সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা সেচ লাইসেন্স জন্য।

আমার বাড়ি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আমার পরিবার কৃষি কাজ করে সংসার চালায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার পরে এবং জ্বালানি সংকট হয় এই জন্য আমি সেচ লাইসেন্স জন্য আবেদন করেছিলাম উপজেলা বিএডিসি ক্ষুদ্র সেচ অফিস৷ কিন্তু বরেদ্র আর বিআরডিবি ২ জন কর্মকর্তা আমার কাছে ঘুস চায় কিন্তু আমি প্রত্যাখ্যান করি। পরে তারা আরেকজন ব্যক্তি কাছ থেকে টাকা গ্রহণ করে তাকে সেচ লাইসেন্স প্রাদান করার জন্য চেষ্টা করতেছে।

ঘুষ দিইনি
দিনাজপুর, নবাবগঞ্জ ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RNCY2RH5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আই ডি কার্ড এর নতুন আবেদন

সাভার নির্বাচন কমিশন অফিসে যাই NID কার্ড এর আবেদনের জন্য। ফরম তুলি, প্রয়োজনীয় কাগজ সহ ফরম পূরন করে জমা দিতে যাই। তারা বারবার ঘুরাতে থাকে। বিভিন্ন ডকুমেন্ট চায়। ইলেকট্রিসিটি বিল, তাতে আবার নিজের বা বাবার নাম লাগবে। চারিত্রিক সনদ, একবার নিলাম ওয়ার্ড কমিশনার থেকে, বলতেছে হবে না। পরে নিলাম পৌরসভা থেকে। এরপর আরো ডকুমেন্ট চাচ্ছিলো। ৩ দিন বিভিন্ন জায়গায় দৌড়ালাম, পুরো দিন গেলো। তো এরমধ্যে লক্ষ্য করলাম, সেখানে নির্বাচন কমিশন অফিসে আসলে কোনো কাজ হয় না, কাজ হয় তার সামনে থাকা ফটোকপির দোকানে। যারা নতুন nid বা সংশোধন, জন্ম নিবন্ধন, যেকোনো কাগজপত্রর কাজই ওইসব ফটোকপির দোকানে হয়। তো নিরুপায় হয়ে গেলাম সেখানে। তারা বললো সব প্রসেস করে দিবে। ১৫ হাজার টাকা দিতে হবে। অনেক দর কষাকষি র পর সর্বশেষ ১০ হাজার বললো।

ঘুষ দিইনি
সাভার ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKRDG3AZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের বদলি বাণিজ্য

স্বাস্থ্য অধিদপ্তরে একটি সিন্ডিকেট আছে যেটি বদলি বা প্রোমোশনের কাজ করে। উচ্চ পদস্থ কর্মচারীরা বিভিন্ন কাজের জন্য আবেদনপত্র নেয় ও সেটি ঝুলিয়ে রাখে এবং তাদের অনুগত কিছু কর্মচারী তথা কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক সহ একটি সিন্ডিকেট প্রার্থীর কাছে মোটা অংকের টাকা আদায় করে, না হলে বদলি ঝুলে থাকে বছরের পর বছর।আবার তারা বিভিন্ন এজেন্ট এর মাধ্যমেও কর্মচারীদের কাছ থেকে এক লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত বদলির জন্য নেয়। —, —, —, —, — আপনাদের জয় হউক।

ঘুষ দিইনি
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK3X83Q4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাস্তব দখল ও রেজিস্ট্রেশন এর চিঠি

ন্যাশনাল হাউজিং অথোরিটি এর প্লট প্রাপ্তি এবং তৎপরবর্তী সমুদয় অর্থ পরিশোধ পরবর্তী বাস্তব দখলের উচ্ছেদ কার্যক্রম সমাপ্ত হইলেও আমাকে বাস্তব দখল ও রেজিস্ট্রেশন এর পত্র দেওয়া হচ্ছে না।

শুধু দাবি করেছে
যশোর ৳১.৫০ লাখ
২৬ আগস্ট ২০২৬ KH74D6LL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সুবর্ন কার্ড প্রা‌প্তি

সুবর্ন কার্ড কর‌তে দি‌য়ে‌ছি,১৫দিন পর পাথরঘাটা উপ‌জেলার সমাজ‌সেবা অ‌ফি‌সের — ব‌লে কাগজ হা‌ড়ি‌য়ে গে‌ছে,প‌রে বল‌ছি এখন কি করা যা‌বে?বল‌ছে খরচ দি‌লে ক‌রে দি‌তে পার‌বে,খরচ ৩০০০ প‌রি‌শোধ করার প‌রে — না‌মে সুবর্ন কার্ড ক‌রে দেয়

ঘুষ দিয়েছি
উপ‌জেলা ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BR4DF8WU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Audit

সরকারি প্রতিষ্ঠানে অডিট পরিচালনার সময় অনেক ক্ষেত্রে অডিটরদের দাবিকৃত ঘুষের টাকা দিতে হয়। টাকা না দিলে বিভিন্ন অডিট আপত্তি দিয়ে হয়রানি করা হয়, যা পরবর্তীতে নিষ্পত্তি করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা সৎভাবে কাজ করলেও অনেক সময় অফিসের বিভিন্ন খরচের রশিদের মাধ্যমে অর্থের ব্যবস্থা করে অডিটরদের দাবি পূরণ করতে বাধ্য হন।

ঘুষ দিয়েছি
Chittagong ৳২.২০ লাখ
২৬ আগস্ট ২০২৬ CT4TDBPF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিশেষ আঠালো স্ট্যাম্প সংগ্রহ

