সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport making

Obtaining a passport turned out to be less about paperwork and more about extortion. My application was repeatedly rejected for alleged errors until I paid a 1,500 TK bribe to a broker right outside the office. He wrote a secret code on my papers, signaling to the officials inside that the price had been paid. Instantly, my previously 'flawed' documents were accepted without a second look—proving that without grease in the palm, legitimate applications are deliberately kept stuck.

Barishal, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR6ME8YT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট

আইডি কার্ডের অরিজিনাল কপি ছিল না এর জন্য বাড়তি টাকা দিতে হলো। ফটোকপি নাকি গ্রহণযোগ্য নয়। টাকা দেওয়ার পর ঠিক গ্রহণ যোগ্যতা পেলাম।

আফতাব নগর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCBJN7Y
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট এর ছবি উঠানোর আগে কাগজপত্র যাচাই করণ প্রসঙ্গে

পাসপোর্ট অফিসে চাকরি করে আমার এমন একজন বন্ধুকে বললাম, বন্ধু পাসপোর্ট করব, কি কি জমা দিতে হবে,। আমাকে একটু হেল্প করিও।সে বলল বন্ধু আমি তোমাদের পাসপোর্ট অফিস থেকে ট্রান্সফার হয়ে চলে আসছি। আর বলল বন্ধু ওইখানে তো সিন্ডিকেট চলে, তোমাকে অনেক হয়রানি করবে। আইডি কার্ড অরজিনাল লাগবে, বিয়ে করলে কাবিননামা লাগবে, কারেন্ট বিল লাগবে, তুমি যেখানে চাকরি করো ওইখানের প্রত্যয়ন পত্র লাগবে, চাকরির আইডি কার্ড লাগবে। ইত্যাদি ইত্যাদি। আরো বলল তুমি যদি ১৫০০/- টাকা দাও তাহলে কারেন্ট বিল, প্রত্যয়ন পত্র, কাবিননামা কিছুই লাগবেনা, আইডি কার্ডের ফটোকপি হলেও হবে। আমি ওদের চ্যানেলে তোমার পাসপোর্ট এর OID নাম্বার দিয়ে দিব তুমি গেলেই বুঝতে পারবা তোমার কোন পেরেশানি হবে না।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTSNGQ5S
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২২.০ হাজার

নাম সংশোধন এবং জন্ম তারিখ পরিবর্তন

সরাসরি গিয়েছি আবেদন গ্রহণ করেনি। দালাল বললো গ্রহণ করবে না। কন্ট্রাক্ট করুন এতো টাকা দিলে আপনার কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট সংশোধন হয়ে আসবে। ২০২৩ সালের ঘটনা। এবং শেষ পর্যন্ত দালাল এর কথায় টাকা দেয়ার পর এক ধরনের সাইন ব্যবহার করে ফাইল রিসিভ হলো এবং সব কিছুই শেষ কোন প্রশ্ন ছাড়াই।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3A3X5B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

দালাল ছাড়া পাসপোর্ট করাইতে গেছিলাম। প্রথম দিন জমা দিতে গেলে বলে সার্টিফিকেট নাই।২য় দিন বল্লো বাবার মৃত্যু সনদের অনলাইন কফি লাগবে।৩য় দিন বলে খতিয়ানের অনলাইন কপি লাগবে, শেষে বের হয়ে আলিবাবা ছিলো তারা বলে ৩০০০দিলে হয়ে যাবে। দেওয়ার পর হয়ে গেলো ও।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT27U7VQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট বানানো

বছরকানেক আগে, আমি যখন নতুন পাসপোর্ট বানাতে যাই আমি নিজে নিজে সব ফরম পূরন করি তাদের details অনুযায়ী। অফিসে যাওয়ার পরে আমার ভুল ধরেছিল আমি কেন Nid and Birth certificate number ২ টাই ফিলআপ করলাম যেটা কিনা কোনো সমস্যাাই না।পরে দালাল এর মাধমে পরের দিন আবার যাই কোনো কিছু পরিবর্তন না করে ফাইল ও জমা নেয় একি ব্যাক্তি কোনো ধরনের কিছু চ্যাক না করে approve করে দিছে😏

Moulvibazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SY76Q2L7
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট অফিসে পাসপোর্ট বানানোর জন্য আমি গিয়েছিলাম

আমি সকাল বেলা একবার গেছিলাম আমার এনআইডি স্মার্ট কার্ড ভুলে গেছিলাম যার কারণে দুপুর ১২ টা বাজে ভৈরব থেকে কিশোরগঞ্জ আবার গেছি এবং এনআইডি নিয়ে আসছি সাথে করে ওই সময়কার আনসার সে আমার কাছে ১২০০ টাকা দাবি করছে শুধুমাত্র পেপার জমা নেওয়ার জন্য না হলে সে আমাকে পেপার জমা দিতে দিবে না আমার বাড়ি ভৈরব উপজেলা ওই আনসার তার নাম মনে নাই আমার কিন্তু ওইখানের বেশিরভাগ আনসার তারা এসব অপকর্মের সাথে জড়িত

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNVYJE3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ দিতে দিয়েছি। বর্তমান ঠিকানার প্রুফ হিসেবে বাসা ভাড়ার ডিডের ফটোকপি দিয়েছিলাম। মূল কপি কয় বলে বের করে দিয়েছিলো। পরে আনসার ১৫০০ টাকা চায় - বাধ্য হয়ে ১৫০০ দিয়েই বায়োমেট্রিক দিয়ে এসেছি!

