সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমার মায়ের পাসপোর্ট নবায়নের সময় ১৫০০৳ দক্ষিনা হিসেবে দিতে হয়েছিল। তবে সেটা পীরের মুরিদদের হাতে দিতে হয়। পীরেরা সরাসরি এ টাকায় হাত দেন না।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ SY4RMZ96
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স

পাসপোর্ট করার সময় পুলিশ ক্লিয়ারেন্স এ পুলিশ টাকা ছাড়া ক্লিয়ারেন্স দিবে ১৫০০৳ ছাড়া, তখন কোনমতে ছাড়ে না, বাধ্য হয়ে ১০০০ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করাইতে হয়েছে, এটা ২ বছর আগের ঘটনা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTW3JXX7
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্টে ভুল হয়েছিল। তখন একটা লোক এসে বললো, ২০০০ টাকা দেন। সব ঠিক হয়ে যাবে। কোন কিছু আপনাকে করতে হবে না। কিন্তু আমি তার কথা শুনিনি। ভুল ঠিক করে কয়েকবার ঘুরে তারপর ওকে করেছি।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTCAS698
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

ঘুষ ছাড়া পাসপোর্ট নবায়ন করতে প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু আফতাব নগর পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন ভাবেই নবায়ন করতে পারিনি। ২/৩ বার তাদের চাহিদামতো ডকুমেন্ট নিয়ে গেছি কিন্তু প্রতিবারই একটা করে ঠুনকো সমস্যা বের করে আর দালাল এসে বলে এসব কোন সমস্যা না, টাকা দেন করে দিচ্ছি! অবশেষে দালালের ৪০০০/- দাবি করা টাকার ৩০০০/- দিয়ে কোন লাইন/অপেক্ষা ছাড়া মূহুর্তে সব কিছু শেষ করে ফেললাম!🤭

ঘুষ দিয়েছি
আফতাব নগর পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKNG7KYS
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আমি তখন ওমরা যাব আমার কিছুদিন পরেই ফ্লাইট কিন্তু আমার পাসপোর্ট আটকে রেখেছে কারণ আমি ঘুষ দিচ্ছি না। আমাকে অনলাইনে ফরম পূরণ করতে দেয়া হয়নি। এবং শেষ পর্যন্ত আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে কারণ আমার ওমরা যাওয়া জরুরী। আমার জীবনে প্রথম ঘুষ দিয়ে একটা পবিত্র কাজ করতে হয়েছিল এর চাইতে কষ্টের আর কি হতে পারে বলুন তো?

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH9DVMHD
মন্তব্য
পাসপোর্ট অফিস

Making a passport

আমার পাসপোর্ট আটক রেখে আমার কাছে অর্থ দাবি করা হয়েছিল। আমি দালালের কাছে অর্থ পরিশোধে বাধ্য হয়েছিলাম কারণ আমার মাত্র দুইদিন পরে ফ্লাইটের তারিখ ছিল।

ঘুষ দিয়েছি
Jalkuri, Narayangonj ৳৪.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKAARN4W
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করা

আমি পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট করার জন্য ২০২৩ সালের দিকে। তখন গেটে ধোকার আগেই কয়েকজন পাশে পাশে ঘুর ঘুর করতেছিল পাসপোর্ট বানিয়ে দিবে বলে। অনেকে 1000 টাকা চেয়েছিল। কাউকে টাকা না দিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে যখন দেখলাম অনেক ভীড় আর তাদের প্রোসেস অনেক ধির। তারা ডকুমেন্ট নিয়েই অনেক ঘুরায়। তাই বাধ্য হয়ে দালাল ধরতে হয়েছিল 5000দিয়ে। এরপর লাইনে দারানো লাগে নি, ডিরেক্ট উপরে গিয়ে ফাইল জমা নিয়েছে আর তাদের আধা ঘন্তায় কাজ শেষ। এই হছে দেশের অবস্থা, টাকা দিলেই কাজ হয়।

ঘুষ দিয়েছি
আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা, ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK2Z3MC2
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করার সময় ২০২৫ সালে।

