সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳৭০০

রোগীর সীট + ট্রলি ভাড়া

রোগী ভর্তি করার করে ওয়ার্ডে নিয়ে যাবার পর ট্রলির টাকা দেয়া লাগে। তারপর রোগীর বেডের জন্য বলা হলে তারা বলে বেড ফাকা নাই মেঝেতে থাকতে হবে৷ পরে সেখানকার ওয়ার্ড বয় কে বলার পর সে বলে টাকা দিলে সীট দিতে পারবে। আমরা টাকা দিলে তাৎক্ষনিক বেড পাওয়া যায়

ঢাকা সিটি, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳১.২ হাজার

লুপোগ্রাম টেস্ট

আমার বাবার জন্য লুপুগ্রাম টেস্ট দিয়েছিলেন ডাক্তার। খোজ নিয়ে জানতে পারলাম সেটা নিচতলায় এক্সরে যেখানে করায় সেখানে সেই একই টেস্ট করানো যায়। যিনি টেস্টটি করাবেন তিনি আমাকে জানালেন দুইদিনের সিরিয়াল নাকি দেওয়া আছে তাই আপতত সেই দুই দিন করানো যাবেনা। যদি অপেক্ষা করতে পারি তবে সেটা 3দিন পর করানো যেতে পারে। যদি করানো হয় তবে আমাকে 1600/- দিতে হবে। যদিও তখন পর্যন্ত আমি জানতে পারিনি তার সরকারি মুল্য কত। দুদিন অপেক্ষার পর যখন করাতে গেলাম তখন আমার কাছ থেকে 1600/- নিয়ে টেস্টটি করানো হল। পরে যখন আমাকে ক্যাশমেমো দেওয়া হল তখন দেখলাম আমার মানি রিসিপ্ট 600/- লেখা। পরে বুঝতে পারলাম যে আমার কাছথেকে যিনি টেস্টটি করেছেন তিনি 1000/- বেশি নিয়েছে। এই হচ্ছে সেই দুনীতিবাজ ঘুষখোরের কাহিনি।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳৫.০ হাজার

ভিকটিমের মামলার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে

আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। মামলা তদন্তকালে আহত হয়ে ভিকটিমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসা গ্রহন করে থানায় মামলা করলে উক্ত চিকিৎসা সনদপত্র সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে আবেদন করলে নরমালি রেডি করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়ার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত এমসি(মেডিকেল সার্টিফিকেট) প্রদানকারী শাখার সাথে যোগাযোগ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ঐ ফাইলটি হাতেই নেন না। যোগাযোগ না করলে উক্ত আবেদনটি ৬ মাস, ১ বছর বা ১.৫ বছর পর্যন্ত পড়ে থাকে। নরমারি যোগাযোগ করলে বলে আপনার আগের অসখ্য ফাইল পড়ে আছে দিতে পারছি না কিন্তু টাকা প্রদান করে কথা বললে দ্রুত করিয়ে দেয়ার আশ্বাস দেয়। অনেক সময় টাকা ম্যানেজ করে দেই আবার অনেক সময় নিজের পকেট থেকেই দেই।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳৫.০ হাজার

হাসপাতালে সেবা

প্রতিটি কাজ করাতে 100 টাকা ঘুষ চেয়েছে। আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতালে এভাবে প্রতিটি পদে পদে সবাইকে টাকা দিতে হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳১.০০ লাখ

post mortem report

পরম করুণাময় আল্লাহপাকের নামে আরম্ভ করিতেছে যে ঘটনাটা ২০২৬ সালের ৭ই সেপ্টেম্বর ঘটনাস্থল নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালের মর্গের আমার ছোট ভাইয়ের বউ S.C.D কার্ডিয়াকঅ্যারেস্ট ভুলতা ডি.কেএমসি হসপিটালে মারা যায় তাহার ভাইয়ের সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলা থাকার কারণে তাহার ভাই মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে আমার বোনকে মেরে ফেলা হয়েছে তো আমাদের কাছে তাহার ৭ই সেপ্টেম্বরের যত চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি প্রেসক্রিপশন সবকিছু ছিল তারপরও তারা অর্থ লেনদেনের মাধ্যমে আমার ছোট ভাইয়ের বউকে পোস্টমর্টেম করাতে বাধ্য করে ডাক্তার সাহেব কে বলা হয়েছিল আমাদের কাছে ৭ তারিখের মেডিকেল সার্টিফিকেট ডাক্তারি প্রেসক্রিপশন এবং ডাক্তারের যতগুলো রিপোর্ট আছে পুলিশের সুরতহাল যত পেপার আছে সবগুলো দেখেন উনি কোন

narayan gonj victoriya hospetal, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳২০.০ হাজার

একটি হাস্পাতালের বেড পাওয়ার জন্য

জুলাই ২০২১ তখন করোনা মহামারী প্রকোপ চলছে, আমার আম্মু করোনা হয়, বাসায় চিকিৎসা চলছিল কিন্তু উনার অক্সিজেন দরকার হয়ে পরছিল তাই আমারা উনাকে হাসপাতালে দেখায় কিন্তু ডাক্তার উনাকে ভর্তি না করে বাসায় চিকিৎসা দিতে বলে, ও পেস্ক্রিপশের পিছে উনার মোবাইল ফোন নম্বর লিখে দেয় যে কোন দরকারে যেন উনাকে কল করি। কিন্তু পরের দিন আমার আম্মাকে আমারা ভর্তি করতে চাই। ডাক্তার সাহেব কোন রাগ ডাক না রেখেই বলে দিলেন ২০ হাজার টাকা উনার নাম্বারে বিকাশ করে দিলে উনি হাস্পাতালের একটা বেড ম্যানেজ করে দিতে পারেন। আমি অন্য কিছু চিন্তা না করে উনাকে ২০ হাজার টাকা বিকাশ করি। পরে উনি কল করে আম্মাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসতে বলে ও পরে এডমিট করি। অবস্থা খারাপের দিকে গেলে আইসিও দরকার হলে আরও ৮০ হাজার চায়।

