সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফাই

টাংগাইলের সখিপুর থানা থেকে পুলিশ ভেরিফাই করার জন্য একজন পুলিশ আমার কাছে ১০০০ টাকা খরচ দাবি করে। তার পর আমি যখন জিজ্ঞেস করলাম কিসের খরচ এটা? পরে সে বলে পুলিশ ভেরিফাই করতে খরচ লাগে আপনি জানেন না? আমি তালে বলি কোনো খরচ লাগে না তো। তার পরে সে বলে খরচ দিলে কাজ হবে নইলে হবেনা। আমি অনেক বুঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আমার কাছে ১০০০ টাকা না থাকায় আমি ১০০ টাকা দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার কোনো টাকা ছিলো না। তার পর সে রাগিয়ে বলে আপনি কি আমার সাথে ফাজলামি করছেন নাকি টাকা লাগবেনা চলে যান আপনি। আমি চলে আসার আগে শেষ বার তাকে জিজ্ঞাসা করি আমার কাজ হবে তো? পরে সেই পুলিশ বলে হলে হবে না হলে না হবে।

সখিপুর , টাংগাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5EZ88D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ট্রেড লাইসেন্স আবেদনের জন্য ১০০ টাকা ঘুষ নিয়েছে

আমি ট্রেড লাইসেন্স করার জন্য যাই আমি তাকে বলি যে আমি অনলাইনে আবেদন করে এসেছি সে বলে এখন এখানে 100 টাকা দিতে হবে তারপর আমাকে একটা কাগজ ধরিয়ে দেয় দিলে আমি সে কাগজটি জমি দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে ফ্রিতে ১৪০০ টাকা

শুভাঢ্যা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ১৩১০, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYE4GS3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জম্ম নিবন্ধন

আমাদের ইউনিয়ন পরিষদে ছোট ভাইয়ের জন্য জম্ম নিবন্ধন করতে গেলে বলে যে, আবেদন পত্রে নামের ভুল আছে। নাম সংশোধন করার পর নতুন আবেদন করতে হবে। এই জন্যে তিন হাজার টাকা লাগবে। তা না হলে জম্ম নিবন্ধন করা যাবে না।

কিশোরগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVVT454
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

RAZUK er city jorip kotyan number

RAZUK er maddhom a plot er city jorip kotian number er jonno abedon kor le ditio tolai official lok file powa jacchena bola der mas gurar por office assistant ka 7000 taka r binimoy a official document ta pawa ji. Baktir chobi o takar somojotar phone record acha.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKY255VB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Police clearance certificate

2015 may 05. Police clearance certificate er jonno chakaria thanai AASI — — ke ami 3000 taka di. mane shee amar kashe dhabi kore. — ebong coxsbazar sp office e 3000 ne ek office — cell no — May 07 2015.

coxsbazar, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCHH4EW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন করতে গিয়ে স্বীকার হয়েছি

আমি টাকা না দেওয়ায় আমাকে ৪মাস ঘুরতে হয়েছে জানুয়ারি ২৬ জমা দিয়েছিলাম পেয়েছি মে ২৬ সালে

কক্সবাজার পৌরসভা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEWB6JX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধন করতে গেছিলাম,,কিন্তু যত টাকা প্রয়োজন তার থেকে টাকা বেশি নিছে ওরা,, _পরবর্তীতে এনআইডি ঠিক করতে ও ভুল করছে,, যেটা দেওয়া উচিত ছিল,, সেটাও ভুল করছে,,,ফলে আবার আমাকে ঠিক করতে হবে। উপজেলা : বীরগঞ্জ জেলা: দিনাজপুর বিভাগ: রংপুর

বীরগঞ্জ, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNGDQJHL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশি ভেরিফিকেশনে টাকার জন্য আটকে রেখেছিল কর্তব্যরত থানার অফিসার পরবর্তীতে 1200 টাকার বিনিময়ে রাজি হয়ে যায় তারপরে আমার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়।

পাঁচবিবি, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJEHVD44
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Vat office Narsingdi

