সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

টেস্ট করাতে এবং টেস্টের রিপোর্ট নিতে

বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে ঢামেক নিয়ে যাই। সেখানে টেস্ট করাতে ও রিপোর্ট আনতে গিয়ে ঘুষ বাণিজ্যের শিকার হই। যদিও ডাক্তার রেকমেন্ড করে দিয়েছিল টেস্টের রিপোর্ট আর্জেন্ট দেয়া লাগবে। তবু টেস্ট করানোর পর নির্দিষ্ট সময়ে রিপোর্ট আনতে গেলে সকালে আসেন বিকালে আসেন রিপোর্ট এখনো আসেনি ইত্যাদি বলে ঘুরাতে থাকে। বাধ্য হয়ে টাকা দিয়ে বললাম এটা দিয়ে নাস্তা করবেন এইবার রিপোর্টটা দিন প্লিজ। এর সাথে সাথেই রিপোর্ট বের করতে করতে সে বললো আপনি স্পেশাল তাই স্পেশাল জায়গায় রিপোর্ট রেখে দিয়েছি। ঢামেকের জায়গায় জায়গায় চরম ঘুষ লেনদেন আর দূর্নীতি হয়। সেখানে শুদ্ধি অভিযান চালানো উচিৎ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

Internship/placement purpose

Amader internship dibe eijonno order ante jay clg theke as usual amader previous batch theke o ney er kono recept hoy na kisu din age o kotha hoisilo eita niye j hospital e taka ney jeta free hobar kotha silo per person (8000) intership e ney jeta academic porar por kori amra govt hospital theke amader clg theke e 2lak + nise na jani koto clg theke nibe amn, Dhaka all hospital e ney eta all mean all hok placement (7,30) day duty or 6 month duty taka sobaire e dite hoy naile duty dey na.

ঘুষ দিয়েছি
Dhaka All hospital ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

সরকারি ডিউটি সময় ভিজিটার রুগীর থেকে ভিজিট নেওয়া

ইউনিয়ন ভিত্তিক পরিবার পরিকল্পনা হসপিটাল গুলোতে দারুন টাকার বাণিজ্য চলে। ভিজিটর সরকারি ডিউটি সময় রুগীর থেকে জন প্রতি ২০০ /৩০০ টাকা নেয়, মাতৃ কালীন ফর্ম বাবদ ৫০০ টাকা , ভিজিটারের যে ল্যাব শেয়ার আছে ঐ ল্যাবে টেষ্ট করতে হবে, না হয় রিপোর্ট দেখবেন না। ব্লাড প্রেসার চেক করলে ১০০ টাকা। ১৩ নং দিঘলী ইউনিয়নের ঘটনা।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২০০
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর জন্য ট্রলি

তখন আমি কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমার এক বন্ধু, সেও মেডিকেল স্টুডেন্ট অসুস্থ হয়ে আমাদের নিজেদের মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি। হাঁটাচলা করে একটা টেস্ট করতে যাবে তা সম্ভব না। তাই তাকে নেয়ার জন্য একটি ট্রলি দরকার। হাসপাতালে ট্রলি আনতে গিয়ে দেখি তালা দেয়া এবং তা খালাদের দখলে। খালারা আমরা মেডিকেল স্টুডেন্ট হওয়া জানা সত্ত্বেও ১০০ টাকা দেয়া ছাড়া ট্রলি দেয়নি। কোন রাগারাগি অথবা মেডিকেল কলেজের যারা নেতা ছিল তাদের দোহাই দিয়েও মুক্তি হয় নি।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০০
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ভর্তির সময়

তার ১০ পরে ইমারজেন্সী কনো রুগী নিয়ে গেলে তারা তাল বাহানা করে এংব অবহেলা করে, এইভাবে সমস্যা তৈরি করে টাকা দাবি করে, টাকা না দিলে চিকিৎসা নিতে সমস্যা করে,

ঘুষ দিইনি
নোয়াখালী ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর সীট + ট্রলি ভাড়া

রোগী ভর্তি করার করে ওয়ার্ডে নিয়ে যাবার পর ট্রলির টাকা দেয়া লাগে। তারপর রোগীর বেডের জন্য বলা হলে তারা বলে বেড ফাকা নাই মেঝেতে থাকতে হবে৷ পরে সেখানকার ওয়ার্ড বয় কে বলার পর সে বলে টাকা দিলে সীট দিতে পারবে। আমরা টাকা দিলে তাৎক্ষনিক বেড পাওয়া যায়

