পাসপোর্ট নবায়ন
৭ দিনের ভেতর পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে। নইলে এপ্লিকেশন রিজেক্ট করা এবং নতুন নতুন কাগজ লাগবে বাহানা দিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যাবে বলা হচ্ছিল।
18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
৭ দিনের ভেতর পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে। নইলে এপ্লিকেশন রিজেক্ট করা এবং নতুন নতুন কাগজ লাগবে বাহানা দিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যাবে বলা হচ্ছিল।
আমার বাবার পুরাতন পাসপোর্ট এর নাম্বার দিয়ে নতুন পাসপোর্ট করতে যাই। তো আবেদন এর সময় দেখি এন আইডি এর নাম্বার দিয়ে আবেদন দেখাচ্ছে যে অলরেডি আবেদন করা আছে। কিন্তু আমরা কোনো আবেদন করি নাই। পরে তারা বলল করে না থাকলে ৬ মাস অপেক্ষা ছাড়া সম্ভব না। এরপরে বাহিরে এসে দেখি দালাল বাইরে দাড়িয়ে ডাক দিয়ে বলল কি সমস্যা ।পরে বলার পর তিনি বললেন হবে এখন করে দেওয়া যাবে ১৫০০০ টাকা লাগব। আমার বাবার পাসপোর্ট বানানো জরুরি ছিল সে ক্ষেত্রে না দিয়ে উপায় ছিল না। ওনাকে কনফার্ম করার পর দেখি সাথে সাথে ওনি অফিস এর মেইন চেয়ারম্যান এর কক্ষে গিয়া আবেদন করলেন ভুল এন আইডি দিয়ে বললেন প্রিন্ট এর সময় সঠিক আসবে। ঠিক ১৭ দিন পরে দেখি সব ঠিক ভাবেই হল
আমি দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ও ৳৫,৭৫০ সরকারি ফি পরিশোধ করি। কিন্তু ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দিন নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক — আমার আবেদন বাতিল করে বলেন, বিবাহিত উল্লেখ করায় কাবিননামা দেখাতে হবে। এক সপ্তাহ পর একজন দালালকে ৳৩,০০০ ঘুষ দেওয়ার পর তিনি আমার কাগজপত্রে একটি সই করা কাগজ যুক্ত করে দেন। এরপর ওই কর্মকর্তা আর কোনো প্রশ্ন না করেই আমার আবেদন গ্রহণ করেন।
প্রথমে আমরা যখন স্বাভাবিক পাসপোর্ট করতে যায় তখন বলে আমাদের নাকি কাগজ পত্রে ঝামেলা আছে পাসপোর্ট হবে না তারপর যখন একটা দালারের মাধ্যমে প্রতি পাসপোর্ট ১৫০০ (সরকারি ফি বাদে অতিরিক্ত) করে দি তখন আর কোনো সমস্যা নাই সব ঠিক এবং পাসপোর্ট এর কাজ করে দেয়
salta 2020 ba 21 hobe oi somoy ami prothom amar passport korar abedon kori, to jokhon police verification er somoy hoy tokhon oi officer amake chandpur railway station e jete bole amar deri hoye jaowate ar oikhane jai nai pore phone dile bole police comissionar er karjaloy e jete oikhane jai pore bole oi room e jei hujur ache tar jatayet ei sei bole amar theke 1500 taka dabi kore. pore ami boli ami 500 taka dite parbo pore ar taka ney nai ei olpo takay hobe na. pore ami taka na diyei uthe chole asi. vaggo valo pore clearence diye dichilo.