Return joma dite giye ghusher kotha othe Office theke Office sohayok dabi.koren khorchopati dite hobe sir der ke 2000 taka.,na hole tader list er othbena return joma er list Ekporjay na pere 1000 taka diye aste hoyese.😈

Narsingdi, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7Z7RZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ কোটি

পেট্রোবাংলা অফিসে গ্যাস লাইনের জন্য আবেদন

দীর্ঘ পাঁচ বছর ধরে পেট্রোবাংলা অফিসের আমার কারখানায় গ্যাস লাইনের জন্য আবেদন করে আসছে।আমি অনেক চেষ্টা করেও কোনভাবে গ্যাস লাইন নিতে পারেনি।২০২৩ সালের দিকে একটা পত্রিকার নিউজ আসলো যে লটারির মাধ্যমে ৫০টিক শিল্প কারখানায় ৫০ থেকে ১০০টি শিল্প কারখানায় গ্যাস লাইন প্রদান করা হবে সেই সিস্টেমে আমি এপ্লাই করি।প্লাই করার পরে প্রায় 15-20 দিন পরে আমার সাথে যোগাযোগ করা হলো বলা হলো আমার ডিমান্ড আমার লোকেশন আমার কাগজপত্র সবকিছু নিয়ে পেট্রো বাংলা কাওরানবাজার অফিসে দেখা করতে।আমার সব ডকুমেন্ট নেয়ার পরে পেট্রো বাংলার অফিসার আমাকে বলল আপনাকে আপডেট দেয়া হবে।রাত্রে pentro বাংলা থেকে টেলিফোন করে আমার কাছে ৫ কোটি টাকা দাবি করা হয় গ্যাস লাইন দেওয়ার জন্য।পরবর্তীতে আমার অফিসিয়াল টাকার বাইরে উনাকে তিন কোটি টাকা

Dhak, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSS3CFA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন মিটারের বিদ্যুৎ সংযোগ (কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্দার জোনাল অফিস)

আমার বাসার জন্য নতুন মিটার আবেদনের সময় অফিস থেকে একজন দায়িত্বপ্রাপ্ত লোক গত মে মাসে ৩ টি মিটারের জন্য ১৫,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে বলেছিল, টাকা না দিলে মিটার দিবে না। আমি ঘুষের টাকা দিব না বলেছি। আমি টাকা না দিয়ে নিজেই আবেদন করেছি। মে/২৬ মাস থেকে আগস্ট /২৬ পর্যন্ত আবেদনের প্রায় ৪ মাস হলো এখনও মিটার পাই নাই। অফিসে অনেকবার গিয়েছি কিন্তু ঘুষ দেই নাই বলে মিটার দিচ্ছে না। আমি সরকারি ফি বাবদ অনলাইন এর মাধ্যমে ৩ টি মিটারের জন্য ৩,৩০০ টাকা পরিশোধ করে রেখেছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2FMDC3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ভ্যাট অফিস টঙ্গী সার্কেল ৩

প্রতি মাসে আমাদের অনলাইনে ভ্যাট রিটার্ন, অর্থাৎ মূসক-৯.১, দাখিল করতে হয়। আইন অনুযায়ী এই রিটার্ন অনলাইনে দাখিল করাই যথেষ্ট; সার্কেল অফিসে এর কোনো হার্ড কপি ম্যানুয়ালি জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু সার্কেল অফিসের RO এবং ARO আমাদেরকে জোরপূর্বক হার্ড কপি জমা দিতে বলেন এবং এর জন্য অনৈতিকভাবে অর্থ দাবি করেন। অর্থ প্রদান না করলে তারা প্রতিবারই আমাদেরকে হুমকি দেন যে, চিঠি ইস্যু করবেন এবং তদন্ত/ইনকোয়ারি খুলবেন—এই মর্মে যে আমরা নাকি সঠিকভাবে ভ্যাট রিটার্ন দাখিল করছি না।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKG6STUB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা

