সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

কর প্রদান

পরশুরাম ভুমি অফিসের রংপুর সদরের অফিসার — এবং অফিস সহকারি — কর দিয়েছে সরকারকে ১০৫০০ টাকা কিন্ত তারা নিয়েছে ৫০ হাজার টাকা,কারন তারা আমাদের সকল দোলার জমি চা বাগান (বানিজ্যিক জমি) অনলাইনে দেখিয়ে দাম বাড়াইছে,ঘুষ নেয়ার পরে আবার সব জমি দোলা করে কম টাকার কর পরিশোধ করেছে।

রংপুর পরশুরাম ভূমি অফিস, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RN8A75PE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

আমার আব্বুর ক্রয়কৃত জমি নামজারি করার জন্য অনলাইনে আবেদন করার পরে প্রথম বার আবেদন মামলা চলমান বলে বাতিল করে দেয়। পরের বার আবেদন করলে আমাকে কল দিয়ে দেখা করতে বলে৷ দেখা করার পরে আমার কাছে ৪০০০০ হাজার টাকা দাবি করে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTB8829U
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারী

২০২৩ সালে একটি ইউনিয়ন ভূমি অফিসে প্রার্থী হিসেবে নিজে নামজারী করতে গেলে ভূমি অফিসার জমি পরিদর্শন রিপোর্ট বাবদ ২০০০/- টাকা দাবী করেন, সেবা প্রার্থী ৫০০/- প্রদান করতে চাইলে বলা হয় দিলে পুরোটা দিন না দিলে চলে যান। বাধ্য হয়ে নগদ ২০০০/- টাকা পরিশোধ করা হয়। ঘটনাক্রমে, আবেদন ফর্মে টাইপিং জনিত ভূলের কারনে পুনরায় তার কাছে আবার আবেদন করলে একি পরিমান টাকা যাতায়াত খরচ হিসাবে দাবী করেন, তখন আগে দেয়া হয়েছে বললে ৫০০/- টাকা দাবী করেন এবং পরিশোধ করতে বাধ্য হই। তবে, ভালো দিক হলো, পরবর্তীতে যখন ভূমি কমিশনার কার্যালয়ে ফাইল যায় সেখানে কেউ ঘুষ দাবী করেনি এবং কাগজপত্র সঠিকতা যাচাই শেষে ভূমি কমিশনার ফাইলটি অনুমোদন করেন এবং নির্ধারিত ফি জমা দিয়ে নামজারী খতিয়ান ও পেয়ে যাই।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে SYXCGKHN
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৬ হাজার

জমির দলিল এর নকল তুলতে

গত ১৬/০৮/২০২৬ তারিখে আমি রংপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিলের নকল তুলতে যাই। অফিসের তিন তলায় কে অফিসার আর কে দালাল বোঝার কোনো উপায় ছিল না। একজন অপরিচিত ব্যক্তি এসে কাজের কথা জিজ্ঞেস করে, দলিল নম্বর ও সাল নেয় এবং ১৬০০ টাকা ফি দাবি করে। আমার কাছে ৮০০ টাকা নগদ ছিল, বাকি ৮১৬ টাকা তার বিকাশ নম্বরে পাঠাতে বলে। আমি সরল বিশ্বাসে টাকা পাঠাই, কিন্তু কাজ হয়নি।

Rangpur, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RN3R37UX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১ হাজার

নামজারি

আমার বাবা সামান্য পরিমাণ জমির নামজারি করতে ১০,৫০০/- দিতে হয়েছে, হাতিয়া ভূমি অফিসে।

হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTNSQCPT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি খতিয়ান

নামজারি খতিয়ান আবেদনের সময় সরকারি ফি ব্যতীত খরচাপাতির নামে নায়েবের সহকারী টাকা চায়। টাকা ছাড়া আবেদন গ্রহণ করে না।

যশোর নওয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে KHQGV8GR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

BDS jorip

BDS joripe khatian ghush Chara kore dey na. Office theke spot e ashar jonno ghush nise, jodio se TA DA pabe. Officer er nam —, mobile 01*77*55117 . Jhilongjha, cox'sbazar Sadar. Karo karo kase se lakh taka ghush O khaise, BDS khatiane korte giye.

Cox'sbazar Sadar, jhilongjha, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CT3ZE4NB
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

মিসকেস-করণিক ভুল সংশোধন

রেকর্ডে জমির পরিমাণ ভুল লিপিবদ্ধ করেছিল অফিসের করণিক। সেই ভুল সংশোধনের জন্য সরকারি খরচের উপরে ১২০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। ঘুষ না দেওয়ায় কেস নাম্বার কিংবা কোন সম্ভাব্য তারিখ উল্লেখ করা হচ্ছিল না।

বদরগঞ্জ, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RN9UAYYA
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

একটি নামজারি আবেদন করেছিলাম, প্রস্তাবনা ও তামিলের জন্য সংশ্লিষ্ট তহসিলদার ও কানুনগো আলাদা খরচ দাবি করেন, অন্যথায় আবেদনের অগ্রগতি হবেনা।

হাটহাজারী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTE4RWBB
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০০ লাখ

