সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ কোটি

আমদানি রপ্তানি সংক্রান্ত

চট্টগ্রাম অবস্থিত একটা প্রাইভেট কোম্পানি আমাদের। যেখানে ২০২৫-২০২৬ অর্থ বছরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে আমাদের (১৩,২৯,৯৩,২৫০-- তের কোটি উনত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশ পঞ্চাশ) এই পরিমান অর্থ ঘুষ হিসাবে দিতে হয়েছে। যার মধ্যে আছে কাস্টমস, বন্দর, বেপজা,এনবিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। তারা এই ঘুষ গ্রহনের জন্য রীতিমতো রেইট চার্ট তৈরী করে রেখেছে যা আজকের এই সভ্য দুনিয়ার এক বিরল চিত্র!! এই ভয়াবহ দুর্নীতিগ্রস্থ কর্মচারী কর্মকর্তাদের থেকে আমরা মুক্তি চাই। পরিমাণ (টাকা)-এখানে দশ কোটির উপর লিখা যাচ্ছে নাহ!

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১৮ বার দেখা হয়েছে CT3UY35H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Pension, TA/DA, Mission Bill.

অসহায় সৈনিকদের টিএডিএ ও বৈদেশিক মিশন সম্পন্ন করার পূর্বেই সরকার তার কোষাগার টাকা জমা এবং যথা সময়ে নিজ নিজ ব্যক্তিকে পরিশোধ করতে নির্দেশ দিলেও ঢাকা এফসি আর্মি পে-২, বিবিধ এর বেশির ভাগই সংখ্যক অসাধু কর্মচারী অডিটর কলমের মার প্যাঁচে ফেলে টাকা না দিলে প্রাপ্য টাকা দিতে তারা অস্বীকৃতি জানান। যদিও, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সজাগ থাকলেও অডিটর তাদের নিয়মিত মোটিভেশন ভ্রুক্ষেপ না করে তাদের ঘুষ বাণিজ্যের অবস্থান থেকে সরে দাঁড়ানোর বিন্দু মাত্র চেষ্টা করে না।প্রতিজন মোট প্রাপ্য পরিমাণ গড় ২৫% টাকা। সমাধান, সকল বিল পরিশোধের জন্য তালিকা করে ধাপে ধাপে প্রতিদিন কয়টি বিল পরিশোধ করা হলো তা সরাসরি প্রতিষ্ঠান প্রধানের নখদর্পণে হিসাবে আনা হলে এধরনের ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ অনেকাংশে কমে যাবে।

ঢাকা সেনানিবাস, এফসি আর্মি পে-২, বিবিধ, সিভিল কর্মচারী।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQEGP5Z
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

৩০ কেজি চাউল এর কার্ড করতে টাকা দাবি

আমি একটি পরিবারের জন্য একটি চাউলের কারড করতে গেলে,আমাকে বলা হয় পাঁচ হাজার টাকা লাগবে তাহলে কার্ড হয়ে যাবে। আর যদি না দেই তাহলে কাজগুলো জমা করে যাই ওনারা পরে দেখবে। এটি দেখবে এলাকার মেম্বার এবং চেয়ারম্যান

গাইবান্ধা পলাশবাড়ী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNEBV32Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

সত্যায়ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা ডকুমেন্ট সত্যায়ন করতে অনলাইন আবেদন করি। যেটা হইতে ৪/৫ দিন লাগার কোথা থাকলেও, ওইটা অনেক দিন আটকিয়ে রাখা হয়। এইটা করতে ৮০০০ টাকা খরচ করতে হয়েছে। আওয়ামি লিগের সময় এইটা ৪/৫ দিন টাকা ছাড়াও দিতো এবং ১/২ দিন এহ পেতে ২০০০ টাকা দিয়ে করা যেত। এই সেবাটি mygovt website থেকে বিনা মুল্লে পাওয়ার কোথা।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2CLGCM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা।

আমার বাড়ি দৌলতপুর পাবলা সবুজ সংগ।আমার বাড়ির দোতালার উপরের সাইট থেকে বিদ্যুতের তার গেচে, আমার ভাইগ্না গত ০৪জুন ২০২৬ এ হটাৎ খেলতে যেয়ে কারেন্ট সরট খায়,ঢাকা বার্ন ইউনিটে এ নিলে তার ডান হাত টা পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।এখন ও সে বিপদ থেকে মুক্ত হয় নাই।এ বিষয় এ ওজোপাডিকো তে কম্পপ্লিন দিতে গেলে তারা উলটা খাম্বা সরানোর কথা বলে ১৫০০০০ টাকা চায়। আমরা হস্পিটাল এ বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে এখনো দোউরাদৌরিতে আছি।এ বিষয় এ আপনারা কোন ব্যাবস্তা নিলে আমরা অনেক উপকৃত হতাম।

খালিশপুর খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH9KJD9H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২০ লাখ

