All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

2,161 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.5K

নতুন পাসপোর্ট বানাতে 5750 tk লাগার কথা থাকলেও লাগছে 8000-8500 টাকা

নতুন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার সমস্ত কাগজপত্র এবং সকল ডকুমেন্ট ঠিক থাকার পড়ে ও আমার থেকে 3500 টাকা অতিরিক্ত নেওয়া হয় জেই পর্যন্ত টাকা না দেই তারা এমন এমন ভুল ধরতেছিল যা অকল্পনীয়

গোপালগঞ্জ, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট

সি আইডি অফিস থেকে ১০০০ টাকা নিয়ে পুলিশ ভেরিফিকেশন করে তারপর গ্রামে ঘুষ না দেওয়ায় ৭ কাগজ পত্রের নাম করে আটকে দেয় গ্রামের ভেরিফিকেশন। তারপর দিলে কাজ হয় বাধ্য হইয়ে তখন দেই। (২০১৮)

Dhaka, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳18.0K

নবায়ন

আমার পাসপোর্ট সংশোধন করার জন্য অনলাইনে এপ্লাই করে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেও ঠিক করতে পারি নাই। এরপর আমি দালালের মাধ্যমে আমার পাসপোর্টে নামের একটি ভুল অংশ ঠিক করাতে সক্ষম হই।

সিলেট, Sylhet 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

সমস্ত পেপার ঠিক থাকা সত্ত্বেও কাগজপত্র যাচাই করে লাইন থেকে বের করে দেয় এবং বলে আজকে হবে না অন্য একদিন আসেন এবং পেপার সঠিকভাবে নিয়ে আসেন । টাকা দেওয়ার পরে সবকিছু সমাধান করে দিয়েছে সাথে সাথে

ঢাকা উত্তরা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Only demanded Passport Office ৳21.0K

পাসপোর্ট নবায়ন

জন্ম নিবন্ধন কার্ড আছে ভোটার আইডি কার্ড নাই তার জন্য ২১ হাজার টাকা চাচ্ছে শুধু পাসপোর্ট নবায়ন করে দিবে বরগুনা পাসপোর্ট অফিসে টাকা ছাড়া পরম পর্যন্ত পাওয়া যায় না বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে বরগুনা যেখানে দুর্নীতির সর্বোচ্চ হেডকোয়াটার বলা হয়

বরগুনা সদর, Barishal 1 September 2026 1 views
0 Comments
Refused Passport Office ৳500

পাসপোর্ট ফেরিফিকেশন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য গিয়েছিলাম, এসআই ছিলো না। কল দেই, থানার পাশে একটা চাউলের দোকানে গিয়ে কাগজ জমা দিতে বলে। গিয়ে দেখি ঐ দোকানে অনেকেই পাসপোর্ট এর ভেরিফিকেশন এর জন্য আসছে কাগজ নিয়ে। ওখানে ৫০০ টাকা চায়৷ দিতে অস্বীকৃতি জানাই, পরে এসআই আসে এবং বলে উপরের মহলে টাকা দেওয়া লাগে, টাকা না দিলে কাজ হবে না। পরে ৫০০ টাকা দেওয়া লাগছে। আমার সব ডকুমেন্ট ঠিক ছিলো, কোনো দালাল না ধরে নিজে নিজে এপ্লাই করেছিলাম।

রাজবাড়ী, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳23.0K

পাসওয়ার্ড বানানো

১| আমার জন্ম নিবন্ধন এর বয়স বাড়িয়ে একটি আইডি কার্ড বানানো হবে, তারপর আইডি কার্ড বানানোর পরে আমার একটি পাসপোর্ট বানানো হবে, সেই সুবাদে আমার থেকে প্রথমে ২৫ হাজার টাকা দাবি করে, পরে দর কষাঘষির পরে ২৩ হাজার টাকা তো রাজি হয়

লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳12.0K

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট এর জন্য যখন গিয়েছিলাম তখন তারা আমার কাছে গিয়েছিল ১২০০০ টাকা থেকে এক টাকা কম দিলেও তারা লাইসেন্স করে দিবে না তারা আমাকে সামনের কম্পিউটার দোকানে পাঠিয়েছিল সেখানে তারা একটা আমার যাবতীয় কাগজপত্রের সঙ্গে কিছু সাংকেতিক চিহ্ন এবং চিরকুট লিখে দিয়েছিল তারপর পাসপোর্ট পাই

