পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
ঘটনাটি ২০২৬ সালের ১০ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে সংঘটিত হয়। আমার ভাই কম্বোডিয়ায় প্রবাসী এবং বর্তমানে সেখানে কর্মহীন অবস্থায় রয়েছেন। তিনি কম্বোডিয়া থেকে অন্য একটি দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে তার একটি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করলে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়। আমরা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জিজ্ঞেস করেন, অনলাইনে আবেদন করা হয়েছে কি না। আমরা জানাই যে, এখনো অনলাইনে আবেদন করা হয়নি এবং প্রক্রিয়াটি জানার পর আবেদন করার উদ্দেশ্যেই থানায় এসেছি। তখন ওই কর্মকর্তা বলেন যে, অনলাইনে আবেদনসহ পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত যাবতীয় কাজ তিনি করে দিতে পারবেন। এর জন্য তিনি ৭,০০০ টাকা দাবি