সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

passport

Ami jokhon passport korte gelam, onek lokjon dekhi vor bela thke line dhore ase, okhane Dalal ase majhe majhe gure beray, ase bole kisu lagbe naki, amake bollo 1500 taka dile athe sathe kaj hobe, amai line thke bahire gelam bahire gele amar paper niye, kisu paper felel dilo & amake derect Finger+signatture Roome pathiye dilo, Then sob kaj ok holo, Ami pore 1100 taka disi baddho hoye

Bogura Sadar, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJU6DEXT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি জিডির কপি নিয়ে গিয়েছিলাম তারা বললো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে যেগুলো সাথে ছিল না তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। আবার একজন আনসার নিয়েছে ২০০ টাকা

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJP6WS8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গেলে অফিসার আমাকে বলে কাবিননামার মুল কপি কেন আনি নাই এই জন্য আমার পসপোর্ট করা যাবেনা, মূল কপি নিয়া আসতে। আমি বাহিরে থাকা পুলিশের কাছে গেলে উনি আমাকে বলে এখানে এমনই হয়, আপনি আমাকে কিছু খরছ দেন (২০০০৳) আমি করাই দেই, ওদের কাছে গেলে আরো বেশি লাগবে, আমার ইমার্জেন্সি হওয়াতে কিছু করার ছিলো না। দিতে হয়েছে। আমি অফিসার কে জিজ্ঞেস করেছিলাম আমার পারপোর্টে করার জন্য কাবিননামার মেইন কপি কেন প্রয়োজন ফটোকপি কেন যতেষ্ঠ নয়? সে আমকে বলে আমি পাসপোর্ট কেন বানাবো!

DHAKA, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKXN64SC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দিতে।

আমি আমার মামাতো ভাইয়ের পাসপোর্ট বাসা থেকে আবেদন করে দেই কুমিল্লা পাসপোর্ট অফিসে। পেশা হিসেবে Private Service দেওয়াতে তারা আবেদন জমা নেয় নাহ পরে একজন দালাল ধরে তারপরের দিন জমা দিয়েছি ২০০০ টাকা দেওয়া লাগছে বাধ্য হয়ে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMRQTPE
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport Renew

মৌলভীবাজার পাসপোর্ট অফিসের প্রথমে আনসার সদস্যদের জন্য ভিতরে মোবাইল নিয়ে ডোকা যায় না - পরে দালাল হচ্ছে কাউন্টারে সব কাগজ ঠিক থাকার পরেও বলে কি করেন বললাম চাকরি পরে অফিস থেকে পাসপোর্ট করার পার্মিশন নিয়ে আসেন - লিখিত ভাবে আনার পরে বলে নাগরিক সার্টিফিকেট নিয়ে আসেন - সেটাও নিয়ে আসলাম পরে বলে বারির টেক্স নিয়ে আসেন - পরে আমি বাদ্য হয়ে বাহিরে কম্পিউটারের দোকানে গিয়ে টাকা দিলাম তারা একটা অক্ষর লিখে দিলো - পরে আর কিচ্ছু বল্লো না

Moulvibazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYRSFAAN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম।

আমি নতুন পাসপোর্ট করার জন্য নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। গেইটে থাকা আনসার সদস্য আমাকে বলে এখানে বারবার আসতে হবে তারচেয়ে বরং আপনি আমাকে ১০০০০ টাকা দেন আমি আপনার কাজ দ্রুত করে দিবো। উল্লেখ্য— আমি ৫বছর মেয়াদি রেগুলার সার্ভিসের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদন করেছিলাম যার অফিসিয়াল চার্জের পরিমাণ ৪০২৫ টাকা। আর তাছাড়া এখন অনেক লোক ভিতরে আপনি যেতেও পারবেন না। পরে আমি বাসায় ফিরে গিয়ে স্থানীয় একজনকে ১০ হাজার টাকা দিয়েই আমার পাসপোর্ট করি। যাইহোক আমার থেকে ৫৯৭৫ টাকা অতিরিক্ত নেয়া হয়েছে। আবেদন ফি এবং অন্যান্য খরচ বাদ দিয়ে ৫৫০০ টাকা অতিরিক্ত গেছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9RPG7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport Renew

