সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ইসলামিক ফাউন্ডেশন ( গণশিক্ষা মক্তব)

ইসলামিক ফাউন্ডেশন গণশিক্ষা কার্যক্রমের অংশ, সকাল বেলা মক্তব পড়ানোর সার্কুলার হলে আবেদনের পর যানতে পাড়ি যোগাযোগ ছাড়া হবে না। যোগাযোগ করলে বলা হয় এক লক্ষ ৫০ হাজার অনেকেই দিচ্ছে সেই জন্য তাকে ১ লক্ষ টাকার ঘুষ দেওয়ার কথা বললে উপজেলা দায়িত্বরত কোন মতে রাজি হয়। অগ্রীম ২০ হাজার নিয়েছে ৬ মাস পার হলেও টাকাও নাই চাকরিও নাই। এই অবস্থায় আছি।

পঞ্চগড়, তেঁতুলিয়া।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNQEWQ2U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

জমি খারিজ

আমি আমার মালিকানাধীন জমি নামজারি/খারিজ করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করি। সরকারি নিয়ম অনুযায়ী জমি খারিজের নির্ধারিত ফি মাত্র ১,১২০/- (এক হাজার একশত বিশ) টাকা। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী আমার নিকট সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা দাবি করেন। আমি অতিরিক্ত কোনো টাকা বা ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আমার জমির খারিজের আবেদনটি বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে জমিটি খারিজ করার জন্য আমাকে ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা প্রদান করতে হয়। উক্ত অতিরিক্ত টাকা দেওয়ার পর আমার জমির খারিজ সম্পন্ন করে দেওয়া হয়। সরকারি নির্ধারিত খারিজ ফি যেখানে মাত্র ১,১২০/- টাকা, সেখানে আমার কাছ থেকে ১৪,০০০/- টাকা নেওয়া হয়েছে, যা সরকারি নির্ধারিত ফি-এর তুলনায় অনেক বেশি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYNWPXBV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Conservancy Department

খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পয়ঃবর্জ্য শোধনাগারে শহর থেকে উত্তোলিত মানববর্জ্য অপসারণের অনুমতি প্রদানের জন্য ৫০০০ টাকা নেন যা আমি দিতে বাধ্য হয়েছি। টাকা না দিলে ময়লা ফেলতে দিত না। ঠাকা দিয়েছি, এখর ময়লা অপসারণ করতে দেয়। এরক বিভিন্ন অজুহাতে টাকা দিতে হয় যা সব সময় হিসেব রাখা হয় না বা সম্ভব নয়।

Khulna, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHK2S9FC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

মিউটেশন

১০ শতক জমি'র নামজারি করতে দেড় লাখ টাকা খরচ হয়েছে। প্রথমে রাজি না হওয়ায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় তাই পরবর্তীতে বাধ্য হয়ে পর্যায়ক্রমে টাকা দিয়ে কাজটি করতে হয়েছে। সর্বমোট এক লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে

বটিয়াঘাটা, খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHLZ3Y2Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

জন্ম নিবন্ধন

—র জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে গেলে সেখানকার কম্পিউটার অপারেটর আমাকে বলে ৪০০/- টাকা লাগবে কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক শিশুদের জন্ম নিবন্ধন ফ্রী করে দেওয়া হয়। ওখানকার কম্পিউটার অপারেটর বলে টাকা না দিলে ওনি কোনো কাজ করে দিতে পারবে না আবার জন্ম নিবন্ধন না হলে —র টিকা দেয় না, তাই বাধ্য হয়ে ৩৫০/- টাকা দিয়ে জন্ম নিবন্ধন করেছি।

ঠাকুরগাঁও, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNGP2SUU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি

এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় আমার ফলাফল খারাপ হওয়ায় আমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরবর্তীতে বোর্ড পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্য আমার কাছে ১২,০০০ টাকা জামানত দাবি করা হয়। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারানোর ভয়ে অনেক কষ্টে সুদে ১২,০০০ টাকা ধার করে এনে জমা দিতে বাধ্য হই। সেই সময় টাকাটা জোগাড় করতে আমাকে যে মানসিক চাপ ও আর্থিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ, আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হই। কিন্তু পরীক্ষার পর সেই ১২,০০০ টাকা আর ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে আমাকে বলা হয়, টাকাটি “মিষ্টি খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে।”

