি খাস জমি ঘোষণা করার ভয় দেখান যদিও ওই জমির উপরেই প্রতিষ্ঠানের অবস্থান।দ্বিতীয় বার মঞ্জুর করার জন্য ২০০০০০/ টাকা দাবি করেন এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের একমাসের বেতন দিয়ে দিলেই এই পরিমান টাকা উঠে যাবে বলে পরামর্শ দেন( যেহেতু প্রতিষ্ঠানের টাকার হিসেব প্রদান করা হয় কমিটির কাছে)। টাকা না দেয়ার ফলে অত্র জমিতে দখল নাই এবং মালিকানা প্রমান হয়নি বলে নামজারি আবেদন নামঞ্জুর করে দেন।

ঘুষ দিইনি
পাথরঘাটা, বরগুনা ৳২.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি সেবা ছিল আমি অনলাইনে আবেদন করি করার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রেরণ করা হয় উপজেলা ভূমি অফিস ওই প্রতিবেদন প্রেরণ করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার কাছে 20000 টাকা চেয়েছে এরপরে বলে বাকি কাজ আপনি করে নেবেন

ঘুষ দিইনি
Noakhali ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

খারিজ / E- Mutation

ঠাকুরগাঁও সদর, সালান্দর ভূমি অফিসে জমির জন্য খারিজ/e mutation সম্পুর্ণ করতে এক হাজার টাকা করে নিচ্ছে জন প্রটি আবেদন জমা করার সময়। যা সরকারি ফি এর বাহিরে মানুষ বাধ্য হয়ে টাকা দিচ্ছে নয়তো কাজ আটকে রাখে।

ঘুষ দিয়েছি
Thakurgaon Sadar ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে গেলে, কোন কিছু না শুনেই আগে বলে ৫০ হাজার টাকা দিলে সব ১ মাসেই করে দিবো। না দিলে কথা বলা দরকার নাই। উনি এসিল্যান্ডের কথা বলে টাকা নেয়। সম্ভবত এসিল্যান্ডও এর ভাগ পায়। ইউনিয়ন ভূমি অফিসার এসব কাজ করে আসছে দিনের পর দিন। দেখার কেউ নাই

ঘুষ দিইনি
জেলা:জামালপুর, উপজেলা:ইসলামপুর, মালমারা ভূমি অফিস। ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি/ মিউটেশন

আমার সকল বৈধ কাগজ পত্র থাকা সত্তেও চর ফ্যাশন ভূমি অফিস থেকে আমাকে নামজারি করাতে পারিনি। সংশ্লিষ্ট অফিসে কাগজপত্র সহ দেখা করতে গেলে টেবিল খরচের টাকা বলে ১৫০০০ টাকা দাবি করে। বিশেষ করে এসিল্যান্ডের ড্রাইভার — নামের ব্যাক্তির নিকট পুরো ভূমি অফিস জিম্মি।

ঘুষ দিইনি
চর ফ্যাশন, ভোলা ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

অনলাইন নামজারি

নিশিন্দারা ভূমি অফিসের সার্ভেয়ার ৪ শতক জমির নামজারি করতে আমার আম্মুর কাছে ৩৫০০০ টাকা দাবি করে। আমার আম্মু প্রত্যাখান করেছে। এখনো নামজারি হয়নি।

ঘুষ দিইনি
বগুড়া ৳৩৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য