সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকশন

আমার একটি চাকুরীর জয়েনর পর,অফিস থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য বলে,আমি সরকারি ফি দিয়ে আপ্লাই করি।কিন্তু যখন পুলিশ ফোন দিয়ে সব পেপার নিয়ে যেতে বলে,নিয়ে যাওয়ার পর আমার সকল পেপার সঠিক থাকার পরেও তাকে টাকা দিতে হয়,আবার আমার ফোন চুরি হয়েছিল,তখন এই চুরির GD করতেও আমার কাছে থেকে টাকা নেওয়া হয়।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGFGFKW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কাজী অফিস

বিয়ের ২ বছর পর যখন ম্যারিজ সার্টিফিকেট, কাবিন নামা ইংরেজি ভার্সন দাবি করি তখন আমার কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা নেয়া হয়

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7GUZ4N
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মিটার পরিবর্তন

মিটার পরিবর্তনের জন্য আবেদন করে টাকা জমা করেছি প্রায় ৩ মাস। মাঝে একবার গেলে বলে আসবে আসবে। অফিসের বাইরের একজন বললো মামা বা টাকা ছাড়া কাজ হয় না। ফাস্ট এবং গ্যারান্টেড কাজের জন্য এগুলার বিকল্প নাই।

কোম্পানীগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT6RWVGW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

যশোর মনিরামপুর পৌরসভার প্রকৌশলীদের কমিশন না দিলে তারা ফাইল ছাড়ে না

একজন ঠিকাদারের থেকে ফাইলের বিল করার সময় % উল্লেখ করে কমিশন চাওয়া হয়

মনিরামপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHJV8SJY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ

দীর্ঘ ১২ বছর ধরে আমি স্হ আমরা ২৩২ জন চাকুরি করি আমাদের কাছ থেকে জন প্রতি ৪০০০০ টাকা দিতে হচ্ছে। এখন কি আর করার আমরা বেতন পাই অল্প পরিবার নিয়ে চলতে হলে এই টাকা দিতে হবে না হলে চাকুরি থাকবে না। আমরা দিতে অস্বীকার করেছিলাম আমরাতো ঘুস খাই না তা হলে দিব কেন? কিন্তু চাকুরি বাচাতে গেলে পরিবার নিয়ে চলতে গেলে আর কি করার দিতে বাধ্য হয়েছি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8LT8CN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশ সদস্য হিসেবে পুলিশ অফিসে নিয়োজিত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে।

পুলিশ তার কর্ম জীবনে ঘুষের সাথে জড়িত হওয়ার একমাত্র কারণ হচ্ছে টাকার বিনিময়ে সুবিধা নেওয়া যেমন ভালো কোথায় পোস্টিং যাওয়া টাকা না দিলে খারাপ জায়গায় ফেলে রাখা, আবার কোথাও প্রেষণে কর্মরত থাকলে টাকা না দিলে তাকে ফেরত না আনা। যেমন আমি স্পেশাল ব্রাঞ্চ(এসবি) পুলিশের একটি গুরুত্বপূর্ণ সংস্থা কর্মরত আছি। এখন এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় টাকা ছাড়া একজন পুলিশ সদস্য হয়েও কোন কাজ হয় না তাহলে পাবলিকের এখানে কি অবস্হা হতে পারে যা অনুমান করাও দুরূহ ব্যাপার।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUXQRXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

অধিগ্রহণের টাকা উত্তোলন (এল.এ শাখা,জেশা প্রশাসক কার্যালয়))

মিরসরাই ইকোনোমিক জোন এর জন্য অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলন করতে গিয়ে আমি এল এ শাখার সার্ভয়ারকে এই টাকা দিয়েছি। আমার এলাকায় সব মানুষকে এই ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়েছে। মোট টাকার ৭-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। জমিতে সামন্য সমস্য থাকলে সেটি ৪০-৫০% পর্যন্ত দিতে হয়েছে। শুধু আমার এলাকায় ১হাজার একর অধিগ্রহণ হয়ছে, ঘুষের টাকার পরিমান কত সেটি অনুমান করুন!! শুনেছি এই টাকার ভাগ পুরো জেলা প্রশাসক কার্যালয় সহ মন্ত্রনালয় পর্যন্ত যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVN852U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখানো

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখিয়ে ঘুষ আদায় নীলফামারী সদর থানা এসআই

নীলফামারীর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNZ7YHW6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য ঘুস

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য কাগজ পত্র লাগবে বলে ফোন দিয়েছিলো আমি সব কাগজপত্র জমা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা নিয়েছিলো ।

রাজশাহীর গোদাগাড়ী থানা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJXZXWCG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

HSC Practical exam

প্র্যাকটিক্যাল পরীক্ষায় বেশি মার্কস দেওয়ার বিনিময়ে সকল ছাত্র-ছাত্রী হতে প্রতিজন ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে। সবার মনে আশঙ্কা যে টাকা না দিলে নাম্বার কমিয়ে দিতে পারে।

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTNJQYY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জুট লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন ফি৩০০০/- অতিরিক্ত ২০০০টাকা না দিলে নবায়ন করে দিবে বা।বাধ্য হয়ে টাকা দেয়।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHSH7Q4H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

জি ডি

ব্যাংক চেক হারিয়ে যায়। এটা লাগবে, ওটা লাগবে বলে টাকা দাবি করে। পরিশোধ করার পর কিছুই লাগে নি।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYGA7C3T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

Passport Police Verification

পুলিশ সরাসরি পাস্পোর্ট ভেরিফিকেশন করতে চা নাস্তার বিল চেয়েছে। ভাবখানা এমন যেন টাকা না দিলে এই কাজ হয় না। ৫০০ টাকা চেয়েছিল, রীতিমত নেগোসিয়েশন করে ৪০০ দিয়েছি।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJM4PHQ5
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

কাজের বিল প্রাপ্তি থেকে ঘুষ চাওয়া

আমি সকল প্রকার সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে কাজ করেছি। বিল পাওয়ার পর সংশ্লিষ্ট সকল কর্মচারি এবং কর্মকর্তা আমার কাছে ঘুষ দাবি করছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRMGQU4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন এসবি অফিস

পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া শেষ হলে, পুলিশ বলল হাদিয়া দেন কিছু। ৫০০ দিলাম। এরপর বলল ব্যাংকের পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০ দিয়ে হবেনা। ১০০০ লাগবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTFN98VF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০০ লাখ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সহকারী প্রকৌশলী,নিয়োগের ক্ষেত্রে ঘুষ

নাম -—,,পিতা -—, জেলা -সাতক্ষীরা, তারা ২৪০০০০০ ঘুষ দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহকারী ভিসি আমার সাথে যোগাযোগ করে চাকরি নিচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা দেখুন.

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5EN594
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Nid, smart card

স্মার্ট কার্ড নিতে গেলে নানাভাবে হয়রানি করে। আমি ভোটার হয়েছি ২০১০ সালে। চা নাস্তা খাওয়ার জন্য খরচ চাই। আমি দেয় নাই,, বলে সার্ভার সমস্যা পরে আসিয়েন। সুষ্ঠু সমাধান চাই।

Sitakunda, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTN5WNVZ
মন্তব্য