ঢাকা, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳১০০

X- Ray টেস্ট করানর জন্য ঘুস দিতে হয়েছে।

আমি আমার হাতের এক্স- রে করার জন্য ঢাকা পংগু হাসপাতাল লে জাই, এক্স রে করার পরে, এক্স রে অপারেটর আমার কাছে ১০০ টাকা দাবি করে, টাকা না দিলে ফ্লিম দিবে না। রুম নাম্বার ১০৭, পরে টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি, যারা জাই সবাই কেই ১০০ করে টাকা দিতে হয়।

ঢাকা সরকারি পংগু হাসপাতাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳২.০ হাজার

ডাক্তারি সেবা পাওয়া যায় না।দুপুরের পর ডাক্তার থাকে না

টেস্ট খরচ দিলে টেস্ট হবে, না হলে হবে না।

লক্ষীপুর সদর হাসপাতাল, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳৫.০০ লাখ

আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আদায়কৃত অর্থ লেনদেনের মধ্যদিয়ে অযোগ্যদের সেবাকর্মী হিসেবে নিয়োগ প্রদান...

গাইবান্ধা সদর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳৫৫.০০ লাখ

হাস্পাতাল

জাতীয় ক্যান্সার হাস্পাতাল, মহাখালী, মেডিকেল অনকোলজি বিভাগ বিভিন্ন ঔষধ কম্পানির কাছ থেকে পগ্রামের নাম করে টাকা ঘুষ চাচ্ছে। প্রতিটি কোম্পানির কাছ থেকে ৫৫ লক্ষ টাকা করে। যেই কোম্পানি টাকা দিতে পারবে সেই কোম্পানির ঔষধ লিখবে। যারা দিতে পারবে না তাদের ঔষধ লিখবে না। যার ফলে দিনে দিনে মেডিসিন এর দাম বাড়ছে। সাধারণ মানুষ হয়রানির সিকার হচ্ছে। এর প্রতিকার চাই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳২.০০ লাখ

হাম ক্যাম্পেইন

সরকারী হাম ক্যাম্পেইনের টাকা মেরে দিছে। যার ফলে টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে।

fenI, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেসন ও স্যালারী ফিক্সেসন

আমি ২০২৫ সালের ২৯ জুন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এ স্বাস্থ্য সহকারী হিসেবে জোগদান করি।এর পরে আমাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, গৌরনদীতে পদায়ন দেয়া হয়।গৌরনদী হাসপাতালে — নামে এক ৪৫ বছর বা ৪৮ বছর বয়ষি লোক চাকুরী করে প্রধান সহকারী হিসেবে।অই ব্যক্তি আমাদের ব্যাচের পাচ জনের কাছে বেতন ফিক্সেসন এর জন্য ১০০০ টাকা করে দাবী করে,আমি ছাড়া বাকি সবাই দিয়েছেন,আমি রিজেক্ট করায় আমার বেতন অতিরিক্ত দেড় মাস ঘুরপাক খায়।আবার অফিসিয়াল কাজ করতে — ভাই(প্রধান সহকারী) এর কাছে গেলে অযথা বকাঝকা করত।আমার কাজ গায়ে লাগাইয়তো না।কতৃপক্ষকে জানাইলে ও কাজ হইত না,মা হার্টের রোগি বাবা রোড এক্সিডেন্ট এ মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় ঘুষের টাকা দিয়ে আমার বেতন উঠাই।কিন্তু পুলিশ ভেরিফিকেসন টা আজ ও হয়নি।টাকা দেইনি বলে।

গৌরনদী,বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳৩০০

হাত ক্যানোলা পরানো

আমার মেয়ে অসুস্থ ছিল । আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায় সেবার জন্য । সেখানে বলা হয় হাতে ক্যানোলা পরাতে হবে সেজন্য নার্স রা ১০০ টাকা দাবী করে । আমি দিতে অস্বকীর করলে তারা আমার সাথে খারাপ ব্যবহার কেরে ।

চুয়াডাঙ্গা সদর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ghush.site ৳১.২০ লাখ

বদলি

বদলির জন্য স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলাম ওখানে অনেক দালাল আবেদন করলে কোন জবাব পাওয়া যায় না, কোন খবর থাকে না এবং কিছু অফিসেরই লোকজন আছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করিয়ে দেয় এবং বদলি হয়ে যায়। এক অফিস সহায়ক আমাকে এক লোকের সাথে দেখা করে দিয়েছে ১২০০০০ টাকা চাইছে বদলিতে করিয়ে দেওয়ার জন্য আমি দেইনি যার কারণে আমার বদলি হয়নি। কিন্তু আমার পরিচিত অনেকেই টাকা দিয়েই বদলি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ghush.site ৳৫.০ হাজার

যে কোনো সেবা, যেমন: বেড পাওয়া, রোগী কে শিফট করা ইত্যাদি সব ক্ষেত্রেই অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয।

বাবা হার্ট অ্যাটাক করলে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকার সরকারী হাসপাতালে। তারপর থেকে শুরু এদের প্রতিটা সেবা নিতে যেয়ে প্রতিটা মানুষের অবস্থা দেখেছি। বেড পাওয়া , স্ট্রলার ইউজ করা, রোগী কে ডক্টর এর কাছে নেয়া , টেস্ট করানো , রোগী কে রিলিজ এর দিন পর্যন্ত চলে বিভিন্ন পদে পদে এদের ফাইজলামি

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য