পাসপোর্ট করতে গেলে নানান ঝামেলা থেকে বাচতে এমন করতে হয়। সেম ফাইল চ্যানেল ছাড়া জমা দিয়ে ভোগান্তিতে পরতে হয়েছে। কিন্তু চ্যানেলের মাধ্যমে দিলাম কোন সমস্যা নেই। কোন অতিরিক্ত চাইলো না।
বগুড়া পাসপোর্ট অফিসে এনআইডির তথ্য নিতে গেলে কাজ নিয়ে গড়িমশি করে। ইনডিরেক্টলি পিয়নরা অর্থ চায় বা বুঝাতে চায় সুবিধা পেলে কাজটি করে দিবে অথচ সাধারন অনলাইনের কাজ বা দেখা।
২০২৪ সালের জানুয়ারি মাসে কুষ্টিয়া পাসপোর্ট অফিসে আবেদন পত্র জমা দেওয়ার সময় বিনা কারনে তার আমার আবেদনটি জাম নেয় না। যে সকল ডকুমেন্ট দেওয়া প্রয়জন ছিল সবই দিয়েছিলাম (আবেদন পত্র, টাকা জমা দেওয়ার ইনভয়েচ, নিজের পিতা মাতা ও স্ত্রির এন আই ডি, বিয়ের কাবিন নামা, যেই প্রতিষ্ঠানে চাকুরি করি সেটার প্রত্যয়ন পত্র, নিজের জন্ম নিবন্ধন, SSC, Diploma, BSC Engineering সার্টিফিকেট এর সত্যায়িত কপি)। তারা আমাকে কারন হিসাবে বলে পেশা ইঞ্জিনিয়ার দেওয়ার জন্য সার্টিফিকেট এর অরিজিনাল কপি আনতে বলে, আমার অরিজিনাল সার্টিফিকেট গুলা ঢাকাতে থাকার কারনে, আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থকে তাদের ভেরিফাই স্ট্যাটাস দেখাই তাতেও তারা রাজি হয় না। ২ দিন চেষ্টার পর ব্যাপারটা টাকা দেওয়ার মাধ্যমে সমাধান করতে হয়।
পাসপোর্ট করার জন্য টাকা দাবি করেছে
পাসপোর্ট রিনিউ করতে গেছিলাম আমার এক বোন এর ঠিকানা ভুল উল্ট পালটা বুঝে ঘুরে দিয়েছে পরে দালাল চক্র দেখে দিয়েছে ।
নতুন পাসপোর্ট করতে গেছি। জিজ্ঞেস করে বাড়ি কোথায়। বলেছি মাগুরা। বলে মাগুরা গিয়ে করেন এখানে হবে না। পাশে ফটোকপির দোকান হলো ১৫০০ টাকা দেন করে দিব।পরে না করে ফিরে আসছি।
নতুন পাসপোর্ট করতে গিয়েছি। বলছে সমস্যা পাসপোর্ট হবে না। পরে এক হাজার টাকা দিলে করে দিছে। বিভিন্ন সমস্যা ধরতে থাকে টাকা না দেওয়া পর্যন্ত।
আমি ঢাকায় থাকি। পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে আপনার গ্রামে গিয়ে নবায়ন করেন। এখানে হবে না বাধ্য হয়ে টাকা দিয়েছি। তারপর হয়েছে
Dalal diye vore rakhe serial moto lok seba pay na dalal er jonno kaj korai mushkil poribesh kharap hoye gese ar sobcheye main twist jara kormokorta unader moddhe pray sobai e tader sathe jorito khub openly ei kaj cholche
আমার এক ভাই এর থেকে ১০০০ টাকা নিয়েছে, সকল কাগজ পত্র ঠিক ছিলো, বিন্দু পরিমাণ ভুল ছিলো না, তারপর ও তারা আমাদের থেকে ১০০০ টাকা নিয়েছে বাড়তি।
আনসার কে ১৫০০ টাকা দিছি, সব কাজ করে দিছে। ২/৩ টা ডকুমেন্টস ছিলো না, তার পর ও সব ডকুমেন্টস ক্লিয়ার, কোন লাইনে দাড়াতে হয় নাই । VIP ট্রিটমেন্ট পাইছি। আমার সাথে অন্য একজনের ৪-৫ ঘন্টা লাগছে, আমার ৩০-৪৫ মিনিটে ছবি তোলা ও সকল কাজ শেষ।
Dalal Application Kore Sing kore Dile, kono kichu bole na, shathe shathe file receive kore. finger ne.
পাসপোর্ট এর প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেবার পরেও বলছিল আমার স্থায়ী ঠিকানা হতে পাসপোর্ট আবেদন করতে, যদিও আমি গাজীপুর এর বাসিন্দা এবং ভোটার। পরে ঘুষ দিলে বিনা বাক্যে পাসপোর্ট আবেদন জমা দিতে সক্ষম হই।
নতুন পাসপোর্ট কোন ভোগান্তি ছাড়া দ্রুত করায় দিবে বলে টাকা নিছিল।
Passport korte gale ip deta hobe...ai bole 1500 taka dabi kore...r na dela passport joma korte gala..joma nai na...r ip deya gala sate sate joma neya nai.