সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,০৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পেশায় স্টুডেন্ট হওয়াতে আবেদন পত্র জমা নেয় না। বিভিন্ন ডকুমেন্টস এর দোহাই দেয়। গেটের বাইরে দালালের ছড়াছড়ি, ওদের সাথে কন্টাক্ট করলেই কোন ডকুমেন্টস লাগে না।আর ঐদিনেই ফিঙ্গার দেওয়া যায়। আমার এটা খুবই জরুরি ছিলো এবং আমার ফ্যামিলি চায় না কোন ঝামেলায় জড়াতে, তাই আমি টাকা দিয়ে করিয়ে নিয়েছি।

ঘুষ দিয়েছি
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport make korte

Ami uttara passport office a gesilam apply korar pore sob kaj niye. And pore amar nam vul dorsilo eita amio mani je vul chilo surname e full name chilo. Tar pore arekta vul dorse seita ami unemployed disilam.to unara reject korar pore ber hoitei koyekta dalal amake dhore bose, bolse vai ki hoise ami thik kore dite parbo. Ami pore r kuno way na peye tader kase jay karon sedin chilo Thursday er karonei sedin miss korle r hobe nah. Tar pore, ami shei dalal ke 1700 tk dei. She sudhu amake ekta name correction er ekta paper dei. Jeita request hisabe chilo. And tar pore ami direct kuno line a na dariye soja sob kagoj oi room a disi. Tar por sedin e sob ok kore aschi.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৭ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি নিজে থেকে আবেদন করেছিলাম, সরকারি ফি আমি দিয়েছি এবং যে সকল ডকুমেন্টস সাথে রাখতে হবে আমি সকল কিছু নিয়েছি । আমি যখন লাইনে দাড়িয়ে সিরিয়াল মেইনটেইন করে ৩ ঘন্টা লাগিয়ে কাউন্টারে গেলাম আমাকে জানানো হলো যে আমার চেয়ারম্যান এর সার্টিফিকেট লাগবে কিন্তু কোথাও ম্যানশন করা নেই চেয়ারম্যান সার্টিফিকেট এর কথা। আমি যেহেতু চাকরিজীবী পেশা দিয়ে আবেদন করেছিলাম আমি আমার অফিসের এনওসি ও আইডি কার্ড নিয়েছিলাম । তখন কাউন্টার থেকে একজন বলে পাশে দাড়িয়ে থাকা আনসার কর্মির সাথে কথা বলতে । আমি কথা বলতে গেলাম আমার থেকে ৩ হাজার টাকা দাবি করা হলো এবং জানানো হলো যে ৩ হাজার টাকা দিলে আমার আর কিছু লাগবে না।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

আমাকে কয়েকদিন ঘুড়িয়েছে কাগজে সমস্যা বলে, কিন্তু কোন সমস্যা ছিল না। পড়ে পাবনা পাসপোর্ট অফিস এর কর্মী আমার কাছে ২০০০ টাকা দাবি করে , পড়ে বলে কয়ে ১২০০ টাকা দেই । এর পর করে দিয়েছে আর কোন সমস্যা ধরে নাই ‌ ।

ঘুষ দিয়েছি
পাবনা ৳১.২ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport renew

আমার কম্পিউটার দোকান আছে, আমি নিজে পাসপোর্ট এর আবেদন করি এবং ব্যাংক চালান সহ কেটে দেই তাদের সবাইর টা দালালদের চেনেল নাম্বার থাকে, আমি নিজের পাসপোর্ট করার সময় তাদের চেনেল ছাড়া যায় তাই তারা অনেক হয়রানি করে, পরে দালাল ধরে চেনেল বসিয়ে দেই তখন আার কোন সমস্যা থাকেনা। ফাইল সুন্দর করে জমা নেয়

ঘুষ দিয়েছি
Brahmanbaria ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

অনলাইনে সব ফিলাপ করে নিয়ে গেলেও লাল কালি দিয়ে দেয় ইমেইল এড্রেসে। পরে ঠিক করে আনতে বলে। কিন্তু ইমেইলে সমস্যা ছিল না। পরে বাইরে বের হলে এক লোক বলে তারে ১০০০০ দিলে করে দিবে। তখন খুব আর্জেন্ট দরকার ছিলো। পরে উনি এক কম্পিউটার দোকানে নিয়ে আবার ফর্ম ফিলাপ করান। তারপর কাগজে কিছু একটা করেন। এরপর সেই কাগজ দিয়ে কাজ হয় পাসপোর্ট এর।

ঘুষ দিয়েছি
Munshiganj ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

নিজে অনলািন আবেদন করা ফাইল পাসপোর্ট অফিসে জমা দিলে তারা কত প্রকার সমস্যা খুজে বার করে তার একটা উদাহরণ দেই: মনে নিজ পেশা দেওয়া হল প্রাইভেট সার্ভিস তো তারা বলবে এইটা হবে না আপনা টিউসনি করান আপনার এটা বেকার হবে, যুদি বলেন জবি করি বলবে জবের প্রমাণ পত্র দেন, আমি তখন দ হয়ে বলি এখন কি করব তখন মিয়া খলিপার ছেলে গুলো বলে আপনার আবেদনে ভুল আছে সংশোধনের জন্যআবেদন করেন, আবেদন করার পর বলে আগামীকাল আসেন দেখি কি করা যায়। যারা ১৫০০ টাকা দেয় তাদের কোনো সমস্যা হয় না তাদের রেপার কোড ৭৯ নাম্বারের ইমেল অপশনে দেওয়া তাখে।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন বানানো

