সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,১৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

আমি নিজে পাসপোর্টের অনলাইন আবেদন করি এবং ৮,০০০ টাকা দিয়ে ভুলবসত জন্ম নিবন্ধন দিয়ে চালান তৈরি করি। পরবর্তীতে ওয়ার্ড নম্বর না দেওয়ায় ত্রুটি দেখিয়ে পাসপোর্ট অফিস থেকে আবেদন বাতিল করতে বলা হয়, যা বাতিল হতেই প্রায় এক মাস লেগে যায়। এরপর চালানটি সচল রাখা ও ঝামেলা এড়াতে এলাকার এক দালালকে অতিরিক্ত ৫,০০০ টাকা দিই। দালাল নতুন আবেদন ফর্মে মায়ের নাম ভুল করলেও পাসপোর্ট অফিসের বিশেষ সিলের সৌজন্যে কোনো সমস্যা হয়নি; বায়োমেট্রিকের সময় নাম ঠিক করে দেওয়া হয় এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই পাসপোর্ট হাতে পাই। আরও কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি এখানে লেখার লিমিট থাকার জন্য।

ঘুষ দিয়েছি
Lakshmipur ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট করতে লাগে ৫৭৫০টাকা আমি প্রথমে নিজে আবেদন করে গিয়েছি, যারা পাসপোর্ট এর কাগজ পত্র জমা নেয় তারা কোনো ভুল ধরতে না পেরে আমার NID কার্ডে ব্যবসা লেখা আছে এটা ভুল ধরছে এখন তারা বলে ট্রেড লাইসেন্স নিয়ে আসেন, আমি ছোট খাটো ব্যবসা করতাম কোনো ট্রেট লাইসেন্স ছিল না । পরে দালাল কে যখন ২ হাজার টাকা দিলাম তখন তখন সব ঠিক হয়ে গেলো কোনো কিছু জিজ্ঞেসও করে নাই আর এই অবস্থা দেশের।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর জেলা ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

সকল ইনফরমেশন ঠীক নেওয়ার পরেও অফিসার আবেদন নাখোশ করে দেয়। পরবর্তীতে একজন আনসার ২০০০ টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরী করে দেয়।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর জন্য আইডেন্টিটি ভেরিফিকেশন

এমন একটা সিচুয়েশন ছিল যে তাড়াতাড়ি পাসপোর্ট করার প্রয়োজন ছিল, তো পুলিশ ভেরিফিকেশন উঠায় দেয়ায় সেখানে পেপারস জমা নিচ্ছিল না, সরাসরি ১৫০০ টাকা না দিলে কাগজগুলো জমা নিবে না, অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হয়নি, বাধ্য হয়ে দিতেই হয়েছে, এরপর সে কাগজগুলো নিয়ে উপরে গেলো এবং সব কাজ হয়ে গেলো, মানে সবাই জড়িত এখানে, ৭ দিন পর ছবি আর ফিংগার প্রিন্ট দিয়ে আসাভলো এবং ৩ সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে গেলাম মানে চিন্তা করে দেখেন যে সবাই মানুষের নাকের ডগা দিয়ে ঘুষ নিচ্ছে আর মানুষ দিতেও বাধ্য হচ্ছে কিছু করার নাই, শুধুমাত্র এই একটি সংস্থাই দিনে কোটির উপর ঘুষ নিচ্ছে, এদের থামাবে কে

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানোর জন্য ২০২১ -২২ সালে ঘুষ

পাসপোর্ট অফিসে গিয়েছি পাসপোর্ট করতে আমার মামার, কিন্তু তারা আমাকে রিসিভ করে দিয়েছে বলেছে তোমার ডকুমেন্ট ঠিক নাই তারপর এক আনসার বাহিনীকে দিয়ে যখন পনেরশো টাকা দেওয়া হলো তখন আমার সবকিছু এক সেকেন্ডেই শেষ সব ফিঙ্গার দিয়ে এসে করলাম কিছুদিনের ভিতর পাসপোর্ট।

ঘুষ দিইনি
ঢাকা ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

শেই লোক আমার কাছে তার ছেলেরা কোথায় কী পড়ে, সেই গল্প শোনায়। কারণ তখন — ক্ষমতা থেকে নেমে যায়, যার কারণে সরাসরি ঘুষ চাইতে পারে না। গল্প শোনানোর পর বলে, “আমাদের কিছু না দিলে আমরা এই বেতনে সংসার কীভাবে চালাব?” পরে ভাবলাম, ৩০০ টাকা দিয়ে দিই, পাসপোর্ট নাহলে অ্যাপ্রুভ হবে না।

