সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

মুক্তিযুদ্ধ নাম নিবন্ধন

আমার বাবা একজন মুক্তিযদ্ধা, তিনি সেক্টর ৯ তে ছিলেন, তার ৭০% ডকুমেন্টস কিন্তু কিছু ডকুমেন্ট যুদ্ধের শেষে আমাদের বাড়ি রাজাকর রে পুড়িয়ে ফেলে। সেখানে কিছু কাগজ পুড়ে যায় পরে ২০১০ সালে বাবা তার নাম মুক্তিযোদ্ধা দের নামে তুলতে গেলে সব কিছু দেখে কর্মকর্তা বলে ৫ লাখ টাকা দিলে সার্টিফিকেট দিয়ে দিবে। সেই ২০১০ সালের কথা। বাবা পরে রাগ করে আর কিছু করে নি। তিনি আমাদের বলেছিল "আমি যে যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিনেতা কি তোমাদের জন্য বেশি না?" আজ বাবা নেই। হাজার ভুয়া মুক্তি যোদ্ধা নাম লিখিয়েছে লিস্ট এ, ভাতা পাচ্ছে। আর আমার বাবা আসল যোদ্ধা হয়েও পায় কি কিছুই। এই দেশের বুকে আমি থুতু দিয়ে গেলাম। আমার ছেলে মেয়ে কে কখনও দেশের ভালোবাসা তো দূরে থাক, নিজের রক্ত বেশি বেচে হলেও বাহিরে দেশে পাঠিয়ে দিব।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6RD7ZL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ডিসি অফিসের বেঞ্চ সহকারীর কাছে জাবেদা নকল উত্তোলনের জন্য সরকারি ফি এর 50 গুন বেশি অর্থ নিয়েছে

আমি ডিসি অফিসের বিচার শাখার একটি নথি উত্তোলনের জন্য আবেদন করি যার সরকারি ফি 50 টাকা কিন্তু ঐ অফিসের বেঞ্চ সহকারী — আমার কাছে 5000 টাকা দাবি করেন যা আমি দেই নাই এবং দুদক চেয়ারম্যানের কাছে নালিশ করেছি

লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNNSAWNX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ সব সময় ঘস না হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ কেন্দর বাগ হেলমেট এর জন্য মামলা দিলে নাকি চার হাজার তাকে দিলে ২০০০ সরাসরি প্রস্তাব দেয়

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTRRBGZY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বয়স্ক ভাতা পাওয়ার জন্য

আমার বাবার বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম ২০২৪ সালে। কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার ও সমাজসেবা অফিস থেকে কোনো প্রকার ডাক পাইনি। ২০২৬ এর শুরুর দিকে একজন ইউনিয়ন মেম্বার আমার কাছে ৫০০০ টাকা ঘুষ চায় এবং বলে যে আমার বাবার বয়স্ক ভাতার বিল বিকাশে ধরিয়ে দিবেন। সে বলে যে সমাজসেবা অধিদপ্তরের অফিসারদের এই টাকার একটা অংশ দিতে হবে। আমি বুঝতে পারছিলাম, ওদের সাথে ডীল না করলে আমার বাবা ভাতা পাবেননা। তাই শেষে দরাদরি করে ৩০০০ টাকা দেই। এবং আমার কাজটি সম্পন্ন হয়। এরকম অনেক বৃদ্ধ- বিধবা মানুষ ভাতার জন্য আবেদন করছে ৪/৫ বছর হয়ে গেসে। কিন্তু ওদের ঘুষ না দিলে ওরা বিল ধরিয়ে দেয়না। শুধু ঘুড়ায়, আইডি কার্ডের ফটোকপি নেয়, আশ্বাস দেয়। বলে যে বাজেট আসলে দিবে। কিন্তু বছরের পরও বাজেট আসেনা। অনেক মুরুব্বি তো মারা যায়।