ঘুষ দিয়েছি
ঢাকা সিটি ৳৭০০
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ভিকটিমের মামলার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে

আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। মামলা তদন্তকালে আহত হয়ে ভিকটিমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসা গ্রহন করে থানায় মামলা করলে উক্ত চিকিৎসা সনদপত্র সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে আবেদন করলে নরমালি রেডি করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়ার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত এমসি(মেডিকেল সার্টিফিকেট) প্রদানকারী শাখার সাথে যোগাযোগ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ঐ ফাইলটি হাতেই নেন না। যোগাযোগ না করলে উক্ত আবেদনটি ৬ মাস, ১ বছর বা ১.৫ বছর পর্যন্ত পড়ে থাকে। নরমারি যোগাযোগ করলে বলে আপনার আগের অসখ্য ফাইল পড়ে আছে দিতে পারছি না কিন্তু টাকা প্রদান করে কথা বললে দ্রুত করিয়ে দেয়ার আশ্বাস দেয়। অনেক সময় টাকা ম্যানেজ করে দেই আবার অনেক সময় নিজের পকেট থেকেই দেই।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

লুপোগ্রাম টেস্ট

আমার বাবার জন্য লুপুগ্রাম টেস্ট দিয়েছিলেন ডাক্তার। খোজ নিয়ে জানতে পারলাম সেটা নিচতলায় এক্সরে যেখানে করায় সেখানে সেই একই টেস্ট করানো যায়। যিনি টেস্টটি করাবেন তিনি আমাকে জানালেন দুইদিনের সিরিয়াল নাকি দেওয়া আছে তাই আপতত সেই দুই দিন করানো যাবেনা। যদি অপেক্ষা করতে পারি তবে সেটা 3দিন পর করানো যেতে পারে। যদি করানো হয় তবে আমাকে 1600/- দিতে হবে। যদিও তখন পর্যন্ত আমি জানতে পারিনি তার সরকারি মুল্য কত। দুদিন অপেক্ষার পর যখন করাতে গেলাম তখন আমার কাছ থেকে 1600/- নিয়ে টেস্টটি করানো হল। পরে যখন আমাকে ক্যাশমেমো দেওয়া হল তখন দেখলাম আমার মানি রিসিপ্ট 600/- লেখা। পরে বুঝতে পারলাম যে আমার কাছথেকে যিনি টেস্টটি করেছেন তিনি 1000/- বেশি নিয়েছে। এই হচ্ছে সেই দুনীতিবাজ ঘুষখোরের কাহিনি।

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.২ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

post mortem report

পরম করুণাময় আল্লাহপাকের নামে আরম্ভ করিতেছে যে ঘটনাটা ২০২৬ সালের ৭ই সেপ্টেম্বর ঘটনাস্থল নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালের মর্গের আমার ছোট ভাইয়ের বউ S.C.D কার্ডিয়াকঅ্যারেস্ট ভুলতা ডি.কেএমসি হসপিটালে মারা যায় তাহার ভাইয়ের সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলা থাকার কারণে তাহার ভাই মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে আমার বোনকে মেরে ফেলা হয়েছে তো আমাদের কাছে তাহার ৭ই সেপ্টেম্বরের যত চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি প্রেসক্রিপশন সবকিছু ছিল তারপরও তারা অর্থ লেনদেনের মাধ্যমে আমার ছোট ভাইয়ের বউকে পোস্টমর্টেম করাতে বাধ্য করে ডাক্তার সাহেব কে বলা হয়েছিল আমাদের কাছে ৭ তারিখের মেডিকেল সার্টিফিকেট ডাক্তারি প্রেসক্রিপশন এবং ডাক্তারের যতগুলো রিপোর্ট আছে পুলিশের সুরতহাল যত পেপার আছে সবগুলো দেখেন উনি কোন

ঘুষ দিইনি
narayan gonj victoriya hospetal ৳১.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতালে সেবা

প্রতিটি কাজ করাতে 100 টাকা ঘুষ চেয়েছে। আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতালে এভাবে প্রতিটি পদে পদে সবাইকে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