ঘুষ দিয়েছি
Faridpur ৳৩০০
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্টের আবেদন

আমি আমার সকল তথ্য দিয়ে সরকারি ওয়েব সাইট থেকে সম্পুর্ন সরকারি ফি ৫৮০৬৳ পরিশোধ করে ফ্রম এবং পেমেন্ট রিসিট সাথে নিয়ে গেছি নিজের এবং বাবা মায়ের ভোটার আইডির ফোটো কপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে গেছি বিদ্যুৎ বিলের কাগজ সাথে নিয়ে গেছি পরে তারা সব কাগজ পর্যবেক্ষণ করে আমাকে বলে পেমেন্ট রিসিট সোনালী ব্যাংকের রিসিটের মত হতে হবে তাতে oid থাকবে তাদের আমি অনলাইন পেমেন্ট এর সূর্য পে এর রিসিট দেখায় তারপর বলে আজ আর আবেদন জমা হবেনা আগামীকাল আসুন এটা গত ২৫/৮/২৬ এর কথা এর পর দিন ঈদে মিলাদুন্নবী সরকারি ছুটি তাই পরের রবিবার আসতে বলে আমি বাইরে কম্পিউটার এর দোকানে আসতে দোকানদার আয়ামাকে ধরে বলে ভাই ৩০০০ টাকা দাও আজকেই ফিঙ্গার দিয়ে ছবি তুলে বাড়ি চলে যাও পরে বলে কয়ে ১৫০০ টাকা দেওয়ার পর ওই দিনই ফিঙ্গার দিয়ে ছবি তুলে আ

ঘুষ দিয়েছি
মাগুরা ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাবনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করতে গেলে অযথা হয়রানি করতেছিল। আমার হোম টাউন কুমিল্লা হওয়াতে ঘুরাতে চাচ্ছিল। মাতার নামের ইংরেজি বানান এবং বাংলা বানান আমাকে শিখাচ্ছিল। অথচ আমার আগের পাসপোর্ট এর তথ্যের কোন পরিবর্তনই আমি করছিলাম না। সব একই ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে গেটের আনসার গার্ডদের কাছে গিয়ে বললে তারা সামনের ফটোকপি দোকান গুলো দেখিয়ে দেয়। সেখানে গিয়ে কথা বললে খুব সম্ভবত ১৬০০ টাকায় সে দিনই কাজ করে দিতে রাজি হয়। পরের দিন টাকা দিয়ে সাথে সাথে পাসপোর্ট এর সকল কাজ সম্পন্ন করে নেই।

ঘুষ দিয়েছি
পাবনা ৳১.৬ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নির্বাচন অফিস থেকে এন আইডি ভেরিফিকেশন

পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করলে এনআইডি ভেরিফিকেশন এর জন্য নির্বাচন অফিসে পাঠানো হয়। জেলা নির্বাচন অফিসে সিঁড়ির পাশের রুমে যিনি এন আইডি ভেরিফাই করবেন উনি উপস্থিত সবার থেকে ২০০ টাকা করে ঘুষ নিয়ে সার্টিফিকেট দিচ্ছে কিন্তু কাউকে টাকার রশিদ দিচ্ছে না। কিন্তু আমি প্রতিবাদ করলে উনি বলে যে আপনি সোনালী ব্যাংকে ২০০ জমা দিয়ে রিসিপ্ট নিয়ে আসেন, আর আমাকে টাকা দিলে আপনাকে যেতে হবে না। তখন আমি ব্যাংকে টাকা জমা দিয়ে ভেরিফাই করি। কিন্তু আমার সাথে থাকা উপস্থিত সবাই তাকে ২০০ টাকা করে দিয়ে এনআইডি ভেরিফাই করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসেও সেবাগ্রহীতারদের অনেকের থেকে খোঁজ নিয়েছি উনি সবার থেকেই ২০০ টাকা করে নিয়েছে। সেই সংখ্যাটা ২০০ এর মত

