সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বিয়ের কাবিননামা উঠানো বা নকল তোলা।

আমার বিয়ের কাবিননামা সম্পূর্ণ ফ্রি পরিশোধ করা হয়েছে এটা রশিদ আমার কাছে আছে। আমার এবং আমার স্ত্রীর উচ্চ শিক্ষার জন্য ডেনমার্কে আবেদন করি। স্পাউচ হিসেবে আমার আবেদল করা লাগে সেজন্য পাসপোর্ট বা অন্য অন্য কাগজপত্র প্রস্তুত করতে আমাদের কাবিননামা রেজিস্ট্রার কপি প্রয়োজন পরে। সেজন্য আমাদের বিয়ের কাজীর শরণাপন্ন হয়। সরকারি ফ্রি ৫০ টাকা এবং বউ খুঁজার বাবদ ১০ টাকা ফ্রি হওয়া স্বত্তেও সে আমার কাছে ৩০০ হাজার টাকা দাবি করে এবং এটা দিতে হবে নয়তো সে দিবে না ইত্যাদি ইত্যাদি। আমি দিতে রাজি না হওয়ার সে পরে আমাকে উক্ত কাবিননামা টি দেয়নি।

ঘুষ দিইনি
ময়মনসিংহ জেলা, ফুলপুর উপজেলা, বালিয়া ইউনিয়ন, বিলাসহাটি গ্রাম ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উচ্চ বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি নবায়ন, পাঠদান অনুমতি, কমিটি অনুমোদন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাঘাইছড়ি উপজেলা বিভিন্ন নিম্ন ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি অনুমোদন, পাঠদান অনুমতি, স্বীকৃতি নবায়ন করতে হয়। এটার কাজ করার জন্য বেয়াইনী ভাবে বোর্ডের এক কর্মকর্তা (বাঘাইছড়ি এরিয়ায় দায়িত্ব প্রাপ্ত) ২০০০- ১৫০০ টাকা বা তারও বেশি টাকা গ্রহণ করেন। প্রতিষ্ঠান প্রধানরাও হেসেল না নিতে বাধ্য হয়ে টাকা দিয়ে দেই।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মেডিকেল ছুটি অনুমোদন

প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় হতে বর্হি বাংলাদেশ মেডিকেল (জরুরী )ছুটি পাশ করার জন‌্য ৫০০০০ হাজার টাকা চায় একজন কম্পিউটার অপারেটর। ছুটি প্রয়োজন বিধায় সেই টাকা পরিশোধ করে ছুটি পাশ করাতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষা সনদপত্র সংশোধন

ঢাকা শিক্ষা বোর্ডে সনদপত্র সংশোধনের জন্য গিয়েছিলাম। সব কিছু মিলে একজন কর্মকর্তা ১৫০০০ টাকা দাবি করে। শেষে উপায় না পেয়ে আনুমানিক ৭০০০ এ কাজ করেছি।

ঘুষ দিয়েছি
ঢাকা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র উত্তলোন

জাতীয় পরিচয় পত্র তুলতে গেলে অফিস(কালশী, মিরপুর) থেকে জানায় সেটি খুজে পাওয়া যাচ্ছে না। ৭ দিন পর আসতে বলা হলো। এরপর আরো ৩ দিন পর আসতে বলা হলো। নির্ধারিত দিনে উপস্থিত হলে অফিস কর্মচারি জানান, কার্ড খুজে পেতে কিছু টাকা লাগবে। আমি বললাম কার্ডটি কোথায় আছে? কর্মচারী বলল, সে জানে না, তাকে খুজে দেখার সময় দিতে হবে এবং অনেক পরিশ্রমের ব্যাপার তাই অন্তত ৭০০ টাকা লাগবে। সে সময় এই পরিচয় পত্র না থাকায় কিছু জরুরি কাজ আটকেছিল তাই অনেক বুঝানোর পর ৫০০ তে সেই কর্মচারি রাজি হলেন এবং আমাকে অফিসের নিচে গিয়ে অপেক্ষা করতে বলা হলো। ১০ মিনিট পর অন্য একজন লোক(সেই কর্মচারীর কালেকশান এর জন্য নির্ধারিত) এসে কার্ড দিলেন আর ৫০০ টাকা নিয়ে গেলেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উন্মুক্ত Hsc এর বই বিতরণ

নরসিংদী সরকারি কলেজে যে লোক ভর্তির কাগজপত্র জমা নেয় উনি সবার কাছে থেকে বই দেয়ার সময় 100 করে টাকা নিয়েছে। অথচ এই বই ফ্রিতেই দেয়।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কর ভবন

আয়কর রিটার্ন আনতে গিয়ে দিতে হয়েছে। আম্মুর সঞ্চয়পত্র কেনার জন্য আয়কর রিটার্ন লাগতো। প্রথমে ৬০০০ চাইছে। দেন একজন কে নিয়ে যাওয়ায় ৩৫০০। দুপুরে দিছি, বিকালের মধ্যে কাগজ রেডি।

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳৩.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NOC

৫০তম বি‌সিএস পরীক্ষায় আবেদ‌নের সময় NOC নি‌তে কাগজপত্র জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্ত‌রের জেলা শিক্ষা অ‌ফি‌সে। নিয়ম হ‌চ্ছে সবধর‌ণের কাগজপত্র জমা দি‌য়ে ডকেট ক‌রে রাখ‌তে হ‌বে। পরীক্ষায় পা‌শের পর ভাইবার আগে ড‌কেট নাম্বার দে‌খি‌য়ে NOC নি‌তে হ‌বে। আবেদ‌নের সময় সেই সব কাগজপত্র জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম। কাগ‌জে সাইন লাগ‌বে ঊর্ধ্বতন কর্মকর্তার। সেই সাইন নেওয়া জন‌্য না‌কি ৫০০ টাকা লাগ‌বে!!! মা‌নে কাগজপত্র ড‌কেট করার জন‌্যই ৫০০ টাকা!! উপ‌জেলায় দি‌য়ে‌ছি ২০০টাকা। আস‌লে দেওয়া ছাড়া কো‌নো উপায় ছিল না। তখন ভাব‌তে‌ছি NOC এর জন‌্য আস‌তে হ‌লে কত টাকা খুজ‌বে!!

