সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,১৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইনে আবেদন এবং টাকা পেমেন্ট করার পরে পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে গেলে এই কাগজ লাগবে,ওই কাগজ লাগবে বলে হয়রানি করে এবং বলে বাইরে দোকানে গিয়ে না হয় ক্যান্সেল করেন না হয় সবকিছু ডকুমেন্টস নিয়ে আসেন।বাইরে দোকানে ক্যান্সেল করতে গিয়ে দোকানদার বললো আমি সব কিছু করে দিতে পারবো ১৭০০ টাকা লাগবে।হাতে টাকা ছিলো ও না।মামাকে ফোন দিয়ে ২০০০ টাকা আনিয়ে তারপর দোকানদারকে টাকা দেই।পরে আমারে ১০৪ নাম্বার রুমে গিয়ে সাইন নিতে বললো।১০৪ নাম্বার রুমে থাকা লোকটা সাইন দিয়ে দিল।আমার ডকুমেন্টস এ যদি ঘাটতি থাকে তাহলে টাকা দেয়ার পরে আমার কাগজপত্রে সাইন কিভাবে দিল। যে লোকটা প্রথমে কাগজপত্র নিতে চাইছিল না তিনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসছিল আর দোকানদার বলছিল সে নাকি ১৭০০ টাকা থেকে ২০০ টাকা পাবে বাকি থাকা পাসপোর্ট অফিসে

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳১.৭ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Renewal

পাসপোর্ট রিনিউ করতে গেলে আমার নামের বানান নিয়ে ভুল ধরে। হাস্যকর ব্যাপার আমার আগের পাসপোর্ট এবং আমার জাতীয় পরিচয় একই বানান বহন করে। উনি বলতে শুরু করেন নাম ঠিক করতে হবে। অদ্ভুত ব্যাপার হলো আমি নাম কিংবা নামের বানান কীভাবে ঠিক করব আর কেন করব যেখানে আমার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, আগের পাসপোর্ট সব একই বানানের। বাংলায় '—' ইংরেজিতে — লেখা যাবে না-বলে আমাকে ২০৩ নাম্বার রুমে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট আউট করতে বলে। আমি প্রিন্ট করে আনলেও সেদিনের মতো ঐ লোক উঠে গেছে। পরের দিন যখন গেছি বলে এসব ভুল নিয়ে এলে পাসপোর্ট হবে না। পরে বলে, বাইরে অমুক দোকান থেকে সব ঠিক করে আনেন। বাস্তবে ঐখানে গেলে ২০০০টাকা চায়। এরা সব এসুতায় চলে। পরে পরিচালক কক্ষে কথা বলে সমস্যার সমাধান হয়। পাসপোর্ট পাই ৩ সপ্তাহ পর।

ঘুষ দিইনি
Jessore ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাস‌পোর্ট

পাস‌পের্ট আবেদন সরাস‌রি জমা নেয়া হয়না। অ‌ফি‌সের নির্ধা‌রিত দা‌লাল ফাইলে চিহ্ন দিলে সেগু‌লো প্রশ্ন করা ছাড়াই জমা নেয়। যেমন জন্মনিবন্ধন দ্বারা আবেদন করা পাস‌পোর্ট এর ক্ষে‌ত্রে চেয়ারম‌্যান কতৃক অনলাইন ক‌পি ভে‌রিফাই, আইডি কার্ড ইসি থে‌কে ভে‌রি ফাই ক‌রে আন‌তে ব‌লে যা অনর্থক। কেননা ভে‌রিফাই হ‌য়েই আব্নে‌টি সম্পন্ন হ‌য়ে‌ছে। বেকার লিখ‌লে বেকার সনদ চায়। আগের পাস‌পো‌র্টে স্বামী স্ত্রীর নাম আছে তাও কা‌বিন নামা চায়। এভা‌বে হয়রানী ক‌রে। সব ঠিক থাক‌লে বল‌বে কোথায় ফিলাপ ক‌রে‌ছেন নতুন ক‌রে আবেতন ক‌রেন, ১‌টি জন্ম‌নিবন্ধন বা এনআইডি দি‌য়ে ২য় বার আবেদন অসম্ভব। টাকা ২০০০‌দি‌লে সব ও‌কে।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেছি। সেখানকার কর্তব্যরত অফিসার ফিঙ্গার এর জন্য 2000 হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন নয়তো হবেনা তখন বাধ্য হয়ে সেটিতেই রাজি হয়ে যায়

