সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০০

ভুমি উন্নয়ন ফি প্রদান অনলাইন অনুরোধ গ্রহণ

ভূমি উন্নয়ন ফি অনলাইনে প্রদানের রিকোয়েস্ট পাঠিয়েছিলাম প্রথমে তারা খুব অল্প বয়সে টাকা দেখিয়ে কোন উন্নয়নশ নির্ধারণ করে কিন্তু অনুমতি দেয় বেশ কিছুদিন পরে দেখা যোগাযোগ না করার কারণে খতিয়ানে করোনিক অনেক ভুল বলে বাতিল করে দেয়। কিন্তু যেয়ে দেখা করলে কিছু অর্থ প্রদান সাপেক্ষে অনুমতি দেয়।

বাগেরহাট, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH9MKLWM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভিটা অকৃষি আমার বিডিএস এছিল নায়েক সাব চালাকি করে ভিটা আবাসিক লাগিয়ে দেয় সেটা সংশোধন করতে ১২০০০ টাকা নেই

তাদেরি লুকের মাদমে দেওয়া হয়েছিল

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYYYZ4XF
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির খাজনা পরিশোধ

সরকারি জমির বাৎসরিক খাজনা দিতেও ঘুষ লাগে। ১২০০ টাকার কাজে ৫০০০ ঘুষ চেয়েছে।স্বয়ং এসি ল্যান্ড।

গ্রাম, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRAWKWTY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

অনলাইনে আবেদন করার পরে বলেছিল এটা ভুল ওটা ভুল পাঁচ হাজার টাকা লাগবে না দিয়ে উপায় নেই আজকে আসেন কালকে আসেন বিভিন্ন কথাবার্তা

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJCZGM8H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

হ্যা

সুইলপুর ভূমি অফিস, খারিজের জন্য ১১০০০ টাকা নিছে,,আমি নগদ ২০০০ টাকা দিছি,আর বিকাশে ৯০০০ টাকা দিছি,যা রেকর্ড আছে।

হাজীগঞ্জ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT58287H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

উত্তরাধিকার নামজারি

বাবা মারা জাওয়ার পর জমি আমাদের নামে নামজারি করতে গিয়েছিলাম।ওয়ারিশ সনদ উপস্থাপন করে আমাদের নামে নামজারির আবেদন করতে গেলে উনি বিরক্তি ভাব দেখিয়ে বলেন অন্যদিন আসতে।তারপরের দিন যাওয়ার পর বলেন অই সহকারী নায়েব মলিলা ভেরিফাই এর জন্য জমি দেখবে মাপবেন,জমির পরিমান কমও দেখাতে পারবে ওনারা তখন।তাছাড়া সরকারি এতগুলো লোক গেলেও ঐখানে আপনার খরচ আছে মানুষ দেখবে ইত্যাদি ইত্যাদি।তারচেয়ে বরং আপনি টাকা দিয়ে দেন সব আমরা করে দিব আপনার কোনো ঝামেলা নাই।আমার মা একজন শিক্ষক। মার স্কুল থেকে ছুটি নিয়ে দুই দিন পর আবার যাই উনার কাছে।অনুনয় বিনয় করে ঐ টাকা ৮০০০ দিই।

নরসিংদী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQE3JCF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

চলমান ভুমি জরিপে খতিয়ান করা॥

প্রতি খতিয়ানে গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা প্রকার ভেদে ৫০ হাজার টাকা

কক্সবাজার সদর, লিংক রোড,মহুরীপাড়া,ঝিলংজা ॥, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNA8UZ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

নামজারি

বাবার মৃত্যুর পর পরিবারের ভূমির নামজারি (মিউটেশন) আবেদনের উদ্যোগ নিই। প্রথম আবেদনটি দলিলের ঘাটতিতে বাতিল হয়। পরে কাগজপত্র পরীক্ষা করিয়ে দ্বিতীয়বার আবেদন করি। মতিঝিল রাজস্ব সার্কেলের ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নথি পৌঁছালেও সার্ভার সমস্যা ও ম্যাজিস্ট্রেটের বদলির কারণে দেড় মাস বিলম্ব হয়। দ্রুত শুনানির তারিখ পেতে এক দোকানদারকে ৩,০০০ টাকা দিই।শুনানির দিন কর্মকর্তা সব নথি ঠিক আছে জানালেও, দুই দিন পর মৌজা ম্যাপ অনুপস্থিতির ভুয়া অজুহাতে আবেদনটি বাতিল করা হয়। অফিসে যোগাযোগ করলে এক কর্মকর্তা ৫০,০০০ টাকা ঘুষ দাবি করেন, না হলে কাজ হলে ৬+মাস লাগবে। স্বাভাবিক নিয়মে চেষ্টা করে ব্যর্থ হয়ে, শেষ পর্যন্ত ৪২,০০০ টাকায় রফাদফা করে ১৫ দিনের মধ্যে নামজারির খতিয়ান হাতে পাই।

