সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির মিউটেশন

জমি মিউটেশন করতে সরকারি সর্বমোট খরচ 1170 টাকা , মতিঝিল ভূমি অফিস এর কথা অনুযায়ী ৪০,০০০ টাকা দিলাম তারপর আবার আরেকজন মহিলা আটকায় পরে আবার গিয়ে ১০,০০০ টাকা দিলে কাজ করে দেয়।নাহয় শুধু এটা ওটা বলে হিয়ারিং ডেট দিচ্ছিল আর ঘোরাচ্ছিল।টাকা দেয়ার পর আর কিছুই লাগে নাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK5V8P6Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন করার জন্য

আমার পাসপোর্ট নবায়ন করার জন্য গিয়েছিলাম আমার সবকিছু ঠিক ছিল কিন্তু ফাইল জমা নিচ্ছিল না কারণ আমি টাকা দেই নাই ফলে আমাকে বাধ্য হয়ে অতিরিক্ত পনেরশো টাকা দাবি করে দিতে হয়েছে কারণ আমার সময় ছিল না ।চাকরি করি যে কারণ আমাকে আবার ঢাকা ফিরতে হতো

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJC9KMH8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

To submit application for passport

I was determined to do all the proceedings without giving a single penny as bribe. But everytime I tried to submit the required papers, they refused to accept indicating very minor things which were ignored for most of the people who already paid bribe. They didn't ask for bribe directly, rather refuse to accept the application again and again. Then at last to save my time, I went to the broker, who is linked to them, paid 4000 tk, then immediately the officer accepted my application previously he rejected indicating there were errors.

Chandpur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTUUYFJE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমি নিজে পাসপোর্টের আবেদন করি, সেখানে একটু ভুল হয় যেটা তারা ঠিক করে দিতে পারতো কিন্ত তারা ১৫০০ টাকা চায় সেটা ঠিক করার জন্য, বাধ্য হয়ে আমি টাকাটা দেই

ঝালকাঠি, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRMYM75L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে মাস খানেক আগে ২০০০ টাকা দিতে হয়েছে। সেবার খরচ ১৫০০ + ঘুষ ২০০০= সর্বমোট ৩৫০০। মিরপুর অন্তর্ভুক্ত থানা। সেবাগ্রহীতা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করবেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8WFFKK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার আরএমজি কারখানা শতভাগ রপ্তানীমুখী ও কম্প্লায়েন্স কারখানা । তারপরও লেআউট প্লান পরিবর্তন করতে নারায়ণগঞ্জ জেলার ডিআইজি সাড়ে তিন লক্ষ টাকার নিচে করবে না। ফাইল দীর্ঘদিন আটকে রাখার পর আমার প্রতিনিধিকে বলেন যে, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বসদের ম্যানেজ করতে হয়। এটা ছাড়া হবে না। বাধ্য হয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে লেআউট অনুমোদন নিতে হয়েছে। দুঃখের বিষয় অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন সুরাহা হয় না। তাহলে কি ডিআইচির কথাই ঠিক।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKC2ZNTH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০০ লাখ

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন এফ ডব্লিউ এ। তিনি ২০২৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তার রিটায়ারমেন্টের টাকা তুলতে অফিসে অফিস সহকারি কে বিভিন্ন সময় ঘুষ দিতে হয়েছে। তিনি অতিরিক্ত খরচের কথা বলে এই টাকা গ্রহণ করেছেন। পুরো প্রসেস শেষ হতে প্রায় দেড় লক্ষ টাকার মত নিয়েছেন।

গলাচিপা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR35BHJJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

Holding Tax

আমি হোল্ডিং ট্যাক্স রেজিস্ট্রেশন জন্য আবেদন করি তখন তারা বেশি টাকা দাবি করে,আপনি যদি না মানেন তাহলে আরো বেশি কর ধরা হবে। ই হোল্ডিং ট্যাক্স আরো বেশি টাকা দাবি করে।

DNCC,Adabar, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5AYGPH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

ডিপিপি জমাদান

সরকারী অফিসে প্রকল্প দেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে ফাইল জমা দেই। ঐ ফাইলের কাজের জন্য একজন সহকারী পরিচালক ১ বছর যাবত ১৮ লাখ টাকা ঘুষ নেয়। ফলাফল হিসেবে সে কোন কাজ দিতে পারেনি, এখনো টাকা দাবী করছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKBDQGBA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সবরকম সরকারি সেবা

চট্টগ্রাম বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (Divisional Controller of Accounts - DCA) নাসিরাবাদ শিল্প এলাকা, হিসাব ভবন, রোড নং-০৩, হাউজ নং-৬৫/এ, চট্টগ্রাম-এ অবস্থিত। এই অফিসটা ঘুষের আতুরঘর। এখানে আপনি যেই সেবাই নিতে যান না কেন আপনাকে কমপক্ষে ৫% টাকা দিতে হয়। আর যদি না দেন তাহলে মাসের পর মাস আপনার ফাইল একই রকম অবস্থায় থাকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT62NTBB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গিয়েছিলাম কাগজপত্র সব রেডি করে নিয়ে কিন্তু তারা এই কাগজ জমা নিতে অস্বীকৃতি জানায় নিচ তলায় একজন পিওন ছিলো যে দাবি করেছিলো যে টাকা ছাড়া এখানে কোন কাজ হবে না, বারবার আসতে হবে। আমার পাসপোর্ট বানানো খুব প্রয়োজন ছিলো তাই আমি বাধ্য হই এই টাকা পরিশোধ করতে।এছাড়া আমি ব্যতিত অন্য সব মানুষদের ও একই সমস্যার সম্মুখিন হতে দেখেছি।এই সিন্ডিকেট বাইরের ফটোস্ট্যাট এর দোকান থেকে অফিসার পর্যন্ত বিস্তৃত।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJTV6XP9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ থানায় জোর পুর্বক চাদা আদায়