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHCMDAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

দলিলের নকল কপি উত্তোলন

তিনটি দলিলের নকল কপি উত্তোলনের জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ১৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। অর্থাৎ, তিনটি দলিলের নকল কপি উত্তোলনের জন্য মোট ১৫,০০০ টাকা অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। সরকারি নির্ধারিত ফি-এর বাইরে এভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অনিয়ম বলে মনে করি।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQ5TJQE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি বা মিউটেশন প্রস্তাব প্রদান বাবদ

আমি নামজারির আবেদনটি নিয়ে জমা দেই । জমা দেওয়ার পর কনেশ্বর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) পাশের একটি কক্ষে ডেকে নিয়ে গিয়ে টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে সে বলে টাকা না দিলে হবেনা। এই টাকাটা লগবেই। বাধ্য হয়ে আমি তাকে 2000 টাকা পরিশোধ করি।

কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস, ডামুড্যা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKR7G4LZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

সেবাটি ছিল জন্ম নিবন্ধন, সরকারি ফ্রী ৬০ টাকা হলেও আমার কাছ থেকে ৩৬০ টাকা আদায় করে টাকা দিতে অসম্মতি জানাইলে একমাসের বেশি সেবাটি আটকে ছিল।পরে টাকা পরিশোধে একসপ্তাহের মাঝে নিবন্ধন টি হাতে পাই।তাদের ভাষ্য মতে অতিরিক্ত ৩০০ টাকা যিনি কাছটি কারছে ইনি ১০০ টাকা ইনি হল একজন গ্রাম পুলিশে বলতে গেলে দালান। দালাল ছাড়া গেলে কোন সেবা মিলেনা।আর ১০০ টাকা ইউনিয়নের কম্পিউটার অপারেটর বাকী ১০০ টাকা উপজেলায় যিনি অনুমোদন করে তার জন্য বরাদ্দ। এই হল প্রান্তিক পর্যায়ে ঘুষের অবস্থা।

জোয়ারিয়ানালা, রামু,কক্সবাজার, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTEADT93
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০০ লাখ

কর-ঘোষণা ও কর পরিশোধ

কর জমা দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে “ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে”—এমন আশঙ্কা দেখিয়ে আমাদের কাছ থেকে ঘুষ দাবি ও প্রদানে বাধ্য করা হয়েছে। কর্মকর্তা সরাসরি অর্থ না নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে নগদ টাকা দিতে নির্দেশ দেন। ঘুষের যৌক্তিকতা হিসেবে বলা হয়েছে, এতে আমাদের কাজ “সহজে হয়ে যাচ্ছে”, “কর অফিসের অন্যান্য কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে” এবং “শিল্পপতিরা কর অফিসে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে থাকেন”—ইত্যাদি। এ ধরনের বক্তব্য ও আচরণ অনৈতিক, অনিয়মতান্ত্রিক এবং করদাতার ওপর অযাচিত চাপ সৃষ্টির শামিল। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNFH6WP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

টাকা না দিলে নামজারী করা যায়না ভূমি অফিসে প্রস্তাব দিতে 200000 টাকা পরিশোধ করেছি এবং উপজেলা এসিলেন্ড স্যার — এর জন্যা 30000 টাকা পরিশোধ করি। টাকা না দিলে কোন কাজ হয় না। 2বার টাকা ছাড় চেষ্ঠা করি কিন্তু কোন লাভ হয়না কিন্তু ভূমি অফিস এর লোক বা দালাল ধরলে কাজ হয়ে যায় আবেদন কারীর যাওয়ার লাগেনা। কী ভাবে সম্ভব ।

বন্দর উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXDSNTK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২২.৫ হাজার

লাইসেন্স করা বাবদ

শিক্ষা ভবন এর এক অফিস সহায়ক আমার কাছে টাকা দাবি করেছে, তা না হলে কোন ভাবেই আমাকে লাইসেন্স দিবে না, সে আমি যত ভালো ভাবেই ফাইল গুছিয়ে দেই না কেনো। পরে আমি সে টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3REMBU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ইউনিয়ন পরিষদ আদালত