গরেয়া, ঠাকুরগাঁও সদর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNYXCTLT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পুলিশের অব্যান্তরিন বদলী সংক্রান্তে ঘুস দাবী প্রসঙ্গে।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসে কর্মরত আরও-১ / রিজার্ভ অফিসার এসআই (নি:) — দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত আছেন। অধিনস্থ পুলিশ সদস্যদের ভালো জায়গায় পোস্টিং করে দিবেন মর্মে ৩০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা ঘুস গ্রহণ করে থাকেন। কারো নামে কোন অফিসার কর্তৃক অভিযোগ গেলে সেই অভিযোগ হাতে রেখে যাচাই-বাছাইয়ের নামে অভিযুক্তের নিকট ৮০,০০০/- ( আশি হাজার) থেকে ১,০০০০০/- ( এক লক্ষ) টাকা দাবী করেন। ভুক্তভোগী বিপদ থেকে বাঁচতে এসআই —র হাতে পায়ে ধরে মিনিমাম ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা দিতে বাধ্য থাকেন। কোন অফিসে এলসি বা কম্পিউটার অপারেটর নিয়োগ নিতে হলে যোগ্যতা থাকাসত্বেও তাকে ৩০ হাজার থেকে ৪০ হাজার ঘুস দিতে হয়। অন্যতায় এসআই — রাগ করে কয়েক মাসের ভিতর বদলী করে দেন।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYZDSFE3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

বাড়ি নির্মানের জন্য পৌরসভার অনুমোদন

কিশোরগঞ্জ পৌরসভার ভিতরে একটি ৬ তলা বাড়ি নির্মানের জন্য পৌরসভার অনুমোদন নিতে যাই। দায়িত্ব প্রাপ্ত একজন দ্রুত পাশ করে দিবেন বলে ৬০ হাজার টাকা দাবি করেন এবং পৌরসভার বাহিরে দেখা করতে বলেন। অভিযোগ আছে তাদের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে বছরের পর বছর অনুমোদন আটকা থাকে। বিভিন্ন ইস্যু দেখিয়ে তাদের মিটিংয়ে সেইসব ফাইল উত্থাপন করা হয়না আর উত্থাপন করলেও কোন না কোন বাহানা দাঁড় করান। আর যেগুলাতে ঘুষ দেয়া হয় সেগুলা এক মিটিংয়েই পাশ হয়ে আসে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHM4C3F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

আমার বউয়ের সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন এর জন্য এই অর্থ দাবি করা হয়েছিল।

রামপাল, বাগেরহাট।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHR5TH56
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ঔষধের লাইসেন্স নবায়ন

আমি লাইসেন্স নবায়নের জন‍্য যাই ওখানে ওরা 5000 টাকা দাবী করে টাকা না দিলে এ কাগজ লাগবে ও কাগজ লাগবে কত বাহানা। তারপর শেষমেশ 1000 টাকা দিয়ে তাই করে আসছি।

সাতক্ষীরা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHH3M9DR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস, পীরগঞ্জ রংপুর।

আমি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরিপ তথ্য দেওয়ার জন্য বারবার অনুরোধ করার পরও তিনি কোন ভাবেই দিতে দেবেন না। টিও কে বললে তিনি বলেন এটিও দের কাছে এর সকল ক্ষমতা দেওয়া আছে তিনি দিলেই আমি এপরুভ করে দেব। আবার এটিও ম্যাডাম বলে আমি টিও স্যারের নির্দেশনা না পেলে দিতে পারব না। এভাবে অনেক মাধ্যমে যোগাযোগ করেও যখন কোন উপায় পাচ্ছি না। তখন একজনের মাধ্যমে ২০০০ টাকা দিতে চেয়ে রাজি হয় এবং পরে তা করে দেয়।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN5Y6K8E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধনের আবেদন

জন্ম নিবন্ধনের আবেদন করতে গিয়ে আবেদন ফ্রি ২৫০ টাকা আমার কাছে চাওয়া হয়েছে না দিলে আবেদন করে দিবে না । আমি ঢাকা থেকে গিয়েছি আমার মেয়ের জন্ম নিবন্ধন এর আবেদন করতে অতঃপর বাধ্য হয়ে দুইশত ৫০ টাকা দেওয়া লাগছে।

২নং গৌরি পুর (সদর ইউনিয়ন), ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYFLBQ6S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন‌্য ইউনিয়ন অফিসের সচিব আমার থেকে 3000 টাকা নিয়েছে