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.6K

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে

আমি স্টুডেন্ট , পাসপোর্ট করে ইন্ডিয়াতে যেতে হবে । পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে অনেক ভুল ধরে । লালমনিরহাট পাসপোর্ট অফিসের মানুষ মনে হয় মানুষের সেবা করে না পার্লামেন্টে বসে থাকে । তো যাইহোক ভুল ধরে আমাকে বলে যেগুলো সংশোধন করে নিয়ে আসেন । সংশোধন করতে গেলে প্রায় এক মাসের মত সময় দরকার যদিও বা করার সময় ছিল কিন্তু এতটা হয়রানি আমার একদম সহ্য হচ্ছিল না । পড়ে যেতে থাকা একজন সিকিউরিটি ম্যান তিনি আমাকে বলে যে কাজ হইলো না তো তো আমাকে কিছু টাকা দিলে আমি এই বিষয়ে সহযোগিতা করতে পারি । আমি বললাম না লাগবে না । আমার বাহিরে আরেকজন পরিচিত মানুষ ছিল দেইনি আমাকে আবেদন করে দিছেন, পরে উনি আমাকে বলেন যে ২৬০০ টাকা দিলে সব সমাধান হয়ে যাবে। চাপে পড়ে আমাকে সেটা করতে হয় ।

লালমনিরহাট, Rangpur 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳5.8K

নতুন পাসপোর্ট করার জন্য

সরকারি টাকা হচ্ছে ৫৭৫০ টকা আমার কাছে সরকারি টাকা পরিশোধ করার পর বলতেছ আরো ১৫০০ টাকা লাগবে তা না হলে তোমার পাসপোর্ট হবে না। আমি যখন ফরম জমা দিতে গেলাম তখন বললো তোমরা স্টুডেন্ট আইডি কই নিয়ে আসো। আচ্ছা বলেন আরেক টা দুঃখের কথা হলো পাসপোর্ট অফিসের লোকেরা কাজ করে যোহরের পরে তার আগে তাঁরা দুষ্টামি করে আর আমরা সাধারণ মানুষ রা সিরিয়াল ধরার জন্য ভোর ৫টা বা ৬টায় হাজির থাকি। আর তারা আমাদের সাথে মজা নেন। তো যখন আমি ফরম জমা দেওয়ার জন গেলাম আমাকে ভুল ধরে পাঠায় দেয়, তো বাহির হওয়ার পর একজন জিগ্যেস করে কি সমস্যা তারপর তার কাছে বললাম। তখন সে আমাকে বলে ২৫০০ টাকা লাগবে আমি বললাম আমার কাছে টাকা নাই। তখন সে আমাকে বল লাষ্ট ২০০০ হাজার টাকা রাখা যাবে। তারপর আমি আবার পরেরদিন যাই তখন আবার ভুল ধরলো তোমার গ্রামের

কুমিল্লা, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳22.0K

৬৫০০ টাকার ফি পাসপোর্ট করতে আমার নিকট থেকে ২১০০০ টাকা নিয়েছে।

আমার আগের পাসপোর্ট এর মধ্যে কিছু নামের সংশোধন ছিল। সংশোধনের জন্য এরা অনেকগুলো কাগজপত্র ডকুমেন্টস চেয়েছে সেগুলো দিয়েছি এবং ২২ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে এগুলো সংশোধন করার জন্য। আমার পাসপোর্ট করাটা জরুরি ছিল তাই ঘুস দিয়ে করতে হয়েছে।

ব্রাহ্মানবাড়ীয়া পাসপোর্ট অফিস।, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করা

সব কাগজপত্র ও ফি জমা দিয়ে পাসপোর্ট অফিসে গেলে কর্মকর্তা ওয়েবসাইটের নিয়ম ভেঙে নাগরিকত্ব সনদের মূল কপি চান এবং সত্যায়িত কপি ফিরিয়ে দেন। হতাশ হয়ে সামনের দোকানে গেলে দোকানদার জানান, টাকা ছাড়া কাজ হয় না। বাধ্য হয়ে ২ হাজার টাকা দেওয়ার পর দোকানদার ভেতরের আনসার সদস্যের WhatsApp-এ ফাইল পাঠালে কোনো কাগজপত্র যাচাই ছাড়াই সরাসরি ছবি তুলে নেওয়া হয়। এর ১৫ দিন পর পাসপোর্ট হাতে পাই।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা, Barishal 1 September 2026 3 views
0 Comments