আমার দখলীয় জমি তে ভূমি দশ্যূদের উৎপাতের কারনে ইউনিয়ন পরিষদে মামলা করি। মামলার শুনানি তে পেকুয়া প্যানেল চেয়ারম্যান — (বর্তমান বিএনপি নেতা) আমার থেকে টাকা নিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার সহ প্রায় সবাই আমার থেকে টাকা নিয়েছে।

পেকুয়া কক্সবাজার, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTUCK5VR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

রেলওয়ে বিল

২০২২ সালের জুন মাসে রেলওয়ে সিআরবি অফিসে সাপ্লাইয়ার বিল নিয়ে সহকারি এফএএন্ডসিএও এর কাছে ১০লক্ষ টাকার বিল দিলে ওনি বলেন বিলে সমস্যা আছে দপ্তরে নিয়ে গিয়ে ঠিক করে আনতে হবে। এর মধ্যে আমি যখন ওনার এসিসটেন্ট এর সাথে কথা বলে ওনাকে টাকা দেয়ার জন্য রাজি হই তখনই ওনি সব বিলে সাইন দিয়ে ছেড়ে দেন।

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTE5SBQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬৫.০ হাজার

ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্সের আবেেন করা হয়। লাইসেন্স ডিজিটালি ভিজিট রিপোর্ট সাবমিশনের জন্য মিস্টি খেতে চাওয়া হয়। প্রথমে গুরুত্ব কম দেয়া বা সরাসরি টাকা না দেয়ায় মাসেরও বেশি সময় রিপোর্ট ঝুলিয়ে রাখা হয়। পরে ৬৫০০০ টাকায় সেটেল করা হয় ও পরবর্তি ২ সপ্তাহের মধ্যে লাইসেন্সও পেয়ে যাই।

চকরিয়া কক্সবাজার, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT3H8FVU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

আনমেড়িড সার্টিফিকেট

আমি প্রবাসী, এম,ফিল করছি স্কলারশিপে মালেয়শিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে, আমার রিসার্চ প্রায় শেষ এবং ইতিমধ্যে পি,এইচ,ডির প্রিপারেশন নিচ্ছি। একটা প্রয়োজনে আমার আনমেরিড সার্টিফিকেট দরকার তাই আমার হয়ে আমার ছোট বোন আমাদের নরসিংদী ডি,সি অফিসে যথাযত নিয়ম মেনে গত আগষ্টের শুরুতে আবেদন করে। এরপর যিনি আবেদন গ্রহন করেন তিনি আমার ছোট বোনের কাছে ২০ হাজার টাকা দাবী করেন, এইসব কাজের জন্য নাকি ২০ হাজারের নিচে কোন কাজ হয় না, এরপর আমার ছোট বোন দুই ধাপে ওই মহিলাকে ৬ হাজার টাকা পরিশোধ করে, কিন্তু আমি এখনো আমার সার্টিফিকেট হাতে পাইনি। যদিও এস,বি অফিস থেকে আমার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওনি এখন বলছেন এ,ডি,সি সাহেব সাইন করে নাই এখনো, সময় লাগবে সাইনের জন্য।

নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKY58R6V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলাম এই কাগজ সেই কাগজ লাগবে বাড়িতে না থেকে রাজশাহী কেন আছি এইসব প্রমান নাকি দিতে হবে আমি একজন ফ্রিল্যান্সার পরে জানলাম সবাইকেই এটাই বলতেছে টাকা ২০০০ ঘুষ দেয়া লাগবে তাইলেই হবে উপায় না দেখে দিতে হয়েছে

রাজশাহী পাসপোর্ট অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJLV3QQK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

জন্ম নিবন্ধন করতে

আমি আমার ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম আমাদের ইউনিয়ন পরিষদে , ওনারা আমার কাছ থেকে ৩৫০ টাকা দাবি করে কাজটি করে দিতে। আমি যখন তাদের সরকারি ফি ৫০ টাকার এর কথা বলি তখন তারা বলে যারা বলেছে তাদের থেকে করে নিয়ে আসেন। শুধু তাই নয় ওনারা নামের অখহর ভুল করেছে যার কারনে আবার ৫০০০ টাকা দিতে হয়েছে।

শ্রীকাইল, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTJHDFXT
মন্তব্য