খুব ইমারজেন্সি কাজের জন্য আমি আমার পাসপোর্ট রিনিউ করি। সরাসরি নিয়ম অনুসারে আমি নিজে নিজেই সব কাজ করে মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে যাই সেগুলো সাবমিট করতে। কিন্তু যখন পেপার সাবমিট করি তখন আমার একটা পেপার ফেক বলে ফিরিয়ে দেয় এবং বলে এটা অরিজিনাল না। তাদের অনেকবার বুঝিয়ে বললাম এটা অরিজিনাল আমি কমিশনার অফিস থেকে এই ডকুমেন্ট নিয়ে এসেছিলাম কিন্তু তারা কোনভাবেই সেটা মানতে রাজি না। পরে সেখানে একজন পুলিশ কর্মকর্তা আমাকে সাইডে ডেকে নিয়ে যায় এবং বলে 10,000 টাকা দিলে আপনার এটা সমাধান করে দিব। পরে তাকে বলি ভাই আমি খুবই নিম্ন আয়ের একজন মানুষ আমার পক্ষে এটা দেয়া সম্ভব নয়। তখন সে আমাকে বলে 10,000 টাকা না দিলে আপনাকে থানায় চালান করে দিব। পরে অনেক কথা বার্তা বলার পরে বলে আচ্ছা 5000 টাকা দেন তাহলে আপনার

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDMRQUB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট করতে গিয়েছিলাম

আমি পাসপোর্ট ৩ মাস পার হওয়ার পরেও সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় অফিসে যাই। সেখানে কর্মরত আনসার আমার পাসপোর্ট এনে দেবেন বিনিময়ে তাকে 1000 টাকা চায়। তিনি বলল আমার পাসপোর্ট নাকি আটকে আছে। আমি নতুন মানুষ হয় অত ভালো বুঝতে পারিনি। বাধ্য হয়ে ১০০০ টাকা দিয়েছিলাম। পরে পাঁচ মিনিটের মধ্যে পাসপোর্ট আমার হাতে এনে দিয়েছিল। এটি ২০১৯ সালের ডিসেম্বরের ঘটনা। সে আনসারের ফোন নাম্বার সাথে থাকায় বাসায় ফিরে তাকে কল করে সবকিছু প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিলাম পরে সে বাধ্য হয়ে ১০০০ টাকা ব্যাক করেছিল। পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশকে ২০০০ টাকা দিতে হয়েছিল। নয়তো ভেরিফিকেশন পেপার জমা দেবে না বলে হুমকি দিয়েছিল। টাকা দেয়ার পরও অনেক ঘুরাঘুরি করেছিল। কারণ তার 5000 টাকা ডিমান্ড ছিল।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSCJWRL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট করানো

নিজে নিজে এপ্লিকেশন পূরন করে নিয়ে গেলে বাসার ঠিকানা ভুল দেখিয়ে পাশের ফটোকপির দোকান থেকে ঠিক করিয়ে আনতে বলে। দোকানে গেলে তারা ৩টি পাসপোর্টের জন্য ৬০০০ টাকা দাবী করে এবং বলে তাদের ঠিকানা দিয়ে খুলে দিবে অফিসে লোক আছে তারা ম্যানেজ করবে। ঠিকি টাকা দেওয়ার পর আর কোন ভুল ধরেন নি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7PBCDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

new passport

পাসপোর্ট অফিসের আশেপাশে প্রত্যেকটি দোকানের লিংক আছে, কেউ যখন নিজে নিজে বা অন্যকোন জায়গা থেকে নতুন আবেদন করে সবকিছু ঠিক থাকার পরও তারা বলে এখানে ভুল আছে, এটি বলে আবেদনে ক্রস দেয়, ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আশেপাশের দোকান থেকে নতুন করে আবেদন করে, সে দোকানদাররা বলে যে আপনার কাজটা সম্পন্ন করে দিতে পারি কিন্তু এত টাকা দিলে দুই তিন ঘন্টার মধ্যে কাজ করে দেব, যারা টাকা দেয় তাদের আবেদন ফ্রমে বিশেষ একটা চিহ্ন ব্যবহার করে ফলে কর্মকর্তারা ফ্রমটি দেখলেই বুঝতে পারে যে টাকা দেয়া হয়েছে, আর যারা টাকা না দেয় তাদেরকে বিভিন্ন অজুহতে পর্যায়ক্রমে ঘুরাইতে থাকে, নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি টাকা ছাড়া কাজ হওয়ার সম্ভাবনা ১% এরও কম,