আমাদের গরুর বাছুর বাধন ছুটে বের হয়ে গিয়েছিল, সেটা থানায় ২ দিন আটকে রেখেছে। আমাদের বাছুর দাবী করা এবং তথ্য প্রমান দেওয়ার পর ও একথা সেকথা বলে পুরো দিন থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে, এর পর তাদের ভাড়া করা লোক নিয়ে এসে মিথ্যা বানোয়াট কাহিনি সাজিয়ে জরিমানা,করে সিরাজগঞ্জ থানার ওসি

সিরাজগঞ্জ সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ8TCUVH
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

পাসপোর্ট

ঢাকার একটি পাসপোর্ট অফিসে (আফতাবনগর) পাসপোর্ট করতে গেলে এই লাগবে সেই লাগবে বলে প্রত্যাখ্যান করছিল। পরে দাড়িয়ে থাকা একজন দালাল বলল ফটোকপির দোকানে ১৫০০ দিলেই হবে সেই দোকান থেকে টাকা নিয়ে একটা ইউনিক সাইন দিয়ে কিছুক্ষন পর কোন লাইন চেক ছাড়াই সরাসরি ফিঙ্গার ও ছবি তোলে দিল ১০ মিনিটের মধ্যে বুঝতে পারলাম ঘটনা কি উপরের অফিসারদের সাথে দালালদের কন্টাক থাকাকে ইউনিক সাইন দেখেই বুঝতে পারে এটা কার কাজ। এই হল পাসপোর্ট অফিস।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNPG4XW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

ই-পাসপোর্ট

ই-পাসপোর্ট ফর্ম আমি নিজেই করেছিলাম ২০২৩ সাল এ। আমার ঠিকানায় নাকি ভুল হয়েছিলো। কোন ভাবেই এই আবেদন দিয়ে পাসপোর্ট হবে না আমাকে ফিরত দিলো। একজন দালাল এসে বললো যে টাকা ছাড়া এখানে পাসপোর্ট কোন ভাবেই করতে পারবেন না। পরে ১৫০০ টাকা নিয়ে ওই আবেদন দিয়েই করে দিলো পাসপোর্ট। যদি ঠিকানায় ভুলেই ছিলো তাহলে পরে কিভাবে করেছিলো আমার পাসপোর্ট। আর কয়েক দিন পর পুলিশ ভেরিফিকেশন সময় টাকা দিতে হয়েছিল ১০০০। না দিলে নাকি কাজ হবে না

Nilphamari, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN3MVF6F
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধনে মাতার নাম ভুল ছিল ভুল ছিল। সেটি সংশোধনের জন্য কাজ করাতে গেলে ২০০০ টাকা ঘুষ দিতে হয়।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPQ4XYQ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০ হাজার

VAT and TAX

২০২৩ সাল আমি একটি ক্যমেরা প্রতিষ্ঠানের ম্যনেজার ছিলাম তখন ভ্যাট ট্যাক্স অফিস থেকে লোক আসলো কাগজপত্র দেখলো বললো অফিস এ যোগাযোগ করতে, না করলো অনেক সমস্যা হবে। তারপর দুই দিন পর দেখা করতে গেলাম বললো আপনাদের ভ্যাট ট্যাক্স বাকি ১ লাখ টাকা আমরা বললাম ছোট দোকান এ ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স কিভাবে হয় এ তো অসম্ভব, তিনি বললেন সঠিক পথে গেলে আপনাদের ১ টাকা দিতে হবে আর যদি আমার কথা মত চলেন তাহলে ৩০ হাজার টাকা দিতে হবে, সে তো অনেক কথা। তার পর আমরা অনেক রিকুয়েস্ট করে তাকে ২০ হাজার এ রাজি করাইছি। আমাদেও ছোট দোকান এ যদি ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স হয় তাহলে যতো দোকান আছে তাহলে কত টাকা ভ্যাট ট্যাক্স হতে পারে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK6TGQQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ অভিযোগ করে সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার কর্মকর্তাদের ঘটনাস্থলে আসলে দুই থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়। এছাড়া চাঁদাবাজি বা সন্ত্রাসবিরোধী কোনো গুরুতর মামলার ক্ষেত্রে ওসি সাহেবকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা উৎকোচ না দিলে মামলা গ্রহণ করে না ঘটনা সত্য জানার পরও।সন্ত্রাসী ও এলাকার যত খারাপ লোকদের সাথে ওসি ও এস আই এর গভীর সম্পর্ক থাকে ও নিয়মিত টাকা গ্রহণ করে। টাকা ছাড়া কোন কাজ থানায় হয় না। ৯৯৯ এ ফোন দিয়ে ডাকলে ও পরে টাকা না দিলে উল্টো অনেক ঝামেলায় ফেলে দেয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKM3NDWC
মন্তব্য