সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৯২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Wasa patiya

একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি

Patiya,chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTX53L4Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ট্রেড লাইসেন্স

আমি একজন ছাএ আমি ভার্সিটির পাশাপাশি মৌচাক আনারকলি মার্কেট এর সামনে সরকারি জায়গায় দোকান দিতে চাওয়ায় আমার থেকে একজন নেতা ২ লাখ টাকার মতো দাবি করেন

ঢাকা মৌচাক, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ4GMG5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রকল্পের বিল উত্তোলন

জেলা পরিষদ থেকে পাশ হওয়া বিল চেক পেতে হলে ১০% কমিশন দিতে হয়, যা মোটামুটি ওপেন সেক্রেট।

ভোলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRPR9XFR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নতুন মিটার সংযোগ

বাসার একটা ফ্লোরের জন্য মিটার নিতে গেলে বিদ্যুৎ অফিসে বলে মাদার মিটার বসাতে হবে৷ দুই মিটারে মোট খরচ ২৫ হাজার টাকা হলেও তারা ৪০ হাজার টাকা দাবী করে বসে। এদিকে বিল অনেক আসায় মিটার আলাদা করাটা জরুরী হয়ে পড়েছিলো। বাধ্য হয়ে ৪০ হাজারই দিয়েছি। এরপর যখন মিটার ফিটিং করতে আসলো, তখন আমি বাসায় ছিলাম না। তারা আগেই এসে মিটারের সিল নিজেরা ভেঙ্গে আমাকে বলে সীল ভাঙ্গা, আপনাকে ফাইন দিতে হবে নইলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে৷ এরকম ভয় দেখিয়ে তারা ৩ জন এসেছিলো, মোট ৩০ হাজার দাবী করে বসে। অনেক হাতেপায়ে ধরে ২৫ হাজারে তাদের রাজী করে বিদায় করেছি। ৪০ হাজার টাকায় যে মিটার হয়ে যেতো, তা ফিট করতে আমার ১ লাখ খরচ হয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBX42E9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৬০ লাখ

রেলওয়ে জমির ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বর্তমানে চরম ঘুষ ও দুর্নীতির মহোৎসব চলছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা জমি জমার টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চিহ্নিত দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় রয়েছেন: ১. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) — ২. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, ত্রাণ, ভূমি অধিগ্রহণ শাখা ও মিডিয়া সেল) — ৩. সার্ভেয়ার — এবং তাদের সাথে যুক্ত নিম্নপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী। জমিজমা বা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো সাধারণ নাগরিক সেখানে গেলে এই চক্রটি সরাসরি ৫% থেকে ১৫% পর্যন্ত ঘুষ দাবি করে। ঘুষ দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখে, বিভিন্ন অজুহাতে।

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRWJ35P
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এস পি অফিস

আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ২হাজার টাকা দাবি করে,আমার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার পরেও।আমি দিতে রাজি না হওয়াতে ৪ মাস পরে আমাকে দেয়, ডেলিভারি নেয়ার সময় ও ২০০ টাকা দেয়া লেগেছে।৩ বছর আগের কথা,এটা এসপি অফিসে বসে এরা একরকম চাদাবাজি করে

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDLHKAU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

এনআইডি সংশোধন

আমার ছোট ভাই সৌদি প্রবাসি। তার নামের বানান ভূল যা পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল।

বেগমগঞ্জ উপজেলা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTM3BWD9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

সেটেলমেন্ট অফিস জরিফ

আমাদের এলাকায় B D S জরিপ চলোমান তাই আমার জমি কেনা তিন খতিয়ানে আমি জমি দখলে আছি এক খতিয়ানে আমার মাঠ পর্চা দিয়েছিলেন একি জায়গায় পরে বলে প্রতেক খতিয়ানে জেতে হবে আমি ৩০ ধারা করার পরে আমার কাছে প্রতি সতংসে ১ হাজার করে টাকা নিছে ১একর ২৬ সতংশজমি আনতে ১২০০০০ টাকা ধাপে ধাপে দিতে হয়েছে প্রতী কেছে যে কেছে যে অফিসারকে টাকা না নিছি সে অফিসার জমি কাগজ অনুজাই পেলেয় দেয় নি তাই আমাকে টাকা দিয়ে জমি আনতে হয়েছে। সুধু আমি না মৌজার সকোল জনগনকে দিতে হয়েছে। তাই সবাই বলে যে এলাকায় হয় জরিপ সেই এলাকার লোক হয় গরিব

