সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি

৬নং দৈহারী ইউনিয়ন ভূমি অফিসে আমার বাবা জমির ৩টি অনলাইন নামজারির জন্য সরকারি নির্ধারিত ফি ১,১৭০ × ৩ = ৩,৫১০ টাকা হলেও সংশ্লিষ্ট ভূমি অফিসার আমাদের কাছ থেকে ১৭,০০০ টাকা গ্রহণ করেন। বিষয়টি জানতে ফোন করলে তিনি বলেন, “আপনার বাবাকে বলা হয়েছে।” পরবর্তীতে জানতে পারি, অতিরিক্ত টাকা না দিলে নামজারি কাজে বিভিন্ন সমস্যা ও হয়রানির আশঙ্কা রয়েছে। তাই বাবাকে হয়রানি বা কোনো সমস্যায় ফেলতে চাইনি বলে তখন কোনো পদক্ষেপ নিতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

৬ নং দৈহারী ইউনিয়ন, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর জেলা, বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR5PAPZN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

অধিগ্রহণের টাকা

ঢাকার নন্দিপাড়া সরকারি অধিগ্রহণের জমির টাকা তোলার জন্য এই অফিসে দৌড়াদৌড়িতে প্রায় ১৫০০০০টাকা ঘুষ দেয়া লাগে। ৮ লাখের জন্য দের লাখ। তাও রোজার মাসে। মানুষ রুপের কুত্তাগুলা ডিরেক্ট % বা টাকা চাইত এক এক টেবিলে। এগুলারে দেখলে বোমি আসে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFLYRU3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট নবায়ন এবং পরিবারের জন্য নতুন পাসপোর্ট করা

আমি প্রথমে দরকারি সব ডকুমেন্টস প্রিন্ট করতে পাসপোর্ট অফিসের সামনের দোকান এ যাই। বের হয়ে আসার সময় তারা বলে যদি কাজ না হয় আমাদের কাছে আসবেন। তারপর আমি পাসপোর্ট অফিসে গেলে তারা বলে যে শুধু এইসব প্রিন্ট ডকুমেন্টস দিয়ে হবে না, সবকিছুর অরিজিনালও লাগবে। অথচ একই রকম ডকুমেন্টস দিয়ে আমার ছোট ভাই ঢাকাতে পাসপোর্ট করিয়েছে, কোন রকম অরিজিনাল ডকুমেন্টস কেউ চায় নাই। অতপর আমি বাধ্য হয়ে ঐ দোকানে যাই। তাদের ৪০০০টাকা দেই ৩টা পাসপোর্ট এর জন্য। তারা জমা দিয়ে আসে। এরপর আমি গেলে সেই একই ডকুমেন্টস দিয়ে কাজ হয়ে যায়।

জামালপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKF44UXG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

টাকা দিলে কাজ হয় তাছাড়া কাজ হয় না

দালাল ছাড়া কোন কাগজ পাতি ফাইল জমা নেয় না এক হিন্দু স্যারের সাথে অনেক তর্ক হয়েছে। বলে যে আপনার লোক থাকলে তাকে দিয়ে ফিঙ্গার করান আনসার বাহিনীরা ঘুষ খায়, এডিসি স্যার ফাইল আটকে রাখে যে টাকা দেয় তার টা করিয়ে দেয়, সারাদিন বসায় রেখে সারর্ভারের সমস্যার কথা বলে । নিজে নিজে আবেদন করলে সে কাজটা করে দেয় না। দালাল ধরতেই হবে। এমনকি একজন ব্যক্তির পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ঘুরতে হয় তারপরেও দালাল ধরতে হয়। এই সমস্যার জন্য পাবনা থেকে অনেক কয়টা অফিসারকে সরিয়ে দিয়েছে দেড় বছর আগে আনসারদেরকেও সরিয়ে দিয়েছে। তারপর থেকেও ভালো হয় নাই।

