সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ফর্ম পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণের সময় অনলাইনে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও বিভাগে ৩০০ টাকা জমা নিয়েছে।আবার কোনো কোনো বিভাগে ১০০ টাকা জমা নিয়েছে।আমি মনে করি এটা ঘোষ।

জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYXFQFA3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারী

নামজারি করার জন্য ভুমি অফিস এ যোগাযোগ করি তারা ১০ হাজার টাকা দাবি করে পরে ৮ হাজার টাকায় করে দিয়াসে.

Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHVJTUR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

সরকারি ফি ৫০ টাকা ছিল। কিন্তু সে আমার কাছ থেকে ২০০ টাকা নিয়েছে।

ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYZ3GKDV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে। সেখানে যাবার পর আমার লাইসেন্স নবায়ন হবার পর আমার থেকে ১২০০ টাকা দাবি করে। পরে আমি জিজ্ঞাস করি কিসের জন্য এই টাকা? পরে কর্মরত কর্মকর্তা আমায় বলেন নবায়ন মূল্য। আমি দেখতে চাইলাম। হাতে নিয়ে দেখি নবায়ন মূল্য ২০০ টাকা, ভ্যাট ৩০ এবং নবায়ন এবং ব্যবসায়িক কর ৫০০ টাকা। সর্ব মুত আসে ৭৩০ টাকা। আমি যখন কর্ম কর্তাকে বলেছি। তিনি বললেন অফিস খরচ আছে তাই ১২০০ টাকাই পরিষদ করতে হবে। আমারও দ্রুত প্রয়োজন ছিল পরে আমি আর তর্কে না জড়িয়ে তাদের চাহিদা মতো অর্থ দিয়া আমার ট্রেড লাইসেন্স নবায়ন করে আন্তে হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT77ZMWD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৮ হাজার

পাসপোর্ট রিনিউ

আমি দীর্ঘদিন ধরে বার্লিনে বসবাস করছি। এখানে কোনো সরকারি বা অফিসিয়াল কাজ করতে গিয়ে কখনো ঘুষ দিতে হয়নি বা কারও সুপারিশ নিতে হয়নি। কিন্তু সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, বার্লিনে পাসপোর্ট নবায়নের জন্য গিয়ে অত্যন্ত দুঃখজনক একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। দূতাবাসে — নামের একজন কর্মকর্তা আমার কাগজপত্র ও ফর্ম গ্রহণ করেন, ছবি ও ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর তিনি আমার কাছে হঠাৎ করে ২০ ইউরো দাবি করেন, যা প্রায় ২,৮০০ বাংলাদেশি টাকা। আমি জানতে চাইলেও তিনি অতিরিক্ত এই অর্থ কেন চাইছেন, সে বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাইনি। আমার আশঙ্কা হয়, টাকা না দিলে হয়তো আমার কাজটি করে দেওয়া হবে না। ২০ ইউরো আমার জন্য বড় কোনো বিষয় নয়; কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশ দূতাবাসের মতো একটি প্রতিষ্

বার্লিন, জার্মানি, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTH6NX63
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

Death Cerificate

This incident occurred in 2021. I needed to obtain my mother’s death certificate, but the City Corporation Secretary of Ward 22 delayed the process even after I had submitted all the required documents. The support staff demanded and received 6,000 taka before finally issuing the death certificate after 7-8 weeks of endless suffering. I still remember walking down the street that day, tears streaming down my face. It was raining, and I was crying, thinking, what a cursed country we live in!

Dhaka 22 number ward, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3TMTAE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Registrar of Joint Stock & Firm (RJSC)

I submitted my Client’s application for recording FORM-XII and providing certified copy of the same. However, it got stuck in the middle of the process. The relevant Assistant Director asked he would need 2 lacs for the job. We had to pay, there was no other option. In rjsc, you don’t pay, you don’t get the service, as simple as that.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUC39EB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন পত্র জমার সময়

পাসপোর্ট এর আবেদনকারী আবেদনকারীর পিতা মাতা এবং চলবে যোগাযোগ ব্যক্তির নামের মাঝে ডট ব্যবহার করার জন্য অতিরিক্ত প্রতি ডট এর জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়েছিলো। ওয়েবসাইটের কোথাও লেখা নাই যে ডট ব্যবহার করা যাবে না কিন্তু পাসপোর্ট অফিসের সামনে একটা ছোট্ট সাইনবোর্ডে থাকবা ডট ব্যবহার করলে আবেদন পত্র হবে না যদি ডট তুলতে হয় টাকা দিতে হবে ভাই নাইলে নতুন করে আবার আবেদন করতে হবে

ঝিনাইদহ, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5HTT8P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