Audit

সরকারি প্রতিষ্ঠানে অডিট পরিচালনার সময় অনেক ক্ষেত্রে অডিটরদের দাবিকৃত ঘুষের টাকা দিতে হয়। টাকা না দিলে বিভিন্ন অডিট আপত্তি দিয়ে হয়রানি করা হয়, যা পরবর্তীতে নিষ্পত্তি করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা সৎভাবে কাজ করলেও অনেক সময় অফিসের বিভিন্ন খরচের রশিদের মাধ্যমে অর্থের ব্যবস্থা করে অডিটরদের দাবি পূরণ করতে বাধ্য হন।

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT4TDBPF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেইনিং

আমরা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর প্রশিক্ষণ প্রার্থী ছিলাম। আমাদের ট্রেইনিং ব্যাচ এ ২০ জন ছিল। আমাদের দুপুরের খাবার এর বরাদ্দ ছিলো। এটার জন্য জনপ্রতি বরাদ্দ ছিলো ৩৪০ টাকা। অথচ হালকা নাস্তা দিয়ে আমাদের বিদায় করে দেওয়া হয়। আবার নিম্ন মানের ব্যাগ সরবরাহ করা হয়।

বেশিরভাগ উপজেলা পরিষদ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRLUPP4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভোটের ডিউটি

আমি ভোটের ডিউটির জন্য কাগজ জমা দিতে গেলে, আমার কাছে ৫০০ টাকা দাবি করা হয়, দাবি করে — এবং — নামের ২ জন আনসার সদস্য

গাইবান্ধা পলাশবাড়ী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN4JXTL8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ডিপিডিসি বিদ্যুৎ অফিস বংশাল জোন

যেকোনো সেবা নিতে হলে টাকা ছাড়া তারা সহযোগিতা করতে চায় না এমন ভাব দেখায় কি আর বলার প্রতি নতুন মিটারের জন্য তারা ১৫০০০ টাকা করে চায় মিটারের কোন কিছু পরিবর্তন বা কিলো বাড়ানোর জন্য টাকা চায় মিটার প্রতি সাত হাজার টাকা করে আমার মাথায় এটাই বুঝা হলো না যে সবকিছু থাকা সত্ত্বেও অনলাইন থাকা সত্ত্বেও সেখানে গেলে বিভিন্ন ধরনের কাগজ সাবমিটের হ্যারেজমেন্ট এর শিকার হতে হয় এগুলা সমাধান করা উচিত জনগণ এর মতে যেমন আমার একটি পুরনো মিটারের নাম এবং ছিল বাড়ানোর জন্য গিয়েছিলাম সব ডিটেলস তাদের কাছে থাকা সত্ত্বেও আমাকে অনেক পেপারস এর জন্য হ্যারেজমেন্ট করানো হয়েছে যখন আমি বললাম যে আমার তো পুরনো মিটার এখানে নাম ঠিকানা সবকিছুই দেওয়া আছে তাহলে এখন এত কাগজ লাগবে কেন তখন আর কোন কথা বলে না এর মধ্যে একজন এসে আমাকে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKD4ZAGJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পুলিশ থেকেও অন্য জায়গায় বদলি নিতে ঘুষ

আমি একজন পুলিশ সদস্য, কখনো অন্যায় ভাবে একটি টাকাও নেই নি। পরিবার বাচ্চা সবমিলিয়ে কষ্টে দিন কাটছে, পরিবারের সদস্যরা বেশি । কিন্তু আমি কোনো এক থানায় কর্মরত আছি, ইদানীং আমাকে চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে করে আমি বদলি আবেদন করি, কারণ আমি ঘুষ খাইনা, তারা আমার সাথে কমপ্পেটবল হয় না। অতপর আমি একই শহরে অন্য শাখায় বদলির আবেদনপত্র জমা দিই, উপর থেকে জানানো হল মোটা অংকের টাকা ছাড়া কাজ হবে না!! এমতাবস্থায় কি করি!! চাকরি করা অনেক কঠিন হয়ে গেছে, এদিকে পরিবার আমার দিকে তাকিয়ে আছে! ঘুষ দিয়ে বদলি হবার পরে আমি কি সৎ থাকতে পারবো?

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNQFJQ2G
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানা, পুলিশ।

১০০০০ টাকা চেয়েছিলো।। পরে ৫০০০ দিয়েছি।। টাকা নিয়ে।। কোনো কাজও করেনি

Bagatipara, Natore, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ52QPK4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

উপজেলা সেচ লাইসেন্স জন্য।

আমার বাড়ি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আমার পরিবার কৃষি কাজ করে সংসার চালায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার পরে এবং জ্বালানি সংকট হয় এই জন্য আমি সেচ লাইসেন্স জন্য আবেদন করেছিলাম উপজেলা বিএডিসি ক্ষুদ্র সেচ অফিস৷ কিন্তু বরেদ্র আর বিআরডিবি ২ জন কর্মকর্তা আমার কাছে ঘুস চায় কিন্তু আমি প্রত্যাখ্যান করি। পরে তারা আরেকজন ব্যক্তি কাছ থেকে টাকা গ্রহণ করে তাকে সেচ লাইসেন্স প্রাদান করার জন্য চেষ্টা করতেছে।