আমতলী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRPXDWF3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

এনআইডি কার্ড উত্তোলন

আমি গিয়েছিলাম আমার আম্মুর এনআইডি কার্ড উত্তোলনের জন্য (স্মার্ট কার্ড) আমাকে বলেছে থানা থেকে জিডি করে আসতে যেহেতু আমার আম্মুর পুরানো আইডি কার্ড টা হারিয়ে গিয়েছিল । আমি চাইছিলাম না জিডি করতে এরপর আমাকে ইশারায় ২০০ টাকা দেখিয়ে দিল ২০০ টাকা দিলাম এরপরে আমাকে পুরানো এনআইডি কার্ডের নাম্বারটা বলে দিল খুঁজে জুতা দিয়ে আমি অনলাইন থেকে আবার আইডি কার্ড বানিয়ে নিয়েছিলাম আমার আম্মার জন্য

পটুয়াখালী সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRZP2SVU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

সমাজ সেবা ভাতা

সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHTH3CZG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

জন্ম নিবন্ধন বয়স সংশোধন

আমার জরুরি প্রয়োজনে জন্ম নিবন্ধনে থাকা বয়স সংশোধন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। বয়স সংশোধনের জন্য আমার স্কুল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র ও প্রমাণাদি থাকা সত্ত্বেও জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন প্রক্রিয়ায় আমাকে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। আমার আবেদনটি কয়েকবার কোনো স্পষ্ট কারণ ছাড়াই ইউনিয়ন পরিষদের সচিব কর্তৃক রিজেক্ট করা হয়। পরবর্তীতে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন অনুমোদন করানোর জন্য আমাকে ৮,০০০ টাকা প্রদান করতে হয়। টাকা দেওয়ার পর আমার আবেদনটি অনুমোদন করা হয় এবং সংশোধিত জন্ম নিবন্ধন তৈরি করা হয়। আমার কাছে স্কুল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র ও প্রমাণাদি থাকা সত্ত্বেও যদি অতিরিক্ত টাকা প্রদান না করলে একটি বৈধ আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়,

লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৬ কেরোয়া ইউনিয়ন, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSL2JC3
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সরকারী স্কুলের জমি ও সরকারি স্থাপনা দখল প্রধান শিক্ষকের সহায়তায়।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের নামে দীর্ঘদিন ধরে থাকা জমি ও বিদ্যালয়ের স্থাপনা অবৈধভাবে দখলের একটি গুরুতর ঘটনা ঘটেছে। বিষয়টি আমি নিজে সরেজমিনে প্রত্যক্ষ করেছি এবং বিদ্যালয়ের জমি, স্থাপনা ও বর্তমান দখল পরিস্থিতি সম্পর্কে আমি সরাসরি অবগত। উক্ত জমিটি ১৯৯৬ সাল থেকে খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের নামে রয়েছে এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয়ে আসছে। জমির ওপর বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৬ কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন, ২ কক্ষবিশিষ্ট অফিস কক্ষ, ২ কক্ষবিশিষ্ট ছাত্রীদের কমনরুম এবং ৪টি ওয়াশরুম। এসব স্থাপনা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিয়মিত প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু বর্তমানে — নামের একজন ব্যক্তি বিদ্যালয়ের উক্ত জমি

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY9ZE7L5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