Jamalpur, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYW7RU9Y
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

নিজে নিজে পাসপোর্ট করতে গিয়ে আমি হেনস্তার স্বীকার হয়েছি। আমি মূলত চাকুরীজীবী। ছুটি নিয়ে আসা খুব কষ্টের। কিন্তু দালালের সাথে কন্ট্র্যাক্ট না করার কারণে অফিসার স্যারেরা আমার ফাইল সাইন ই করেন নি। ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য চাকুরির রিস্ক নিয়ে আমি কয়েকদিন গিয়েছি। একদিন গিয়ে দেখি আমার ফাইল টেবিলের নিচে পরে আছে। আমি অফিসারের সামনে আমার ফাইল ছিড়ে ফেলেছিলেম।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAV28BK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন

আমার পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় পুলিশ আমার কাছে ২০০০ টাকা চেয়েছিলো। আমি না দেয়ায় আমার ভেরিফিকেশন প্রসেস ২০ দিন পিছিয়ে দেয়। পরে আমি পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তারা ব্যাবস্থা নেয়, এবং আমার ভেরিফিকেশন সম্পন্ন হয়।

মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY3G2YME
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

হোমনা, কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTERTPDH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে পুলিশ ভেরিফিকেশন

আমার জীবনের কর্মজীবন শুরু হয় প্রবাস দিয়ে, দীর্ঘ অনেকগুলো বছর প্রবাসে কাটিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ, এরপর পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা করি, দীর্ঘ তিন মাস হয়রানির পরে, আমি পাসপোর্টটি হাতে পাই, উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর মক্কায় ওমরা হজ আদায় করার নিয়ত,আল্লাহ কবুল করলেন, ওমরায় যাওয়ার আগে পাসপোর্ট নবায়নের জন্য জমা করি, তখন নিয়ম ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে, যথারীতি আমার সাথে আমার নিকটস্থ থানার ডিএসবি পুলিশ অফিসার আমাকে বলে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য খরচ বাবদ ২০০০ টাকা দিতে হবে, আমি নিরুপায় হয়ে টাকাও দেই,

সিরাজগঞ্জ রায়গঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHC5ZJF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন

বউ বাচ্চার পাসপোর্ট করতে গিয়েছি, সব ধরনের কাগজপত্র থাকার পরেও তথ্য কেন্দ্র আমাদের ফাইল সত্যায়িত করেনি। ঘোষ দিয়ে আবেদন পত্রে বিশেষ এক সংকেত দিয়ে দেয় দালাল, এরপর কাজ হয়ে যায়।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYBD4HAC
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট জমা

কাগজ পত্র সব ঠিক ঠাকার পরেও আমাকে ২ বার ফেরত দেয় ফরমে ব্যাংক জমার তথ্য লিখি নাই বলে, কিন্তু আসলে এটা দেওয়াই লাগে না, তার পর এক আনছার সাইডে গিয়ে ১৫০০ টাকা দাবি করে বলে ১৫০০ টাকা দিলে কোনো ঝামেলা ছাড়াই জমা করায় দিবে। তারপর আমি দামা দামি করলেও পরে আর টাকা দেইনি, সে ১৫০০ টাকার নিচে করতে নারাজ, আমি অন্যান্ন অনেকের মাধ্যমে জেনেছি যে পাসপোর্ট অফিসে চ্যানেল ফি ধরা হয় যটা ১৩০০ টাকা দেওয়া বাধ্যতামূলক।

Munshiganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK57K25G
মন্তব্য