সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.০ হাজার

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করি, কিন্তু তারা ফাইলটি আটকিয়ে রাখেন, আমার জমি জরুরী ভিত্তিতে বিক্রি করার জন্য শেষমেশ আমি ৮০০০ টাকা ঘুষ দিয়ে নামজারি করতে বাধ্য হ‌ই,,

ময়মনসিংহ, তারাকান্দা,কামারিয়া ইউনিয়ন, কামারিয়া চৌরাস্তা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০০ লাখ

বন্টননামা দলিল রেজিস্ট্রি

উত্তরিধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পত্তি ১২ সদস্য এর মাঝে আপোষ বন্টননামা করতে গেলে বিভিন্ন জটিলতা দেখিয়ে সাব-রেজিস্টার ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রি করতে অস্বীকার করে, পরে স্থানীয় বিনপি নেতার মাধ্যমে আপোষ করে রেজিস্ট্রি করতে রাজি হয় এবং তা সম্পন্ন হয়

নবাবগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০০ লাখ

দলিল রেজিস্ট্রি , এবং দলিল লেখক সমিতি নামক সিন্ডিকেট

এখানে দলিল এর সম্পত্তি মুল্যের প্রতি লাখে সমিতি সিন্ডিকেট নেয় 2 হাজার, আর সাব রেজিস্ট্রার নেয় ৩ হাজার । অর্থাৎ প্রতিদিন এভারেজ এ 20 লক্ষ টাকা।

ভাংগা, ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

নকল উত্তোলন

আমার জরুরি ভিত্তিতে একটি দলিল এর নকল উত্তোলন করা প্রয়োজন ছিল। তাই নকল এর জন্য গেলে আমার কাছে ৩০০০ টাকা দাবি করে। পরে শেষ ২৫০০ টাকা দিয়ে নিতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

ফ্লাট রেজিস্ট্রেশন বাবদ

প্রত্যেক ফ্লাট রেজিস্ট্রেশন এ 1-2 লাখ টাকা নেয় এই সাবরেজিস্টার. তার প্রত্যেক দিন ইনকাম 10-15 লাখ টাকা.

Khulna, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

প্রতি লক্ষ টাকায় ১ হাজার টাকা দিতে হবে। এটা বাধ্যতামুলক। এটাকে বলে others fee. কেউ এটার বিরুদ্ধে কথা বলার সাহস নাই। মনে করেন আপনি জমি কিনছেন ১ কোটি টাকা দিতে আপনাকে প্রতি লাখে ১ হাজার করে ১ লক্ষ টাকা দিয়ে দিতে হবে।

কোতোয়ালি থানাধীন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

দলিল রেজিস্ট্রেশন

আমার একটা জমি রেজিস্ট্রেশন করার ছিল। আমি সরাসরি সাব-রেজিস্ট্রারের সাথে কথা বলি। তিনি আমাকে বলেন, আপনার ডকুমেন্টসহ জমা দিন। আমি দিয়ে দিচ্ছি। কিন্তু দলিল লেখককে ১% টাকা দিতে বলে। এছাড়া সে দলিল সম্পাদন করবে না। দলিলটা আমার ইমারজেন্সি হওয়ায় বাধ্য হয়ে টাকাটা দেই।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