আমি একটি পাসপোর্ট করেছিলাম তার ফি ছিলো ৫৭৫০টাকা কিন্তু আমাকে বলা হয় প্রত্যায়ন দরকার চেয়ারম্যান কর্তৃক, এখনি দিতে হবে না হলে টোটাল ৭০০০ দিতে হবে। আমি বলি যে আমি প্রত্যায়ন নিয়ে আসি , বললো ২০ মিনিট এর মধ্যে দিতে হবে। তখন আমি নতুন ছিলাম এতকিছু বুঝিনি ভাবলাম ২০ মিনিট এ কিভাবে দিবো, তারপর বাধ্য হয়েই টাকাটা দিলাম না চাইতেই দেয়া লাগছে,

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ BRLAC86Y
মন্তব্য
পাসপোর্ট অফিস

Police verification

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ ফোন দিয়ে নিয়ে গিয়েছিলো বিভিন্ন ডকুমেন্টস আনতে বলে, সেখানে এড্রেস এ কিছুটা মিল না থাকায়, ভ্যারিফিকেশন করবে না বলে। ৮০০০ টাকা দাবি করে।শেস অব্ধি ৫০০০ টাকা দিয়ে ভ্যারিফিকেশন হয়

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK94HZ9D
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানোর সময়

পাসপোর্ট তৈরির সময় পুলিশ ক্লিয়ারেন্স ২০০০ টাকা দেয়া ছাড়া পাসপোর্ট দিবে না (পরে ২ হাজার টাকা দিয়ে পাসপোর্ট পাই)

ঘুষ দিয়েছি
ফুলগাজী ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTEXYUR2
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনের জন্য সিরিয়াল ধরেছিলাম তখন দেখেছি সবাই অটো হাদিয়া দিয়ে আসছে। এবং ভাবলাম না দিলে যদি রিপোর্ট উল্টো করে দেয় তাই ৫০০ টাকা হাতে গুঁজে দিয়ে আসলাম।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৫০০
৩০ আগস্ট ২০২৬ CTNSESBL
মন্তব্য
পাসপোর্ট অফিস

টাকা না দিলে কাগজের বাহানা, টাকা দিলে সব দোষ মাফ

টাকা না দিলে ১০ রকম কাগজ লাগে, টাকা দিলে শুধু আইডি কার্ড বা নিবন্ধন দিয়েই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTB69RL7
মন্তব্য
পাসপোর্ট অফিস

নবায়ন

পাসপোট নবায়ন করা জন্য আমি ফাইল নিজে জমা দিতে গেছিলাম জমা না নিয়ে ফেরত দিয়ে বলে যাও ঐ পারে দোকান আছে ঐখান থেকে ঠিক নিয়ে আস। ওখান গেলে ওরা বলে অতিরিক্ত ১৫০০ না দিলে আপনার এটা হবে না।

ঘুষ দিইনি
হবিগঞ্জ ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ SYW9W3JN
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর অনলাইনে আবেদন করাকালীন নাম দুইবার চাপ পড়ে যায় এবং তা পরিবর্তন এর প্রক্রিয়া

২০২২ এর প্রথম দিকে আমার বিদেশে যাওয়ার কথা শুরু হয় এবং এরই মারফতে একটি ভিসা সমগ্র করে আমার পরিবার। যেহেতু পরিচিত লোক ছিলো তাই ভিসা ভালো হবে ভেবে তাড়াহুড়ো করেই আমাকে পাসপোর্ট করতে বলে।আমি কয়েকদিন ভেবেচিন্তে নিজের কম্পিউটার থেকে এপ্লে করার ট্রাই করি কিন্তু তাদের সার্ভার বার বার সমস্যা দিচ্ছিলো পরে ফেসবুকে পাসপোর্ট এর একটা গ্রুপ আছে সেখানে দেখি ২ঘন্টার জন্য সার্ভার সচল হয়েছে আর এটা দেখে আমি তাড়াতাড়ি করে আবেদনটি করতে থাকি আর এই তাড়াহুড়োতে আমার বংশিও নাম টি ২বার টাইপ হয়ে যায়। পরে আমি পাসপোর্ট অফিসে যাই তারা পাত্তাই দিলো না এমন ৫/৭ দিন গেলাম কোনো পাত্তাই দিলো না পরে একটা আনসার (দালাল) আমাকে বলে উপরে স্যার আছে কিছু টাকা দিলে হয়ে যাবে, আমার ভিসার মেয়াদ কম তাই টাকা দিলাম তিনি সাইন দিলেন হয়ে গেলো।

ঘুষ দিয়েছি
লক্ষীপুর ৳৫.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CT2TJQVF
মন্তব্য