সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ওয়ারিশ সনদ (ওয়ারিশ সার্টিফিকেট) সংগ্রহ

সম্প্রতি আমার এক আত্মীয়, যার স্বামী মারা গেছেন এবং যিনি বর্তমানে একাই আছেন, তিনি অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ারিশ সার্টিফিকেট নিতে যান। সেখানে প্রথমে বাড়ির ট্যাক্স পরিশোধের কথা বলা হয়, যা তিনি মেনে নেন। এর পাশাপাশি ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার জন্য অতিরিক্ত ২,০০০ টাকা দাবি করা হয়। অন্য কোনো উপায় না থাকায় তিনি বাধ্য হয়ে২,০০০ টাকা প্রদান করেন।

নরসিংদী, মাধবদী, কাঠালিয়া ইউনিয়ন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5K2BWL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

পাসপোর্ট প্রসেসিং

পাসপোর্ট প্রসেসিং করার সময় মূল ফি এর অতিরিক্ত ১৭০০ টাকা নিয়েছিল।সব ডকুমেন্টস জমা দেওয়ার পর।

পাঁচলাইশ চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTDTLXD8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

NID Registration

NID er jonno chobi tular jonno sms ashlew ami chakrir karone somoy moto chobi tulte jete parini, jokhon jai tokhon nirbachon office theke bole pore abar sms pathale ashte onnthay 3000 taka diye ekhoni chobi tula jabe. Pore ami 2500 takay raji hoi.

Shariatpur Shadar, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7EXHF9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ

বলা হয় এই কাজটা করার জন্য আপনাকে অনেক সময় ঘুরতে হবে কাজ হবে কিনা শিওর না আপনি আমাকে ২০০০০টাকা দেন আপনাকে কাজটি করে দিব এতো ঘুরতে ও হবে না

সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJR7S88W
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

ট্রাফিক পুলিশ মামলা

আমার চাষের ট্রাক্টর চাষ করে । মেইন রোডে আসতেই পুলিশ আটক করে 3000 টাকা মামলা দিয়ে দেয় । আমার জানা মতে হাল চাষের ব্যবহারের ট্রাক্টর কে পুলিশ মামলা দিতে পারে না ।

সৈয়দপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNBLTSJC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় অভিযোগ প্রসঙ্গে

আমি বাসা করবো তাই বাসার কাজ শুরু করেছি এমন তো পর্যায়ে পাশের বাড়ি থানায় অভিযোগ দেয় সেই অভিযোগ শুনে এসআই আমার বাসায় আসে আমার বাসায় এসে অনেক টাকা দাবি করে এবং বলে যে তারা অভিযোগ করতে থাকবে আমি আসতে থাকব শুধুমাত্র আমাকে টাকা দিতে থাকবেন এটা প্রথমত মানে নাই আমরা তখন আমাকে বলে যে আপনি কিভাবে বাসা করবেন তা দেখে নিব । পরবর্তীতে বাসার কাজ করতে থানায় আবার বসা হয় তখন আমার কাছ দুইজন এসআই 500+500 করে ১০০০ টাকা নিয়ে থাকে। যেখানে থানায় ওসি সাথে আমরা সাক্ষাৎ করি যে আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে কারণ আমরা আমাদের জায়গাতে লিগাল আছি তখন ওসি সাহেব আমাদের বলে টাকা পয়সা সংক্রান্ত লেনদেন ও ভূমি সংক্রান্ত লেনদেন আমাদের হাতে নাই শুধুমাত্র কোর্ট এসব বিষয় দেখতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJT7564C
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮৫.০ হাজার

জমির দলিল,

জমির খতিয়ানে একটু আফছা থাকায়,পুরোপুরি বোঝা একটা নামের অক্ষর ভুল বলে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে নির্ধারিত ফি এর বাহিরে ৮৫ হাজার টাকার বিনিময়ে সেই জমির রেজট্রি করতে হয়েছে

রাজৈর,মাদারীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK3VUBMH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Fire License Renewal

ফায়ার লাইসেন্স নবায়ন এর জন্য দায়িত্বরত অফিসার ফ্যাক্টরি পরিদর্শন করে ভুলভাল এইটা নাই সেইটা নাই বলে এই টাকা দাবি করে কাজ করে দেয়।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8J9J8D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলাম, আমার ক্লিনিক এর জন্য। সরকারী ফি আসে ৩৯০০ টাকা, উনি ৪৫০০/ টাকা দাবি করলেন। পরিশেষে আমি বিকাশে পরিশোধ করেছি

ফেনী পৌরসভা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTUNG649
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিএডিসি সার ডিলার

রংপুর শাপলা চত্বরে। মেসার্স সোনালী সার বস্তা পূর্তি ৫০০ টাকা বেশি নেয়

রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNZMAK82
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

fair license

প্রতি ১ টা ফায়ার লাইসেন্সের জন্য ৪০০০ টাকা হারে ঘুষ না দিলে ফায়ার লাইসেন্স দেবে না।

Khulna, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHUWJ3AE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিএডিসি সার ডিলার লাইসেন্স নবায়ন