একটি হাস্পাতালের বেড পাওয়ার জন্য

জুলাই ২০২১ তখন করোনা মহামারী প্রকোপ চলছে, আমার আম্মু করোনা হয়, বাসায় চিকিৎসা চলছিল কিন্তু উনার অক্সিজেন দরকার হয়ে পরছিল তাই আমারা উনাকে হাসপাতালে দেখায় কিন্তু ডাক্তার উনাকে ভর্তি না করে বাসায় চিকিৎসা দিতে বলে, ও পেস্ক্রিপশের পিছে উনার মোবাইল ফোন নম্বর লিখে দেয় যে কোন দরকারে যেন উনাকে কল করি। কিন্তু পরের দিন আমার আম্মাকে আমারা ভর্তি করতে চাই। ডাক্তার সাহেব কোন রাগ ডাক না রেখেই বলে দিলেন ২০ হাজার টাকা উনার নাম্বারে বিকাশ করে দিলে উনি হাস্পাতালের একটা বেড ম্যানেজ করে দিতে পারেন। আমি অন্য কিছু চিন্তা না করে উনাকে ২০ হাজার টাকা বিকাশ করি। পরে উনি কল করে আম্মাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসতে বলে ও পরে এডমিট করি। অবস্থা খারাপের দিকে গেলে আইসিও দরকার হলে আরও ৮০ হাজার চায়।

ঘুষ দিয়েছি
ঢাকা, কুর্মিটোলা হাসপাতাল ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

X- Ray টেস্ট করানর জন্য ঘুস দিতে হয়েছে।

আমি আমার হাতের এক্স- রে করার জন্য ঢাকা পংগু হাসপাতাল লে জাই, এক্স রে করার পরে, এক্স রে অপারেটর আমার কাছে ১০০ টাকা দাবি করে, টাকা না দিলে ফ্লিম দিবে না। রুম নাম্বার ১০৭, পরে টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি, যারা জাই সবাই কেই ১০০ করে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা সরকারি পংগু হাসপাতাল ৳১০০
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আদায়কৃত অর্থ লেনদেনের মধ্যদিয়ে অযোগ্যদের সেবাকর্মী হিসেবে নিয়োগ প্রদান...

ঘুষ দিইনি
গাইবান্ধা সদর ৳৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

পুলিশ ভেরিফিকেসন ও স্যালারী ফিক্সেসন

আমি ২০২৫ সালের ২৯ জুন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এ স্বাস্থ্য সহকারী হিসেবে জোগদান করি।এর পরে আমাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, গৌরনদীতে পদায়ন দেয়া হয়।গৌরনদী হাসপাতালে — নামে এক ৪৫ বছর বা ৪৮ বছর বয়ষি লোক চাকুরী করে প্রধান সহকারী হিসেবে।অই ব্যক্তি আমাদের ব্যাচের পাচ জনের কাছে বেতন ফিক্সেসন এর জন্য ১০০০ টাকা করে দাবী করে,আমি ছাড়া বাকি সবাই দিয়েছেন,আমি রিজেক্ট করায় আমার বেতন অতিরিক্ত দেড় মাস ঘুরপাক খায়।আবার অফিসিয়াল কাজ করতে — ভাই(প্রধান সহকারী) এর কাছে গেলে অযথা বকাঝকা করত।আমার কাজ গায়ে লাগাইয়তো না।কতৃপক্ষকে জানাইলে ও কাজ হইত না,মা হার্টের রোগি বাবা রোড এক্সিডেন্ট এ মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় ঘুষের টাকা দিয়ে আমার বেতন উঠাই।কিন্তু পুলিশ ভেরিফিকেসন টা আজ ও হয়নি।টাকা দেইনি বলে।

ঘুষ দিইনি
গৌরনদী,বরিশাল ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাস্পাতাল

জাতীয় ক্যান্সার হাস্পাতাল, মহাখালী, মেডিকেল অনকোলজি বিভাগ বিভিন্ন ঔষধ কম্পানির কাছ থেকে পগ্রামের নাম করে টাকা ঘুষ চাচ্ছে। প্রতিটি কোম্পানির কাছ থেকে ৫৫ লক্ষ টাকা করে। যেই কোম্পানি টাকা দিতে পারবে সেই কোম্পানির ঔষধ লিখবে। যারা দিতে পারবে না তাদের ঔষধ লিখবে না। যার ফলে দিনে দিনে মেডিসিন এর দাম বাড়ছে। সাধারণ মানুষ হয়রানির সিকার হচ্ছে। এর প্রতিকার চাই।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫৫.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য