কাঁকড়া শিকার পাশ

খুলনা জেলার নলিয়ান ফরেস্ট অফিস ৩৬ টাকার পাশ নিতে দিতে হয় ২৫০০ টাকা। এছাড়া দায়িত্বরত প্রতি ওসি বাবদ দিতে হয় অতিরিক্ত ৩০০০ টাকা।দাকোপ থানার পানখালি ইউনিয়নের তিনজন ব্যক্তি এই কার্য পরিচালনা করেন তারা হলেন —। — মেম্বার ও —। টাকা উত্তোলন হয় এনাদের হাত দিয়ে। এছাড়া সুন্দরবনের বনদস্যদের টাকাও তারা গ্রহণ করেন। বনদস্য কাছে পৌঁছে দেন। প্রতিটা বনদস্যু বাহিনীর জন্য নেন ১০ থেকে ১২ হাজার টাকা।এই সিন্ডিকেট ভাঙতে পারলে দক্ষিণ অঞ্চলের জেলেলেদের জীবনে শান্তি ফিরবে। প্রায় এক হাজার লোক এখান থেকে জঙ্গলে কাকড়া শিকারে যায় হিসাব করলে দেখা যায় হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে নিয়ে যাচ্ছে প্রশাসন ও সহযোগীরা। এ ব্যাপারে পদক্ষেপ নিন।প্রমাণ চাইলে দেওয়া যাবে।

খুলনা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQGAHDC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট আঞ্চলিক অফিস মাগুরা

গেলাম পাসপোর্ট করতে নানান তালবাহানা সবশেষে টাকার অংক বলে বললো এটাই সমাধান, আমিও কোন কুল কিনারা না পেয়ে টাকা টা দিলাম এদিকে পুলিশ ক্লিয়ারেন্স এ আবার গেল হাজার সব মিলিয়ে একটা পাসপোর্ট করতে খরচ হলো ১৫০০০ হাজার টাকা,

Magura, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQ4BUP5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর ফাইল জমা দিতে গেলে তারা ১৫০০ টাকা তাদের খরচ চায় সরকারি ফি পরিশোধ করার পর ও। ওই টা না দিলে ফাইল পেন্ডিং এ ফেলে রাখে।

Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMHPZYV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৯০ লাখ

ভূমি অধিগ্রহণ টাকা উত্তোলন

কিশোরগঞ্জ ডিসি অফিস এ ভূমি অধিগ্রহণ শাখায় এইসব কাজ সম্পন্ন করা হয় বছরের পর বছর । যখনি সরকার কোনো প্রকল্পে ভূমি অধিগ্রহণ করে তখনি তা ডিসি অফিসের আওতাধীন সকল কাজ সম্পন্ন করা হয়। আর এই সুযোগে প্রত্যেক জমির মালিকের কাছে থেকে অফিস এর বিভিন্ন অফিসার রা সরকারি ভ্যাট এর বাহিরে অতিরিক্ত ৬/৭% টাকা দাবি করে। এই দাবিকৃত টাকা পরিশোধ করার পর টাকা তোলার সুযোগ হয় । আমার থেকে প্রায় ২০০০০০ (লক্ষ) টাকা আদায় করে তারপর চেক পাস করিয়েছে । অফিস এর সার্ভেয়ার, ডিসি মহোদয়, এমনকি তাদের সাথে আরো ৫/৬ জনের যোগ রয়েছে। যারা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে । এমনকি চেক অনলাইনে সত্যায়িত করে যিনি উনাকেও ৭০০০ টাকা দিতে হয়েছে। আর এটা প্রত্যেকের সাথে হচ্ছে। এখনো এইসব কাজ চলমান রয়েছে। কিশোরগঞ্জ ডিসি অফিস।

কিশোরগঞ্জে, ডিসি অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWRCSH9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

এইচ এস সি ব্যবহারিক সংক্রান্ত

কলেজে নির্ধারিত প্র্যাকটিক্যাল এর সময় অতিক্রম হওয়ার জন্য আমি আবেদন করেছিলাম পরবর্তীতে প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করা যায় কিনা সেই সময় কলেজের একজন সহকারী আমাকে ১০০ টাকার বিনিময়ে আমার কাজটা করে দিয়েছিল।

ঝিনাইদহ, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHHNKXSM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বিদ্যু‌তের KV বৃ‌দ্ধি

মটর ছাড়ার পর বারবার ফেইস প‌ড়ে যা‌চ্ছিল, DPDC বিদ্যুৎ অ‌ফি‌সে ফোন দি‌লে তারা KV বাড়া‌তে ব‌লে, এটা বাড়া‌তে ‌সে বিকা‌শে টাকা বক‌শিশ চায়। 1000 টাকা দেয়ার পর তাৎক্ষ‌ণিক KV বৃ‌দ্ধি ক‌রে দেয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3PCEKQ
মন্তব্য