All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Refused Land Office ৳20.0K

kharij cancelling

I applied for nullifying a mution or Kharij, which was done by forged succession certificate. Inspite of having three government investigation report in favour of my complaint, Ac Land ignored all documents and gave extrajudicial verdict for not paying 20 thousand tk by offering his official staff. For last two and half year they were asking this bribe, but finally they got canadian dollar from my opponent party and provided capricious decision.

Brahmanbaria, Chattogram 24 August 2026 0 views
0 Comments
Paid Land Office ৳11.7K

জমির দলিল , নকল তোলা, নাম খারিজ

কেনা জমি দলিল কারার জন্য সরকারি ফি ব্যংকের মাধ্যেমে পরিশোধ করার পর যে দলিল লেখক সে বলছে তার খরচ বদেও অফিস খরচ 6000 দিতে হবে তা-নাহলে দলিল করবে না। নকল তুলতে 1700 এবং নাম খারিজ করতে 4000 টাকা দিতে হয়েছে।

চিলমারি, কুড়িগ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳45.0K

খারিজ

নাম জারী করা প্রয়োজন হওয়াতে আমি টঙ্গির অন্তরভূক্ত কাশিমপুর ভূমি অফিসে ৭/৮ বছর ধরে চেষ্টা করে এসেছিলাম এবং তখন অনেক ব্যাক্তিকেই ঘুস দিতে হয়েছিলো কিন্তু ফলাফল ছিলো শূণ্য। পরে কাশিমপুর ভূমি অফিসের এক পিয়ন ৪৫০০০ টাকার বিনিময়ে আমার খারিজের কাজটি নেয় এবং ৬/৭ মাস পরে কাজটি করে দেয়। দ্বিতীয় ঘটনাটি ও নাম জারী সংক্রান্ত, ১০ দিনের ভিতর খারিজ করে দিবে বলে ২৫০০০ টাকা নগদ নেয় এবং বাকী ১৫০০০ টাকা কাজ শেষে নিবে বলে ওয়াদা করেন, এখন পর্যন্ত যা করে দেয়নি।

টঙ্গি এবং সেনপাড়া পর্বতা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2

জমি নামজারি

জমি নামজারি করতে ২০০০০ টাকা নিয়েছে কিন্তু তবুও নামজারি কমপ্লিট করে দিচ্ছে না। টাকা না দিলে ভুমি অফিসের কেউই কাজ করে দেই না। ইসলামপুর ইউনিয়ন, রাজবাড়ি। মি। সোবহান- ০১৭১৪৭৪৪৮২৬

রাজবাড়ি, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি আবেদন

নামজরির জন্য আবেদন করি, ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন দেওয়ার জন্য ২ হাজার টাকা নেই। টাকা না দিলে বার বার বাতিল করে বিভিন্ন ভুল ধরে।

নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস রুপদিয়া সদর যশোর, Khulna 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি আবেদন এবং পুরোনো খতিয়ান উত্তোলন করতে 20 হাজার টাকা ঘুষ চাচ্ছে

নামজারি আবেদন এবং পুরোনো খতিয়ান উত্তোলন করতে 20 হাজার টাকা ঘুষ চাচ্ছে। জমি আমার বাবার ক্রয়কৃত যৌথ খতিয়ান সহ এখন আমার বাবার নামে আলাদা নামজারি করতে হবে দলিল এর অংশ হিসেবে।

দৌলতখান, Barishal 24 August 2026 0 views
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারি/মিউটেশন

আমি নামজারি/মিউটেশন আবেদন করেছিলাম। আবেদনের হার্ডকপি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গেলে ভূমি অফিসার বলেন- আবেদনে কোন সমস্যা নায়। তবে আমার খরচ বাবদ ১০০০/- টাকা না দিলে খারিজ হবেনা। উপায়ান্তর না পেয়ে ১০০০/- টাকা পরিশোধ করেছিলাম। শুধু আমি না, যে কেউ যে কোন কাজের জন্য যাক, টাকা ছাড়া কাজ হবেনা।

মল্লিকপুর, ফতেপুর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।, Rajshahi 24 August 2026 1 views
0 Comments