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম তারা সরকারি ফি বাবদ ৮৫০০ টাকা ছাড়াও আরও ৬৫০০ টাকা অতিরিক্ত দাবি করে । নাহলে তারা পাসপোর্ট বানায় দিবে না । তারা নিজেরা কথা বলেন না , ওখানে অবস্থান করা দালাল দিয়ে কথা বলায় এবং সেই সাথে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে আরও ৪০০০ টাকা অতিরিক্ত দাবি করে বসেন যে আপনার বাসায় না গিয়েই শুধু এখানে থেকেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ঘুষ দিইনি
গাইবান্ধা ৳১৯.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নতুন/রিনিউ/সংশোধন

সিলেটের পাসপোর্ট অফিসে দিনেদুপুরে চলছে কথিত ‘মার্কা’ বাণিজ্য। অভিযোগ অনুযায়ী, ১০ বছরের পাসপোর্টে ১,৭০০ টাকা এবং ৫ বছরের পাসপোর্টে ১,২০০ টাকা না দিলে সাধারণ মানুষকে নানা অযৌক্তিক কাগজপত্রের অজুহাতে হয়রানি করা হয়। নামের বানান, পুরোনো পাসপোর্টের তথ্য অনলাইনে না দেখানোর মতো নানা কারণ দেখিয়ে আবেদনকারীদের ফেরত দেওয়ার অভিযোগও রয়েছে। সারাদিন লাইনে দাঁড়ানোর পর বিকেলে ফিরে এসে অনলাইনে আবেদন বাতিল পাওয়ার ঘটনাও ঘটছে—ফলে পরদিন আবার শুরু করতে হচ্ছে পুরো প্রক্রিয়া। এভাবে প্রতিদিন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অনিয়ম বন্ধ করা হোক এবং সেবাপ্রার্থীদের হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.৭ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আফতাবনগর পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব। আমি বর্তমান ঠিকানা যেটা এনআইডিতে দেয়া, সেখান থেকে অন্য স্থানে এসে থাকি। তাদের কথা, এনআইডিতে যেটা আছে - সেটাই থাকবে। এরপর পাসপোর্ট অফিস থেকে বের হয়ে ফটোকপি দোকানের দালালের সাথে কথা বললাম। বললো, করে দেয়া যাবে, কিছুই জিজ্ঞাসা করবে না। প্রতি পাসপোর্ট ১৭০০ টাকা করে লাগবে। এরপর টাকা দেবার পর বললো: মাঝের চশমা পড়া মহিলার কাছে যাবেন। অথচ কিছুক্ষন আগে এই মহিলাই ফাইল রিজেক্ট করেছে। ওমা, এবার বলে: যেহেতু আপনি ফাইল সংশোধন করে এনেছেন, উপর তলায় যেয়ে ছবি তুলেন। আল্লাহ এই সিন্ডিকেটের বিচার করুক। আমিন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৭ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্টের জন্য আবেদন

নামের পরে Md এর পর ডট (.) ছিল। কিন্তু ব্যাংক ট্রানজেকশন রিসিটে সিস্টেমের কারণে ডট বসানো যায়নি। তিনমাস ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে কোনো সমাধান করতে পারিনি। পাসপোর্টের জরুরি প্রয়োজনে টাকাটা দিতেই হল।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Driving Licence Pass

আমি ড্রাইবিং লাইসেন্স পরীক্ষা দেই, পেছনে বে দিতে হালকা লেগে যায় , যার কারণে আমাকে ফেইল দেয়, পরবর্তীতে একজন কম্পিউটার অপারেটর যিনি ছবি তুলেন তিনি দেখলাম বেশ কয়েকজন থেকে টাকা নিচ্ছেন সরাসরি যার কারণে অফার করে আমাকে ফেল দিয়েছে 5 হাজার টাাকা দিলে উনি আমাকে পাশ করিয়ে দিবেন পরবর্তীতে উনি 4500 টাকায় রাজী হয়, এবং আমি পরীক্ষা না দিয়ে রাতে এসে পাস দেখি অনলাইনে।

ঘুষ দিয়েছি
Keraniganj BRTA ৳৪.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

জাদুর ফটোকপির দোকান

পাসপোর্ট অফিসে গেলে শুধু ঘুরাই, এই নাই ওই নাই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তোমার মৃত দাদার id card নিয়ে আসো, মৃত দাদির সাথে একটা সেলফি নিয়ে আসো, দুনিয়ার সমস্যা ! কিন্তু পাশের একটা কম্পিউটার এর দোকানে গেলে সব সমস্যার সমাধান হয় 1500 2000 (2 বছর আগের price এটা এখন বেশি ও হইতে পারে জানিনা)

ঘুষ দিয়েছি
Bogura ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Renewal E Passport

3000 taka na dile file submit korbe na police, negative diye dibe....jodio eta 3no passport amar MRP to E Passport convert. Police jedin call diye dekha korlo uni tokon matro namaz pore ber hoyeche masjid theke, lomba dari.... Ami mone korechi vhalo manush.. oma ese bole 3000 taka lagbe, ta chara charbena... Jehetu ami job kori unar sathe bar bar dekha kora amr pokkhe possible na tai 3000 taka gush dite baddo hoyechilam.... Amio

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য