বিএডিসি সার লাইসেন্স নবায়নের সময় ডিলার প্রতি ২০০০টাকা ঘুষ গ্রহণ করে। — নামে একজন অফিস সহায়ক। এখন সে কোটি কোটি টাকার মালিক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNDRPXZW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

একটি ভূমি নামজারি করতে গিয়েছিলাম যেখানে নাম জারি করতে সরকারি ফি ১১৭০ টাকা লাগে সেখানে এখনো পর্যন্ত প্রত্যেক নামজারির জন্য ছয় হাজার টাকা এবং জমির পরিমাণ বেশি হলে পরিমাণ ভেদে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত দাবি করে

4 নং সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিস, ফরিদগঞ্জ ,চাঁদপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTJD9UEH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি

নামজারি। এল এ কেসের কথা বলে জনপ্রতি ৭০,০০০; তাও জমির পরিমাণ বেশকম করেছেন, সংশোধন প্রয়োজন; এটার সংশোধন পরবর্তী বংশধররা করবে, আমার পক্ষে আর সম্ভব না।

তেজগাঁও ভূমি অফিস, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPQS6LK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কারখানা লাইসেন্স নবায়ন।

আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানার লাইসেন্স নবায়ন করার জন্য অফিসিয়াল ফি এর বাইরেও ২৫০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। নবায়ন না করলে বায়ার নষ্ট হয়ে যেত। এজন্য চাহিত টাকা দিতে বাধ্য হয়েছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVCSA6W
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

মামলা করার জন্য

আমি মামলা করতে গেলে আমার মামলাটি নিবে না বলে ফিয়ে দেয়, তার পর দলিও লোক নিয়ে গেলে বলে বসে সমাধা করে দিব, কিন্তু সমাধান তো আসে নি এসেছে ঘুষের প্রস্তাব, অসহায় হয়ে আমি ১০০০০ টাকা ঘুষ দিয়ে মামলা দায়ের করি,, এটিতে তারা খেন্ত হয়নি আবার ও চার্জশিট দেওয়ার সময় আবারো ১০০০০ টাকা দাবি করে টাকা না দিলে ওসি সাক্ষর করতে অশিক্রিতি জানায় বাদ্ধ হয়ে টাকা টি দিয়ে দেই ধার দেনা করে এই যদি হয় আমাদের দেশের আইন তো আমরা সাধারণ মানুষ কার কাছে যাব এর তিব্র নিন্দা যায়,, পুলিশ তুমি কলংকিত

গাইবান্ধা, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNXV475V
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

শুল্কায়ন

উপরে উল্লিখিত দশ হাজার টাকা কেবল একটি নির্দিষ্ট ডকুমেন্টসের পণ্য ঘোষণা সংক্রান্ত, বিষয়টি কাস্টমস কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের কাছে জিম্মি হয়ে দিতে বাধ্য হই! এই টাকার পরিমাণ বেড়ে কিছু কিছু ক্ষেত্রে কয়েক লাখ টাকায় নিঃপত্তি হয়। আর দৈনন্দিন প্রতিটি ডকুমেন্টারি কাজের ঘুষ লেনদেন সর্বনিম্ন এক হাজার থেকে কয়েক হাজারে সীমাবদ্ধ থাকে। যা এখানে রেগুলার বেসিসে রিপোর্ট করা সম্ভবপর না। তবে ধারনা করা যায় চট্টগ্রাম কাস্টমসে দৈনিক কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকার ঘুষ বানিজ্য হয়ে থাকে।

Customs house Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSCZJKW
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হাসপাতালে বেড নেওয়া

গাজীপুর সদর হাসপাতাল যেটি বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিত রয়েছে, সেটিতে ভর্তি হলে, বেড পাওয়ার জন্য নির্দিষ্ট কর্মচারীকে ঘুষ দিতে হয়, হুইলচেয়ার বা ট্রলি বহনকারি হাসপাতালের স্টাফরা প্রতিবার রোগী বহন করার জন্য টাকা চান, অপারেশন থিয়েটার ফাইল জমা দিলে সিরিয়াল মেইনটেইন করা হয়না, যে টাকা দেয় তাকে আগে ওপারেশন থিয়েটার এ ঢোকানো হয়। যদিও টাকারা উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তারা নেন না তবে সাধারণ স্টাফরা নেন। অপারেশন শেষে ওয়ার্ড বয় বা আয়া, চা খাওয়ার জন্য টাকা দাবি করেন।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHSJT67
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাম প্রকাশে প্রত্যয়ন

নাম প্রকাশে প্রত্যয়ন পত্র করার জন্য সরকারি কোন ফি লাগেনা , তা সত্ত্বেও আমার ইউনিয়ন পরিষদে ফর্ম পূরণের জন্য ১০০ টাকা চায় ভিতরে কর্মরত কম্পিউটারে লেখালেখি করা ব্যক্তি, এর পর প্রত্যয়ন পত্র সিগনেচার করার জন্য আমার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের সচিব ২০০ টাকা সরাসরি চায়, চেয়ারম্যানের দায়িত্ব পালন করা প্রশাসক এর সিগনেচার নিজে গিয়ে করে নিব বললে উনি মানা করেন , এবং বাধ্য হয়ে আমি টাকা দেই ।

শিবপুর, নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5AQFME
মন্তব্য