সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

জন্ম নিবন্ধন

আমার ছেলের জন্ম নিবন্ধন জন্য অনলাইনে আবেদন করে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে ঈশ্বরদী পৌরসভাতে যাই, তারা অনেক ভুল ধরার চেষ্টা করেও না পেয়ে গ্রহন করতে বাধ্য হয়, ব্যাক আসার সময় বলে ৫০টা টাকা দিয়ে যান!! যেহেতু জন্ম নিবন্ধন ছাড়া টিকা দেয়া যাবে না, কি আর করা ৫০টাকা দিয়ে কাজটি করিয়ে নিলাম, নিরুপায় ছিলাম!! তবে আমি যেটা দেখলাম ওখানে গিয়ে, আপনি যদি অনলাইন আবেদন না করে যান, তাহলে আপনাকে দিতে হবে ২৫০টাকা, যদি পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন না থাকে তাহলে আরো ৫০০টাকা, কোন কাগজই না থাকলে ১০০০টাকা, রেট করা আছে!! এ ব্যপারে উনাদের ভিতর কোন প্রকার লজ্জা, ভয়, শরম পরিলক্ষিত না!! আমি ভাবলাম আমার তো মাত্র ৫০টাকা!!

ঈশ্বরদী, পাবনা, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মার্চেন্ট শিপ ক্রু সাইন অফ

আসলে এটা একটা অলিখিত রোলস,ধরতে পারেন অনেকে এখন মনে করে এটা ফি। শিপের ক্রুদের জাহাজে সাইন অন অফ আগে মোটামোটি ৫০০- কয়েক হাজার টাকা দিতে হয়। প্রতিদিন গড়ে ২০০-৩০০ সাইন অফ অন হয়।একজনও বিনেপয়সাতে করতে পারে না।টাকা না দিলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবুও কাজ হবে না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চেকের মামলায় রায় হয়ে গেছে তাই আসামি ধরতে যাওয়ার জন্য থানাতে অনুরোধ করা হলেও তারা ধরতে যায়নি।

আমি আদালত থেকে এন আই এক্ট চেকের মামলায় রায় পেয়েছি যার পরিমান ২৩ লাখ টাকা। যখন থানাতে যাই এবং আসামির সন্ধান দিয়ে বলি যে চলেন আমার সাথে আসামিকে ধরতে হবে তখন তারা টাকা ছাড়া যেতে রাজি হয় না। পরবর্তীতে টাকা পরিশোধ করার পর আসামিকে ধরতে যাওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু এই নিয়ে কথা বলতে বলতে, বারগেটিং করতে করতে এত সময় নিয়েছে যে, যেতে যেতে আসামি চলে গেছে। মানে আমার সব দিকেই লস। আসামিকে তো ধরতে পারলামই না চেকের টাকাও তুলতে পারলাম না উল্টা আরো দশ হাজার টাকা পকেট থেকে চলে গেল।

ঢাকা কাফরুল থানা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০০ লাখ

বোরো- ২০২৬ সংগ্রহ বরাদ্দ

আমি শেরপুর সদর উপজেলার একজন চাল কল মালিক। যথারীতি চলতি বোরো-২০২৬ মৌসুমে আমার মিলের অনুকূলে সরকারকে চাল সরবরাহের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই বরাদ্দাদেশ ছাড় করতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আমার নিকট হতে ১ম ৭,০০,০০০/-। তারপর আবার অনৈতিক ব্যাখা তলব করলে সেটার জবাব দেওয়ার পরও আমার বরাদ্দ পূণরায় স্থগিত করেন। যা পরবর্তী তে ১৮,০০,০০০/- দেওয়ার পর চাল সরবরাহের অনুমতি দেওয়া হয়। অন্যথায় আমার জামানত বাজেয়াপ্ত করা হতো।

শেরপুর, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বিদেশে কোন প্রবাসী বাংলাদেশি মৃত্যু বরন করলে লাশ এয়ারপোর্টে এলে ৩৫০০০/- টাকা সরকারি বরাদ্দ। সেই টাকা