পাবনা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJXVNMDT
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমার নতুন কেনা হিরো এক্সট্রিম মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য চট্টগ্রাম বিআরটিএ মেট্রো- ২ (বড়পোল এলাকায় অবস্থিত) এ গেলে — নামের একজন অফিস সহকারী আমাকে বলেছে আপনি শোরুমের মাধ্যমে না করে সরাসরি কেন এলেন? শোরুমে ৪ হাজার টাকা বেশি নিলেও কাজটা সহজে হয়ে যেতো। আমি বললাম আমি নিজেই করতে পারি। তখন আমার ফাইলে এটা নেই ওটা নেই বলে আমাকে হয়রানি করে। এক পর্যায়ে ফাইল জমা নিয়ে বলে দুই হাজার টাকা চা পানির খরচ দিতে। আমি অস্বীকার করলে ফাইল দিতে অস্বীকৃতি জানায়, বলে এটা উপরে চলে গেছে। পরে অগত্যা ২০০০ টাকা দিয়ে কাজ করাতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSJPL4A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্র

আমি জাতীয় পরিচয় পত্র তৈরি করতে গেছিলাম কিন্তু আমার জন্ম নিবন্ধন না থাকায় সেখান থেকে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন বানাতে এসে ২০০ টাকা ঘুস নেয় এবং অনেক হয়্রানি করে এরপর উপজেলা অফিসে জাতীয় অপরিচয় বানানোর সময় ৩০০ টাকা ঘুস নেয়

Fulbari Dinajpur, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNE8K66T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরিকৃত মোবাইল উদ্ধারের পর পুলিশকে ঘুষ দিয়ে মোবাইল নিতে হয়েছে

আমার স্ত্রীর মোবাইল রিক্সায় হারিয়ে যায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আমরা ২ দিন পর IMEI নাম্বার সহ থানায় জিডি করি এবং প্রতিকার চাই। তার কিছুদিন পরে আমাদের ডেকে বলা হয় কম্পিউটারের দোকানে, যে ৪০০০/- টাকা দিলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। আমরা নিরুপায় হয়ে টাকা দেই এবং সে পুলিশ জুড়াজুড়ি করে কম্পিউটারের দোকানে বসে ভিডিও করে রাখে যে টাকা দিতে হয় নাই এমনিতেই পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এসব। ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবেন।

কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRS96PY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫

ঔষধ বিতরণ

একটি ডাক্তার সরকারি হসপিটালে ওষুধ বিতরণ করার কাজে থাকেন। তিনি প্রত্যেক রোগী থেকে পাঁচ টাকা করে নিয়ে তারপর ওষুধ দেন। উনাকে বললে উনি বলেন যে এটা নিয়ম

কুটি, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTC8A3V3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

গাড়ির ফিটনেস পাশ

গাড়ির ফিটনেস ছাড়পত্র দেওয়ার জন্য টাকা চেয়েছে, টাকা পরিশোধ করলে ফিটনেস কোনো বিষয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTS6RUYW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

New Passport

সরকারি রেট অনুযায়ী সুপার এক্সপ্রেস ১০৩৫০ টাকা আমার ইমারজেন্সি লাগবে বলেছিলাম তাই আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে এবং বলছে এক টাকাও কম হলে কাজ হবে না

Mymonshing, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYPRBXEM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কারা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় ভিতরে আমার কিছু কাপড়চোপড় ছিল সেটা জামিনের পরে আনতে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। সাথে আমার পিসি কার্ডের টাকা ফেরত পেতে ২০০ টাকা দিতে হইছে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5S9C2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেনের টিকেট

টিকেট কাটতে গেলে সিট থাকলেও বলে সিট নেই তারপর বলে এতো টাকা দিতে পারলে সিট হবে, সব ট্রেনের জন্যই এমন করে কাউন্টার এ

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCKR87D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট আবেদনপত্র জমা প্রক্রিয়া