Land imazing survey

মানিকগঞ্জ সদরে বর্তমানে ডিজিটাল/GIS ভূমি জরিপ চলছে। অভিযোগ রয়েছে, কিছু জরিপ কর্মকর্তা সাধারণ জমির মালিকদের কাছে ১–৫ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে RS খতিয়ান থাকা সত্ত্বেও ২–৬ শতাংশ পর্যন্ত জমি কম দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সুষ্ঠু, স্বচ্ছ ও আইনসম্মত জরিপ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Manikganj Sador, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKTLH6LL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

আরএস খতিয়ানে জমির শ্রেণি সংশোধনের জন্য সরকারি কোর্ট ফি ২০ টাকা হওয়া সত্ত্বেও ২,০০০ টাকা ঘুষ দাবির

আর এস খতিয়ানে জমির শ্রেণি ভুলভাবে উল্লেখ হয়েছে। এ ভুলটি আমাদের কারণে নয়; মাঠ পর্যায়ে প্রতিবেদন দাখিলের সময় ভূমি কর্মকর্তা অনলাইনে ভুল তথ্য দেওয়ায় এমনটি হয়েছে। পরবর্তীতে ভুল সংশোধনের জন্য আরএস খতিয়ান মিসকেস করতে গেলে জানানো হয়, সরকারি কোর্ট ফি মাত্র ২০ টাকা। কিন্তু মিসকেস ভূমি অফিসের কর্মচারী মিসকেস করার জন্য আমাদের কাছ থেকে অতিরিক্ত ২,০০০ টাকা দাবি ও গ্রহণ করেন। ঘুষের টাকা না দিলে ফাইল পড়ে থাকবে, কাজ যথাসময়ে হবে না এবং হলেও অনেক দেরি হবে—এমন পরিস্থিতিতে আমরা টাকা দিয়ে কাজটি করে নেই ঘুষ গ্রহন ও প্রদান দুইটাই অপরাধ হলে ওটা করা ছাড়া আমাদের উপায় ওভাবে ছিলোনা পরে আমরা ডিসি অফিসে অভিযোগ করলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। অভিযোগের প্রমাণ চাওয়া হয়, কিন্তু এ ধরনের লেনদেনের পমান নেই

দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিস, বগুড়া জেলা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে RJXQ7XKF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য আবেদন করেছি।এবং নামজারি করতে সরকারি খরচ ১০২৫ টাকা।আমার থেকে ১২ হাজার টাকা দাবি করেছে এবং আমি তাই দিতে বাধ্য হয়েছি।

সোনাইমুড়ী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTE74J6G
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামাজারি,,বিভিন্ন ভুল দেখিয়ে টাকা নিয়েছে,,,অনেক দিন কাগজ আটকে রেখে টাকা নিয়েছে,,না দিলে কেচ বাতিল হবে বলেছে

গ্রাম, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে KHYQKHJ9
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমির নাম পরিবর্তন

আমার জমির দলিল এ নাম ভুল ছিল। এখন কোর্ট থেকে রায় দিছে আমার পক্ষে। এখন নাম পরিবর্তন করতে ১২০০০৳ লাগবে

মাগুরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে KHGMAEAW
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

BS RECORD

আমি বিএস রেকর্ড আপডেট করানোর জন্য গেলে ৩ মাস ধরে আমার ডকুমেন্টস নিয়ে বলতেসে হইলে জানাবে । আর আরেক দালাল এসে বলে সারাজীবন এ এভাবে পাবেন না । আপনি ৫০ হাজার টাকা দেন ২ ঘণ্টায় কাজ হয়ে যাবে। আমি এখনও কিছু করিনি বিকল্প উপায় খুঁজতেছি।

সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK9KHMAW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি আবেদন । এই দুইটি নামজারি করতে হলে ২০০০০ টাকা ছাড়া হবে । তা না হলে আমার পকেট থেকে দিতে হবে: অফিস সহকারী

ত্রিশাল উপজেলা, কাঁঠাল ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে MY7QAPDD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি/ মিউটেশন

উত্তরখান ভূমি অফিসে আমার বাবা নামজারি করতে গেলে ১৯৮৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বকেয়ার একটা ফেক ডকুমেন্ট দেখানো হয় এবং বলা হয় ৫০০০০ টাকা না হলে এটা মীমাংসা সম্ভব নয়। নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়টি ২০ হাজার টাকার বিনিময়ে করে দিতে সম্মত হয়। পরবর্তি সময়ে আমি বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পারি ১১৭০ টাকা সরকারি ফি মাত্র। এবং আমার বাবাকে একটা ১১৭০ টাকার সরকারি ভাউচার প্রদান করে । বাকি টাকার কোন মানি রিসিট দেয়া হয়নি।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DK54V2EV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

গ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য সাইট পরিদর্শন সম্মানী

ঢাকা জেলা প্রশাসক অফিস থেকে নোটিশ জারি করা হয় সাইট পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার জন্য 7 দিনের মধ্যে। ভূমি অফিসে গিয়ে জানতে পারলাম সহকারী কমিশনার কে যাতায়াত বাবদ সম্মানী না দিলে প্রতিবেদন দাখিল হবে না। সম্মানী বাবদ 30000 হাজার টাকা দাবি করে আর সেটি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবেদনে সাক্ষর করেনি।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKTJXJU9
০ মন্তব্য