সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি বাতিলকরন

আমার জমি অন্য ব্যাক্তির নামে নামজারি হওয়ায়, নামজারি বাতিল আবেদন করি। আমার আবেদন দেড় বছর জুলে ছিল। পরে আমার কাছে ১০০০০ টাকা দিতে পারব কিনা জিজ্ঞেস করে। আমার কাছ থেকে আগে ২৫০০ টাকা নিয়েছে। ১০০০০ টাকা আমি আর দেই নাই।

ঘুষ দিইনি
দাউদকান্দি, কুমিল্লা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTQJ2PBN
মন্তব্য
ভূমি অফিস

ভূমি সেবা

আমি নামজারি করতে গেলে ওনারা অপারগত প্রকাশ করে, পরে বাহিরে কম্পিউটার এর দোকানের মাধ্যমে ওনারা কথা বলে ১৫০০০ টাকার মধ্যে আমার নামজারি খারিজ করে দেয়,,

ঘুষ দিয়েছি
নেত্রকোনা সদর মৌগাতি ইউনিয়ন ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MY3KX3Z7
মন্তব্য
ভূমি অফিস

বসতভিটার খাজনা

বাড়ি মিটার খাজনা দিতে গেলে এক লক্ষ টাকা খাজনা চায়। পরে বলে আপনি ৮০ হাজার টাকা দিবেন আমরা রশিদে কত টাকা তুলে তুলি। আপনার খাজনা পরিশোধ হলে হলো।

ঘুষ দিইনি
দলদলিয়া, উলিপুর ৳৮০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNWVRP9R
মন্তব্য
ভূমি অফিস

ভূমি পর্চা

আমার দলিলে জমির পরিমাণ আছে ১.৭৫ একর কিন্তু ভূমি সার্ভেয়ার আমাকে পর্চা দিচ্ছে ১.৬৫ ,বাকি জমির পরিমাণ ঠিক করে চাইলে ২৯ ধারা করতে বলে ,আমি ২৯ ধারা করার পরে সার্ভেয়ার আমাকে বলে জমির পরিমাণ ঠিক আছে ম্যাপ ঠিক করতে হবে , ম্যাপে কম আছে , ম্যাপ পূণরায় করতে হবে এ বাবদ অনেক খরচ আছে,এই খরচ বাবদ ২০ হাজার টাকা প্রদান করি।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RN2B3FWT
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি মিউটেশন

আমার দুইটি দলিল ছিল ক্রয় কৃত জায়গার দুইটা দলিল একসাথে মিউটেশন করিয়ে দিবে এজন্য আমাকে বারো হাজার টাকা দিতে বলে আমি দশ হাজার টাকা দিয়ে কাজ করিয়ে নিয়ে আসছি।

ঘুষ দিয়েছি
নাজিরপুর ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR7DNH8E
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করার কাগজপত্র সঠিক ছিল কিন্তু অনলাইন পিডিএফ করার সময় ক্রমিক অনুসারে ছিলনা এই অজুহাতে আমার আবেদন বাতিল করে। কিন্তু যখন আবার দশ হাজার টাকা ঘুষ দেই তখন আবার সবকিছু সঠিক হয়ে যায়। এবং আমার নামজারিও সম্পন্ন হয়ে যায়।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKZ3EWPZ
মন্তব্য
ভূমি অফিস

ডুপ্লিকেট কার্বন রসিদ

একাধিক বার ঘুরাতে থাকে,আজ হবে না অমুক দিন আসবেন। একপর্যায়ে বললাম সমস্যা কিসের, তখন নাস্তার টাকা দাবি করে ৩০০০ টাকা চেয়ে বসে পরে আলোচনা সাপেক্ষে ২০০০ টাকায় আমার কাজ করে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHK2Q4WN
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আদালতে দেওয়ানী মামলা থাকা সত্ত্বেও।নায়েবের কাছে মামলার নথী দেওয়া আছে।এরপরওনায়েব সাহেব ৩০০০০ টাকা ঘুষ খেয়ে আমার বিববদীকে আমার ক্রয়কৃত ভূমির নামজারী করে দেয়।আমি গেলে বলে আপনি মিস কেইস দেন আমি ভেঙ্গে দিব।এতে করে আমাকে বিবাদীগণ আমার দখলকৃত ভূমি নামজারীর কারণে বেদখল দিতে চাইছে।ঘুষ নিয়ে নামজারী না করে দিলে আমাকে হয়রানী হতে হত না।আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সে এই কাজ করেছে।আমার কাছে প্রমাণ আছে সে যে ঘুষ নিয়েছে।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYTQ9CPW
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করতে

আমি আমার জমি খারিজ করতে গেলে ১০ হাজার টাকা আমাকে দিতে হয়েছে। আমার খারিজ করা জরুরি প্রয়োজন ছিলো । না করে উপায় ছিলো না।