ঢাকা জেলার সকল ব্যাংক তাদের প্রয়োজনীয় সকল বিশেষ আঠালো স্ট্যাম্প (Adhesive Stamp) সংগ্রহ করে ঢাকা জেলা ট্রেজারি অফিস ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়,১৬ জনসন রোড, ঢাকা-১১০০ থেকে। উক্ত অফিসের কর্মচারীরা প্রত্যেকটি চালানের স্ট্যাম্পের বিপরীতে ৫০০-১০০০ টাকা ঘুষ নেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ব্যাবস্থা নিতে অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ DKH6TVE2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ ছাড়পত্র

আমাদের গ্রীন প্রজেক্ট থাকা সত্তেও গত প্রায় ৮-৯ মাস আমাদের ঘুরানো হইছে বিভিন্ন অযুহাতে।বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করা হইছে আমাদের যে এই লাইসেন্স করতে ২ লক্ষ টাকা লাগে, ১.৫ লক্ষ টাকা লাগে এমন।অথছ,আমাদের প্রজেক্টটি গ্রীন।এখানে ছাড়পত্র দিতে কোন বাধা থাকার কারন নেই।তারপরো ৪০০০০ নিয়েছে

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK7Z39X7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

আমার সরকারি চাকরি ভেরিফিকেশনের জন্য দেখা করে ছিলাম। সবরকম ডকুমেন্টস যা দরকার ছিল সব দিয়েছিলাম। পরবর্তীতে বিভিন্ন খরচের অযুহাতে আমি ১০০০ টাকা দিলে তিনি আরও ১০০০ দাবি করেন। যেহেতু চাকরির ব্যাপার। তাই ঝামেলা এরাতে ২০০০ টাকা দিয়ে দি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTXGLGU9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

কালিহাতী থানা, টাংগাইল আমার থেকে পুলিশ ক্লিয়ারেন্স অনুমোদনের জন্য থানার ভিতরে টাকা দাবি করে, আমি প্রথমে ৫০০ টাকা দিলে নিতে অস্বীকার করে এবং বলে এ টাকা জেলা পর্যায় পর্যন্ত দিতে হয় এবং জেলাতে কোন ভাবেই কম টাকা নেয় না! অগ্যতা আমকে ১০০০ টাকাই দিতে হয়। শেষে সেই পুলিশ ক্লিয়ারেন্স পেতে আমার ১ মাসের বেশি সময় লাগে!

ঘুষ দিয়েছি
কালিহাতী, টাংাইল ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKVA2RJR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলার নথি তোলার জন্য।

মামলার নথি তোলার জন্য সরকার খরচ বাদে ২০০০ টাকা না দিলে ফাইল আসবে না, বিশেষ ভাবে অনুরোধ করে ১০০০ টাকা দেবার পরে ১৫ দিন আমাকে ঘুরিয়ে তার পরে কাগজ দিছে,

ঘুষ দিয়েছি
বরগুনা জেলা, পাথরঘাটা উপজেলা। ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BR3KHK7K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোদন

জন্ম নিবন্ধন এ বয়স সংশোধন পাসপোর্ট এর মত করে এতে সংশোধনে ১৫ হাজার টাকা চায়।যাহা সরকারি ফি ৫০ টাক।

ঘুষ দিইনি
ফেনী,১২ নং ফাজিলপুর ইউনিয়ন ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT4ERGHM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ভোটার আইডি কার্ড বানানো এবং অফিস থেকে স্মার্টকার্ড তুলতে টাকা নেওয়া হচ্ছে।

১,নতুন ভোটার আইডি কার্ড বানানোর সময় সব কাগজ ঠিকঠাক জমা দিলেও টাকা না দিলে বিভিন্ন কাগজের অজুহাত দেখিয়ে ঘোড়াতে থাকে।এবং প্রতি ভোটারের কাছ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২,নতুন স্মার্ট কার্ড দেওয়ার সময় ২০০/৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। টাকা না দিলে কার্ড দিচ্ছে না।

ঘুষ দিয়েছি
ফুলবাড়ি, কুড়িগ্রাম ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNEW8TXC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন বিস্ফোরক লাইসেন্স

“শিরোনাম: বিস্ফোরক পরিদপ্তরে লাইসেন্সের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ। অভিযোগের বিবরণ: আমি বিস্ফোরক পরিদপ্তর, ঢাকায় একটি লাইসেন্সের জন্য আবেদন করতে যাই। আমার অভিযোগ হলো উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক — আমার লাইসেন্সের কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে বিশ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমি এই দাবি গ্রহণ করিনি এবং কোনো অর্থ প্রদান করিনি। অনুগ্রহ করে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আমার অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। নিরাপত্তার কারণে আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। অনুরোধ করছি, তদন্তের একান্ত প্রয়োজন না হলে আমার পরিচয় প্রকাশ করা হবে না।”

ঘুষ দিইনি
ঢাকা ৳২০.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKFC7HDX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Record of returns in the RJSC of various Companies

Registrar of Joint Stock Companies and Firms (RJSC) is updating record of various returns of the Company without violating Companies Laws and bypassing jurisdiction of the Company Court of the High Court of the Supreme Court of Bangladesh. There is a writ petition pending in the High Court to solve this problem but in vain.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKS5K5YN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Job police verification

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরুতেই বিভিন্ন কাগজপত্র দেওয়ার পর তিনি টাকা দাবি করে এবং এক হাজার টাকা দেওয়াতে তিনি নেন নি এবং বলে যে আবার যোগাযোগ করবে এবং বলে যে বিভিন্ন কাগজপত্র আরো লাগবে যখন টাকা দেওয়া হয় আর কোন কাগজপত্র লাগবে না বা ঠিক আছে বলে।

ঘুষ দিয়েছি
Rangpur ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNUZU5LV
মন্তব্য