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবু সালেহ পাটোয়ারি, সে একজন মুফাসসির, কিন্তু কোন ঘুষ ছাড়া কাজ করেনা, ইসলামিক ফাউন্ডেশন এর কলঙ্ক এই অফিসার

ঘুষ দিইনি
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশনারের লাইভ ভেরিফিকেশন

আমার মা একজন পেনশনার. প্রতি বছর লাইভ ভেরিফিকেশন করতে হয়, সেটার জন্য ২০০ টাকা ঘুষ দেওয়া লাগছে,

ঘুষ দিয়েছি
শাহারাস্থি ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য

এইচএসসি সার্টিফিকেট সরকার ফ্রিতে দিলেও কলেজ থেকে সবার কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয় শুধুমাত্র সার্টিফিকেটের কাগজ দেওয়ার জন্য। যখন আমি দিতে অনাগ্রহ প্রকাশ করি এবং বলি এটা সরকারি, তখন আমার সার্টিফিকেট আটকে দেওয়া হয় এবং পরে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয়।

ঘুষ দিয়েছি
মালিবাগ ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি তৈরি

রায়পুরা উপজেলা পরিষদে এনআইডির জন্য গিয়েছিলাম। আমাকে দেখে হয়তো ভাবছে বড়লোক মানুষ। আমি পেছনের সিরিয়ালে ছিলাম। ওইখান থেকে একটা দালাল আমাকে সিরিয়াল ভেঙ্গে সবার আগে ঢুকাইছে। পেছনের সবাই চিল্লাচিল্লি করছিল। আমার নিজের কাছেও অস্বস্তি লাগছিল। পরে দেড় হাজার চাইছে। আমি এক হাজার দিছি। তারপর আমাকে দুই নাম্বার সিরিয়ালে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেয়া সহ সবকিছু করে দিছে। ওই দালালের সাথে অফিসের লোকও জড়িত

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা প্রাইমারি শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)

ট্রান্সফার। এক স্কুল থেকে অন্য স্কুলে (প্রাইমারি স্কুল) ট্রান্সফার।

ঘুষ দিয়েছি
বান্দরবান পার্বত্য জেলা ৳১.০০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেজারি

নরসিংদী ট্রেজারির — এবং আরেকটা লোক পেনশনের বই বন্ধ হয়ে যাওয়ায় সেটা আবার চালু করার নামে 20000 টাকা দাবি করেছে। সেই টাকা পরিশোধের পরও কয়েকমাস ঘুরাইয়া তারপর কাজ করে দিছে।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকারি ফিটনেস সাটিফিকেট

সেবাটি ছিল জেলা স্বাস্থ্য অফিস। চাকরির পরীক্ষার জন্য ফিটনেস সার্টিফিকেট দরকার হয়। সে সার্টিফিকেটের জন্য সরকারিভাবে ১০০ টাকা ফি জমা দিতে হয় , সাটিফিকেট তৈরি হলে শেষ মুহূর্তে ৩০০ টাকা অতিরিক্ত দাবি করেন,দিতেই হবে এইটা বলেন।

ঘুষ দিয়েছি
লালমনিরহাট ৳৩০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করার জন্য খুলশী থানায় জিডি করি, থানা থেকে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা উদ্ধারের জন্য ৩০০০ টাকা খরচ দিতে হবে বলে জানান,এবং এই খরচ দিতে রাজী থাকলে ফোন উদ্ধার হবে এই শর্তে ফোন উদ্ধার করে দেন, আমি মোবাইল পেয়ে ৩০০০ টাকা পরিশোধ করি

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোবাইল হারানোর জিডি

কম্পিউটার দোকানে ২০০ টাকা ফি দিয়ে জিডি সাবমিট করেছি। আবেদন পত্র থানায় জমা দিতে গিয়ে শুনি ট্র‍্যাকিংয়ের জন্য ১০০০ টাকা লাগবে। এছাড়াও ৫০০ টাকার চুক্তি করতে হবে, মানে হারানো মোবাইল ফেরত পাওয়ার সাথে সাথে জিডি ইনচার্জকে ৫০০০ টাকা দিতে হবে।

শুধু দাবি করেছে
কোম্পানিগঞ্জ থানা, বসুরহাট, নোয়াখালী। ৳৬.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কৃষক কার্ড/কৃষি কার্ড

ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া ইউনিয়নের — কৃষি অফিসার আমার চাচার কাছ থেকে আজ কৃষক কার্ড করিয়ে দেয়ার জন্য ৫০০০ টাকা চায়চে৷ এভাবে আরো অনেকের কাচ থেকে নিচে আজকে ২৩ আগস্ট তারিখ

শুধু দাবি করেছে
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিস ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিভিল সার্জনের সুস্থতার সনদ, খুলনা

আমার সরকারি চাকুরির জন্য শারীরিক সুস্থতার সনদ সিভিল সার্জন খুলনা থেকে নিতে যেয়ে সকল টেস্টের রিপোর্ট থাকার পরও যক্ষার টেস্ট নেই মর্মে আমাকে টাকা দিতে বাধ্য করে ওই অফিসের পিয়ন —।

ঘুষ দিয়েছি
খুলনা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য