ঘুষ দিয়েছি
নোয়াখালী হায়দার মিয়ার হাট ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTNPHDGT
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি জমি খারিজের জন্য আবেদন করি প্রথমে আমি ফাইল নিয়ে যাই ইউনিয়ন ভূমি অফিসে তার কিছু দিন পর ফাইল চলে আসে উপজেলা( আড়াইহাজার উপজেলা) ভূমি অফিসে শুনানির জন্য তখন এখানকার এক কর্মচারী বলতেছে কি দিয়ে করাব টাকা দিয়ে নাকি এমনিতেই। এমনিতেই বলার পর এটার মধ্যে ভুল আছে আর নানান কিছু কিন্তু সত্যিকার অর্থে কোন ভুলই ছিলনা। তখন আমি ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেওয়ার সাথে সাথেই আমার কাজ হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ, আড়াইহাজার উপজেলা। ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKPDHFGN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নিজে একজন সরকারি চাকরি করি ভূমি অফিসে।আমাদের অফিসে ক তফসিলের খারিজ করতে ২ থেকে ৩ লক্ষ টাকা নেয় উপরের বড় কর্তারা।বড় কর্তা হলো কানুনগো ও এসিল্যান্ড স্যার। টাকা দিলে কাজ হয়।না দিলে হয় না।যার দরকার সে এই পরিমান টাকা দিয়েই কাজ করায়।

শুধু দাবি করেছে
মানিকগঞ্জ ৳২.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK7LTX2T
মন্তব্য
ভূমি অফিস

নামজারি, মিসকেস, তদন্ত প্রতিবেদন

খতিয়ানের জমি অন্যজনে নামজারি করে নেওয়ার কারনে মিসকেস না দিয়ে তাদেরকে এই টাকা পরিশোধ করলে তারা কাজটা করে দেয়।

ঘুষ দিয়েছি
শ্রীপুর, গাজীপুর ৳১.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKRCHVWV
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

অনলাইনে নামজারির আবেদন করার পর নায়েব মহোদয় বললেন সর জমিনে গিয়ে দেখতে হবে ।কাগজপত্র সব যাচাই করতে হবে। সবকিছু বুঝতে হবে একটু দেরি হবে। কিছু খরচাপাতি আছে।

ঘুষ দিয়েছি
শিবপুর ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKABEEB2
মন্তব্য
ভূমি অফিস

ভুমি উন্নয়ন কর

আমি আমার পৈতৃক ভুমি উন্নয়ন কর প্রদানের জন্য গেলে আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে ৮ হাজার টাকার দাখিলা প্রদান করে।

ঘুষ দিয়েছি
সোনাতলা ইউনিয়ন ভুমি অফিস ৳১৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHRFPYUB
মন্তব্য
ভূমি অফিস

মাটি উত্তোলন

অবৈধ ভাবে মাটি কেটে, বালু উত্তোলন করে বেশির ভাগ জমি নস্ট করা হয়েছে আমরা এর থেকে মুক্তি চাই

শুধু দাবি করেছে
৫ নাম্বার ওয়াড খালিশ পুর,বেগম গঞ্জ, নোয়াখালী ৳১
১ সেপ্টেম্বর ২০২৬ CT7NRYRL
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

এটা বাংলাদেশের কমন সিনারিও এবং ৫০০০% সত্য ঘটনা, আমি অনেক জমিন খারিজ করেছি। খারিজের সরকারি যেই চালান বা জমা রশিদ প্রদান করে সেখানে সরকারের নিয়ম অনুযায়ী ১১৭৫/- টাকা সরকারী ফি খাত ওয়ারী লিখে দেয় এবং এটাই সরকারী ফি, কিন্তু বাস্তবতা হলো ফি নেয় ৬০০০/- থেকে আনলেমিটেড। ২০১৭ সালে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ভূমি অফিসে আমার কাছ থেকে ৬০০০/- টাকা নিচে কিন্তু রশিদ দিছে ১১৭৫/- কিছু বল্লে বলে খারিজ করাবেন আরো বলে এই টাকার ভাগ মন্ত্রী, ডিসি এসপি সবাই পায়। ২০২১ ফরিদগন্জের রামপুর বাজার ভূমি অফিসে আমার কাছে প্রতি খারিজের বিপরীতে নিচে ৬৫০০/- টাকা করে। আমার কাছে রশিদ গুলো আছে।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTXVPZF5
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

নামজারি ১১৭০ টাকা। অহেতুক হয়রানি করে, ১৫০০০ টাকা দাবি করে। অফিস কর্তা এবং সহকারী মজনু ঘুষের টাকা ছাড়া কোন কাজই করতে চায় না। এদের অত্যাচারে মানুষের করুণ দশা।

ঘুষ দিয়েছি
ভবানীপুর ভূমি অফিস, শেরপুর, বগুড়া। ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJL5BPWH
মন্তব্য