সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

ক্যান্সার এর থেরাপি

আমার বোন ক্যান্সারে আক্রান্ত। মহাখালীতে একজন ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিচ্ছে। একটি টেস্ট করতে আশুলিয়া গণকবারি বাংলাদেশ আণবিক গবেষণা প্রতিষ্ঠান এ ক্যান্সার হাসপাতালে যাই। টেস্ট করাতে চাইলে বলে যে কোন সরকারি ডাক্তারের সুপারিশ লাগবে। পরে ডাইরেক্টর এর সাথে যোগাযোগ করি। তিনি অন্য একজন ডাক্তারের নাম বলেন যোগাযোগ করতে। সে সরাসরি ২০০০০ টাকা অতিরিক্ত চান। আমি টাকা দেই এবং চিকিৎসা লই।

ঘুষ দিইনি
গণক বাড়ি,আশুলিয়া ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

আমার বাচ্চা জম্মের পর nicu দরকার হয়েছে পরে আমি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে যাই আমার তখন খুব টাকার সংকট ছিলো তাই সরকারি হাসপাতালে যাই সেখানে যাওয়ার পর বললো সীট খালি নাই কিন্তু আনসার এসে বললো ১০হাজার টাকা দিলে ব্যবসা হয়ে যাবে।

ঘুষ দিইনি
ঢাকা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

িইমারজেন্সী সেবা

আমার স্ত্রীর আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় ইমারজেন্সী গাজীপুর সদর হাসপাতাল যাই। ওখানে কর্তব্যরত চিকিৎসক প্লাস্টার করতে বলে। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একজন লোক বলে যে ১২০০ টাকা লাগবে। পরে দামাদামি করে ৮০০ টাকায় প্লাস্টার করে দেয়। পরবর্তীতে পায়ের ব্যথা বাড়ার কারনে নিটোরে যাই, ওখানে ফিঙ্গার স্ট্রিপিং করে দেয় এবং বলে যে প্লাস্টার করার প্রয়োজন ছিল না, এমনকি ভুল ভাবে প্লাস্টার করার কারণে চাপে থেকে পায়ে ব্যথা বেড়ে গেছে।

ঘুষ দিয়েছি
গাজীপুর সদর ৳৮০০
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

মাতৃত্ব সার্টিফিকেট

আসসালামু আলাইকুম ভাই আমি একদিন আমাদের চেয়ারম্যান অফিসে গিয়েছিলাম কাশিনগর কুমিল্লা চৌদ্দগ্রাম মাতৃ সেবার আবেদন করার জন্য তো ওখান থেকে বলেছে যে আপনি সরকারি হসপিটালে যান এখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসার অফিস থেকে বলেছে যে আপনি ওই হসপিটালে যান ওখানে গেলে একটি সার্টিফিকেট দিবে আপনাকে ফ্রি আমি ওখানে গিয়েছিলাম তা তারা বলতেছে যে আমাকে ২০০ টাকা দেওয়ার জন্য পরে আমার সাথে অনেক বার্গেডিং হয়েছে পরে শেষমেষ আমাকে ২০০ টাকা দিতেই হল ২০০ টাকা দিয়ে আমি একটি সার্টিফিকেট নিয়ে আসছিলাম ওখানে ওষুধও সরকারি ওষুধ তো আমি যতটুকু জানি ফ্রী ওষুধ নিতে হলে নাকি টাকা দিতে হয় ওদেরকে প্লিজ আপনারা একটু দেখবেন বিশেষ করে আমরা প্রবাসীরা একটু বেশি হয়রানি হই

ঘুষ দিইনি
Cumilla ৳২০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

পুরান ঢাকার ঢাকা মেডিকেলে, আই সি ইউ সেবা নাম করে, প্রতিমাসে তিন কোটি টাকারও বেশি, বাগবাটোরা হচ্ছে, এইসব কিছু নিয়ন্ত্রণ করছে, ওয়ার্ড মাস্টার, ও ওয়ার্ড বয় থেকে শুরু করে, ঢাকা মেডিকেলের আশেপাশে, বিভিন্ন ডায়গনিক সেন্টার ও ছোটখাটো ক্লিনিক গুলো, এই ব্যবসার সাথে জড়িত, এখানে সবাই পার্সেন্টেজ পায়,

শুধু দাবি করেছে
পুরান ঢাকা ৳৩.০০ কোটি
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