ঘুষ দিইনি
চাঁপাইনবাবগঞ্জ ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আমার মা গত বছর ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন নিয়ত করেন । তখন পাসপোর্ট তৈরি করার জন্য আমি ও আমার আম্মু খাগড়াছড়ি সদরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই । ৫বছরের ই-পাসপোর্ট ফি ৪২৫০টাকা ছিলো । কিন্তু পাসপোর্ট অফিসে যাওয়ার পর কর্মকর্তারা বিভিন্ন কাগজ পত্রের জটিলতা দেখায়। পরবর্তীতে একজন আনসার বলেন যে আসলে এইখানে হবে না আপনি বাহিরে কম্পিউটার দোকানে যোগাযোগ করেন মূলত কম্পিউটার দোকানের মাধ্যমেই তারা দালালীর অর্থ নিয়ে থাকেন ।পরবর্তীতে ৬০০০টাকার বিনিময়ে ৫বছর মেয়াদে ই-পাসপোর্ট তৈরি করতে হয়েছে ! টাকা ছাড়া পাসপোর্ট অফিসে কোন ফাইল লড়াচড়া হয় নাহ

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি সদর ৳১.৮ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ইস্যু

নতুন পাসপোর্ট ইস্যর জন্য অনলাইনে আবেদন করে অফিস কাউন্টারে আনুষাঙ্গিক কাগজের সাথে বিদ্যুৎ বিলের কপি দাবি করে। প্রিপেইড মিটার জানালে অনলাইন হতে মিটার গ্রাহকের তথ্য প্রিন্ট দিয়ে তা নেসকো অফিস হতে সত্যায়ন করতে দিতে হবে। অথচ পাসপোর্ট আবেদনে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী স্থায়ী ও বর্তমান ঠিকানা একই এবং কোন পরিবর্তন ছিল না। পরিশেষে স্থানীয় দালাল চক্র টাকার বিনিময়ে অতিরিক্ত এসব কাগজ ছাড়ায় ৩০ মিনিটের মধ্যে ছবি ও ফিঙ্গার গ্রহন সম্পন্ন করে দেয়।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রি-নিউ

আমার বড় ভাইয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবার পাসপোর্ট রি-নিউ করতে চায় কিন্তু পাসপোর্ট অফিস থেকে একটি টেক্যনিকাল ত্রুটির কথা জানানো হয় এবং আড়াই(২.৫) বছর যাবত তাকে সিলেট পাসপোর্ট অফিস টু ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিস এই কাগজ নেই সেই কাগজ নেই বলে হয়রানি করা হয়। পরবর্তী আগারগাঁও পাসপোর্ট অফিস একজন উর্ধ্বতনকর্মকতা উনাকে ২ লাখ টাকা দিতে বললে অনেক বুঝিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা রাজি করানো হয়। পরবর্তীতে ঢাকা মুহাম্মদ বসিলা পাসপোর্ট অফিসে গিয়ে আমি এবং আমার বড় ভাই সেখানে কর্মরত পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ১লাখ ৪০ হাজার টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে বাড়ি আসি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৪০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

ঘুষ

পাসপোর্ট অফিসে সব ঠিক থাকা সত্ত্বেও কয়েকবার কাগজ জমা দিয়েছি কিন্তু ডকুমেন্ট সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বারবার রিজেক্ট করে পরে কম্পিউটার দোকানে গিয়ে জানতে পারলাম তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগে ওই টাকার বিনিময়ে তারা কাগজে একটা কোড বা নাম্বার লিখে দেয় ওটা তাদের কাছে গেলে তারপর হয়ে যায় বাধ্য হয়ে দিয়েছি তারপর কাজ হয়ে গেছে

ঘুষ দিয়েছি
বরিশাল ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

yes

সব কাগজ ঠিক থাকলেও ওরা আপনার কাজ করবেনা। বলবে বানান ভুল বা পরে আসেন। বাহিরে ওদের দালাল থাকে ,যখন দালাল এর কাছে যাবেন ওরা ওই ফটোকপি ফরম এর মধ্যে একটা সিল বা একটা চিনহ দিবে ,তখন এটা নিয়ে ভিতরে গেলে এক মিনিটএ কাজ সেস। কুমিল্লা পুরো অফিস করাপশন এ ভরা।টাকা ছাড়া কোন পাসপোর্ট হয় না।

ঘুষ দিয়েছি
cumilla ৳২.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য