দিনাজপুর, নবাবগঞ্জ, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNCY2RH5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

এন আই ডি কার্ড এর নতুন আবেদন

সাভার নির্বাচন কমিশন অফিসে যাই NID কার্ড এর আবেদনের জন্য। ফরম তুলি, প্রয়োজনীয় কাগজ সহ ফরম পূরন করে জমা দিতে যাই। তারা বারবার ঘুরাতে থাকে। বিভিন্ন ডকুমেন্ট চায়। ইলেকট্রিসিটি বিল, তাতে আবার নিজের বা বাবার নাম লাগবে। চারিত্রিক সনদ, একবার নিলাম ওয়ার্ড কমিশনার থেকে, বলতেছে হবে না। পরে নিলাম পৌরসভা থেকে। এরপর আরো ডকুমেন্ট চাচ্ছিলো। ৩ দিন বিভিন্ন জায়গায় দৌড়ালাম, পুরো দিন গেলো। তো এরমধ্যে লক্ষ্য করলাম, সেখানে নির্বাচন কমিশন অফিসে আসলে কোনো কাজ হয় না, কাজ হয় তার সামনে থাকা ফটোকপির দোকানে। যারা নতুন nid বা সংশোধন, জন্ম নিবন্ধন, যেকোনো কাগজপত্রর কাজই ওইসব ফটোকপির দোকানে হয়। তো নিরুপায় হয়ে গেলাম সেখানে। তারা বললো সব প্রসেস করে দিবে। ১৫ হাজার টাকা দিতে হবে। অনেক দর কষাকষি র পর সর্বশেষ ১০ হাজার বললো।

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRDG3AZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের বদলি বাণিজ্য

স্বাস্থ্য অধিদপ্তরে একটি সিন্ডিকেট আছে যেটি বদলি বা প্রোমোশনের কাজ করে। উচ্চ পদস্থ কর্মচারীরা বিভিন্ন কাজের জন্য আবেদনপত্র নেয় ও সেটি ঝুলিয়ে রাখে এবং তাদের অনুগত কিছু কর্মচারী তথা কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক সহ একটি সিন্ডিকেট প্রার্থীর কাছে মোটা অংকের টাকা আদায় করে, না হলে বদলি ঝুলে থাকে বছরের পর বছর।আবার তারা বিভিন্ন এজেন্ট এর মাধ্যমেও কর্মচারীদের কাছ থেকে এক লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত বদলির জন্য নেয়। —, —, —, —, — আপনাদের জয় হউক।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3X83Q4
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

বাস্তব দখল ও রেজিস্ট্রেশন এর চিঠি

ন্যাশনাল হাউজিং অথোরিটি এর প্লট প্রাপ্তি এবং তৎপরবর্তী সমুদয় অর্থ পরিশোধ পরবর্তী বাস্তব দখলের উচ্ছেদ কার্যক্রম সমাপ্ত হইলেও আমাকে বাস্তব দখল ও রেজিস্ট্রেশন এর পত্র দেওয়া হচ্ছে না।

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH74D6LL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সুবর্ন কার্ড প্রা‌প্তি

সুবর্ন কার্ড কর‌তে দি‌য়ে‌ছি,১৫দিন পর পাথরঘাটা উপ‌জেলার সমাজ‌সেবা অ‌ফি‌সের — ব‌লে কাগজ হা‌ড়ি‌য়ে গে‌ছে,প‌রে বল‌ছি এখন কি করা যা‌বে?বল‌ছে খরচ দি‌লে ক‌রে দি‌তে পার‌বে,খরচ ৩০০০ প‌রি‌শোধ করার প‌রে — না‌মে সুবর্ন কার্ড ক‌রে দেয়

উপ‌জেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR4DF8WU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মামলার নথি তোলার জন্য।

মামলার নথি তোলার জন্য সরকার খরচ বাদে ২০০০ টাকা না দিলে ফাইল আসবে না, বিশেষ ভাবে অনুরোধ করে ১০০০ টাকা দেবার পরে ১৫ দিন আমাকে ঘুরিয়ে তার পরে কাগজ দিছে,

বরগুনা জেলা, পাথরঘাটা উপজেলা।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR3KHK7K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিশেষ আঠালো স্ট্যাম্প সংগ্রহ

ঢাকা জেলার সকল ব্যাংক তাদের প্রয়োজনীয় সকল বিশেষ আঠালো স্ট্যাম্প (Adhesive Stamp) সংগ্রহ করে ঢাকা জেলা ট্রেজারি অফিস ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়,১৬ জনসন রোড, ঢাকা-১১০০ থেকে। উক্ত অফিসের কর্মচারীরা প্রত্যেকটি চালানের স্ট্যাম্পের বিপরীতে ৫০০-১০০০ টাকা ঘুষ নেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ব্যাবস্থা নিতে অনুরোধ করছি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKH6TVE2
মন্তব্য