আমি তিন বার গিয়েছিলাম ফেনী পাসপোর্ট অফিসে। যাথাযথ কাগজপত্র থাকার পরও অতিরিক্ত নতুন ধরনের ডকুমেন্ট তাদের প্রয়োজন ছিল প্রতিবার আবেদনপত্র জমা দিতে গিয়ে। আমি লাইনে দাঁড়িয়ে জমা দিতে গিয়ে আগেই জানতে পারি আমার আবেদনটি বাতিল হতে পারে যদি না একটি অতিরিক্ত সীল আমার আবেদনপত্রে না থাকে। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার সমস্ত ডকুমেন্ট এবং তথ্য আছে যে আমি নিজই আবেদনটি জমা দিতে পারবো। কিন্তু তিন বার গিয়ে আমি জানতে পারলাম আমি ভুল ছিলাম। সবশেষ আমার বাড়ির দলিল নিয়ে গেলও আমি ব‍্যর্থ ছিলাম। আবশেষে পাসপোর্ট অফিসের পাশের দোকানে গিয়ে অতিরিক্ত ৩০০০ টাকা দিয়ে একটি সীল যুক্ত একই তথ‍্য দিয়ে আবেদনপত্র নেই এবং জমা দেই।

ফেনী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTY3FGHP
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

ফ্ল্যাটের সাফ কবলা রেজিস্ট্রী

ভবনের কে কোন ফ্ল্যাট পারে সেই রেজিস্ট্রার্ড চুক্তিপত্রতে বন্টন শব্দ না থাকার ঠুনকো অজুহাতে রেজিস্ট্রী করতে অসম্মতি। পরে অনুনয় বিনয় করার পর — নামের পিয়নকে হাতের ইশারায় দেখিয়ে দিলো। বলল ওর সাথে কথা বলেন।।।। সে দরদাম করে ভিতরে নিয়ে সাব রেজিস্ট্রারের সাক্ষর করিয়ে আনলো।।

সদর সাব রেজিস্ট্রী অফিস, চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTWZJ9J3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

BMET Registration

সময়টি ছিল ২০২৩ সাল বিদেশ গমনের জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দরকার ছিল। আমার পাসপোর্ট ছিল এমআরপি। ফিংগার দিতে গিয়েই বলে এমআরপি পাসপোর্ট কাজ হচ্ছে না সার্ভার সমস্যা। আজকে এমআরপি পাসপোর্ট এর ফিঙ্গার হবে না। তারপর এক কর্মকর্তা আমাকে বলল পাঁচ হাজার টাকা দিয়ে এটা করা যাবে। আমার এটা করার খুবই প্রয়োজন ছিল।আমি প্রবাসী অ্যাপ থেকে তিন শত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করিয়েছি। তারপরেও আমাকে আবার রেজিস্ট্রেশন করতে হয়েছে ৩০০ টাকা দিয়ে। এখনো আমার বি এম ই টি তে দুইটি রেজিস্ট্রেশন রয়েছে। এই হল আমাদের বাংলাদেশের অবস্থা এটাই আমাদের বাংলাদেশ।

Comilla, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBYWAQ5
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

ফিটনেস নবায়ন

প্রাইভেট কারের ফিটনেস নবায়ন বাবদ, কাজ শেষে সার্টিফিকেট দেয়ার আগে ১০০০ টাকা দাবি করে, পরে ৫০০ টাকা দিয়ে কাজ শেষ করি

ঠাকুরগাঁও, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNEVUKW8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজ করা

ভুমি সেবা নিতে টাকা ছাড়া কাজ খুব কম। প্রতিটা খারিজের বিপরিতে ১০০০ টাকা দাবি করে। টাকা না পরিশোধ করলে কাজ হয় না। খারিজ বাতিল হয়ে যায়।

আটঘরিয়া ভূমি অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJXRERPN
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

সেবা দলিল রেজিস্ট্রি

হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে দলিল লেখক ও অন্যান্যকে নির্ধারিত ফিস এর বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDVDP26
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

মিউটেশন

মিউটেশন করতে গেলে বলে সরকারী খরচ ১১০০ টাকা কিন্তু আমরা ৪০০০ টাকা নিয়ে থাকি।কারণ বিভিন্ন স্যারদের টাকা দিতে হয়। টাকা না দিলে আবেদন না মুন্জুর করা দিবে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJDNLBQS
মন্তব্য