বাগাতি পাড়া থানায় এ গাড়ির কাগজ হারানোর জিটি করতে গিয়েছিলাম ম

আমার মোটার সাইকেলের কাগজ হারিয়ে যাই, সেটা BRTA থেকে উঠানোর জন্য, BRTA কতৃপক্ষ জিটি কপি চাই। সে জন্য হারানোর জিটি করতে গেলে দায়িত্বরত অফিসার আমার থেকে ৪০০ টাকা দাবি করে বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে আসতে হই। এটা আমার নিজের সাথে ঘটেছে এছারা আমার সামনে বিভিন্ন ঘটনার সরাসরি আমি বড় এমাউন্টের ঘৃষ নিতে দেখেছি।

নাটোর জেলা বাগাতিপাড়া থানা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ6GTXSX
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

অভিযোগ প্রত্যাহার

আমি একজনের কাছে টাকা পাই। কিন্তু ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত আমার পাওনা টাকা দিচ্ছেনা।তখন আমি সোনাগাজী মডেল থানার সরামপন্ন হই। তখন আমি একটি অভিযোগ দায়ের করি সোনাগাজী মডেল থানা ইনচার্জ বরাবর। থানার ওসি সাহেব আমার অভিযোগ তদন্তের জন্য — নামের একজন থানার ডিউটি অফিসারকে দায়িত্ব দেন। ঐ — আমার পাওনা টাকা উদ্ধার করে দিবে এই মর্মে তার সাথে ২০০০০ টাকা চুক্তিতে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। —ের প্রস্তাবে আমি রাজি হইনি। এবং আমি কিছুদিন পর বলছি আমি আমার অভিযোগ তুলে পেলতে চাই মর্মে —কে জানালে উনি আমাকে চাপ জানিয়ে দিয়েছেন উনাকে যাতে আমি খরচপাতি দিতে হবে না হয় এ অভিযোগ প্রত্যাহার হবেনা। এখন আমার করনীয় কি?

সোনাগাজী মডেল থানা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTUVMBT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট সেবা

জনশক্তি অফিস ফেনীর এডি —, পিয়ন — ও ফিঙ্গার প্রিন্ট আউটসোর্সিং ওয়ার্কার — বাহিনী এর নেতৃত্বে চলতে ওপেন সিক্রেট চাঁদাবাজি। ফিঙ্গার প্রিন্ট সরকারি ফিঃ ২০০ টাকা। কিন্তু, তারা ১০০০ থেকে ৮০০০ অব্দি দাবি করে। হয়রানি তাদের রেগুলার অভ্যাসে পরিণত হয়ে গেল।

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDPWT42
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

এমপির কাছে টেন্ডার

জামাতে আমির — রোডের একটা কাজের ব্যাপারে গিয়েছিলাম।ওনাি ১০ লক্ষ টাকা ঘুষ চায়

চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZTJBDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

জমির রেকর্ড সংক্রান্ত কেস ফাইল করা

জমির রেকর্ড সংশোধনের জন্য ৬বছর ঘুরে কোর্টে কেস ফাইল করতে পেসকার এই দাবি করছে। না দিলে আরও ৬বছর ঘুরতে হবে জানিয়েছে।

বাগেরহাট, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH5NGH9D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

police clearance

পুলিশ ক্লিয়ারেনস করতে গিয়ে কোনো সমস্যা নেই তার পরেও আবেদন করার পরেও ৩ ৪ দিন সময় পার হওয়ার পরে থানায় যোগাযোগ করি কিন্তু তারা বলে আমার কাগজে নাকি সমস্যা আছে পরে আমার কাছ থেকে 4000 টাকা দাবি করে পরে আমি 1000 টাকা দিতে চেয়েছি কিন্তু তাতে হবে না পরে 2000 টাকা দিয়ে কাজ করেছি লোকেশন:- গাজীপুর কালিয়াকৈর থানা

gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSLW3M2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৭.৬ হাজার

ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী।

একটি আমদানিকৃত মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য পিয়ন থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সকলকেই নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়, টাকা না দিলে ফাইল ছাড়ে না। বৈধভাবে ব্যবসা করতে হলে সরকারি রেজিস্ট্রেশন ছাড়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKA5HDVX
মন্তব্য