এয়ারপোর্টে প্রবাসী লাশ গ্রহণ করার সময় সরকারি বরাদ্দ ৩৫০০০/- লাশ বহন করার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া বাবত দেয়। কিন্তু তা দিতে গড়িমসি করছিল। মানে ইনিয়ে বিনিয়ে কিছু ঘুষ চাচ্ছিল। পরে আমার আত্মীয় ঐ অফিসের কর্মকর্তা থাকায় ফোন পেয়ে সহজে চেকটা দিয়েছে। নইলে এই প্রবাসী লাশের থেকেও ঘুষ নিত হয়তোবা। তাছাড়া ঐ প্রবাসীর ৩ লক্ষ টাকা সরকারি বরাদ্দ তুলতেও বিভিন্ন সংশ্লিষ্ট পয়েন্টএ সব মিলিয়ে প্রায় ৩০-৪০ হাজার ঘুষের দাবি করে বসে।

এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর।, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জন্ম নিবন্ধন এ নাম ভুল

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে উদ্যোক্তা জন্ম নিবন্ধন করে দেয় এবং তার ভুলকৃত নামের জন্য সার্টিফিকেটের সাথে মিল রাখার জন্য উদ্যোক্তা পরবর্তীতে আবার ৭ হাজার টাকা ঘুষ দাবি করেছিল

মানিকগঞ্জ, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করা হয়েছিল । থানায় যিনি এই দায়িত্বে ছিলেন তিনি ফোন দিয়েছিলেন এবং কিছু খরচ চেয়েছিলেন ভেরিফাই এর জন্য । আমি প্রাথমিক অবস্থায় প্রত্যাখ্যান করি। ভেবেছিলাম ঘুষ দিবো না। এরপরে যখন আমার পুলিশ ক্লিয়ারেন্স টা জরুরী তখন বাধ্য হয়ে টাকা দিতে হয়। এবং আমার জানামতে প্রত্যেকটা মানুষের পুলিশ ক্লিয়ারেন্স এর সময় এক হাজার দুই হাজার টাকা করে ঘুষ দিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে এই টাকা দিতে হবে। সরকার তো তাদেরকে মাসিক বেতন দিচ্ছে । আমার এই ৫০০ টাকা দিতে কত কষ্ট হয়েছে সেটা আমি জানি। আমার বাসায় তখন চাল ছিল না। চালের টাকা তাদেরকে দিতে হয়েছিল।

পটুয়াখালীর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী-কাবিন অনলাইন সত্যায়েন ঘুষ দিয়েছি

নোয়াখালী জেলা রেজিষ্টার অফিসে আমার কাবিন অনলাইন সত্যায়নের জন্য 15000 টাবা ঘুষ দিয়েছি । জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজী মিলে একটা সিন্ডকেট করছে । ফ্যামিলি বিদেশে নিতে হলে এবং কাবিন অনলাইন সত্যায়ন করতে হলে তাদেরকে টাকা দিতে ই হবে । টাকা না দিলে যে কোন অজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয় । যা থেকে বাচার কোন উপায় নাই ।

নোয়াখালী, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন পেতে

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন আনতে গেলাম খরচ এর কথা বলে মাঠসহকারী আমার কাছ হতে ৭০০/- বেশি রেখেছে|

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

বিমানবন্দর আপনি

কক্সবাজার এয়ারপোর্টে কাজ নেওয়ার সময় আমার কাছে ৭০,০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। আমি এই অন্যায় দাবি প্রত্যাখ্যান করেছি।

কক্সবাজার, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

লাইসেন্স মাদক অধিদফতর

আজকে এ কাগজ , কাল ও কাগজ , টাইম ওভার হয়ে গেছে । ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না । ছার ছুটি তে আছে । কাল আসেন । কত রকম হয়রানি করা যায় ।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২১০

বাংলাদেশ রেলওয়ে

এইটা প্রতি দিনের নিত্যনতুন ঘটনা। বাংলাদেশ রেলওয়ে তে স্টুয়াড, এটেনডেন্স যারা আছে তারা প্রতি নিয়ত যাএীদের সেবা দেওয়ার পরিবর্তে নিজের পকেট ভারী করে থাকে। এদেরকে প্রশয় দেয় টিটিই৷ টিটিই কমিশনের বিনিময়ে কাজ করে থাকে। এমন কোন দিন নাই, এমন কোনো ট্রেন নাই৷ বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম রোডে এটা বেশি।