,,,,

আমার ম‌া‌য়ে তখন তেজগাও নাক কান গল‌া হ‌স্পিটা‌লে ভ‌র্তি ছিল তো ওষুধ হাস্পাতাল থে‌কে দেওয়ার কথা ছিল তারা নার্স রা ব‌ল্লো সরকার‌রি ওষুধ নাই বাইরে থে‌কে কি‌নে আনুন । তো হাস্পাতা‌লের বা‌হি‌রে মিল্ব‌ভিটার সা‌থে এক‌টি ফা‌মি‌সি‌তে গেলাম ওষুধ আন‌তে সেই লিস্ট ওনুজা‌য়ি ওষুধ চাইলাম তখন আমা‌কে সরকা‌রি ওষুধ দি‌লো । অথচ ওই ওষুধ ফি‌তে পাওয়ার কথা ছিল তা আমা‌কে টাকা দি‌য়ে কিন‌তে হ‌লো ।

ঘুষ দিয়েছি
তেজগাও ৳৯০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর এমসি রিপোর্ট প্রদানে টাকা লেনদেন না হলে বিলম্ব, টাকা ছাড়া কোন রিপোর্ট সম্পূর্ণ হয় না

মামলা তদন্তে ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট না পেলে মামলা নিষ্পত্তি করা যায় না,এমতাবস্থায় ভিকটিমের মেডিকেল রিপোর্ট পাওয়ার জন্য সরেজমিনে নিজে গিয়েও পাওয়া সার্টিফিকেট আনতে হয়, কেননা টাকা লেনদেন না হলে ঐ রিপোর্ট শুধু ফাইলেই থাকে সরবরাহ হয় না, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড রুমে গেলে দেখতে পারবেন তাদের কাজের গতি আর লেনদেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল স্যার দৃষ্টি আকর্ষণ করছি, নাম মেনশন করলাম না,তবে তাদের কাজের মান এবং গতি দেখলেই বুঝা যায় কেন এত বিলম্ব, আমি জাস্ট এইটুকু বলবো স্যারকে যে রিপোর্ট রেডি ঐগুলো সরবরাহ হয়েছে কি না, করলে রিসিভ স্মারক গুলো মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন, ওনার টাকা চাইতে হয় না কাজ আদায় করিতে এমনিতেই টাকা হাতে চলে যায়।।

ঘুষ দিয়েছি
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (রেকর্ড রুম) ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতালের দালাল

আমার সন্তানের মাথা কেটে গেলে হাসপাতালের জরুরূী বিভাগে নিয়ে গেলে ডাক্তারের সিরিয়াল পেতে।প্রথম দিনে ৫০ দ্বিতীয় দিনে ২০০ টাকা দেওয়া লাগে

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳২৫০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

সেবা নিতে

আমি আমার স্ত্রী কে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে জরুরি বিভাগের ট্রলির জন্য ৩০০ টাকা দিতে হয়। আবার ওয়াডে গিয়ে ওয়াড বয়কে ২০০ টাকা দিতে হয়। অথচ এই সেবা গুলি আমাকে দেশের নাগরিক হিসেবে ফ্রী পাওয়ার কথা ছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

সরকারি সেবার নামে ঘুস বানিজ্য

হাসপাতালে মানুষ বিপদে পড়ে সরকারি সেবা নিতে যায় যা একটি দেশের নাগরিক অধিকার। আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৩০/০৮/২০২৬ তারিখে অপারেশনের রোগীকে ৫ তলা থেকে ১১ তলায় নিয়ে যেতে হুইল চেয়ার খোজ করতে গেলে একজন লোক আমাকে বলে আমি নিয়েরযাবো। আপনি কী করেন আমি আমার পেশার বিবরণ দেই। তারপর সে আমাকে বলে ২০০ টাকা দিতে হবে ১১ তলায় হুইল চেয়ার দিয়ে নিয়ে যাবো। হাসপাতালের সরকারি হুইলচেয়ার দিয়ে তারা বানিজ্য করছে

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ৳২০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসার জন্য অনুমতির জন্য সিভিল সার্জন এর কার্যালয়ে

চিকিৎসার জন্য অনুমতি। সিভিল সার্জন এর কার্যালয় থেকে বলে অনুমতি আপনাকে দিবে না। এই চিকিৎসার জন্য। আমার গলাতে অপারেশন এর কথা বলেছে তাই আমি ভারতে চিকিৎসা করতে চাইছি।পরে অনেক দিন গিয়েছি, বলে বাতিল হয়ে যাবে, পরে ৩০০০ টাকা দিয়ে আমাকে অনুমতি নিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