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHWMLBG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নিবন্ধন

দালাল ছারা কেউ কাজ করতে চাচ্ছে না।এমন কি দায়িত্ব রত অফিসারগন দালালের কোড নিয়ে আসতে বলে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT2XWFWA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

New Passport

আমি সরকারি ফি দিয়ে পাসপোর্ট অফিসে যাই নিজের পাসপোর্ট করানোর জন্য, কিন্তু সেখানে কাগজের এই ভুল আছে সে ভুল আছে বলে আমার কাছ থেকে টাকা দাবি করে, প্রথমে আমি টাকাটা জমা দিতে চাইনি পরে যখন দেখলাম যে আজকের দিনের ভিতরে পাসপোর্ট না করলে আমাকে আগামী দিনে আবার আসতে হবে, তখন আমি বাধ্য হয়ে তাদেরকে ৩ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট করে চলে আসি সেম কাগজপত্র দিয়ে একদিনের ভিতর

Lakshmipur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTY9RVCX
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

নাম সংশোধন

ভোটার আইডি কার্ডে নাম ভুল ছিলো।নাম সংশোধন করতে নির্বাচন অফিসে যাই।সেখানে টাকা চাওয়া হয়।টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হবে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD33MUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না।

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না। অপরদিকে সেখানের দোকান থেকে আবেদন করে নিলে ২০০০ টাকা আবেদনের থেকে বেসি নিয়ে কাজ ঠিকই হয়ে যায়। অফিস এর লোক সরাসরি টাকার অফার করে না। কিন্তু আসে পাসের কম্পিউটার মাল্টিমিডিয়ার দোকানগুলো সবগুলোই এই চক্রের সাথে জরিত।

নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNK2PT5X
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নিজে অনলাইনে করা পাসপোর্ট ফরম অফিসে জমাদান

আমি অনলাইনে পাসপোর্ট আবেদন করে ফিস জমা দিয়ে ফরমটি প্রিন্ট করতে জমা দিতে যাই অফিসে৷ সেখানে আমার ফরম দেখে বলে কই থেকে করছেন? বললাম অনলাইনে। আমাকে বললো ভুল আছে সংশোধন করতে হবে। আমি বললাম কি ভুল? বললো নামের আগে MD দেয়া যাবে না। বললাম আমার এন আইডি তে যা আছে তাই দিয়েছি। উনি বললেন সামনের দোকানে যেয়ে বললেই ঠিক করে দিবে এভাবে জমা নেয়া যাবে না। কথা মতো তাই করলাম। দোকানে যেতেই বললো অফিস থেকে পাঠিয়েছে? বললাম হ্যাঁ। দোকানদান বললো ১৫০০ টাকা লাগবে। দিতে চাইনি৷ কিন্ত অনেক কিছু করেও যখন লাভ হলো না বাধ্য হয়ে ১২০০ টাকা দিলাম। দোকানদান শুধু একটা কলমের খোচা মেরে দিয়ে বললেন এখন যান। অনেক কথা কাটা কাটি করেও লাভ হলো না। পরে ফরম জমা নিলো। কিছু চেঞ্জ করলো না কিচ্ছু না। ওই এক কলমের খোচার দাম ১২০০ টাকা।

লালমনিরহাট, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZH9APA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

Correction of Parents Name

I applied for passport renewal and requested a correction to my parents’ names. Although my application was accepted, it remained in the “back end” status for a long time before approval. I had no other option but to pay them BDT 3,500, after which they approved my passport.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK524EWJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট করা

প্রথম বার নিজে নিজে আবেদন করে ব্যাংক ড্রাফট করে আবেদন ফরম নিয়ে জমা দিতে গিয়েছিলাম প্রয়োজনীয় ডকুমেন্ট সহ , কিন্তু ওনারা আমার ভুল ধরে , যদিও কোন ভুল ছিল না , কিন্তু দ্বিতীয় বার যখন দালাল দিয়ে আবেদন করা হলো আমার ওই কাগজপত্র দিয়ে তখন সবকিছু ঠিক আছে বলে দিল । এবং এক মাসের মাথায় পাসপোর্ট পেয়ে ও গেলাম

গাজীপুরে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKEHMG3T
মন্তব্য