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY98A53W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসে মৃত ব্যক্তির ক্ষতিপূরণ আদায়ের চেক পাওয়ার জন্য

টাকা দিতে গরিবেশি করার কারণে এক সপ্তাহের মধ্যে চেক পাওয়ার কথা হলো টাকার জন্য সেটা দুই মাস লেগেছে অবশেষে টাকা পরিশোধ করার পর চেয়ে হাতে পেয়েছি

ঢাকা, ইস্কাটন রোড প্রবাসী কল্যাণ ভবন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHXTCXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General Diary at Police Station for Mobile Phone Lost

Recently, I lost my mobile phone at a mosque during Jummah prayers. I immediately went to Ashulia Police Station to file a GD. As their computer was reportedly not working, I was directed to a nearby room where Tk 200 was charged for recording the GD. Despite following up for several months, I have received no positive response or update. I would like to know whether this payment was officially required and why there has been no progress on my GD.

Savar, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAXB9YF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইল উদ্ধার

আমার মোবাইল হারিয়ে গেলে আমি জিডি করি। তদন্ত কারী SI এর সাথে দেখা করলে উনি মোবাইল ট্রেকিং করে উদ্ধার করার খরচ বাবদ ২০০০ টাকা দাবি করেন। না হয় উনি খুঁজে দিবেন না।

চট্টগ্রাম, পাচঁলাইশ থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRK2LES
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ব্যাংক একাউন্ট

নতুন ব্যাংক একাউন্ট করতে গেলে কর্মকর্তারা জানায়, এক সপ্তাহ পর চেক বই নিয়ে আসতে। ইমার্জেন্সি দরকার হওয়ার কথা বলতেই নাস্তা খাওয়ার টাকা চায়। শেষমেষ ১০০০৳ দিতে হলো।

হবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY7NDTXD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

৩ নং মংগকান্দি উইনিয়ন পরিষদ

৩ নং মংগলকান্দি ইউনিয়ন পরিষদ, সচিব —, মানুষের সাথে খুব খারাপ ব্যবাহার করে মানুষকে ঘন্টার পরে ঘন্টা সামান্য কাজের জন্য ইচ্ছা করে অপেক্ষা করিয়ে রাখে! যাতে তার দালাল দের কাছে মানুষ যায় এবং ঘুস দিয়ে কাজ করায়! সাধারণ মানুষ এর সাথে খুব খারাপ ব্যবহার করে! মানুষ আসলে এটা লাগবে ওটা লাগবে মানুষ জিজ্ঞাসা করলে বলে আমি জানি না কোথায় পাবেন!! তারা কথা বলার ভাংগি খুব খারাপ। সে সরাসরি ঘুস চায় না, তার দালাল এর মাধ্যমে কাজ করতে হয়। ৫ হাজার, ১০ হাজার ২০ হাজার!!

সোনাগাজী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTU5CHFD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ট্রেডমার্ক নিবন্ধন করা

ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য প্রত্যেকটা ধাপে সময়ক্ষেপণ আর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থ দাবী করার বিষয়ে আমার অভিজ্ঞতা জানাচ্ছি । একবছর হলো আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত আমার আবেদনটি দেখেনি এক্সামিনি করেনি। এখন আমার জরুরী প্রয়োজন হলে যখন যাই তখন অরথছাড়া কাজ কবে হবে কোন ঠিক নেই। ২-৩ বছরও লেগে যেতে পারে। টাকা দিলে তাহলে ২-৩ মাসের মধ্যে আমার কাজটি সম্পন্ন হবে। সম্পূর্ণ কাজটি করার জন্য আমার অতিরিক্ত খরচ হতে পারে ৪০-৫০ হাজার টাকা। শুরুতে শুধু ফাইলটি এক্সামিনি করার জন্য দিবে সেজন্নই ৩-৫ হাজার পর্যন্ত দাবি করেন। আমি তখন টাকা না দিয়ে ফিরে আসি। এখন আমার কাজটি ওভাবেই পড়ে আছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKT23HST
মন্তব্য