নোয়াখালী জেনারেল হসপিটাল।

কিছুদিন আগে আমার ওয়াইফের সরকারী হাসপাতালে সিজার হয়, সিজারের পর একজন সিনিয়র নার্স আমাকে বললেন কিছু চা নাস্তার জন্য টাকা দিলে তিনি আমাকে সরকারী সব ঔষধ দিবেন। পরে ২০০ টাকা দিয়ে ঔষধ গুলা নেওয়া লাগছে। তাও সব ঔষধ পেলাম না

ঘুষ দিয়েছি
Noakhali ৳২০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডোপ টেস্ট

ডোপ টেস্ট পরীক্ষা, নিজ জেলা না হওয়ায় আমার জেলায় করতে বলে,, টাকা দিলে আবার করে দিসে,,

ঘুষ দিয়েছি
কক্সবাজার সদর হাসপাতাল,প্যাথলজি ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা সেবা

ঘটনা হচ্ছে ২০২৬ সালের ঈদুল আযহা (কোরবানি) এর দিন। গরু কাটতে গিয়ে পায়ে ছুরি লেগে কিছু কেটে যায়। আমাকে একটা সেলাই করতে হয়। ঐদিন দ্রুত গেলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট দেখে একটা পায়ে সেলাই করে দিল। মজার ব্যাপার হচ্ছে ডাক্তার দেখলোও না। ডাক্তার শুধু অ্যাসিস্ট্যান্ট থেকে বর্ণনা শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিল। আসার সময় আমার কাছে দাবি করল ওনারা (ডাক্তার, এসিস্ট্যান্ট, অন্যান্যরা) ছুটির দিনে মানুষের সেবা করছে। উনাদেরকে একটু খুশি করি। এসিস্ট্যান্ট এর হাতে ১০০ টাকা দিয়ে বিদায় হতে চাইলাম। তাতে তারা নাখোশ হলেও পরবর্তীতে এসিস্ট্যান্ট আমার কাছ থেকে ওই টাকা নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিল। প্রশ্ন হলো, ছুটির দিনে ডিউটি করলে সরকার কি ওদের টাকা দেয় না?

ঘুষ দিয়েছি
হাটহাজারী ৳১০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

মামির হাতের কবজি কাটা রক্ত পরছে কিন্তু টাকা ছাড়া কাজ হবে না,বললেন ডাক্তার

বাম হাতের কবজি পর্যন্ত কেটে পরে গেছে,হাত থেকে রক্ত পরছে আমাদের কা্ন্নার রোল পরে গেছে,হাসপাতালে আসার পরে ডক্টর রোগীকে ধরতেছে না, একজন পাশে থেকে সে বলল ৫০০০টাকা দেও, এখনি যা যা লাগে করে দিতেছি🥲🥲

ঘুষ দিয়েছি
আগারগাঁও পঙ্গু হাসপাতালে ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ছাড়পত্র নেয়ার সময়

আপনি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাওয়ার জন্যে ২০০ টাকা দেন ছাড়পত্র এখনি দিয়ে দিচ্ছি।নয় তো অপেক্ষা করতে হবে।

ঘুষ দিয়েছি
নিটোর ৳২০০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা সেবা

ঘটনাটি ২০২৪ সালের মার্চ মাসের, সে বছরটি ছিল আমার জীবনের সবছেয়ে বড় কস্টের বছর। ৩/৩/২০২৪ সালে আমার ছেলের ব্রেইন টিউমার ও হাইড্রোসেফোলাস মানে দুটি রোগ ধরা পড়ে। আমার আর্থিক অবস্থা কাবার বলে প্রাইবেট চিকিৎসা করাতে পারি নাই। প্রাইভেট চিকিৎসার জন্য ৭.৫ লাখ খরছ হবে বলে ডাক্তার বলেছিল। তাই ঢাকার আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে দুই সপ্তাহ দৌরাদৌরি করে ভর্তি করতে পারি নাই। ১৫ দিনের মাজে কেউ একজন বলেছিলো ৩০০০০ হাজার টাকা দিলে ভর্তি করে দিতে পারবে। তা আমি দেইনি। পড়ে ফেইসবুকের একটি গ্রুপে মানবিক পোস্ট করলে সেখানকার একজন ডাক্তারের সহযোগীতায় পিজি হাসপাতালে ভর্তি করি। ১৫ দিন পড় আমার ছেলের একটি অপারেশন হয়। সময় মত অপারেশন করাতে পারি নি বলে আজ আমার ছেলে সম্পুর্ন অন্ধ৷

ঘুষ দিইনি
ঢাকা ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য