সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

থানা থেকে পাসপোর্ট ক্লারিফিকেশন

ঘটনাটি যদিও ইন্টারিম গভমেন্টের সময় ঘটেছে। আমি একজন প্রবাসী এবং আমার লোকাল থানা থেকে পাসপোর্ট ক্লারিফিকেশনের জন্য আমাকে ফোন দেয়া হয়, আমি অফিসারকে বিস্তারিত ইনফরমেশন দেই এবং আমাদের লোকাল জনপ্রতিনিধিকে উনার সাথে দেখা করিয়ে দেই তারপরও সেই করাপ্টেড অফিসার আমার বাড়িতে এসে নাস্তা পানি করে ৫০০০ টাকা নিয়ে যান। আর টাকা না দিলে উনি বাড়ি থেকে যেতে সম্মত হন নাই। অতএব, একপ্রকার জিম্মি হয়ে উনাকে টাকা দিতে বাধ্য হই।

ফেঞ্চুগঞ্জ, সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SY5C6ZVA
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট জমা

কাগজ পত্র সব ঠিক ঠাকার পরেও আমাকে ২ বার ফেরত দেয় ফরমে ব্যাংক জমার তথ্য লিখি নাই বলে, কিন্তু আসলে এটা দেওয়াই লাগে না, তার পর এক আনছার সাইডে গিয়ে ১৫০০ টাকা দাবি করে বলে ১৫০০ টাকা দিলে কোনো ঝামেলা ছাড়াই জমা করায় দিবে। তারপর আমি দামা দামি করলেও পরে আর টাকা দেইনি, সে ১৫০০ টাকার নিচে করতে নারাজ, আমি অন্যান্ন অনেকের মাধ্যমে জেনেছি যে পাসপোর্ট অফিসে চ্যানেল ফি ধরা হয় যটা ১৩০০ টাকা দেওয়া বাধ্যতামূলক।

Munshiganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK57K25G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে

সব ধরনের কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরও প্রায় দুই–তিন ঘণ্টা ধরে নানা ধরনের হয়রানি করা হয়েছে। শেষ পর্যন্ত একজন পিয়নকে ১,০০০ টাকা ঘুষ দেওয়ার পরেই কাজ শুরু করা হয়েছে। অর্থাৎ, কাগজপত্রে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও অযথা হয়রানি করে ঘুষ নেওয়ার পর কাজটি সম্পন্ন করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5JNFY3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

হোমনা, কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTERTPDH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

সরকারি আবেদন ফরম এবং ব্যাংক ড্রাফট এই দুটোই আবেদন এর মূল দলিল। এছাড়াও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মনোনীত দালাল দের ফি পরিশোধ (যা সরকারি ফি-এরও দ্বিগুণ) ব্যাতিত পাসপোর্ট এর আবেদন গৃহীত হয় না ব্রাক্ষণবাড়ীয়ার এই আঞ্চলিক অফিসে। বাধ্য হয়েই তা আমাকে পরিশোধ করতে হয়েছে।

ব্রাক্ষণবাড়ীয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTL3B8SR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি একজন প্রবাসী। জরুরি প্রয়োজনে পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে গেলাম। সরকার নির্ধারিত Emergency Passport-এর সরকারি ফি যথাযথভাবে জমা দেওয়ার পরও অতিরিক্ত ৫,০০০ টাকা নগদ দিতে হলো। এই টাকার কোনো সরকারি রসিদও দেওয়া হয়নি। প্রশ্ন হলো- সরকারি ফি যদি নির্ধারিত থাকে, তাহলে এই অতিরিক্ত ৫,০০০ টাকা কেন? আর যদি কোনো বৈধ অতিরিক্ত ফি থাকে, তাহলে তার সরকারি রসিদ কেন দেওয়া হবে না? আমরা প্রবাসীরা দেশের বাইরে থেকে কষ্ট করে আয় করি, দেশের অর্থনীতিতে অবদান রাখি। দেশে ফিরে যখন নিজের প্রয়োজনীয় একটি সরকারি সেবা নিতে যাই, তখন যদি এভাবে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা সত্যিই কষ্টদায়ক। আহা, আমাদের সোনার বাংলাদেশ! প্রবাসীদের সম্মান শুধু কথায় নয়, সরকারি সেবা গ্রহণের সময়ও তার বাস্তব প্রতিফলন দেখতে চাই।

পাঁচলাইশ পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTHY9CX2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ইস্যু