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

ফিঙ্গার প্রিন্ট ও বায়োমেটিক

Ami passport er jonno apply koresi May mash e, to fingerprints dewar jonno appointment chilo 21 tarikh.Jawar por passport office er Officer bole birth certificate er main copy lagbe. To pore abar niye jai avabe amk pray 4 din ghuraise emni bole eta nai ota naii. Iccha kore hoyrani koray jeno amra birokto hoiye tk dei. Tarpor birokto hoiye goto 18 tarikh dalal 1500 tk chay dilam porei kaj hoiye gelo emne to 3 mash ghuraise. R tk ta dalal kisu ney officer ra kisu ney evabei chole

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ভেরিফাই

পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ ২০০০ টাকা ঘুষ চেয়েছিলো আমি প্রথমে দেই নাই। যার কারণে সে পাসপোর্ট ভেরিফাই করে নাই পরে ১মাস পরে তাকে ফোন দিলে বলে হবে না। টাকা দিলে হবে। কিন্তু টাকা বেশি দিতে হবে। তার পরে আমি ১৭০০ টাকা দেই🥲 তখন আমার পাসপোর্ট দরকার ছিলো তাই টাকা দিয়ে করেছি তা না হলে এই পুলিশ সালাদের টাকাই দিতাম না।🤬 এই দেশের সব থেকে বর শত্রু বাংলাদেশ পুলিশ ।🤬

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

আমি নিজ জেলা চট্টগ্রামের বাহিরে। আমার বাবার চাকরিসূত্রে ছোট থেকেই চট্টগ্রামেই বড় হওয়া। আমি নিজে নিজে কোনো দালাল মাধ্যম ছাড়া পাসপোর্ট করতে গেলে আমাকে নানা অহেতুক প্রশ্ন এবং হয়রানির শিকার করে। সব তথ্য সঠিক হওয়ার পরও আমার কাছে অহেতুক কিছু ডকুমেন্টস দাবি করে। তাদের চাহিদা মতো ডকুমেন্টস নিয়ে গেলে আবার ভিন্ন কাহিনি শুরু করে। পরবর্তীতে বিরক্ত হয়ে একজন দালালের কাছে যাই। দালাল ঐদিনই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয় এবং ৪০০০ টাকা দাবি করে। দালাল পাসপোর্টে ফাইলের সাথে একটি বিশেষ কোড সংবলিত একটি কাগজ ধরিয়ে দেয়। পরে ঐ কাগজ নিয়ে সরাসরি উপপরিচালকের রুমে যেতে বলে। কোডটি দেখার সাথে সাথে সই করে দিয়ে আমাকে ছবি তুলতে পাঠায় এবং কোনো লাইনে দাড়ানো ছাড়া ছবি তুলি। পরবর্তী ৬ কর্মদিবসেই পাসপোর্ট

ঘুষ দিয়েছি
মনসুরাবাদ ৳৪.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে যেয়ে সব কাগজ ঠিকঠাক থাকার পরেও আমাকে ৩ বার এইটা নাই ওইটা নাই বলে ঘুরাচ্ছে। কিন্তু পাসপোর্ট করার সাইটে যেগুলো লিখা ছিলো সবগুলোই নিয়ে গেছি। এতোবার ঘুরানোর পরে বুঝলাম আর হবেনা এভাবে। তখন পাসপোর্ট অফিসের সামনের দোকানে কথা বলার পরে উনি আরো ২০০০ টাকা এক্সট্রা দাবি করলেন আর বললেন সোজা ঢুকে যান, নিয়ে নেবে। মজার ব্যাপার হলো যিনি প্রতিবার আমাকে ফেরত দিচ্ছিলেন এবার কোনো কথা না বলে কাগজ জমা নিয়ে নিলেন এবং সবকিছু ২০ মিনিটের মধ্যে শেষ।