আমাদের স্কুলের ক্লাস টেনের ক্লাস টিচার আর এক ছাত্রের পরিবার তার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করবে তাই বোর্ডে গেলো।তাদের নিজেদের খরচা বাদ দিলাম।তো ওরা বোর্ডে গিয়ে বললো ব্যাপারটা আর অফিসার শুনেই টালবাহানা দিতে থাকে যেমন "এখন/আর হবেনা" এবং "পরে আসেন!" প্রভৃতি।আর যেই কিনা ১০০০০ টাকা দিলেন ২ ঘন্টার মধ্যেই ফোর্থ সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছিলো আর তা অনলাইনে বোর্ডের ওয়েবসাইটেও রিফ্লেক্ট হয়েছিলো!

Savar, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGY85Y3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সাইন অন ও সাইন অফ

এটি হলো সরকারি শিপিং অফিস, আগ্রাবাদ চট্টগ্রাম। এখানে আমরা নাবিকেরা যখন কোনো কাজের জন্য যাই, যেমন : সাইন অন, সাইন অফ, রোস্টার বাতিল। এ সকল কাজের জন্য আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিলে কাজ তারা তারিই হয়ে যায় কিন্তু না দিলে ২, ৩ দিন এমনকি সপ্তাহ ঘুরেও কাজ শেষ হয় না৷ তাই বাধ্য হয়ে টাকা দিয়েই কাজ কর‍তে হয়৷

আগ্রাবাদ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTR6ZWFB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পুলিশ ক্লিয়ারেন্স জমা করতে গিয়ে থানায় টাকা চাইলো

বিদেশ যাওয়ার জন্য অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করে সরকারি সব ফি জমা দিয়ে থানায় গেলাম পুরা ফাইল টা জমা দিতে যেনো তারা তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দেয় তার জন্য, একজন কম্পিউটার অপারেটর কে ফাইল দিলাম এর পর উনি কোন দেশে যাচ্ছি তা নিয়ে কিছু কথা বলার পর বলতেছে এখানে তো কিছু খরছ আছে জানেন, আমি বললাম কিসের খরছ আমি সব টাকা পরিশোধ করে আসছি এরপর উনি বলতেছে ৩০০ টাকা দিলেই হবে বেশি লাগবেনা, পরে আমি বলি আমি একটাকাও দিতে পারবোনা কারন আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই তাই আমি আপনার সাথে কোনো প্রকার সেটেলমেন্ট করতে পারবোনা, এরপর উনি বলেন আচ্ছা ঠিক আছে চলে যান, পরে আমি চলে আসি

চৌদ্দগ্রাম কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBDSM8C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজে ভর্তি বাতিলে অতিরিক্ত অর্থ দাবি

**ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজগুলোতে** ভর্তি বাতিল করতে গেলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৩৮,০০০ টাকা দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ না করলে কলেজ কর্তৃপক্ষ মার্কশিট প্রদান করছে না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, ভর্তি বাতিল করতে হলে পুরো এক বছরের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করে তারপর ভর্তি বাতিল করতে হবে। এর পাশাপাশি, ভর্তি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বাক্ষর (সাইন) করিয়ে আনতে হয়। সেই স্বাক্ষর নেওয়ার জন্যও অতিরিক্ত ২,০০০ টাকা জমা দিতে হচ্ছে। ফলে ভর্তি বাতিল করতে ইচ্ছুক একজন শিক্ষার্থীকে অপ্রত্যাশিতভাবে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভোগান্তিকর ও আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4R8JVU
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

শালিশি

একজন ইউপি চেয়ারম্যান একটা মেয়েকে খুঁজে বের করা দেয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করে

Sherpur, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYQW7FAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ব্যাংকের পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে ৫০০০ টাকা দাবি করে, ৪০০০ টাকা নাকি গাড়ি ভাড়া ও অন্যন্য খরচ বাবদ লেগেছে। পরে ১০০০/- পরিশোধ করি।

ফটিকছড়ি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT3HMX5G
মন্তব্য