সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে তারা যদি কেউ পরিক্ষায় পাশ তাহলেও তাকে ফেল করে দেয়। টাকা তারা সরাসরি চায় না বাহিরে থাকা বড় দালল ও জেলার বিভিন্ন প্রানেত থাকা ছোট দালালের মাধ্যমে টাকা আদায় করে। দাললের পরিচয়ে গেলে কোনো সমস্যা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায়।

খাগড়াছড়ি বিআরটিএ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSFHYBT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

আমার সন্তানদের পাসপোর্ট

আমার দুই সন্তানের জন্য পাসপোর্ট করাতে গিয়েছিলাম। তাদের দুজনের বয়সই ৫ বছরের কম ছিল। ভেরিফিকেশনের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আমাকে ফোন দিয়ে টাকা দিতে বাধ্য করে। তা না হলে আটকিয়ে দেবে।

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYYHQMYM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

রাউজান থানা

২০২৩ সালের আগষ্টে বাবাকে ফৌজদারী মামলায় আটক করেছিল এসআই —। ওই সময় রিমান্ডে কম শাস্তি দেয়ার কথা বলে থানা পুকুর পাড়ের দক্ষিণ পাশের ২য় তলায় বসে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা গুণে নেন। আলহামদুলিল্লাহ, পুলিশ অফিসারটি সৎ ছিল, এক লাখ টাকা দাবি করলেও ৫০ হাজারে খুশি হয়েছিলেন।

রাউজান, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT6M6G3E
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য।

সার্টিফিকেটে নাম ভুল ঠিক করার জন্য তারা মিষ্টি খাওয়ার নামে টাকা দাবি করে। এছাড়া কোনো উপায় ছিলোনা

Rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ6SL62H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

প্রবাসি কল্যাণ ব্যাংকের লোন

অফিস খরচের জন্য সরসরি চেয়েছে, তাহলেই লোন পাশ হবে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ8Z8GF8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭৩ লাখ

Vumi Record আর.এস/বি.আর.এস জরিপের মাঠ পর্চা দেওয়ার নামে সরকারি অর্থ (মাঠ পর্চার টাকা) আত্মসাৎ

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া মৌজায় চলমান আর.এস/বি.আর.এস ভূমি জরিপ কার্যক্রমে নিয়োজিত ৫ জন কর্মকর্তা ও সার্ভেয়ার সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মাঠ পর্চা দেওয়ার নামে মোট ১,৭৩,০০০ (এক লক্ষ তিয়াত্তর হাজার) টাকা ঘুষ বা অবৈধ অর্থ হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর কোনো নোটিশ বা কারণ ছাড়াই তারা জরিপের কাজ বন্ধ করে আকস্মিক এলাকা থেকে পালিয়ে যান।

Prosadpara, Jharbari, Birganj, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNDUJLG9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯.০ হাজার

Trade License

নয় হাজার টাকা চায়, সিটি কর্পোরেশন এর অফিস সহকারী, পরে আমি অফিসে গিয়ে লাইসেন্স সুপারভাইজারের মাধ্যমে করেছি তাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে

dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBBQ44F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Driving License Police Vewrification

ঘটনাটি ২০১৮/১৯ সালের। আমি ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশনের জন্য কাগজ জমা দিলে এস আই — আমাকে ফন করে ৫০০০ টাকা দাবী করে।

Gazipur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXUNH94
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

টিন সার্টিফিকেট নবায়ন

নবায়ন করার সময় ফি এর সাথে অতিরিক্ত ১০০০~১৫০০ টাকা খুঁজেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। না দিলে সেখানেই পরে থাকে ফাইল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTG74C6R
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

৩০০০ টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেইল আসতে পারে এই বলে দালাল আমার থেকে তিন হাজার টাকা নেয় এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বস্ত করে, এভাবে অনেক ফেইল কৃত মানুষ পাস করেছে আমার সামনে,,

নেত্রকোনা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY87RFRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নতুন জরিপ করতে

নারায়ণগঞ্জ জরিপ আসছে সেখানে আমাদের না এলাকার প্রায় সবার ই এক সমস্যা যতটুকু যায়গা ছিলো তার থেকে কম জায়গা তারা মেপে নিছে এখন সঠিক পরিমান জায়গা ঠিক করতে হলেই দিতে হচ্ছে মোটা অংকের টাকা

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6JUNKT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করি ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে টাকা চান এটা ভেরিফাই করার জন্য

শরিয়তপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLM33KN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

দলিল নকল তুলার জন্য

দলিল নকল তুলার জন্য ৫০০০ টাকা দিয়েছি এক বছর হয়েছে। দলিল নকল এখনো দেই নাই আর টাকাও দিচ্ছে না।

তেজগাঁও ভূমি অফিস ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4XSH73
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

PSC Certificate সংশোধন

আমার পিএসসি সার্টিফিকেটে মায়ের নাম সংশোধন করতে গিয়েছিলাম, সেটা সংশোধনের জন্য কোনো টাকা লাগে নাহ। কিন্তু ওরা আমার কাছে ৪০০৳ দাবি করে, এবং সেই টাকা নিয়ে ৩ মাস পর সংশোধন করে দেয় । আমরা চাই আমাদের দেশ এই ঘুষ মুক্ত হোক। গড়ে উঠুক সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক।

ঢাকা, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিস।, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKFSESCB
মন্তব্য