নরসিংদী, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পল্লী সঞ্চয় ব্যাংকে হাউস ঋন পেতে ঘুষ

উক্ত প্রতিষ্টানে জৈষ্টোতার ভিত্তিতে হাউস ঋন দেওয়া হয় না, যারা টাকা দেয় তাদের কে হাউস ঋন দিয়ে দেয়, প্রধান কার্যালয় |

ঢাকা প্রধান কার্যালয়, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মনিবন্ধন সনদ

ঢাকার একটি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গেলে সংশ্লিষ্ট সচিব ও তাঁর সহকারী ঘুষ দাবি করেন। আগে ঘুষ ছাড়া কোনো কাজই করতে চাইতেন না। বর্তমানে প্রথমে বলেন, “এগুলো এগুলো লাগবে। না নিয়ে আসতে পারলে টাকা দিতে হবে।” টাকা দিলে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেওয়া যাবে বলেও জানান।

Dhaka, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ইউনিয়ন চেয়ারম্যান সেবা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়াড মেম্বার গন সরকারি রিলিফ কাড বয়স্ক ভাতা ইত্যাদি ঘুষ ছাড়া দেয় না

দিরাই উপজেলা, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার ১.৫ মাস বয়সি মেয়ের পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের দরকার ছিলো। আমার ১.৫ মাস বয়সি মেয়ে যে কোন ক্রিমিনাল না, এবং তার জন্ম নিবন্ধন থাকা সত্বেও সে যে আসলেই দুনিয়ায় বিদ্যমান তা প্রমান করতে আমাকে ১৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিলো। নতুবা আমি পুলিশ ভেরিফিকেশন কখনোই পেতাম না।

খুলনা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ড্রাগ লাইসেন্স নবায়ন

নাটোর ওষুধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য অফিসের পিয়ন আমার কাছে চা নাস্তার খরচ বাবদ ১০০০ টাকা দাবি করেছে । পরে আমি বাধ্য হয়ে তাকে সেই অর্থ প্রদান করি ‌।

নাটোর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বন বিভাগের বনের নিরাপত্তার

সাধারণত আমাদের গ্রাম পাহাড়ি এলাকায়, ওখানে কোন ঘর করতে গেলে পরেস্ট ডিপার্টমেন্ট ঘুষ দিতে হয়, ওরা টাকা ছাড়া ওখানে ঘর করতে দেয় না, টাকা দিলে করতে দেয়, আমাদের মহেশখালীতে কয়েকটি ইউনিয়নে তাদের যেমন কালার মারছড়া, শাপলাপুর, হোয়ানক, এবং আরো অনেক এলাকা আছে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের থেকে হাজার হাজার টাকা ঘুষ নিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। মহেশখালীতে যারা পানের ক্ষেত করে সবাইকে টাকা দিয়ে করতে হয় অন্য থায় করতে দেবেনা। মহেশখালী তে প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস যাদের মধ্যে ৫০% মানুষ পানের খেত করে, আর ৩০ % পরিবার পাহাড়ি এলাকায় বসবাস করে। তারা সর্বোচ্চ ৫০০০০ হাজার থেকে সর্বনিম্ন ৫০০০ হাজার পর্যন্ত ঘুষ নিয়ে থাকে, এত এত টাকার ঘুষ হয় মহেশখালীতে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।

কক্সবাজার, মহেশখালী, কালারমাছড়া , ৯ ওয়ার্ড আধারঘোনা।, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

মাতৃত্বকালীন ভাতা সংক্রান্ত

২০২৩ সালে আমার দারিদ্রতার আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪ হাজার টাকা ঘুষ নিয়েছিল। ফরিদগঞ্জ থানা 15 নং রূপসা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের মেম্বার জহির এখনো পর্যন্ত আমার সেই ভাতার কার্ড চালু হয় নাই। সব সময় আশা দিয়ে যায় করে দেবে।

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে
মন্তব্য প্রমাণ আছে