বাবার নামে মৃত শব্দটি লিখা ছিল না। বলা হয়েছিল এটা আর হবে না ফিরে যান আবার সম্পূর্ণ টাকা দিয়ে নতুন করে এপ্লাই করুন। কিন্তু পরবর্তীতে এক অফিসার ১৫০০ টাকা দাবি করেন এবং বলেন ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে ১০০০ টাকা দিয়ে ফাইল জমা দিতে সক্ষম হই এবং পরবর্তীতে পাসপোর্ট হাতে পাই।

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYWDF4KU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

for passport

they said that many document were missing, and i have to collect all the file. which takes around 3-7days of collecting them. then i was about to return , A good(!) man come and told me that those documents were not need. he wants 1500 tk from me.after giving money, it only takes 30 min to complete my passport .

pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJS5G7FY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

মাগুরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHNHWPRU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport Renewal

আমি ২০২১ সালে নিজে নিজে আমার আর আব্বুর পাসপোর্ট আবেদন করি তখন আমি সহজে পাসপোর্ট অপিস ঘুষবিহীন কিন্তু পুলিশকে তদন্তে কল দিলে পরিচিত ছিল তাই ৫০০ দিতে হত। কিন্তু আমার পাসপোর্ট ২০২৫ সালে যখন রিনিউ করার আবেদন করতে যাই সব ডকুমেন্টস নিয়ে তখন এটা সেটা বলে আবেদন জমা নেয় নাই। কয়েকদিন পর একটা এজেন্সিকে ২৫০০ টাকা দিয়ে যখন আগের ডকুমেন্টস গুলো নিয়ে যাই এবার জমা নিয়ে নেয়।কারন ফরমে তাদের একটা কোড মানে জিমেইল আইডি। বাহিরে চলে যাবো বাধ্য হয়ে করতে হয়ছে।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVQLFB6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে পুলিশ ভেরিফিকেশন

আমার জীবনের কর্মজীবন শুরু হয় প্রবাস দিয়ে, দীর্ঘ অনেকগুলো বছর প্রবাসে কাটিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ, এরপর পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা করি, দীর্ঘ তিন মাস হয়রানির পরে, আমি পাসপোর্টটি হাতে পাই, উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর মক্কায় ওমরা হজ আদায় করার নিয়ত,আল্লাহ কবুল করলেন, ওমরায় যাওয়ার আগে পাসপোর্ট নবায়নের জন্য জমা করি, তখন নিয়ম ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে, যথারীতি আমার সাথে আমার নিকটস্থ থানার ডিএসবি পুলিশ অফিসার আমাকে বলে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য খরচ বাবদ ২০০০ টাকা দিতে হবে, আমি নিরুপায় হয়ে টাকাও দেই,

সিরাজগঞ্জ রায়গঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHC5ZJF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৌরি

পাসপোর্ট করার জন্য স্বাভাবিক নিয়মে আমি আবেদন করি যখন পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে যায় তখন তারা আমারআমার কাগজ ভুল বলে আমি দেখলাম যারা দালাল ধরেনি তাদের কাগজগুলো ভুল ধরছে এবং যারা দালাল ধরছে তাদের কাগজ গুলা আলাদা সাইট করে রাখে এবং তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম দালাল না ধরলে আমার পাসপোর্ট হবে না পরবর্তীতে আমি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকানে যোগাযোগ করলাম তারা বলল আমরা সমস্ত কাগজ সাজিয়ে দেবো আপনার কাগজ ভালোভাবে ওরা চেকও করবে না শুধু আপনাকে ২০০০ টাকা দিতে হবে আমি তাদের কথামতো টাকা দিলাম এবং কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দিলাম পরবর্তীতে আমার পাসপোর্ট হয়ে গেল এই ঘটনাটি মাত্র তিন মাস আগের।

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQ5CGAC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১১.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম, বায়োমেট্রিক এর ডেট পড়েছে দুই মাস পরে।‌ আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দরবেশ বাবারা বসে থাকে। তারা বলল তাদেরকে মোট ১০৫০০ টাকা দিলে ২ ঘণ্টার মধ্যে বায়োমেট্রিক কমপ্লিট করে দিবে। তারপর দরবেশ বাবা টাকা দিলাম আসলেই দুই ঘণ্টার মধ্যে কাজ হয়ে গেছে। পাসপোর্ট ডেলিভারির দিন, ভিতরে বিশাল বড় লাইন ছিল কিন্তু সেখানে আনসাররা ঘুষ খায়। একটা আনসারকে ৫০০ টাকা দিলাম সেই লাইন ছাড়াই নিজেই সবকিছু কমপ্লিট করে নিয়ে এসেছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKT3YVEY
মন্তব্য