বন্টক নামা দলিল

আমার চাচাতো ভাই মারা যাওয়ার পর তার আপন ছোট ভাই ও সন্তানদের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সম বন্টন করে দেই। জমিগুলো বন্টন হওয়ার পর বন্টকনামা দলিল করতে গেলে স্থানীয় দলিল লেখকের সাথে যোগাযোগ করি। ওনাকে সকল কাগজপত্র দেয়ার পর উনি উনার পার্টনার আরেকজন দলিল লেখকের সাথে সমন্বয় করে বন্টক নামা দালিল টি সম্পাদন করে দিবেন বলেন। সরকারি ওয়েব সাইটে যেটার মূল্য মাত্র 3410 টাকা মাত্র সেটাই করতে দালিল লেখক বললেন ২লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে। আমরা কারণ জিজ্ঞাসা করলাম বলল অফিস খরচ। আরেক জন দলিল লেখকের সাথে যোগাযোগ করলাম উনি ১৫০০০০টাকায় করে দিতে রাজি হলেন। এটা শুনে প্রথম দলিল লেখক ১৫০০০০ টাকায় ই করতে রাজি হলেন। এর পর আমরা অন্তত ১০ জন দলিল লেখকের সাথে যোগাযোগ করেছি কেহই এর নিচে রাজি হয় না। সিন্ডিকেট।

বরুড়া উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭৫.০০ লাখ

হেবা দলিল সংক্রান্ত

আমার নিজের খরিদকৃত 0.04125 একর জমি আমার আপন ছোট ভাইকে হেবা করিয়া দি। উক্ত হেবা দলিল 10/08/2026 তারিখে রেজিস্ট্রি করিতে গেলে সাব-রেজিস্ট্রর দলিল লেখকের মাধ্যমে 75,000/- দাবি করেন। কারন আমার আইডি কার্ডে পিতার নাম — ও আমার ভাইয়ের আইডি কার্ডে — হয়েছে। ঐদিন টাকার ব্যবস্থা না থাকায় 12/08/2026 তারিখে টাকা পরিশোধ করার পর উক্ত দলিল রেজিস্ট্রি করিয়া দিয়াছে।

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

ডেমরা সাব-রেজিস্টার অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রমে নিয়ম বহির্ভূত ৫০,০০০/- টাকা চেয়েছিল

রেজিস্ট্রেশন হবে না মর্মে জানানো হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

নালিতাবাড়ী উপজেলা সাবরেজিট্রি অফিস এ দলিল রেজিস্ট্রেশন করতে ঘুষ লাগে।

নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

সংশোধিত রেজিস্ট্রি

একটি দলিল সংশোধনি রেজিস্ট্রির জন্য গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা সাবরেজিস্টারের নিকট গেলে এই দলিল সংশোধন করে ৫০০০০০ লাখ টাকা দাবি করে।

শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি সক্রান্ত

দলিল করতে গিয়ে, সাব রেজিষ্ট্রেশন অফিসের কিছু লোক থাকে তাদের টাকা না দিলে।দলিল হবে না।

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

Land mortgage

ফ্ল্যাট মুল্য ছিল ৪০,১০,০০০/- কিন্ত লোন নিয়েছিলাম ৭৫,০০,০০০/- ঐই ৪০,১০,০০০/- এর ফ্ল্যাট দিয়ে। বন্ধক কার্য সম্পাদন কালে সাব রেজিস্ট্রার ৩০,০০০/- ঘুষ ছাড়া বন্ধক কায করতে চায় না তাই এই ঘুষ প্রদান করা হয়

Badda, sub registry office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

ফ্ল্যাট ও ভূমি রেজিষ্ট্রেশন

ফ্ল্যাট রেজিষ্ট্রেশনের সময় বিভিন্ন ভুল ধরে সেটি রেজিস্ট্রার হবেনা বলে দিছিল, পরবর্তীতে অন্য লোক দিয়ে মেসেজ দিছে ৩০০০০টাকা দিলে রেজিস্ট্রার হবে। টাকা দিলাম রেজিষ্ট্রেশন ও হল।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৪.০ হাজার

জমি রেজিস্ট্রার

প্রথম দিন জমি রেজিস্ট্রেশনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট জানান যে জমিটি রেজিস্ট্রেশন করা হবে না। পরবর্তীতে একজন দালালের মাধ্যমে ১৪,০০০ টাকা প্রদান করার পর জমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। সরকারি নির্ধারিত ফি ও খরচের বাইরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই অতিরিক্ত টাকা প্রদান করতে হয়েছে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য