ঘুষ দিয়েছি
নাটোর ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

সিরিয়াল আগে দিবে বলে ঘোষ চাইছে।

আমি কুমিল্লা পাসপোর্ট অফিসে যাওয়ার পর ৩/৪ ঘন্টা লাইনে দাড়িয়ে থাকি, প্রথমে জমা নেয় নাই বলতেছে ভুল আছে কিন্তু একই ফাইল পুনরায় জমা নিছে কোনো ভুল ছিলো না। দ্বিতীয় বার লাইনে দাড়ালে আমাকে প্রস্তাব করা হয় ৫০০ টাকা দিলে সিরিয়াল সামনে দিবে কিন্তু আমি রাজি হয় নি আবার ২ ঘন্টার মত লাইনে দাড়িয়ে থেকে ফাইল জমা দিছি।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৫০০
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়

পাসপোর্ট করতে গেছি ই পাসপোর্ট যদিও এক মাস আগে আমি একটা পাসপোর্ট করেছিলাম সেই পাসপোর্ট টা হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়াতে আমি আবারো পুনরায় পাসপোর্ট করতে গেছি আমার আগের পাসপোর্ট এর ফটোকপি ছিল এবং হারিয়ে যাওয়ার কারণে আমি থানায় জিটি করছি এই যেটির কপি ছিল আমার সমস্ত কাগজপত্র ওকে ছিল কিন্তু আগের পাসপোর্টে অবিবাহিত লেখা থাকার কারণে একমাস পরে যেটা করতে দিছি সেটা তো অবিবাহিতই দিছি কিন্তু তারা যেভাবে হোক বের করতে পারছে যে আমি বিবাহিত তখন আমারে বলতেছে কাবিননামা লাগবে আরো অনেক কাগজপত্র লাগবে না হয় পাসপোর্ট হবে না কিন্তু বাইরে আসার পরে এক দালালের মাধ্যমে ২০০০ টাকা দেওয়া হইছে তখন আমার পাসপোর্ট ওকে হয়ে গেছে আর কোন সমস্যা নেই

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

E passport আবেদন

সরাসরি দাবি করেন নি। কেন এনআইডি আর জন্ম সনদ দুটোই দিসি এজন্য ফরম নিবে না। আইডি নাকি যাচাইযোগ্য না! গেলাম ট্রাভেলসে। বললো অফিসারের জন্য টাকা চাইছে। দিতেই চুপচাপ কাজ হয়ে গেলো!

ঘুষ দিয়েছি
Sylhet ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হলাম

আমি নওগাঁ পাসপোর্ট অফিসে ১৫,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। তারা এমন একটি পদ্ধতিতে কাজ করে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ফাইলের ভেতরে তারা এমন কিছু ডট বা সাইন ব্যবহার করে, যা দেখেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝতে পারেন যে ফাইলটি ঘুষের টাকা দিয়ে এসেছে। আর ঘুষ না দিলে কোনো না কোনো অজুহাতে তারা আপনার ফাইল বাতিল করে দেবে অথবা বিভিন্নভাবে হয়রানি করবে।

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন ফরমের নাম সংশোধন।

একজন নারী পাসপোর্ট অফিসের কর্মচারী, অফিসের একজন আনসার সদস্য,দালাল ও অফিসের বাইরে যারা কম্পিউটারে আবেদন করে দেন টাকার বিনিময়ে।

ঘুষ দিইনি
সাতক্ষীরা ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

passport apply

পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হয়।টাকা প্রদান না করলে আপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়।কিন্তু একি জিনিস সরকারি ফি বাবদ ৮০০০/- অথবা । ৮৫০০/- প্রদান করলে সাথে সাথে আপ্লিকেশন গ্রহণ করা হয়।

ঘুষ দিইনি
মময়মনসিংহ সদর ৳৩.৩ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য