মতিঝিল রাজস্ব সার্কেল, মতিঝিল, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNKBSLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

শ্বশানের জন্য বন্দোবস্ত আবেদনের সার্ভেয়ার রিপোর্ট

আজ ৩ বছর যাবদ সার্ভেয়ার রিপোর্ট এর জন্য ঘুরছি। এক সার্ভেয়ার ১২০০০ টাকা খেয়েও রিপোর্ট দেয় নাই। এর পর আরো অনেকেই পাল্টাইছে। এখন যে আছে টাকা দেওয়ার পরও রিপোর্ট না দিয়ে ঘুরাচ্ছে। আমি একজন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা। আমার পরিচয় দেওয়ার পরও কাজ হচ্ছে না। এবার ভাবেন, সাধারণ মানুষ কি সেবা পাচ্ছে।।।।

Bandarban, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKHLDVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা জমা দেওয়া

জমির খাজনা দেওয়ার সপ্তাহ চলতেছিলো,,, ভুমি অফিসের পিওন অথবা কে,,, সাতশত টাকা লেখা হবে তবেঃ ,,, টাকা দিতে হবে ৩৫০০, অনেক দিন খাজনা দেওয়া হয়না তাই জরিমানা অনেক হয়েছ,,, জরিমানা কমানোর জন্যএই ব্যবস্তা,,,

বেরইল পলিতা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHZWKLN9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৭.১ হাজার

আমার জায়গার নামজারীর কাগজ নিতে এবং অনলাইন করতে গিয়েছিলাম

আমি একটি জমি ক্রয়ের পর নামজারি করার জন্য ভূমি অফিসে যাই। সেখানে কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে প্রায় ৮–১০ দিন ঘুরান কখনো বলেন স্যার নেই, কখনো সার্ভার সমস্যা, আবার কখনো অন্য তারিখে আসতে বলেন।একপর্যায়ে একজন ব্যক্তি আমাকে বলেন, “এভাবে সারা জীবন কেটে যাবে, কাগজ পাবেন না। কিছু দেন, ব্যবস্থা করে দিচ্ছি।” তার কথায় আমি তাকে ২০,০০০ টাকা দিই। এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো কাজ হয়নি। পরে আবার গেলে একইভাবে ঘোরাতে থাকে। একপর্যায়ে “জায়গা কিনেছেন, মিষ্টি খাওয়াবেন না?” বলে আরও ৬,০০০ টাকা নেয়।এরপরও নির্ধারিত তারিখে গিয়ে একই অজুহাত শুনতে হয়। সর্বশেষ আজও আমাকে ঘোরানো হয়। আমি অফিসে বসে থাকার পর কাজটি করে দেওয়া হলেও অতিরিক্ত ১,১০০ টাকা দাবি করা হয়। ইতোমধ্যে ২৬,০০০ টাকা দেওয়ার কথা জানালেও তারা কোনো কথা শোন

টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD4NEVP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম জারি মিউটেশন

২৩ শতক জমি মিউটেশন করার জন্য বহবলপুর ভুমি অফিসার ৫০০০০ টাকা চেয়েছিলেন না হলে তিনি নামজারি করে দিবেন না। বাধ্য হয়ে আমাকে তা পরিশোধ করতে হয়েছিল।

নজিপুর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ394DYV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে সরকারি ফি ১১৪০ টাকার স্থলে অফিস সহকারী/কম্পিউটার অপারেটর ২৫০০০ টাকা দাবি করে। অগ্রিম টাকা নিয়ে আর্জেন্ট করার পরিবর্তে গরিমসি করে নামজারি করে দেয়। সবাইকে জিম্মি করে ঘুষ নিয়ে কাজ করে এবং গর্ব করে বলে এটাই নাকি তাদের রেট।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।

মিরপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRKYCHQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি উন্নয়ন কর

তুমি উন্নয়ন করে পেমেন্ট অপশন বন্ধ করে রাখা হয়েছে যাহা ওপেন করার জন্য ভূমি অফিস থেকে টাকা চাচ্ছে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNKF9GJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

টাকা উত্তোলন

আমাদের জায়গা দিয়ে সরকারি গ্যাস লাইন যাবে, সরকার ওই জমিটুকু মূল্য আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু ওই টাকা তুলতে গেলে প্রতি ১ লাখে১০০০০ টাকা করে দিতে হয়

ভালুকা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYLBPR4C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০০

জমির খাজনা আদায়ের জন্য

আমি অনলাইনে আবেদন করার পর ভুমি অফিস থেকে approved নেওয়ার জন্য গেলে ৪খতিয়ানে ৮০০টাকা ঘুষ দাবি করে, টাকা না দিলে কাজ হবেনা অলরেডি একদিন আগে জমা করা হয়েছে কিন্তু আমাকে ফিরিয়ে দেয়, কি আর করার টাকা দিয়েই aapprovel নিতে হলো।

গ্রাম ইউনিয়ন ভুমি অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJNY8S3
মন্তব্য